সম্প্রতি অথবা-নগরে

[বহুযুগ আগে, সম্ভবত আগের জন্মে, আমি অফিসে বসে ব্লগিং করতাম। সময় বদলে গেছে প্রথমালু’র চাক চাক বাণীতে, মশলায়। তাই আমি এখন অফিসে বসে ব্লগাইতে পারি না। যা পারি, তা হলো টুকরো টুকরো চিন্তা করতে। অচিরেই চারপাশের হাউকাউ সেই চিন্তার সুতো ছিঁড়ে ফেলে। সেই চিন্তার সুতোগুলো জমিয়ে রাখছিলাম। আজকে জমানো সুতো দিয়ে কিছু বুনে ফেলার একটু সময় পেলাম।]

ক
কাচের জানালায় জমা হচ্ছে ড্রিজ্‌ল বিন্যাস,

বিস্তারিত»

“প্রসঙ্গ: সিসিবি” এবং আমার অভিমত

ঈদের আগাম শুভেচ্ছা।

সম্প্রতি এই পোস্ট দেখে মনে হল আমারও কিছু ফিডব্যাক দেওয়া দরকার এ ব্যাপারে (যদিও আমি খুব একটা রেগুলার লগইন করি না, এবং বিশ্বাস করতে ভালবাসবো যে, মত প্রকাশের পর লগইন/মন্তব্য/পোস্ট করার অধিকার হরণ হবেনা)।

নিঃসন্দেহে এভাবে গালিগালাজ করে মেইল করা অসভ্যতার লক্ষণ এবং এতে নিজেদের আত্মমর্যাদা বৃদ্ধি পাবার কোনো আলামত দেখা যায়না, বরং আরো ক্ষতিগ্রস্ত হয়।

বিস্তারিত»

