শুধুই গল্প অথবা লেখা – ৩

পূর্ব প্রকাশের পর….
শুধুই লেখা অথবা গল্প -১

শুধুই লেখা অথবা গল্প -২

গল্পের এই বেলাতে মানব মানবীদের মাঝে প্রেম হয়ে গেলো বলে যদি কেউ মনে করেণ সেটা খুব সঠিক বলা যাবে না। কিন্তু সেই পথেই যাত্রা হচ্ছে তাদের এই কথাতে মানব বা মানবী কেউই আপত্তি তুলবে না। কিন্তু সেই পথে বাধা কী হতে পারে? অন্য কোন বস্তুগত বিষয় হলে মানবটি হিসাব কষতে বসে যে,

বিস্তারিত»

বার-বি-কিউঃ কয়লা, পরোটা, নিউইয়ার এবং আমি!

    ২৭/১২/০৮

আমি, আমার বোন আর তূর্য যখন বনানীর শর্মা-তে দুইখান পিজা কচ কচ করে চাবায়ে খেলাম, তারপরে ঢেকুঁর তুলোনের আগেই তূর্যের দুলাভাই ফোন দিল। বনানীতেই বাসা, তিনি আর আপু কেএফসিতে খাইতে যাবেন। আমরা হাউকাউ লাগাইলাম আরেকটু আগে কইলেই তো পিজাগুলা ক্যান্সেল করতে পারতাম! :bash:

যাহোক সাথে গাড়ি ছিল বলে টান দিয়া গুলশানে গিয়ে দেখি ক্রিসমাসের লাল ফারকোট পড়ছে কেএফসি’র বুড়াটা (এরে দেখলেই ক্যান জানি ফুলানো ভুড়িটায় খোঁচা দিতে ইচ্ছা করে!

বিস্তারিত»

“বাংলাদেশ: আশায় নতুন জীবনের বসতি” প্রসঙ্গে

১৯৭০ সালে সমগ্র পাকিস্তানে সাধারণ নির্বাচন হল। নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল। তারপরও পশ্চিম পাকিস্তানীরা ক্ষমতা হস্তান্তর করল না। দেশের উপর দিয়ে এক প্রলয়ংকরী ঘূর্ণিঝড় বয়ে গেল, শোষকেরা কোন প্রতিক্রিয়া দেখালো না। মার্চের শুরু থেকেই জাতীয় পরিষদ অধিবেশনের নামে টালবাহানা শুরু করল। অবশেষে ৭ই মার্চ রেসকোর্স ময়দানে শেখ মুজিব বজ্রকণ্ঠে মুক্তির শপথ নিলেন। তার সাথে আপামর জনতা কণ্ঠ মেলাল।

বিস্তারিত»

এই সব দিন-রাত্রি পর্ব-৩

পর্ব-২
আজকে সকালে এখানে বেশ কুয়াশা পড়েছে। দৃষ্টিসীমা কিছুটা যেয়েই হোঁচট খাচ্ছে। সূর্যের দেখা পেতে আজ বেশ দেরী হবে বলেই মনে হচ্ছে। ঘুম থেকে তাড়াতাড়ি ওঠায় আজ খানিকটা আগেই যুদ্ধসাজ পরে প্রসেসিং এরিয়ার দিকে হাঁটা ধরলাম। কাভারঅলের কথা বলতেই একটা কথা মনে পড়ে গেল। আমার এক প্রবাসী ফেসবুক ফ্রেন্ড কাভারঅল পরা আমার নিচের ছবিটা দেখে কমেন্টস দিয়েছিল, “কিরে তোরে জেলে নিল কবে?

