চিকলী নদীর পাড়ে দিলালপুর গ্রাম। গ্রামে আছে একটি প্রত্ন-নিদর্শন। এককালের প্রাচীর ঘেরা এই নিদর্শন অযত্ন আর অবহেলায় কালের নীরব স্বাক্ষী হয়ে আজ কোন রকমে টিকে আছে। প্রাচীর ঘেরা এই আঙিনায় প্রবেশের জন্য এর দক্ষিণ প্রাচীরে একটি দরজা ছিল। প্রাচীর এবং প্রবেশ পথের দরজা নিশ্চিহ্ন হয়ে গেলেও এখনো এর স্তম্ভদ্বয় আংশিকভাবে টিকে আছে। দরজা দিয়ে প্রবেশ করলেই কাচারি ঘর। এক তলা, আয়তকার ইমারতটি পূর্ব-পশ্চিমে লম্বা, দক্ষিণমূখী ও তিন কক্ষ বিশিষ্ট।
বিস্তারিত»ক্যাডেট কথিকাঃ পর্ব ৪
উনিশশো তিরাশি সালের মে মাসে এমজিসিসির প্রথম প্যারেন্টস ডে অনুষ্ঠিত হলো। আমাদের বন্ধুদের মাঝে যাদের বড় ভাই ক্যাডেট কলেজে পড়তো তারা প্যারেন্টস ডে সম্পর্কে জানতো ভাল। আমরা যারা প্যারেন্টস ডে সম্পর্কে অন্ধকারে ছিলাম তারা হাউস মাস্টার স্যারের বক্তৃতা থেকে অনেক কিছু জানলাম। করিমউদ্দীন স্যার সাফ সাফ জানিয়ে দিলেন যে পুরুষ এবং মহিলারা একসাথে বসে ক্যাডেটদের সাথে গল্প গুজব করতে পারবে না, অর্থাৎ বাবা উত্তরে বসলে মাকে বসতে হবে দক্ষিণে।
বিস্তারিত»সাতাশ বছর আগে -তিন
নীলা তুমি হাত বাড়িয়ে কি আমাকেই খুঁজছো?
আমার আমিত্ব আমায় অস্বীকার করে,
তুমিও কি আমার অস্তিত্ব অনুভব করোনা?
তোমার এলোচুলে হাত দিয়ে দেখ
আমার দৃষ্টি এখনো প্রথিত আছে
তুমি কি কখনো অনুভব করনি, নীলা?
তোমার পরিপাটি কাপড়ের ভাঁজে ভাঁজে
আমার ঘ্রাণ মিশতে দাওনি;
সোনালী আর কমলা তোমার কাপড়ের ভাঁজে
আমার হাত দূর থেকে নির্বিঘ্নে ছুঁয়ে গেছে
তাও কি তুমি অনুভব করনি?
সর্বনাম তুমি
আচ্ছা, যদি এমন হতো
কোনদিন হয়ত দেখা হয়েই গেল
নগরীর কোন ব্যস্ত ভীরে
অথব শুনশান কোন চরে
হয়ত আমি আমি গিয়েছিলাম
একটু একা থাকতে,
নিজেকে একটু সময় দিতে
নিজেকে আরো কাছ থেকে দেখতে
আর তুমিও-
আনমনে আকাশ দেখতে দেখতে
হঠাৎই চোখ আটকে গেল
কোন এলোমেলো বাতাসে
শাড়ীর ওড়ানো কোন তোমাতে
তবে আমি কি করব!
