ধরা খাবার কবিতা

সারমর্মঃ একদিন প্রেপে আমি সক্স পরিনি। আর আসাদের শু এক্সকিউজ। ধরা পড়ে গেলাম।

মূল কবিতাঃ

একদা ছিল না মোজা চরণ যুগলে

মন পোড়ে দেহ পোড়ে সেই ক্ষোভানলে।

ফর্ম মাঝে ঢুকি আমি, বিরস বদনে,

পড়াশোনা গেছে জলে, শান্তি নাই মনে।

হঠাৎ দেখি, আসাদ! হায় তার পদ,

জুতাহীন পদদ্বয় কেমন অসদ।

আসাদের খোঁড়া পা দেখে বারবার

অমনি মোজার ক্ষোভ ঘুচিল আমার।

বিস্তারিত»

টু বি অর নট টু বি

টারান্টিনোর উপর ক্লাসিক সিনেমার প্রভাব সবচেয়ে বেশি বোঝা যায় তার ইনগ্লোরিয়াস বাস্টার্ডস থেকে। বাস্টার্ডসে হলিউড এবং জার্মান ক্লাসিকের প্রচুর রেফারেন্স আছে। তবে “টু বি অর নট টু বি”-এর সাথে সাদৃশ্যকে কেবল প্রভাব বলে উড়িয়ে দেয়া যায় না। বলা যায় ইনগ্লোরিয়াস বাস্টার্ডসের শেষ দৃশ্য অনেকটাই টু বি অর নট টু বি থেকে অনুপ্রাণিত। আমার লেখার উদ্দেশ্য ১৯৪২ সালের এই ক্লাসিক সিনেমাটিই। কিন্তু টারান্টিনো দিয়ে শুরু করলাম কারণ,

বিস্তারিত»

জ্ঞান পাপীদের কে বলছি…!!

মাধ্যমিক পরিক্ষার ফল প্রকাশিত হল। ছোট ভাইটা ছিল এবারের পরীক্ষার্থী। যাই হোক,কোন ভাবে উতরে গেছে তিন বিষয়য়ে এ প্লাস মিস করে। গোল্ডেন/ সিলভার বিষয়ক মাথা ব্যাথা আমার কোন কালেই ছিল না। স্বভাবতই খুবই খুশি ছিলাম ওর ফলাফলে। অল্প বিস্তর চিন্তিতও ছিলাম,গিফট ব্যাপার টা নিয়ে। বদটার আবার আকাশ ছোঁয়া আবদার।।

গত কাল খুব ভোর বেলা বদটার ফোনে ঘুম ভাঙল।”ভাইয়া আজকের প্রথম আলোটা এক বার খুলে দেখিস,

বিস্তারিত»

অস্পষ্ট, ধোঁয়াশা, কিংবা স্পষ্ট কথা

আমরা অনেকেই মুক্তবুদ্ধির বা মুক্তবুদ্ধি চর্চার কথা বলি। বাস্তবে তা হয়তো হয়ে ওঠে না।
আমার এক ছোট ভাই একবার প্লান করেছিল তার অফিসের রুমের পাশে নামাজের একটা রুম রাখবে; নামাজের সময় হলে ড্রয়ার খুলে টুপি পড়ে সামনে যে থাকবে তাকে নামাজের দাওয়াত দিয়ে নিজে ঐ রুমে নামাজ পড়তে যাবে। এবং সে স্বীকার করেছে যে পুরাটাই ভাওতাবাজি; কারণ সে নামাজই পড়তে জানেনা।

প্রথমেই ধন্যবাদ জানাই যারা এই ব্লগটা যারা তৈরি করলো বা যারা সম্পাদনা কমিটিতে আছে।

বিস্তারিত»

স্মরণীয় পরীক্ষা

২০০৪ সাল।

আমি তখন ক্লাস এইটে। প্রথম সাময়িক পরীক্ষা চলছে।

ক দিন পর জুনিয়র আসবে তাই তখন তাদের cupboard করা নিয়ে আমরা খুব বিজি। এছাড়াও, রুম চেঞ্জ হয়েছে, নিজের cupboard ও ঠিক করতে হবে।

তো এইসব কাগজ কাটাকাটি ও লাগানোতে আমি একেবারেই আনাড়ি। ফলশ্রুতিতে আমার তৈরি করা cupboard ও হল যাচ্ছেতাই।

আমার Dorm Leader রেজওয়ান ভাই একদিন inspection করে দেখলেন এ অবস্থা।

বিস্তারিত»

