ভালো ছেলে
রবার্ট লুই স্টিভেনসন
অনুবাদঃ মোস্তাফিজুর রহমান টিটো
সকালের আগে জাগি
আমোদেতে দিন কাটে
মুখে নেই বাজে কথা
মেতে রই খেলাতে।
সুয্যি মামা লুকোয় যখন
দূর সীমানার ওপারে
ছিলাম ভালো সারাবেলা
আনন্দেতে মন ভরে।
বিছানা খানা শীতল
এবং পরিপাটি ঝরঝরে
নামায পড়ে ঘুমোতে যাব
দাঁত মাজারই পরপরে।