স্যালুট, পৃথিবীর সকল সংগ্রামী নারীকে

আজ ৮ই মার্চ, বিশ্ব নারী দিবস, আমাদের প্রথাগত চিন্তার জগতে গৃহস্থ-কল্যানী-মমতাময়ী নারী অবয়বের বিপরীতে বাস্তবের সংগ্রামী নারীকে মনে করার দিন।

আমার (এবং সম্ভবতঃ আমাদের আরো অনেকের) ভাবনায় প্রকৃত মানবসত্বা সর্বদা মুক্তিকামী। সে নিজের সত্বার স্বাধীনতা রক্ষায় দৃঢ় সংকল্প। তার এই সংগ্রাম যে’ই তার স্বাধীনতায় বাঁধ সাধে তারই বিরুদ্ধে; সে ঈশ্বর হোক, দেব-দেবী হোক, আর তার মত অন্যকোন মানুষই হোক। মানুষের এই সংগ্রামী রূপ খুঁজতে গেলে সবথেকে প্রাচীন যে উদাহরণ পাই তা’

বিস্তারিত»

মরতে তো একদিন হবেই…!!

আজকাল আমাদের একটা মুদ্রাদোষ হল কথায় কথায় ‘কি লাভ? মরতে তো একদিন হবেই…’ বলা। ‘আমাদের’ মানে আমাদের ইনটেকের পোলাপাইনের। যে কোন গেট-টু-গ্যাদার টাইপ কিছু হলেই মোটামুটি শুরু হয়ে যায়…

দেখা গেল দুই/তিন জন হয়ত খুব গভীর মনোযোগের সাথে শেয়ার মার্কেট নিয়ে কথা বলছে, এটা দেখে অন্য একজন খুব সিরিয়াস ভঙ্গিতে তাদের জিজ্ঞাসা করবে,
-দোস্ত, তোরা কি নিয়ে কথা বলিস?
-শেয়ার মার্কেট নিয়ে…

বিস্তারিত»

ভুল অ্যালগরিদমে আত্মগ্রাসী যৌনতা

ডেভিড ক্রোনেনবার্গ এর ক্র্যাশ (১৯৯৬) [পল হ্যাগিস এর ক্র্যাশ (২০০৪) নয়] আমার জীবনে দেখা সবচেয়ে অস্বস্তিকর সিনেমাগুলোর একটি। অস্বস্তিকর শব্দটি নেতিবাচক অর্থে ব্যবহার করিনি। আসলে পুরো সিনেমায় যদি বিপরীত ও সমকামী সংগম, গাড়ি দুর্ঘটনা, শুষ্ক ক্ষত, ভগ্ন হাড় আর নাইহিলিস্ট প্রতিবেশ ছাড়া আর কিছু না থাকে তবে স্বস্তি পাওয়ার কোন প্রশ্নই উঠে না। কিন্তু অস্বস্তি জাগানিয়া সিনেমাটি নিঃসন্দেহে নব্বইয়ের দশকের সবচেয়ে সাহসী, মানবিক, উদ্ভাবনী সিনেমাগুলোর একটি।

বিস্তারিত»

একজন পর্বতারোহী ও কিছু কথা….

( www.somewehereinblog.net এ পুর্বে প্রকাশিত ২ টি পর্ব একসাথে… )

r001-027
যাই হোক, প্রথমেই এর শুরু নিয়ে আরেকটু পরিস্কার করে বলা দরকার। ভাগ্যে ছিল বলেই কিনা কে জানে আমার মা রাঙ্গামাটির চাকমা মেয়ে আর বাবা সেনাবাহিনীর কর্মকর্তা, তাও আবার যার পোস্টিং প্রায় সময় হতো পার্বত্য চট্টগ্রামে । এমনকি আমার জন্মের সময়ও বাবা পাহাড়ে । ঘুরেফিরে ছেলেবেলার প্রতি বছর ২ মাস হলেও তাই আমার পাহাড়ে কাটতো।

বিস্তারিত»

সমাপ্তি…

ভালোবাসা মোরে প্রশ্ন করে, ভালোবাসা কি?
অবুঝ আমি বাকশুন্য থাকি।
অতঃপর…
নির্বোধ দৃষ্টিতে দেখি ভালোবাসার প্রস্থান…
এ যেন ঠিক দুঃখ নয়,কষ্ট নয়,অভিমান নয়।
বুকের ভিতর এক নতুন বোঁধের জন্ম হয়।
যারে আমি পারি না এড়াতে,
সে আমার হাত রাখে হাতে।
অজানা এ বোঁধ কে বড় পূন্য মনে হয়ে,
যেখানে আর সব কিছু শুধু শুন্য মনে হয়ে…

বিস্তারিত»

বৃষ্টি বিড়ম্বনা ও বিভ্রাট

গল্প শব্দবিভ্রাট নিয়ে। বাস্তবে ঘটা এবং সত্য ঘটনা।

সুকুমার রায়ের গল্পে পড়েছি, “দাদা। জল পাই কোথায় বলুন তো?” প্রতিউত্তরে বলেছে “মুশকিলে ফেললেন, এখনতো জলপাই এর সময় না।তবে আম-কাঠাল হলে চলবে?”

