“জীবন যখন শুকায়ে যায়, করুনাধারায় এসো”

“জীবন যখন শুকায়ে যায়, করুনাধারায় এসো”

অবশেষে আজ থেকে তিনদিন পূর্বে আমি সারাজীবনের মতন ধূমপান পরিত্যাগ করলাম!

বর্তমান থেকে ঠিক তিন দশক পূর্বে কোন এক আনন্দিত প্রত্যুষে সিগারেট নামক আপাত নির্দোষ ধুমায়িত বস্তুটির সঙ্গে আমার নিবিড় পরিচয় হয়। আমি তখন বাংলাদেশ সেনাবাহিনীর একজন স্বাধীন সেকেন্ড লেফটেন্যান্ট। অতঃপর এতটা বছর আমাদের পরস্পরের হাত ধরে চলা। কখনো সমতল, কখনো বন্ধুর পথে! সম্পর্কের এই জীবন কখনোসখনো ক্ষীণ হয়ে আসলেও একেবারে শুকিয়ে যায়নি কখনও!

বিস্তারিত»

রিভিউ: দ্য ভেজিটেরিয়ান

এ বছর ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ বিজয়ী উপন্যাস দক্ষিণ কোরীয় লেখক হ্যান ক্যাং এর ‘দ্য ভেজিটেরিয়ান’। লিটারারি থিওরি পড়া নেই, ভাল ক্রিটিকও পড়িনি। বলা যেতে পারে একজন ‘নাইভ’ পাঠকের বিশ্লেষণ এটা।
কিছু অদ্ভূত স্বপ্ন দেখার ফলে নিতান্ত সাদামাটা বিশেষত্বহীন ইয়াং হাই হঠাৎ ভেজিটেরিয়ান হয়ে যায়। তাকে ‘স্বাভাবিক’ খাদ্যাভ্যাসে ফিরিয়ে আনতে পরিবারের সদস্যরা জোর চেষ্টা চালায়। ইয়াং হাইয়ের এই পরিবর্তনের ধাক্কায় তার কাছের মানুষদের জীবনের অনেক কিছুই আর আগের মত থাকে না।

বিস্তারিত»

নীতাদের অদ্ভুত বাড়ি

বাইশে মার্চ রাত আড়াইটায় যখন নীতাদের বাড়ি এলাম, কুয়াশা মাখা জোসনার ঘোলাটে আলোয় পাতাহীন গাছের ছায়ায় বাড়িটাকে গুগলে দেখা ৯৮ একেডিয়া বে’র নেগেটিভ মনে হচ্ছে। শাদা বরফের একটা পাতলা আস্তর গেটের বাইরে সাবানের ফেনার মত ছড়িয়ে আছে। তারমধ্যে বাস্কেট বলের একটি পোষ্ট বাড়ির কাঠের বেড়ার সামনে নিঃসঙ্গ দাঁড়ানো।পেছনে খানিকটা দূরে আরও কয়েকটা গাছের কঙ্কাল। কাঠের সিঁড়ির কয়েকটা ধাপ পেরিয়ে ঘরে ঢোকার সময় মনে হল বড়দিয়ার লঞ্চে উঠছি।

বিস্তারিত»

বিসিবি, তুমি শুনতে পাচ্ছো কি??!

১।

সবাই যখন টেস্ট খেলছে আমরা এখনও বসে
ক্রিকেটাররা আছে নেট প্র্যাকটিসে, বিসিবি আঙ্গুল চোষে!

বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার ছাড়া এই মুহূর্তে বাকি সব ক’টি টেস্ট-খেলা দেশ ক্রিকেটের আসল ফরম্যাট অর্থাৎ টেস্ট খেলা নিয়ে ব্যস্ত। ইংল্যান্ড-পাকিস্তান, ভারত-ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড-জিম্বাবুয়ে সিরিজ চলছে। দক্ষিণ আফ্রিকাও বেশিদিন বসে থাকবে না, আগামী মাসে তাদের কিউদের বিরুদ্ধে খেলার সূচী রয়েছে। অথচ আমরা সেই হাজার বছর আগে জিম্বাবুয়ের সাথে টেস্ট খেলার পর থেকে টেস্ট খেলা থেকে দূরে রয়েছি।

বিস্তারিত»

আমি কি? শিক্ষক? – ২য় পর্ব

আমি কি? শিক্ষক? – ১ম পর্ব
আমি কি? শিক্ষক? – ২য় পর্ব

যারা ১ম পর্বটা মিস করেছেন, তারা এখানে ক্লিক করে পড়ে আসতে পারেন। ১ম পর্বটা না পড়ে থাকলে ২য় পর্বটা খুব বেশি সাব্জেক্টিভ মনে হতে পারে।

[শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে লেখা আমার পুরোনো একটা ব্লগে আমারই একটা প্রাসঙ্গিক মন্তব্যকে বেশ খানিকটা এডিট করে এই ব্লগটা লিখেছি।]