স্মৃতিবিমুখ, প্রমুখ মুখ

০
চিলতে রোদে পাখনা ডুবাই, মুচকি হাসে শহরতলি
রোজ সকালে পড়ছে মনে, এই কথাটা কেমনে বলি?

~~~

– “বল, জোরে জোরে বল, ক’য়ে আ-কারে কা, ম’য়ে আ-কারে মা, ন — কামান”

ওপাশে খানিক নিশ্চুপ বিরতি, তার চোখের দৃষ্টি ফ্যালফ্যালে। বোবা।

– “কি হলো? চুপ করে আছিস কেন? কি বললাম, পড়্‌!”

ফ্যালফ্যালে চোখের সামনে শক্ত ঝুঁটি ঝলসে ওঠে।

বিস্তারিত»

যৌনকর্মীঃ একজন পেশাজীবীর স্বীকৃতি ও তদসংলগ্ন ছেঁড়া চিন্তা

গত পরশু (১৮/৮/২০১০) বাংলাদেশের নির্বাচন কমিশন একটু খবরের শিরোনামে এসেছেন। ধর্মনিরপেক্ষতা বলবৎ করার ব্যাপারে মূল আলোচনা বা বিতর্কের জায়গায় ছিলো সুপ্রীম কোর্ট। বাংলাদেশের সংবিধানের মূল স্তম্ভের একটাকে পুনর্বহাল করেছিলো তারা। আর এখন নির্বাচন কমিশন ভোটার আইডি’তে যোগ করেছেন বেশ কিছু পেশা। তাদের বক্তব্য, নতুন যোগ করা পেশাগুলোকে আগে চিহ্নিত করা হতো না। সেই পেশাজীবী মানুষদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতেই এই উদ্যোগ।

লিস্টিটা দেখলাম- যৌনকর্মী,

বিস্তারিত»

আমাদের গণতন্ত্রের দুর্বলতা এবং প্রযুক্তি

কিছুদিন আগে পুরোনো ব্লগ ঘাটতে ঘাটতে ফয়েজ ভাইয়ের “গণতন্ত্র, দলীয়করন, আর ফয়েজের আউলা চিন্তা” পড়লাম। ঐখানে আমাদের দেশে প্রচলিত গণতন্ত্রের দুর্বলতা নিয়ে কিছু পয়েন্ট ছিল। পড়ার পর আমার মাথায়ও ঐ ধরণের কিছু পয়েন্ট আসল। এর মধ্যে দুইটা হল-

– আমাদের বর্তমান সংসদে সদস্যরা দলের সিদ্ধান্তের বাইরে নিজস্ব মতামত দিতে পারেন না। বক্তব্য দেওয়ার সময় সামান্য সুযোগ থাকলেও, মূল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে ভোটাভুটির ক্ষেত্রে দলের মতামতই সব সদস্যদের মতামত হিসেবে গণ্য হয়।

বিস্তারিত»

অলস মানুষের চিন্তাগুলি…

আমি মানুষ হিসেবে বেশ খানিকটা অলস। কিন্তু আমার মাথায় সবসময় নানা আইডিয়া ঘুরে। এসব আইডিয়া নিয়ে মাঝে মাঝে ব্লগ লিখতে ইচ্ছা করে। কিন্তু অলসতার কারণে শেষ পর্যন্ত আর হয়ে ওঠে না। কিন্তু এইসব চিন্তা বা আইডিয়া নিয়ে ঘুরে বেড়ানোটাও সহজ না। সবসময় ভিতর থেকে চিন্তাগুলি যেন বলে, আমরা মুক্তি চাই। আজ ভাবলাম চিন্তাগুলিকে অন্তত মুক্তি দিই। যাচ্ছেতাই ভাবে হলেও। তারই ফসল আজকের এই ব্লগ। আমার চিন্তাগুলো একে একে লিখে গেলাম।

বিস্তারিত»

রাজত্ব

Interview with Towfique & Faisal Roddy by Amadergaan.com

তমসাছন্ন রাত্রি আর কুহক কুয়াশার পথ ঠেলে ঠেলে যেমনটি হাটতে হয় জীবনের  প্রতিটি মুহুর্তে , ঠিক তেমনই অজস্র ক্লান্তি নিয়ে সময়ের ক্ষুধায় গাইতে হয় শহুরে বাউলকেও । বাংলা গান আর বাঙ্গালী চেতনার মূল রশদ ‘বাংলা ভাষা’ সে ক্ষুধাকে মিটিয়েছে বহমান কালের সাথে তাল মিলিয়ে।চলমান সময় পরিবর্তিত পরিস্হীতি, ঘূনে ধরা মূল্যবোধ, রাজ্যস্বার্থ বিবর্জিত রাজনীতি,উপগ্রহীয় অশুভ কায়া থেকে উপশম- সবটাই রাজত্ব রাগে প্রতিফলিত বারবার।রাজত্বের এই অভিযানে তার নিজের যতটুকু দূরে যাওযার স্বপ্ন,

বিস্তারিত»

এলোমেলো কথামালা-১

[১২ এপ্রিল ২০১০ তারিখে ইউনিফিল-এর উদ্দেশ্যে যাত্রা করে লেবাননে এসেছি…অনেক সাগর/উপসাগর পাড়ি দিয়ে । এখানে অবস্থানের কিছু কিছু কথা/স্মৃতিকেই অনিয়মিত/এলোমেলোভাবে তুলে ধরার চেষ্টা করছি আর কি!]

০২ জুন, ২০১০।
প্রথমবারের মতন তুরস্কের মার্সিন শহরে এসেছি আমরা…মনে অ-নে-ক চিন্তা, শহরটা ভাল লাগবে তো? লেবাননের মতন দেশটা সুন্দর…দেশের মানুষেরা বন্ধুবৎসল হবে তো? এখানে কোন বাংলাদেশী আছে না কি? থাকলেও সে/তিনি/তারা আমাদেরকে শহরটা দেখাবে/চিনাবে তো!