আমার গল্প এইসব বিড়ম্বনা বা বিভ্রাট নিয়েই। একবার ক্লাসে এক ম্যাডাম জিজ্ঞাসা করলেন,”এই তোমাদের ক্লাস ক্যাপ্টেন কে?” আমার বন্ধুর সরল মনের উত্তর, “কাদের”।

ম্যাডাম খেপে গিয়ে বললেন, “ফাজলামো করো।একটা চড় দিয়ে দাত কয়টা ফেলায় দেবো।কাদের আবার?

বিস্তারিত»

অনেক দিন পর

অনেক দিন ক্যাডেট কলেজ ব্লগে আমার লিখা হচ্ছে না। লিখব লিখব করে আর লিখা হয়ে উঠেনি। গত বছরের শুরুর দিকে পুরোপুরি উইন্ডোস বাদ দিয়ে উবুন্তু ব্যবহার করা শুরু করি। উবুন্তুতে বাংলা লিখতে সমস্যার কারনে অনেক দিন ব্লগে লিখা হয়নি। কয়েকদিন আগে আবিষ্কার করলাম যে ব্লগে অভ্র লিখার টুল যোগ হয়েছে। ব্লগ লিখার জন্যে এখন আর কম্পিউটারে অভ্র থাকার প্রয়োজন নেই।

ব্লগ লিখা না হলেও নিয়মিত ব্লগ পড়ি সব সময়।

বিস্তারিত»

অটোয়া গেট টুগেদার

অপেক্ষার পালা শেষ। মঈনের পরিকল্পনা, রকিবের সমন্বয় আর আমার আস্ফালনকে সম্বল করে গত রবিবার বিকালে আমরা ঠিক করে ফেললাম অটোয়ায় একটা গেট টুগেদার হবে আসছে রোজ শনিবার। সাহায্যের হাত বাড়ালেন অনেকে। সিলেটের নাসিম ভাই বুকিং দিয়ে দিলেন রেস্টুরেন্ট। অনেককে আবার হারালাম হুঁট করে সিদ্ধান্ত নেবার কারণে। সিলেটের হিমেল দুই সপ্তাহ আগে সস্ত্রীক বন্ধুদের সাথে কটেজে উইকএন্ড যাপন করবে ঠিক করে রেখেছিল; আমরা হাঁরাতে যাচ্ছি তাকে।

বিস্তারিত»

দুষ্মন্তপুরান-২

রাজা দুষ্মন্ত মধ্যাহ্নভোজন সারিয়া নিদ্রা যাইতেছিলেন। স্বপ্নে দেখিলেন, কাঁচুলি আর কৌপিন পরিহিতা এক পিনোন্নতা গুরুনিতম্বী তাহার চতুর্দিকে নৃত্য করিতেছে। নৃত্য করিতে করিতে এক পর্যায়ে সে রাজার কোলে চড়িয়া বসিল। বসিয়া রাজার চিবুক,ওষ্ঠ্য,ললাট স্বীয় জিহবা দ্বারা লেহন করিতে লাগিল। রাজা উত্তেজনায় শিহরিয়া উঠিলেন। রূপসীকে সুধাইলেন,ওহে অপরূপা, তুমি এতোদিন কোথায় ছিলে? কি নাম তোমার? সে কহিল,ভৌ।

রাজার ঘুম চটিয়া গেল। তাকাইয়া দেখিলেন,এক সারমেয় সন্তান তাহার কোলে চাপিয়া তাহার সর্বাঙ্গ লেহন করিতেছে।

বিস্তারিত»

বি এম এ…প্রথম রাত…আর কিছু কথা…

আমি বি এম এ তে জয়েন করি ২০০৭ এর ১০ জানুয়ারি। যদিও বাবা আর্মি তে ছিল তবু আমার আর্মি তে আসার তেমন ইচ্ছা ছিল না।ক্যাডেট কলেজে ৬ বছর থাকার পর খুব ইচ্ছা ছিল বাইরের জীবন টা দেখব(উল্লেখ্য ক্যাডেট কলেজের ১ টা দিন নিও আমার ১ বিন্দু আফসোস নাই…আমার জীবনের বেস্ট সময় কলেজের প্রতিটি দিন)। কিন্তু রিযিক নাকি আল্লাহ আগেই ঠিক করে রাখেন। যা হোক আমার জান্নাতবাসী মা এর খুব ইছা ছিল ছেলে ক্যাডেট কলেজে পরে আর্মি তে যাবে…অবশেষে ২০০৭ এর ১০ জানুয়ারি বিকেল ৩ টার সময় চট্টগ্রাম রেল স্টেশনে আমার বাবা আমাকে রেখে গেলেন…সবাই হও তো ভাবছেন বার বার আমি ২০০৭ এর ১০ তারিখের কথা আলাদা করে বলছি কেন?