বিস্তারিত»

অণুঘটনা-৩

(১)
পরিচিত এক পিচ্চির বাবা মা গেছে হজ্বে। তো পিচ্চিকে যাওয়ার সময় বুঝিয়ে গিয়েছে যে আব্বু আম্মু আল্লাহর ঘরে যাচ্ছি। সেই বাবা মা একদিন ফোন দিলেন হজ্ব থেকে। পিচ্চির সাথে কথা বলার পর পিচ্চি বলছে ,”এইবার আল্লাহকে দাও আল্লাহর সাথে কথা বলব “।

(২)
আমার মা একদিন গুনগুন করে গান গাইছে কাজ করতে করতে। আমার ছোট ভাই (কনক) আম্মুর পাশে ছিল অনেকক্ষণ ধরে শোনার পর আম্মুকে বলতেছে,”

বিস্তারিত»

দুইটি ‘মন্দের ভালো’ আপডেট

১। আমার লকার- এ “অপঠিত মন্তব্য ” নামে একটি অপশন যোগ করা হয়েছে। এটি কোন পোস্টে আপনার সর্বশেষ ভিজিট এর পর অপঠিত মন্তব্যের সংখ্যা এবং পোস্টের লিংক প্রদর্শন করবে। ব্র্যাকেটে প্রদর্শিত অপঠিত মন্তব্যের সংখ্যার ওপর ক্লিক করলে সরাসরি সবচে পুরোনো অপঠিত মন্তব্যে চলে যাবেন। আর পোস্ট লিংক এর ওপর ক্লিক করলে সংশ্লিষ্ট পোস্ট এ চলে যাবেন। সর্বোচ্চ পনেরটি পর্যন্ত অপঠিত মন্তব্যযুক্ত পোস্ট এর লিংক এই অপশনে প্রদর্শিত হবে।

বিস্তারিত»

আমাদের সিসিবি

আমাদের সিসিবিকে দেখতে যদি চাও,
www.cadetcollegeblog.com এ যাও।
দেখতে পাবে নানান রঙ আর বাংলা সব অক্ষর,
ভয় পেয়োনা এটাই মোদের নতুন স্থায়ী ঘর।
একটুখানি না দেখিলে মনটা কেমন করে,
ইচ্ছে করে থাকি হেথায় সারাজীবন ধরে।
গল্প, ছড়া, কবিতা বা মোদের স্মৃতিকথা,

বিস্তারিত»

কুরআনের সাংখ্যিক মাহাত্ম্যঃ- “ভিন্নমত”

আমি ধর্ম পালন না করলেও ধর্ম নিয়ে আমার আগ্রহ রয়েছে। তাই টিভিতে যখন আব্বু-আম্মু নিবিষ্ট মনে ডঃ জাকির নায়েকের বক্তৃতা শুনে তখন কাজ না থাকলে আমিও সোফায় যেয়ে বসি। বোঝার চেষ্টা করি তিনি কী বলতে চান। তেমনি ধর্ম নিয়ে লেখা বইও পড়ি। কয়েকবছর আগে বিখ্যাত ইসলামী চিন্তাবিদ আহমদ দিদাদ এর লেখা “কুরআন ও বিজ্ঞান” নামে একটা বই দেখলাম কাটাবনের মসজিদের নীচে মার্কেটটায়।

বিস্তারিত»

রিপুহত্যাযজ্ঞ

১.
…দুপুর গড়িয়ে চলে এলেও ঘেরা-পর্দা ঘরে সবুজ-আঁধার, বিনম্র; চলাচল করে। আমি ওঘর থেকে এলোমেলো ঘুম পায়ে এসে একটু হকচকিয়ে যাই, দেখি অন্ধকারের সবুজ মায়া তখনও যা টেবিলের প্রান্তে লেগে ছিল। আমাদের ঘরের একাকী রসনা-টেবিলে কিছু বোনা-কাপড়ের ম্যাট চকচকে-কাঁচ গেলাশেরা মিনারেল বোতলে ভরা মমতা-জল উদভ্রান্ত আর বিষন্ন বসে থাকে। এ ঘরে এলেই তারা সবাক-সশব্দ হয়ে ওঠে, কিশোরীর ঋতুমন্ত হয়ে ওঠার মতো তাদের কোমল ব্রীড়া,

বিস্তারিত»