প্রায় ১০/১২ বছর আগের একটা অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল।

বিস্তারিত»

প্রাঙ্গণে মোর…

খুব সম্ভবত: আমি তখন উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। ক্যাডেট কলেজে এই শ্রেণিটি সুপরিচিত ‘ক্লাস এলিভেন’ নামে। এই শ্রেণির ছাত্রদের একটা বিশেষ প্রকটিত বৈশিষ্ট্য হলো-‘ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার’। অনেক প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ছাপিয়ে প্রায় প্রত্যেকটি ছাত্রের ভেতর এই মনোভাব কমবেশি ফুটে উঠে। সেই সাথে চলে চারপাশের জগতের কাছে নিজেকে প্রতিনিয়ত আরো আধুনিক ও স্বতন্ত্র করে তুলে ধরবার প্রয়াস। পার্শ্ব-প্রতিক্রিয়ায় তৈরি হয় ফ্যাশন সচেতনতা আর নিজস্ব ভঙ্গিমা।

বিস্তারিত»

DSLR ক্যামেরা কিনছেন? পর্ব- ২ ( লেন্স পরিচিতি )

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।
আমাদের প্রায় সবারই ফটোগ্রাফির প্রতি খানিকটা দুর্বলতা আছে, এটাই স্বাভাবিক। হরেক রকমের সোস্যাল নেট ওয়ারকিং আর ফটো আপলোডের এত প্লাটফর্ম থাকায়, সবাই এখন ভালো ছবির কাঙ্গাল। ভালো ছবির জন্য DSLR ক্যামেরা একটি অন্যতম মাধ্যম।আমদের মধ্যে এমন অনেকেই আছেন হইতো চিন্তা করছেন DSLR কিনবেন, কিন্তু বাজারে এত বেশি অপশন থাকায় ঠিক ধরতে পারছেন না , কি করা উচিত।

বিস্তারিত»

গ্র্যান্ড বিচ

গ্র্যন্ড মারাইস শহরের উত্তর পশ্চিম প্রান্তে ছোট ছোট বালিয়াড়ি, প্রায় তিন কিলোমিটার ধনুকের মত বেকে এসে শহরকে লেক উইনিপেগ থেকে আগলে রেখেছে। সেই বালির প্রাচীরের ওপারে এক চিলতে বালুচর,বালিয়াড়ির প্রায় সমান্তরাল ভাবে দুইদিকে বিস্তৃত। বালুচরের এই বিস্তার নিরবচ্ছিন্ন নয়। মাঝে মধ্যে অনিয়মিত ভাবে উইনিপেগ লেকের পানি বালি সরিয়ে ভেতরে ঢুকে পড়েছে। এই বালুচরের নাম গ্র্যান্ড বিচ! বছরের পর বছর কক্সবাজারে ভ্রমণের অভিজ্ঞতা থেকে পদ্মলোচন শব্দটা মুখে এসে গিয়েছিলো।

বিস্তারিত»

ভোকাট্টা

একটা বর্ণিল চৌকোণ ঘুড়ির মত
আজকাল আমি আকাশে উড়ি,
নিঃসীম আকাশে ঘুরি ফিরি,
আর উড়ি, অনেক উঁচুতে উড়ি।

আমার একটা লম্বা লেজ আছে।
সেটাও মহানন্দে নেচে ওঠে,
যখন সে দেখে ঘুড়ির নাটাইটা
গাঁথা আছে তোমার চোখের পাতায়।

তুমি যতক্ষণ তাকিয়ে থাকো,
ততক্ষণ আমি উল্লাসে উড়ে বেড়াই
মেঘ থেকে মেঘান্তরে,
পাখিদের সাথে পাল্লা দিয়ে।

বিস্তারিত»

নতুন বই এর পর্যালোচনা- আজো, কেউ হাঁটে অবিরাম

পুরো বইমেলা জুড়ে ঘুড়ে ঘুড়ে অনেক বইই তো কিনলাম, তবে পড়বো কখন? সিরিয়াস পঠন এখন আর ততটা ভালো লাগেনা। কবিতার অঙ্গণে একজন নবাগত কবির কবিতার বই পড়েই এবারের বইমেলা থেকে কেনা বই এর পাঠ শুরু করলাম। আর পড়েই যখন ফেললাম, তখন আর আমার ভাবনাগুলো পাঠকদের সাথে শেয়ার করি না কেন? তবে তাই করছিঃ

বই এর নামঃ আজো, কেউ হাঁটে অবিরাম
বইয়ের ধরণ : কবিতা
লেখক: গুলতেকিন খান
প্রকাশক: তাম্রলিপি,

বিস্তারিত»

