নিজের কিছু বিব্রতকর মূহুর্ত …..

লুঙ্গীর ভেতরে বন্দী :

একবার আমাদের বাসার কাছে মসজিদে জুম্মার নামায পড়তে গেলাম। সামনের লোকটা লুঙ্গী পরে নামায পড়ছে। গরমের সময় বলে মসজিদের সবগুলো ফ্যান সর্বোচ্চ বেগে ঘুরছে আর বাতাসে সামনের লোকের লুঙ্গী ফুলে ফুলে উঠছে। আমি কোন মতে দ্রুত নামাজ শেষ করার ধান্ধায়। আমি সিজদা থেকে উঠছি, আর সামনের লোকটা সিজদায় যাওয়ার জন্য বসতে যাচ্ছে। আমি সিজদা থেকে ওঠার সময় আমার মাথা আটকে গেলো সামনের লোকের ফুলে ওঠা লুঙ্গীর মধ্যে ।

বিস্তারিত»

ফ্রস্ট/নিক্সন, ইয়াজউদ্দিন/?

১.
ফ্রস্ট/নিক্সন। ছবিটার নাম শোনার পর থেকেই দেখার আগ্রহ ছিল। অস্কারসহ বিভিন্ন পুরস্কারের তালিকা বা নমিনেশন দেখে আগ্রহ বেড়ে যায় অনেক। তাই ঢাকায় ডিভিডি দেখেই কিনতে সময় লাগেনি একদম। প্রিন্টও ভাল। বলা যায় এক নিঃশ্বাসে মুভিটা দেখেছি।
২.
মার্কিন প্রেসিডেন্ট নিক্সনকে পদত্যাগ করতে হয়েছিল ওয়াটারগেট কেলেঙ্কারির কারণে। ওয়াইট হাউজ থেকে বের হয়ে ক্যালিফোর্নিয়ায় জীবন যাপন করছেন তিনি। ডেভিড ফ্রস্ট একজন সাংবাদিক, বলা যায় টক শো হোস্ট।

বিস্তারিত»

এক ব্যাক বেঞ্চারের চোখে শুভ আলামত…!!

ছোট বেলা থেকেই আমি সবসময় পেছনের বেঞ্চে বসতে স্বাচ্ছন্দ বোধ করতাম। পেছনে বসার কি জানি এক অমোঘ আকর্ষণ আছে। যারা সবসময় সামনে বসে অভ্যস্ত তারা আমার কথা-বার্তা খুব একটা বুঝবেন না হয়ত। আমার মনে আছে, ছোট বেলায় স্কুলে থাকতে আমি একবার এক স্যারের কাছে পেছনে বসার জন্য মার পর্যন্ত খেয়েছিলাম। কেমন করে জানি আমার গায়ে ভাল ছাত্রের তকমা ছিল, আর স্যারের কথা মতন ভাল ছাত্রদের নাকি সবসময় ক্লাসে একেবারে সামনের বেঞ্চে বসার নিয়ম…আজব!

বিস্তারিত»

জগা’য় স্বরস্বতী পূজা

গিয়েছিলাম পূজা দেখতে। দেবী স্বরস্বতী দেখতে সুন্দরী, তাছাড়া খ্রাপ পোলাপান আরও অনেক কথা বলে। তাই ভাবলাম ক্যামেরা নিয়ে যাই। সারাদিন ঘুরাঘুরি, ছবি তোলাতুলি। রাতে পিসিতে ছবিগুলা নেওয়ার পর- ছবিগুলা দেখে অনুধাবন করলাম, আমি পোলাডা চ্রম খ্রাপ।

বিস্তারিত»

অদ্ভূত মুগ্ধতা নিয়ে শুনি সাবিনার গলায় “সুন্দর সুবর্ণ”

আরেকটি অসাধারণ গান। দেশ নিয়ে। মনটাকে এক অদ্ভূত মুগ্ধতায় নিয়ে যায়। “সুন্দর সুবর্ন তারুণ্য লাবন্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য/ আমার দুচোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য”।

সাবিনা ইয়াসমিনের দারুণ মিস্টি গলায় গানটি প্রাণ পেয়েছে। শুনতে শুনতে যেন গোটা দেশটা চোখের সামনে ভেসে বেড়ায়। আমার ভীষণ প্রিয় গান।

Sundor Suborno : Sabina Yasmin

বিস্তারিত»

একটি দ্রুতগতি সম্পন্ন টিউটোরিয়াল পোস্ট

সুখবর! সুখবর! সুখবর!!