বিস্তারিত»

আরও কয়েকটি অণূকাব্য (কি যে হচ্ছে… কে জানে!)

১। চেহারা সাদামাটা…
জামাটা ডোরাকাটা…
কথায় ঠোঁটকাটা…
কিন্তু…
ভালবাসায় সেরাটা!!

অর্থঃ তরমুজের উপরের রঙ কোন সমস্যা নয়…ভিতরটা লাল হলেই হলো।

২। ছেলেটি স্যুটপড়া…সাথে টাই,
মেয়েটি জিন্স-টপ্‌স… হিল হাই।
মেয়েটি অস্থির…চঞ্চল,
ছেলেটি বোকাসোকা…দূর্বল।
মেয়েটি উদ্দম…বন্য,
নয় যে একটুতে ধন্য।
ছেলেটি বোঝেনি মেয়ের মতিগতি…
বিচ্ছেদ-ই এ ভালবাসার পরিণতি।

অর্থঃ ক্যাডেটরা সব সময়েই পাথরায় না!!!!!!!

বিস্তারিত»

টুকরো কথন

১.
ব্লগ লিখতে বসলাম। ব্লগের সদস্য হবার পর থেকেই আকাশদা আর পিন্টুসের কাছ থেকে ব্লগ লেখার তাগাদা পাচ্ছিলাম, কিন্তু ব্লগ আমার মাথায় আসলেও কি-বোর্ডে কিছুতেই আসতে চাচ্ছিল না। আজ পণ করেই বসেছি পিসি-র সামনে, ব্লগ আমি আজ লিখেই ছাড়ব। কিন্তু কি লিখি! অনেক জল্পনা-কল্পনার শেষে তাই ঠিক করলাম- একটা ছবি ব্লগ দেই। ব্লগটা আকাশদা এবং পিন্টুসকে যৌথভাবে উৎসর্গ করছি 🙂

২.
দিহানাপ্পি অনেকদিন হল তেমন সরব উপস্থিতি দেখাচ্ছে না ব্লগে।

বিস্তারিত»

বিদ্রোহী [Lyrics] – তৌফিক ও ফয়সাল রদ্দি

বিদ্রোহী /BIDROHI (রাজত্ব /RaJoTTo)- Official Music Video by Towfique & Faisal Roddy) [Ektaar Music Presents]
সারা শরীর তার ঘামে ভেজা সাঝে সে ফেরে ঘরে,
ঋনী তুমি , আমি, আমরা শীত ও তাপ ঘরে,
শূণ্য গোলা তার ফলেনি ফসল তবু মুক্ত হাসি ঝরে,
যান্ত্রিক যাতাকলে পিষ্ট তুমি-আমি হাসি না ভয়ে।
তবু জীবনের ঈশারায় শুধু হেতে যাই-
হাসিহীন জীবনে আধারে হারাই,

বিস্তারিত»

‘অমানবিক’!

আমার ঘরে কিছু স্পর্শকাতর মানুষ বাস করে। তারা সামাজিক জীবঃ একা একা চলতে পারে না। থমকে যায়, দু’পা এগোয়, তারপরে থামে আর হোঁচট খায়।

আমার ঘরে কিছু অনুভূতিপ্রবণ মানুষ বাস করে। তারা সাংস্কৃতিক জীবঃ প্রাগৈতিহাসিক সংস্কৃতি ধরে রেখেছে। তারা সংস্কৃতি খায়। মাখে। ঘুমায়। চোষে। আমের আঁটির মতো সংস্কৃতির গায়ে কমলা কমলা মাংস কামড়ায়।

আমার ঘরে কিছু বাঙালি-চেতনায় গাঢ় মানুষ বাস করে।

বিস্তারিত»

গুটিকয়েক অণুকাব্য

ডিস্ক্লেইমারঃ সাগরে পড়ে থাকায় সবসময় সিসিবিতে আসা হয় না।তবে, যখন সিসিবিকে ঝিমিয়ে পড়তে দেখি…নিজের কাছেই খারাপ লাগে :no: । আগের রেকর্ড বলে, আমি লেখা দিলেই ব্লগ সচল হয়…মনে হয় এবারও তার ব্যতিক্রম হবে না!! ;;;

অঃটঃ ইদানিং ব্লগে একটা নতুন চল শুরু হয়েছে…সবাই অণুকাব্যের ভুল অর্থ করে। সেকারণেই, অর্থসহ-ই দিয়ে দিলাম!!! (ওরে, মুই কি হনু রে!! :awesome: )

১। রগরগে বই,

বিস্তারিত»

মুঠোজুড়ে একান্ত গান

    don’t know what to say, don’t know how to say…
    let me just be silent, and beside you I stay…

মানুষের জীবন এক ক্ষণিক আচরণ, মুহূর্তিক আবেশ
কাটতেই টের পাই হাতের তালুতে জলকঙ্কাল ছাড়া
আর কিছু নাই। কেউ নাই।

আমাদের জীবনে কিছু নাই আর, স্মৃতিভার ব্যতীত
কিছুই রাখি নাই যত্নে মুঠোর ভেতরে ছিলো তারা
সুখে,

বিস্তারিত»

তোমাকে হারিয়ে আমি আজ হা-হুতাশ করছি ভরা বর্ষায় আর পূর্ণিমার রাতে

বৃষ্টি এখনো হয়, আমি ভিজতে থাকি একা একা,
বৃষ্টির কান্নায় মিশে যায় আমার চোখের জল,
তোমার গুনগুন গানের সুরেলা আওয়াজ আমাকে
এখনো তাড়িয়ে বেড়ায়, খুব কি প্রয়োজন ছিল
দু’জনের দুই ভিন্ন পথ? – নাকি প্রয়োজন ছিল
দুই ভিন্ন পথে যাওয়ার?

বিস্তারিত»