বিস্তারিত»

টুশকি ৩১

টুশকি [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১১] [১২] [১৩] [১৪] [১৫] [১৬] [১৭] [১৮] [১৯] [২০] [২১] [২২] [২৩] [২৪] [২৫] [২৬] [২৭] [২৮] [২৯] [৩০] [৩২]

১.

বিস্তারিত»

একটি খুব সাধারণ ঘটনা

মৃত্যু খুব সাধারণ ঘটনাঃ
একটা বইয়ের পাতা ওল্টানোর মতোই নিত্যদিনের ঘড়ির কাঁটায় ঘাপটি মেরে বসে আছে।

যেভাবে তুমি চুল আঁচড়াও বা ঘুম ভেঙে দু’হাত আড়মোড়া ভাঙতে ভাঙতে এলোমেলো ছড়িয়ে দাও সূর্যরশ্মির মতোন, সেভাবেই মৃত্যু হেঁটে এসে কলিংবেল বাজিয়ে দেয়। সেও আমাদের মতো আধুনিক হয়ে গেছে। যেমন, সময় খুব আধুনিক আজকাল, নিয়মিত কোয়ার্টজের অণুতে মিশে থাকে, ধরা ছোঁয়ার বাইরে।

বিস্তারিত»

মাথায় কিস্তি টুপি পড়েছিলাম

ক্যাডেট কলেজে আসিবার পূর্বে প্রতীক (ছদ্মনাম), উদয়ন স্কুল-এ পড়িত। শান্ত শিষ্ঠ এবং ভদ্র ক্যাডেট হিসাবে সপ্তম শ্রেণীতেই তাহার বেশ নামডাক। মনে করিতে পারি, তাহার দুই বৎসর ক্যাডেট জীবনে অনেক অভিমান আর দুঃখের পাহাড় জমিয়া উঠিয়াছিল। মাঝে মাঝে আমাদিগকে তাহার মনের কষ্টের কথা শুনাইয়া ছাড়িত। অভিমান জমিতে জমিতে যখন নিতান্তই অসহনীয় হইয়া উঠিল, তখন সে ঠিক করিল, কলেজ হইতে পালাইয়া বাড়ী যাইতে হইবে, এ জীবনে তাহার আর কিছুই পাইবার নাই।

বিস্তারিত»

সিসিবিতে আমার ৫০ তম পোস্ট : একটি জন্মদিন বিষয়ক পোস্ট

আমি নিজে ক্রিকেট খেলা খুব পছন্দ করি। আর সেখানে সবচেয়ে প্রিয় (!!!) ব্যাটসম্যানটির নাম জাভেদ ওমর বেলিম। যার নামেই আমি ভয়াবহ ভাবে আৎকে উঠি। তার নিরীহদর্শন চেহারা নিয়ে মাথে দাঁতে দাঁত চেপে সে সংগ্রাম করে আর আমরা হই বিরক্ত। এমন কুৎসিত স্লো ব্যাটিং কেমনে সম্ভব। যা হোক বদনাম করার জন্য এই পোস্ট না বরং সিসিবিতে আমার জাভেদীয় স্লো ফিফটির ঘোষণা দিতে এত ভূমিকা করা। এহসান ভাইয়ের ঝাড়ির কথা মনে রাইখা পোস্ট যাতে যথেষ্ট “আজাইরা”

বিস্তারিত»

ডায়লগ De MGCC রিলোডেড

সাবধান…হুশিয়ার…খাবার্দার… (ইয়ে মাশরুফ ভাইয়া, এখানে দ এর পর বা’ নাই কিন্তুক)
ব্লগাধিরাজ,শাহেনশাহ্ সিসিবি তাঁহার সাম্রাজ্যে আগত এক পর্যটকের নামে ভয়াবহ সমন জারি করিয়াছেন… ঐ পর্যটক দিনকতক আগে বাদশাহের সহিত সাক্ষাত্‍ করিয়া তাহার নাজরানা পেশ করিয়া গিয়াছিল।রাজপ্রাসাদের সদস্যগণ মহাউত্‍সাহে সেই নাজরানা গলাধঃকরণ করিলেও বর্তমানে সকলেই (শাহেনশাহ নিজেও) ভয়াবহ বদহজমের সমস্যায় ভুগিতেছেন।রাজ্যশ্রেষ্ঠ হেকিমের দাওয়াই,যদি পর্যটক অবিলম্বে ততোধিক অখাদ্য নাজরানা পেশ করে,তাহা হৈলে সকলেই আরোগ্য লাভ করিতে পারিবেন।

বিস্তারিত»