আপনি যদি সি সি বি র একজন গর্বিত সদস্য হয়ে থাকেন এবং আপনার যদি থাকে কচ্ছপের সাথে কোনরকমে পাল্লা দেয়ার মত একটা নেট কানেকশন তবে এই পোস্টটা নি:সন্দেহে আপনার জন্য।

সিসিবি তে লগইন এর পর “ড্যাশবোর্ড” এ ক্লিক করে বসে আছেন কিন্তু ড্যাশবোর্ড আর ওপেন হচ্ছেনা? “নতুন ব্লগ লিখুন” এ ক্লিক করে অপেক্ষা করতে করতে নিজের অজান্তেই ঘুমিয়ে যাচ্ছেন এবং ঘুম থেকে উঠে মনে করতে পারছেন না আপনি আসলে ঠিক কি নিয়ে ব্লগ লিখতে চাচ্ছিলেন?

বিস্তারিত»

একটা শিক্ষামূলক পুস্ট: আজকের বিষয় ভূগোল

বয়স যখন ১৮ থেকে ২১, মেয়েরা তখন আফ্রিকার মতো। সে তখন অর্ধেক আবিস্কৃত, অর্ধেক বন্য

বয়স যখন ২২ থেকে ৩০, মেয়েরা তখন আমেরিকার মতো। সে তখন সম্পূর্ণ আবিস্কৃত ও বিজ্ঞানসম্মত ভাবেই পরিপূর্ণ

বয়স যখন ৩০ থেকে ৩৫, মেয়েরা তখন যেন ভারত ও জাপানের মতো। অত্যন্ত উত্তেজিত, জ্ঞানী এবং সুন্দর।

বয়স যখন ৩৫ থেকে ৪০, মেয়েরা তখন ফ্রান্সের মতো। যেন যুদ্ধের পর সে অর্ধেক ধ্বংসপ্রাপ্ত কিন্তু এখনো যথেষ্ট আকাঙ্খিত।

বিস্তারিত»

স্মৃতি ফিরে পাবার পরের পোষ্টঃ শোন গো দক্ষিণা হাওয়া………

(গতকাল রাতে কোথা কোথা থেকে যেন আমার স্মৃতি হারান পোষ্টের খোঁজ পেয়ে এক মেয়ে রাত সাড়ে বারটায় ফোন দিল । বিরক্ত হয়ে ফোন ধরতেই ওপাশ থেকে মেয়ে বলে- কিরে , ভালই তো লিখিস । আমি বলি- হুঁ । মেয়ে বলে- তা বাকি ইতিহাস লিখবি না । আমি বললাম-না পারমিশন নাই । তখন মেয়ে বলে- যা তোকে পারমিশন দিলাম । ঠিক তখনি আমার মনে পড়ল –

বিস্তারিত»

মালেয়শিয়ার চিঠি – ৪

৯ দিনের ছুটির আজ শেষ দিন। আবার কবে লিখতে পারব জানি না। গতকাল সানা ভাই মালেয়শিয়া – থাইল্যান্ড – সিঙ্গাপুর রোড় ট্রিপ এর ব্যপারে আগ্রহ প্রকাশ করেছেন। তানভীর ভাই এবং
ওবায়দুল্লাহ ভাই ও মালেশিয়ার আসাবেন। সে কারনে এই ইনফরমেটিভ লেখাটা দিলাম। যাতে সিসিবির কোন ভাই এই দিকে আসলে খুব সহজে এই তিনটা দেশ ঘুরে দেখতে পারেন। মালেয়শিয়া – থাইল্যান্ড – সিঙ্গাপুর রোড় ট্রিপ বিদেশীদের কাছে খুব লো্ভনীয় একটা রুট।

বিস্তারিত»

