(সিসিবির প্রতি কলকাতা নিবাসী শ্রীমান বটুকেশ্বর ঘটকের কথামালাঃ)
আজ্ঞে বাঙ্গাল মুল্লুকের মহাশয়-মহাশয়াগণ,
তা আচেন কেমন আপনারা সব্বাই?এই দুদিন আগে বংগশার্দুলদের যে খেলা দ্বেকলুম গো দাদা,এক্কেবারে দিলখোশ হয়ে গেলো।আমি ওপার বাংলার লোক হলেও আপনাদের এই আন্তর্জাল-কথিকা বিলক্ষণ খেয়াল করি,আর বাঙ্গালি হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের খেলাও আমার অতিশয় আগ্রহের বস্তু।
আমাদের মুল্লুকে অবশ্য আপনাদের মত এরকম বালকদের জন্যে সামরিক বিদ্যালয় সরাসরি নেই,তবে বেশ কিচু সৈনিক বিদ্যালয় রয়েছে।আমি নিজেও এরকম একটি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিধায় আপনাদের সাথে বেশ “জান-পয়চান”
বিস্তারিত»