মেঘ বলেছে যাব যাব
বিকাল থেকে রোদের তাপটা আজ একটু কম। উত্তর দিকের আকাশে মেঘের আনাগোনা। চৈত্র মাসের শেষ দিকে এমনিতেই ভ্যাঁপসা একটা গরম থাকে। তার ওপর প্রতিদিন লোকাল বাসের ভীড়ে বাড়ি ফিরতে যা তা অবস্থা হয়ে যায় অভ্রর। আজকে পরিস্থিতি ভিন্ন। সন্ধ্যার পর থেকেই হালকা ঠান্ডা একটা বাতাস বইছে। হয়ত কাছে পিঠেই কোথাও বৃষ্টি হয়েছে। বাসায় ফিরে স্ত্রী নীলার হাতে ব্যাগ টা দিয়েই অভ্র গোসল করতে চলে যায়।
বিস্তারিত»হয়তবা কোন একদিন
হয়তবা কোন একদিন
হয়ত,
আমার একটা ঘর থাকবে
চিলেকোঠায়-
রাতের আকাশে এক মগ চা হাতে তারা গুনব
আর অপেক্ষায় থাকব-
ভোরের সূর্যোদয়ের
এলোমেলো বাতাসে চুল উড়বে
আর কানে থাকবে-
কোল্ডপ্লে,লিংকিন পার্ক অথবা বন জোভির সব মাতাল করা গান।
হয়তবা কোন একদিন
হয়ত,
কোন বাধা থাকবে না
ক্লাশ, এসাইনমেন্ট, সিটি, মিড, প্রেজেন্টেশন কিচ্ছু না।
ফুড প্রসেসর
গল্পটা দারিদ্র্যের। গল্পটা আপেক্ষিকতার। পাথরকুচি গাছকে কেটে ফেলে দিলেও তার মৃত পাতা আর প্রোথিত শিকড় থেকে যেমন জন্ম নেয় অসংখ্য গাছ, তেমনি দারিদ্র্যেরও কোন বিনাশ নেই। অভাবকে উতরে যাওয়া অনেক সাফল্যের গল্প আছে। কিন্তু সে গল্পের পরে আরও গল্প থাকে। পড়াশোনা শেষ করেই যে কয়েকজন ভাগ্যবান ছেলে অতিদ্রুত ভালো চাকরিতে ঢুকতে পারে রকিব তাদের মধ্যে একজন। বরাবরই সে খুবই মেধাবী ছাত্র ছিল। জীবনের এতগুলি বছর ধরে অক্লান্ত পরিশ্রমের ফসলই যেন এই চল্লিশ হাজার টাকা বেতনের চাকরি।
বিস্তারিত»আজ আমার মন ভাল নেই
আজ আমার মন ভাল নেই। তাই-
আজ সকালে কোন পাখি ডাকেনি,
আমিও তেমন নিবিষ্ট মনে ডাকিনি
তোমাকে সারাদিনে, হে দয়াময় প্রভু!
আজ আমি
নতুন কোন কবিতা লিখতে পারিনি।
কী বোর্ডে সমন্বয়হীন চাপ দিলেও,
মনিটরে কোন চেনা অক্ষর ভেসে ওঠেনি।
আজ আমি
কোন কবির কবিতাও পড়তে পারিনি।
মনিটরে কবিতার কালো অক্ষরগুলো
ঝাপসা হতে হতে ফিকে হয়ে গিয়েছিল।
হাঁপরের টানে
বিবেক আছে,
তাই ক্রন্দনও আছে।
ঔচিত্যবোধ আছে,
তাই দহনও আছে।
মনের ঘন্টা বেজে চলে,
ঢং ঢং করে বেজে যায়।
অদৃশ্য কামার চুপি চুপি
বুকের হাঁপর টেনে যায়।
হাঁপরের টানে জ্বলে ওঠে
অগ্নিশিখা ও কয়লা দগ্ধ।
লোহা কাঁসা তামা সবই
ছাঁচে পড়ে হয় পরিশুদ্ধ।
ঢাকা
০৪ এপ্রিল ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।
~ কাইলকাই তো বৈশাখ, হ পয়লা বৈশাখ ~
[ অণুগল্প ]
: ডিঙ্গিটা উজানের দিকে ঠেল এইবার।
: অহনই যাইবাগা বাজান ! মাছ তো বেশি উডে নাই। জাটকাডি কি রাইখ্যা দিবানি !
জমির শেখ ঘাড়টা ঘুরায়া পোলা কলিমুদ্দিরে দেহে।
: বাপরে মাছ যা উডনের হেইট্টুকই উডবো। কপালে থাহন লাগে। হের থে বেশি কি আর উডবো নি ! জাটকাডিরে আমি রাহুম ক্যারে। অহন তো জাটকা ধরন নিষেধ।
: আইজকা তাইলে বেলা থাকতে যাওন হইবো।
বলের বদলে গ্রেনেড (১ম পর্ব)
১।
জানুয়ারি, ১৯৭১।
কথায় আছে- ‘মক্কার লোক হজ্জ্ব পায় না’!!