মরি নাই, আমি মরি নাই…

কোন এক যাত্রা পালায় দেখেছিলাম বোধহয়। যাত্রা পালা মানে টিভিতে দেখা যাত্রা। নায়ক রক্তমাখা গায়ে বলছে “মরি নাই, আমি মরি নাই”। আমারও এখন কিছুটা সেরকম অবস্থা। কেন এরকম অবস্থা জানতে কিঞ্চিত আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেয়ার মত হয়ে যায়।

পত্রিকা আর টিভির কল্যানে সবারই জানা আছে বিশ্ব এখন মহা মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। ইস্‌পিশাল চায়ের মত আমেরিকায় আবার ইস্‌পিশাল কইরা মন্দা যাইতাছে।

বিস্তারিত»

প্রিন্সের গল্প -২য় কিস্তি

প্রিন্সের তালতো ভাই আরিফ

আমরা আসলে দুই বন্ধু না তিন বন্ধু হলাম হরিহর আত্মা। প্রিন্স (আসল নাম এর ধারে কাছেও না), আরিফ (আসল নামটা একটু বদলে দেয়া হয়েছে) আর আমি। কে কার বেশি আপন তা অবশ্য হাওয়া বদলের সাথে উঠানামা করত। যখন বিড়ি খাওয়ার পয়সা নাই তখন আরিফ আমাদের সবচেয়ে প্রিয় আর ওর বাসায় বিড়ি খেলে যখন ও ঘর থেকে বের করে দিত অথবা ওদের দোকান থেকে শার্ট বা গেঞ্জি নিযে আসলে ও যখন চোর বলত তখন আমি আর প্রিন্স একজন আর একজনের প্রিয় বন্ধু হয়ে যেতাম।

বিস্তারিত»

একজন ‘মৃত’ ব্যক্তির গল্প

১.
মতি ভাইয়ের সঙ্গে কাজ করতে সুবিধা-অসুবিধা দুটোই আছে। মাঝে মধ্যে অতি মধুর ব্যবহার, কখনো ঝাড়ি। সেইদিন ছিল ঝাড়ির দিন। ঝাড়ি খাইয়া মেজাজ খারাপ। রাম্তায় ট্যাক্সি পাইলাম না। মেজাজ আরো বিলা। বাসায় ফিরতে ফিরতে মহাক্লান্ত।
দরজা খুলে দিলো ৭ বছরের পুরোনো বউ। কিন্তু দেখলাম যেন নতুন বউ, সেজেছে, চুলও কি কেটেছে? শাড়িটাও মনে হল নতুন, নাকি অনেক দিন পড়ে না?
মনে হলো মুগ্ধ যখন হয়েছি তখন কিছু একটা বলা দরকার।

বিস্তারিত»

মালেয়শিয়ার চিঠি – ৩

আমাদের দেশের বেশির ভাগ মানুষের কাছেই মালেয়শিয়া একটা গরিব দেশ। আমি যখন পড়াশুনা করার জন্যে মালায়শিয়া রওনা দিচ্ছি, তখনও সবাই বলেছে “পড়াশুনার জন্য কি কেউ মালেয়শিয়া যায়?” এমন কি আমার মা বাবাও খুব একটা খুশি ছিলেন না । তারপরেও আমি আসলাম, এখন মনে হচ্ছে খুব একটা খারাপ হয় নি ।

বিস্তারিত»

উঠে যাওয়া সিঁড়ি…

ক্রমশ অপষ্ট হয়ে আসা একটা গান-

যে গানের শুরুতে হয়তো মিলাভাবীর রূপবান গানের মতো বিট ছিল না- বলা যেতে পারে, বেশ বিষন্ন একটা সুর ছিল, বুক ভরা হতাশা ছিল। তবু নিজস্ব কষ্টের সাগরে যখন ডুবে যেতাম তখন সেই গানটা আমার আশ্রয় ছিল, আমার ভীনদেশী তারা ছিল-

তারাটি- ধুম করে একদিন হারিয়ে যায়। একরাতে কালো কফির কাপ হাতে নিয়ে পা টিপে টিপে ছাদে যাবার পর কফির ভেতর তার ছাঁয়া পড়েনা।

বিস্তারিত»