শুভ জন্মদিন, ‘৮৯ ইনটেক

২২ বছর আগের এই রাতে, সারা রাত বৃষ্টি ছিল। ঢাকা থেকে সন্ধ্যা সাতটায় ছেড়ে যাওয়া বিআরটিসি’র লাল রঙের বাসে চড়ে, ভোর ৫ টায় রাজশাহীর সাহেব বাজার। জীবনে প্রথমবারের মতো রাজশাহী আসা। অজানা এক আশংকা, কিংবা উৎকণ্ঠায় নির্ঘুম সারা রাত। সাহেব বাজারের এক হোটেলে উঠে, ফজরের নামাজ শেষে ক্লান্তির ঘুম।

লোকাল বাসে করে বানেশ্বর হয়ে সারদা যেতে যেতে প্রায় বিকাল ৫টা। প্রথমবারের মতো এতো কাছ থেকে পদ্মা নদী দেখা।

বিস্তারিত»

আঁতলামি আপডেট

– স্যার, আগামী এক সপ্তাহ পড়বো না।
– ক্যানো ? কোথাও ঘুরতে যাচ্ছ নাকি ?
– না স্যার, এই সপ্তাহে আমার এস.এস.সি পরীক্ষার রেজাল্ট দিবে
– ও, আচ্ছা।

মূহুর্তেই মনে পড়ে গেলো সেই ২০০৪ এর কথা, যখন ঠিক একই রকম চিন্তা আর উত্তেজনা নিয়ে আমি অপেক্ষা করছিলাম আমার এস.এস.সি পরীক্ষার রেজাল্ট এর জন্যে। এখনো মনে পড়ে ক্যাডেট কলেজের ফোন নাম্বারটা ব্যস্ত থাকায় আমার বাবার চিন্তামগ্ন মুখের কথা।

বিস্তারিত»

আরেকবার, আর একটি বার…।।

নতুন বাসা টা শহরতলীর বাইরে। ফাঁকা ফাঁকা চার দিক। পেছনে জংলা মত একটা জায়গা।আর জংলামুখী আমার বারান্দা।ক্লাস থেকে ফিরেই অধিকাংশ সময় এই বারান্দায় চলে যাই।বিষণ্ণ বিকেল গুলো এখানেই কাঁটে।বাংলাদেশ সময় এখন মনে হয় রাত ১২ টা। এখানে ৮ টা।। সন্ধ্যা হতে এখনও ঢের দেরি। সামারে এখন সূর্য ডুবছে ১০ টায়। এই সময়টায় কেন জানি আশ্চর্য নিরব হয়ে যায় চার দিক। মাঝে মাঝে দম বন্ধ লাগে।।

বিস্তারিত»

চিচারিতো

চিচারিতো কিংবা মটরশুটি কিংবা জাভিয়ের হার্নান্দেজ বাল্কাজার… একজন প্রতিষ্ঠিত তারকা নাকি উঠতি তারকা। ধুমকেতুর মত হঠাৎ করে এসে প্রথম মৌসুমেই মাতিয়ে দিলো এই মেক্সিকান স্ট্রাইকার। ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড ২০০৯ সালে প্রথম এই হার্নান্ডেজের খোজ পায়। কিন্তু তার বয়সের কথা চিন্তা করে কিছুটা ধীরে সুস্থে আগানোর সিদ্ধান্ত নিয়েছিলো তারা। কিন্তু জাতীয় দলের হয়ে নিয়মিত হয়ে উঠায় গত বিশ্বকাপের আগে সারা বিশ্ব সজাগ হয়ে উঠার আগেই দুই পায়েই সমান দক্ষ হার্নান্দেজকে দলে টেনে নেয় ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড।

বিস্তারিত»

জন্মদিন জন্মদিন

ফেইসবুক নাই, তাই কার কার জন্মদিন নোটিফিকেশন পাওয়া যায় না। মাথায় ঘিলু কম, তাই মনেও থাকে না। আজকে তাই জন্মদিনের বাহক নিজেই যখন জানালো যে গত দশই মে তার জন্মদিন ছিল, তখন আমি একটু খুশি হলাম এই ভেবে যে, নিজেই যদি নিজের জন্মদিন ভুলে যায়, তাহলে অন্যে ভুললে খুব তো ক্ষতি নাই। তার কাছে থেকেই আরও জানা গেল, যে আমাদের আরও একজনেরও নাকি তার একদিন বাদেই জন্মদিন ছিল…

বিস্তারিত»

ট্যালেন্ট শো

ট্যালেন্ট শো ………… ক্যাডট কলেজ জীবনে একটি অনন্য সাধারন ঘটনা।প্রতিভার সূর্য কিরনের উপযুক্ত লগ্ন………………সবার জন্য কি আসলেই তাই????!!!!