এই সব দিন-রাত্রি পর্ব-২

পর্ব-১
বহুজাতিক কোম্পানীর এই একটা জিনিষ আমার ভালই লাগে, এরা সেইফ্‌টির ব্যাপারে কোনও ছাড় দেয়না। ঢাকা থেকে কুমিল্লা যাওয়া-আসা অফিসের ট্রান্সপোর্টেই হয়। প্রতিটা জার্নির জন্য আলাদা জার্নি ম্যানেজমেন্ট প্ল্যান সংক্ষেপে জেএমপি তৈরী করে সংশ্লিষ্ট সবাইকে ইমেইল করে দেওয়া হয়। জেএমপি ছাড়া কোনও জার্নি হবেনা। ঢাকা ছাড়ার পর তিনটা কী-পয়েন্ট থেকে ফিল্ড সেইফটি অফিসারকে ফোন করে গাড়ির কারেন্ট লোকেশান ইনফর্ম করতে হয়। তেমনি ফিল্ড থেকে ঢাকা যাবার সময়ও একই নিয়মে ফোন করে নিজের অবস্থান জানাতে হয়।

বিস্তারিত»

অন্যরকম তুমি

আজ অন্যরকম সকাল, সূর্যটা আজ অন্যরকম –
আজ তোমাকে ভালবাসতে ইচ্ছে করে একটু অন্যরকম।
আজ স্বপ্ন দেখতে ইচ্ছে করে তোমায় নিয়ে অন্যভাবে,
আজ স্বপ্নরা সব অপেক্ষাতে তোমায় রাঙাবে বলে।
আমি আনন্দে আনন্দে নেচে বেড়াই তোমায় ভালবেসে,
নিজেকে আজ বড় ভাল লাগে তোমায় ভালবাসি বলে।
তুমি কি ভাবছ পাগল হয়েছি, বলছ একি হল আমার –
বিশ্বাস কর, আজ সকালে সূর্য উঠেছে পাগল হবার।

বিস্তারিত»

বিলম্বিত সত্য

এই আশা নিয়েই বেঁচে থাকা ভাল –
স্বপ্নভঙ্গের কষ্ট অনেক বেশি ।
জানি সত্যের মুখোমুখি হতে হবে একদিন –
হোক সে প্রতিকূল, কিংবা অনুকূল ।
তবু দুঃখের সত্যকে বিলম্বিত করলেই
সত্য থেকে পলায়ন বলা যায় না –

বিস্তারিত»

কত রঙ্গো জানোরে মানুষ !

১.
অস্ট্রেলিয়ার তাসমানিয়ার হোবার্টে রিজডন নামে এক কারাগারে প্রায় ২০ জন কয়েদী মিলে এক নিরাপত্তা রক্ষীকে তাদের কয়েদখানায় আটকে ফেলে এবং তার মুক্তিপণ হিসেবে কতৃপক্ষের কাছে ২৪টি পিজা ও কোক দাবি করেন। নইলে ওই নিরাপত্তা রক্ষীকে মেরে ফেলারও হুমকি দেয়।
নিরুপায় হয়ে কতৃপক্ষ কয়েদীদের সাথে নেগোসিয়েশনে বসেন এবং শেষ পর্যন্ত ১৫টি পিজা ও কোকের বিনিময়ে আপোস হয়।
মধ্যরাতে কোক ও পিজা পাবার পর কয়েদীরা ওই নিরাপত্তা রক্ষীকে ছেড়ে দেন।

বিস্তারিত»

ফটোব্লগঃজাস্ট সেলোগ্রাফী-০৫ (লাংকাভি, মালয়েশিয়া)

সবাইকে দেরীতে শুভ নববর্ষ।

দেশে ছিলাম না। তাই সেই সময় জানাতে পারি নাই। আসার পর দেখি এতো ব্লগ যে কখন পড়বো চিন্তা করতে করতে পিরা যিবার দিশা।
এই কয়েক দিনে এতো ছবি তিলছি যে, বেশ কয়েক টা ফটোব্লগ দেয়া যাবে। আজকে তাই একটা দিলাম। তবে জায়গা টা ছবির চেয়েও সুন্দর।

বিস্তারিত»

প্রার্থনা

আমার হৃদয়ে বয়ে চলে
ক্ষুব্ধ জলপ্রপাত,
ঝলসে ওঠে এক টুকরো স্মৃতি;
আমি ডুবে যাই অন্য সময়ে।

অসহায় পরে থাকে
ভুল শব্দের গাঁথুনি;

বিস্তারিত»