ইনসমনিয়া

(আজ আমি সেই সব হতাশাবাদীদের দলে
যারা রোজ রাত্রে স্ত্রীর স্তন আঁকড়ে ধরে ঘুমায়)

দুপুরের তপ্ত রোদে আমি ফুটপাতের ষড়-কোনাকৃতি খর ইট গুনে চলি,
এক……… দুই……… তিন……………

ঠিক কতগুলো মরদেহ এক গর্তে ফেলে একটি গন-কবর তৈরী হয়?
এক…, দশ….,একশ…?
সাড়ে-আট ফিট একটি গর্তে কি করে শুয়ে থাকে এতগুলো মানুষ?

বিস্তারিত»

শ্রীলংকার ক্রিকেটারদের ওপর হামলা

একের পর এক দুঃসংবাদ স্তব্ধ করে দিচ্ছে আমাদেরকে।

আজ সকালে (মঙ্গলবার, মার্চ ০৩) পাকিস্তান সফররত শ্রীলংকা ক্রিকেট দলের ওপর হামলা চালিয়েছে বন্দুকধারীরা। দুই দলের মধ্যে চলমান সিরিজের তৃতীয় দিনের খেলা শুরুর আগে গাদ্দাফি স্টেডিয়ামের কাছে তাদের গাড়িবহরে এ হামলা হয়। ক্রিকেটারদের ওপরে হামলা পাকিস্তানে তো বটেই সারা বিশ্বেই কখনো কোথাও ঘটেনি! অবশ্য নিরাপত্তাহীনতার কারণে সেখানে ক্রিকেটের ক্ষতি কিংবা সফর বাতিল আগেও অনেক বার হয়েছে।

বিস্তারিত»

নিজেদের কেমন যেনো পাকিস্তানি পাকিস্তানি মনে হচ্ছে

১.
মাহবুব আমার দুই ব্যাচ ছোটো। আমরা একই হাউসে ছিলাম, শরিয়তউল্লা। ক্যাডেট কলেজ থেকে বের হয়েছি সেই ৮৫ সালে। তারপর অনেকটা সময় চলে গেছে। বয়স ৪০ হয়ে গেছে, চুলও সাদা হতে শুরু করেছে। কলেজে আমি অনেক শুকনা ছিলাম। এখন অনেক বদলে গেছি। সেই সময়ের আমার সাথে যারা ছিল তারা এখন আর আমাকে চিনতে পারে না। একজন বেক্সকা নাইটে গেছি, সবাই মনে করেছে আমি মনে হয় অতিথি কেউ।

বিস্তারিত»

চিন্তাঝড় ২: পিলখানা হত্যাযজ্ঞ — কারা, কেন, কিভাবে?

ঘটনার প্রথম প্রহরেই আমরা দ্রুত কিছু বিষয়ে অগ্রিম ইঙ্গিত তুলে ধরার চেষ্টা করেছিলাম (এখানে)। এবার এ বিষয়গুলো নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করা দরকার। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য এবং কিছু আনুমানিক বিশ্লেষণকে ভিত্তি করে দ্রুত লিখছি:

বিস্তারিত»

যার যায়, সেই বোঝে…!!!

[ কোন ক্ষোভের বশে লেখা নয়, কারো বিবেককে জাগাবার জন্যও এটি নয়…কারো মতবাদ-ধারণাকে আমূল বদলে দেবার প্রচেষ্টা তো অবশ্যই নয়…এটি গল্পচ্ছলে বলা একটি রূঢ় বাস্তবতা!! ]

মফস্বল শহর। দুপুর গড়িয়ে মাত্র বিকেল হওয়া শুরু হয়েছে। এরই মধ্যে ৮/১০ জনের একদল কিশোর ক্রিকেট খেলার জন্য বের হয়ে পড়েছে। এদের সবার বয়স ১২ থেকে ১৬ এর মধ্যে। সবার সামনে যাকে দেখা যাচ্ছে বল হাতে, ওর নাম বাবলু।