আমার মা এর খুব শখ ছিল তার ছেলে গান শিখবে………হলও তাই।খুব একটা মন্দ ও গাইতাম না।ক্যাডেট কলেজ আসার পর শুনলাম ট্যালেণ্ট শো এর কথা।নিজের প্রতিভা উপস্থাপনা করার জন্য এর থেকে ভাল সুযোগ আর নেই।আমার গাইডের কাছে শুনলাম তার ট্যালেন্ট শো এর গল্প।সেই শো তে তার ছিল সরব উপস্থিতি।তার গল্প শুনে ভাবলাম আমি ও কিছু করব……………গাইড বংশের একটা মান-ইজ্জতের বেপার আছেনা(ক্লাশ ৭ এর সেন্টীমেণ্ট)!!!!!যেই ভাবা সেই কাজ-গেলাম আমাদের বিখ্যাত ফর্মমাস্টার নানি(আনিস হাসিনা)এর কাছে।বল্লাম,ম্যাডাম আমি একটা প্যারোডি গান করব(কে জানত যে আমি আমার নিজের ই বিশাল প্যারোডি মঞ্চায়ণ করতে যাচ্ছি)।নানি বলল কি ধরনের প্যারোডি গান???আমি বললাম স্টাফরা ড্রিল করানোর জন্য যে প্যাঁদানি দেয় তা একটা ইংলিশ প্যারডী গানের মাধ্যমে উপস্থাপনা করব,

বিস্তারিত»

ইতিহাস কতটুকু মুক্ত?

গ্রীক শব্দ ‘হিস্টরিয়া’ থেকে ইংরেজি ‘হিস্ট্রি’ শব্দটি উদ্ভূত। যার অর্থ ‘খোঁজা’। অন্য অর্থে ক্রমাগত গবেষণার মাধ্যমে অর্জিত জ্ঞান। বর্তমান কালের– ‘উইকিপিডিয়া’ একটি সংজ্ঞা দিয়েছে ইতিহাসের। উইকি-র মতে ইতিহাস গবেষণার একটি শাখা, যা ঘটনার ক্রমবিকাশকে পরীক্ষা-নিরীক্ষা করে, বিশ্লেষণ করে ‘ন্যারেটিভ’ বা আখ্যানের সাহায্য নিয়ে। শুরুতেই এত গুরুগম্ভীর সংজ্ঞা দেবার কারণ এটাই যে, ইতিহাস ভৌতবিজ্ঞানের মত বা গণিতের মত নৈর্ব্যক্তিক নয়; যে অংকটি যে নিয়মেই করা হোক না কেন উত্তর একই হবে কিংবা আলোর গতি যে নিয়মেই বের করা হোক না কেন তা একটি নির্দিষ্ট সংখ্যা হবে।

বিস্তারিত»

অনাকাঙ্ক্ষিত…

কোনও এক রাতে হঠাৎ
তোমার সঙ্গে আমার
অদৃশ্য যোগাযোগ…।।

যেন মিথ্যের দেয়াল ভেদ করে ভুলক্রমেই-
সত্যের নাগাল পাওয়া,

বিস্তারিত»

এবিসি রেডিও অবশেষে ওয়েবে

এবিসি রেডিও’র ওয়েবসাইট নিয়ে এই সিসিবিতে কম কথা হয়নি। আমিও আজ না কাল এমন প্রতিশ্রুতি দিয়ে গেছি অনেকদিন। বিশেষ করে সিসিবির প্রবাসী ব্লগারদের দাবি ছিল দ্রুত কাজটি করার। সুখবর হলো, শেষ পর্যন্ত এবিসি রেডিওর ওয়েবসাইটটি গত ১৪ ফেব্রুয়ারি, ২০১১ পুরোপুরি চালু হয়েছে। আর সবচেয়ে আনন্দের খবরটি হচ্ছে, লাইভস্ট্রিমিং ব্যবস্থা থাকায় একে একরকম স্বাধীন নেট রেডিও বলা যায়। এবিসি কাভারেজ এলাকার বাইরের দেশ-বিদেশের শ্রোতারা এখন সহজেই এবিসি রেডিও’র নানা আয়োজন,

বিস্তারিত»

এলোমেলো পোস্টঃ ৩০ তম ইনটেক

আসির চেয়ে যে মসি শক্তিশালী এর দৃষ্টান্ত আমরা ক্লাস ৭ এই পেয়েছিলাম। শবে-বরাত এর রাতে মাগরিবের নামাজ শেষ করে সবেমাত্র রুমে ঢুকেছি। হথাত একটা আর্তচিৎকার শুনে হুড়মুড় করে বেরিয়ে আসলাম। ঘটনা কী বুঝে ওঠার আগেই দেখি ২০৫ নম্বর রুমের রহমান ও মোকতাদির মিলে একজন কে ধরাধরি করে হাসপাতাল এ নিয়ে যাচ্ছে। ঘটনা কি হল বুঝতে না পেরে আমরা সবাই উৎকণ্ঠিত হয়ে ব্লক এ দাড়িয়ে আছি।

বিস্তারিত»