অনিকের জন্য কথাটা শতভাগ প্রযোজ্য! ওর বাসা খুলনা পুলিশ লাইনের ঠিক পাশের গলিতেই। বাসা থেকে সার্কিট হাউজের মাঠে যেতে এক মিনিটেরও কম সময় লাগে। অথচ কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই বিকালের প্র্যাকটিসে ও সবার শেষে উপস্থিত হচ্ছে! কোচ সুনীলদা ওকে খুব স্নেহ করেন বলে তেমন কিছু বলেন না, শুধু ওয়ার্ম আপের সময় দুই চক্কর বেশি দৌড়াতে পাঠান।
আত্মকেন্দ্রিকতা ও আত্মপ্রেম সম্পর্কিত জটিলতা – ৫ (শেষপর্ব)
আত্মকেন্দ্রিকতা ও আত্মপ্রেম সম্পর্কিত জটিলতা – ১
আত্মকেন্দ্রিকতা ও আত্মপ্রেম সম্পর্কিত জটিলতা – ২
আত্মকেন্দ্রিকতা ও আত্মপ্রেম সম্পর্কিত জটিলতা – ৩
আত্মকেন্দ্রিকতা ও আত্মপ্রেম সম্পর্কিত জটিলতা – ৪
নয়
এই পর্বে আত্মপ্রেমীদের জন্য সহানুভুতি জানিয়ে কিছু লিখতে চাচ্ছি।
এটাও লিখা দরকার, কারন, কেউ কিন্তু স্বেচ্ছায় আত্মপ্রেমী হয় না।
পরিস্থিতির চাপে পড়ে হয় এবং একবার হয়ে গেলে অন্যের জন্য তো বটেই,
পর্বতশৃঙ্গে

পর্বতশৃঙ্গে
(পূর্ব প্রকাশিতের পর)
“এরপর গঙ্গার উৎপত্তিস্থল হিমালয় শিখর! সেই শিখর তুষারে আচ্ছন্ন বলেই শ্বেতবর্ণ। সেখানে কস্তুরী মৃগের দল এসে বসে। তাদের নাভির কস্তুরী গন্ধে পর্বতের শিখা সুরভিত হয়ে উঠে”। – কালিদাস (মেঘদুত)
২০০২ সালে সিয়েরালিওনে জাতিসংঘ মিশন করা কালে ছুটিতে আসার পথে আমি আর সাইদুল স্যার লন্ডনে ছিলাম কয়েকদিন। এই সময়ে টিউব ট্রেনে করে সাইদুল স্যারের মামার বাসায় যাবার সময়ে সাইদুল স্যারের অন্যমনস্কতার কারণে আমরা পথ হারিয়ে ফেলি।
বিস্তারিত»পর্বতশৃঙ্গে

পর্বতশৃঙ্গে
“পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল
আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি
এই আক্ষরিক সত্যের কাছে যুক্তি মূর্ছা যায়”। – সুনীল গঙ্গোপাধ্যায়
সত্যজিত রায়ের ‘কাঞ্চনজঙ্ঘা’ ছবিটি আমি দেখি ১৯৯২ কি ৯৩ সনে। ১৯৬২ সনে কলকাতায় মুক্তি পাওয়া এই ছবিটা আমার জানামতে ব্যবসা সফলতার মুখ দেখেনি। আন্তর্জাতিক কোন চলচ্চিত্র উৎসবে পুরস্কারও পায়নি। তবুও আমার মনে হয় সত্যজিত রায়ের অমর সৃষ্টিসমূহের অন্যতম এটা।
বিস্তারিত»ক্যাডেট কথিকাঃ পর্ব ৩
মার্চের কুড়ি, উনিশশো তিরাশি। গতকাল বাবা মায়েরা আমাদের কলেজে রেখে গেছেন। রাতে প্রায় কারোর ভাল ঘুম হয়নি। অচেনা একটি ভোরবেলায় ঘন্টা বাজলো ঢং ঢং করে। প্রথমে ঠাহর করতে পারি না কোথায় আছি। চোখ রগড়ে ইতিউতি তাকাতে মিলি আপাকে দেখতে পেলাম। আমাদের বেডগুলো খাট আর চৌকির মাঝামাঝি কিছু একটা। পাশ ফিরে শুলে বেশ একটা ক্যাচর ম্যাচর আওয়াজ হয় দেখি। আটজন ক্যাডেটের ডর্মে দুই বাথরুম আর দুটো টয়লেটে সকালবেলা বেশ একটু নীরব ঠেলাঠেলি হলো আমাদের মাঝে।
বিস্তারিত»