বিস্তারিত»

মাজহার আমাকে তুই মাফ করে দিস রে ভাই…

মাজহার,

আমার দোয়া নিস। আশা করি জান্নাতে ভাল আছিস। ২৪ তারিখের প্যারেডের সময় তোর সাথে শেষ দেখা হবার পর থেকে মনটা কেমন জানি করে। তোর জন্য খুব কষ্ট হচ্ছে রে ভাই। প্যারেডের পেছনের দর্শক সারি থেকে পালিয়ে আমি, তুই, জুনায়েদ আর জাহাঙ্গীর গেলাম সিগারেট খেতে। ওখানে আমার কোরের নন-স্মোকার আসাদও আসল। ওর সাথে মনের সুখে ঠিকমতো কথা বলতে পারলাম না তোদেরই জন্য।

তোকে জিজ্ঞেস করলাম,

বিস্তারিত»

মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি আর ফুল নিয়ে আমরা দাঁড়াবো বিডিআর ফটকে

মনের আগুন জ্বালো

কর্মসূচি : হত্যাযজ্ঞের শিকার শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানানো
কবে-কখন : মঙ্গলবার, ৩ মার্চ; সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা
কোথায় : বিডিআর গেইটের পাশে রাইফেলস স্কয়ারের সামনে
কি করবো : ঘুচাবো কালো জ্বালবো আলো
কারা আসবেন : যারা মানুষ ভালোবাসেন এবং হিংসার অবসান চান

গত ২৫ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরে এক শ্রেনীর জওয়ানদের পরিকল্পিত হত্যাযজ্ঞে নিশ্চিতভাবে প্রাণ হারিয়েছেন ২ নারীসহ ৬৩ জন।

বিস্তারিত»

‘শিরোনাম নিষ্প্রয়োজন’

জনসমুদ্রে তখন কোন জোয়ার ভাটা নেই,
হাহাকার আর কান্নায় বাতাস থেমে গেছে।
প্রতিটি চেহারা যেন ফ্যাকাসে –
অসহায় – ভাবলেশহীন!
বুকে ঢিপঢিপ;
মুখে কথা বা চোখে দৃষ্টি নেই।
অতি ব্যস্ততায় উঠে আসছে অনেকে;
কেউ কেউ হুরমুর করে নেমে যাচ্ছে ।

বিস্তারিত»

সামিয়া… তোমার জন্যে

সামিয়া, আমার প্রিয় বোন,

তোমার কষ্ট সেভাবে আমরা কেউই হয়তো উপলব্ধি করতে পারছি না, যে হারায় শুধু সেই বুঝে। আমি যে কি বলে তোমাকে সান্তনা দিব আপু আমি বুঝতে পারছিনা… তুমি ভেঙ্গে পড়ো না, তুমি ভেঙ্গে পড়লে তোমার পরিবারের বাকি মানুষজনদেরকে কে দেখবে? মানুষের জন্ম, মৃত্যু আর বিয়ে — এই তিনটি জিনিস আল্লাহ তা’আলা আগেই ঠিক করে রাখেন; এখানে কারো কোন হাত নেই।

বিস্তারিত»

বন্ধু…তোকে মনে পড়ে – ১

গত কদিন ধরে অনেকবার সিসিবিতে এসেছি, কমেন্ট করতে অথবা কিছু লিখতে… কিন্তু পারিনি। আমার হাত চলেনি… মন টানেনি। নিজের সাথে যুদ্ধ করে পরাস্ত হয়ে বার বার ফিরে গিয়েছি… যতবার সিসিবিতে আসি বারবার চোখ ভিজে উঠে, মনিটর ঝাপসা হয়ে আসে… লিখতে না পেরে উঠে চলে যাই… আবার আসি, পড়ি, আবার ঝাপসা দেখি…বারবার ভাবি লিখব কিন্তু লেখা আর হয়ে উঠেনা…

এ কদিন অনেক কেঁদেছি…অনেক…। আমি কোনদিনও এভাবে কাঁদিনি,

বিস্তারিত»

একটি মোমবাতি কি জালানো যেত না কিংবা দেওয়া যেতনা কি একটি ফুল?