DSLR ক্যামেরা কিনছেন? পর্ব- ১ ( মধ্যম দামের মধ্যে কয়েকটা ক্যামেরা )

আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা। আশা করি সবাই ভাল আছেন।
আমাদের প্রায় সবারই ফটোগ্রাফির প্রতি খানিকটা দুর্বলতা আছে, এটাই স্বাভাবিক। হরেক রকমের সোস্যাল নেট ওয়ারকিং আর ফটো আপলোডের এত প্লাটফর্ম থাকায়, সবাই এখন ভালো ছবির কাঙ্গাল। ভালো ছবির জন্য DSLR ক্যামেরা একটি অন্যতম মাধ্যম।আমদের মধ্যে এমন অনেকেই আছেন হইতো চিন্তা করছেন DSLR কিনবেন, কিন্তু বাজারে এত বেশি অপশন থাকায় ঠিক ধরতে পারছেন না , কি করা উচিত।

বিস্তারিত»

দিনাজপুর – দিনাজপুর রাজবাড়ি

রাজবাড়ির বহিঃঅঙ্গন

রাজবাড়ির মূল অংশ পেরিয়ে দ্বিতীয়াংশে রাজবাড়ির চতুর্পাশে দীর্ঘ ও প্রশস্ত পরিখার মধ্যে শুকসাগর, মাতাসাগর, আনন্দসাগর, ফুলবাগ, সব্জিবাগ, রাজ কর্মচারীদের আবাসস্থল ইত্যাদি ছিল। সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্যই রাজবাড়িকে কেন্দ্র করে চারিদিকে এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। সে সব নিদর্শনের চিহ্ন এখনো কোথাও কোথাও দেখতে পাওয়া যায়।

পদ্ম পুকুর

রাজবাড়ির সদরমহল ও শুকসাগরের মধ্যবর্তী অংশে পদ্ম পুকুর অবস্থিত।

বিস্তারিত»

ফেসবুকের মানুষগুলো ( পর্ব – ৫)

ঠিক কি কারণে ঘুমটা ভাঙ্গলো হঠাৎ বুঝে উঠতে পারছে না মালিহা। জানালা দিয়ে আসা কড়া রোদ নাকি কাকের কা কা ডাক??

কিছুক্ষন চোখ বন্ধ করে থাকার সিদ্ধান্ত আবার। আজকে ছুটির দিন। এতো আগে উঠে কি হবে!

 

“মালিহা, ওই মালিহা তোর একটা পার্সেল এসেছে”- রুমের জানালায় বান্ধবী ইশরাত এর গলা। চোখ মেলে তাকালো সে। তাকে পার্সেল কে পাঠাবে! বাসা থেকে তো পার্সেল আসার কথা না।

 

ঘুম ঘুম চোখে উঠে গিয়ে দরজা খুলে দেয়।

বিস্তারিত»

★★বংশ★★

নিশ্চুপ বিকেল। রমজানের শেষ ভাগ। ঝুম বৃষ্টি। নিজের চেম্বারে শিহাব। বড় মেয়ে ফোন করেছিল। কথা হল। ঈদের কেনাকাটা সংক্রান্ত।
আর তিনদিন পরেই ঈদের ছুটি। এবার আর বাড়ি যাওয়া হল না শিহাবদের। নাড়ির টান। এর অনুকূলে ভাসা হল না। টিকেট পেতে পেতে ও.. কনফার্ম হল না।

‘তুমি কি আসলেই যেতে চেয়েছিলে? যদি চাইতে তবে টিকেট কোনো ব্যাপারই ছিল না।’ – নিজের কাছ থেকে এমন রুঢ় কমপ্লিমেন্ট,

বিস্তারিত»

ছারপোকা সমাচার

 

চৌকি,গদি,লেপ ও তোষক সীমান্তে অসংখ্য ডিম্ব পেড়েছে ছারপোকা
সুচতুর, কৌশলী,আচানক, আণুবীক্ষণিক আক্রমনে আমি যেন কচি খোকা
ক্ষণকাল আগে গুটিকয়েক ভেবে অবহেলা করে মহাকালের রেস্তোরাঁতে খেয়েছি ধোঁকা
রক্ত পিপাশু ক্ষুদে ড্রাকুলার অনবরত কামড়ে দিশেহারা, শরণার্থী,ক্লান্ত, বোকা
পুঁজিবাদী বিজ্ঞাপনী প্রচারণাতে আস্থা রেখে ক্রয় করলাম বিনাশী FINIS
কিন্তু এবারো তোমার পালঙ্ক কাঁপানো কৌশলে প্রমাণ করলে তুমি একটা ” জিনিষ”
ওগো ছারপোকা
আমি কচি খোকা
নই শুঁয়োপোকা
ক্ষমা কর আমায়
নিশিযাপন কর মধুর
পরিত্যাগ কর তোমার দানবিক রুপ “অসুর”

বিস্তারিত»