গত ২৫শে ফেব্রুয়ারির ঘটনার পরে বের হয়ে এইমাত্র প্রথম বারের মত নিজের রুমে ফিরলাম, মাঝখানের এই দিন গুলি যেভাবে অতিবাহিত করেছি, যে সকল দৃশ্য দেখেছি সে সকল অনুভূতি ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই…

বিস্তারিত»

ওয়েক আপ, ক্যাডেটস! …এখন শোক কে শক্তিতে পরিণত করার সময়

ক’দিন ধরে কিছুই ঠিকমত ভাবতে পারছিনা। সবকিছু শুধুই ঝাপসা হয়ে আসছে। তারপরেও জীবন ত থেমে থাকে না, থামতে দেওয়াও যায় না।

এখন আমাদের আরো কিছু দায়িত্ব বেড়েছে। প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ছেলেমেয়েদের পড়ার ব্যয়ভার সরকার বহন করবে। আমাদেরও কিছু দায়িত্ব নেওয়া উচিত।

বিস্তারিত»

মানুষ বনাম বাংগালী

বিশ কোটি জনতার হে মুগ্ধ জননী
রেখেছ বাংগালী করে মানুষ করনি

এত গুলো মানুষ যখন মারা গেল তখন আমরা সেটা যায়েয করার চেষ্টা করছি এই বলে যে তারা তাদের দুর্নীতির কর্ম ফল ভোগ করেছে। আমরা কি মানুষ?

শু**** বাচ্চা গুলো পালিয়ে গেল নাকি পালিয়ে যেতে দেওয়া হল?

৭১ এ আমাদের বাবারা যুদ্ধ করার আগে কি তাদের গণতন্ত্র ও জাতীয় স্থিতিশিলতার কথা চিন্তা করা উচিত ছিল?

বিস্তারিত»

রহস্যের গন্ধ

আমি বেশি কিছু লিখব না। খুব ভাবগম্ভীর কথার দিকে যাচ্ছিনা; নিজেও নানা পেরেশানির মধ্যে আছি। ভাল লাগছে না।

১০টার দিকে টিভিতে একটা সাক্ষাতকার দেখছিলাম, অনেক সিনিয়র এক রিটায়ার্ড আর্মি অফিসারের। নাম মনে পড়ছে না। উনি একবার জেসিসি ভিসিটে গিয়েছিলেন কোন একটা অকেশনে স্পেশাল গেস্ট হিসেবে, তখন আমার বাবা আনোয়ারুল হক তারিক সেখানে অধ্যায়নরত। ডাইনিং হল প্রিফেক্ট হিসেবে তাঁর পাশে আব্বুর বসার সুযোগ হয়েছিল গ্র্যান্ড ডিনারে।

বিস্তারিত»

আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে

সেটা ছিল আশির দশক, আমার ছাত্রজীবনের শেষ দিকের কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতে করতেই বাম রাজনীতিতে জড়িয়ে গিয়েছিলাম। সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয় ছিলাম। উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলাম। গণসংগীত আর গণনাট্য ছিল সব অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদের ভাষা।

রূপেশ বড়ুয়া উদীচীর প্রাণ ছিল। অসাধারণ তবলা বাজাতো। সব অনুষ্ঠানে প্রতিদিন সন্ধ্যার পর মহড়া, আড্ডায় তার উপস্থিতি ছিল নিয়মিত। নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান রূপেশ জীবিকার জন্য এলিফ্যান্ট রোডে একটা পোশাকের দোকানে সেলসম্যানের কাজ করতো।

বিস্তারিত»