আমার দেখা আমেরিকা (২য় পর্ব)

আমার দেখা আমেরিকা (প্রথম পর্ব)

দুবাই টু লন্ডন

রাত ২টায় দুবাই বিমান বন্দরে প্লেন নামলো। সবার আগে বের হতে চাইলালাম, কারন আমার হাতে সময় মাত্র ১ ঘন্টা; পরবর্তী প্লেন ধরার জন্য। টাইট শিডিউল। রেল গাড়ীর মত আজব দর্শন বাসে উঠতে হলো, প্রায় মিনিট ১৫ চলার পর আমরা টার্মিনালের কাছে পৌছলাম। এখানে আরেক সমস্যা, লম্বা লাইন সিকিউরিটি চেকের জন্য। শত শত মানুষ,

বিস্তারিত»

ধূলিমাখা শরীর , অদেখা স্বর্গ ও অব্যক্ত গল্প…….

সামনে এইচ এস সি পরীক্ষা। প্রস্তুতি নেয়াতে ক্যাডেটদের চেয়ে শিক্ষক ও ল্যাব-এসিসটেন্টদের মাথাব্যাথা বেশী বলেই উপলব্ধি করেছিলাম। কি জ্বালাটাই না দিয়েছেন তারা। তখন সর্বশেষ মডেল টেস্ট চলছিল। মনে মনে আমাদের সকলেরই আনন্দ (কত শত xm কথাটা সেবারের মত শেষ হতে চলেছে) এরই মধ্যে আমদের একজন সাউন্ড ইঞ্জিনিয়ার আবিস্কার করে ফেলল যে, অডিটরিয়ামে প্রতিদিন বিকেলে প্র্যাকটিস করা ব্যান্ড সেট ও সিডি প্লেয়ার পর্দার আড়ালে ওভাবেই রাখা থাকে।

বিস্তারিত»

আবাহনী প্রিমিয়ার ডিভিশন টি-টুয়েন্টি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন

*** ইহা একটি ইসসসিরে পোস্ট ***

প্রিমিয়ার ডিভিশন টি-টুয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে গাজী ট্যাঙ্ককে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে আবাহনী। আগের কোন খেলা দেখার সুযোগ না পেলেও এ ম্যাচে আবাহনীর ব্যাটিং মিস করিনি। ১৪৫ রান তাড়া করতে গিয়ে আবাহনী মোটামোটি ধরা খেয়ে যাচ্ছিল। শেষ তিন ওভারে দরকার ছিল ৪৩ রান। আবাহনীর ব্যাটসম্যানদেরকে যখন সমানে গালাগাল দিচ্ছি তখনি জ্বলে উঠলো রফিক। রাজ্জাক এবং কাপালির পরপর দু ওভার তুলোধুনো করে শেষ পর্যন্ত ৫ বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় আবাহনী।

বিস্তারিত»

স্মৃতির ঝাঁপি : ইতিহাসের কালো অধ্যায়-১

প্রথম পর্ব ।। দ্বিতীয় পর্ব ।। তৃতীয় পর্ব ।। চতৃর্থ পর্ব ।। পঞ্চম পর্ব।। ষষ্ঠ পর্ব

১৯৭৫ সাল নিয়ে আমাদের জানার আগ্রহ ভীষণ। বাংলাদেশের ৩৮ বছরের ইতিহাসে ওই সময়টা ছিল প্রচণ্ড অস্থিরতা আর বিভ্রান্তির। রাজনীতি নিয়ে জাতি হিসাবে বাঙালির আগ্রহ সম্ভবত বিশ্বে বিরল। এতো দরিদ্র, এতো ছোট অথচ জনবহুল এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশের মানুষের এইরকম রাজনৈতিক সচেতনতা আমি জানি না আর কোথাও দেখা যায় কিনা!

বিস্তারিত»

খুশকি – ৫

১। ক্লাস এইটের ঘটনা। আমাদের এক বিখ্যাত ষ্টাফ ছিল নাম- আইয়ুব ষ্টাফ। সাইজে খাটো এবং গাট্টাগোট্টা হবার কারনে আমরা তাকে ‘আইয়ুব গিট্টু’ বলে ডাকতাম। আইয়ুব ষ্টাফ সবসময় পিটি এবং গেমসে ছোট সাইজের হাফপ্যান্ট পরত। একবার কুরবানী ঈদের পর প্রথম গেমসের ফলিনে গিয়ে দেখি ষ্টাফ আরো মোটা হয়েছে এবং তাতে হাফপ্যান্ট ছিড়ে যাবার উপক্রম।
যাই হোক, ষ্টাফ আমাদেরকে সাবধান করে উলটা ঘুরে এ্যাডজুটেন্টকে রিপোর্ট দেয়ার সময় উনার পা বেশি তুলে চেক মারতে গিয়ে হাফপ্যান্টের সেলাই পিছন থেকে মাঝ বরাবর অনেকখানি ছুটে গেল।

বিস্তারিত»

বিহঙ্গ বিলাস

মেঘে মেঘে তো অনেক বেলাই হলো,
এবার গুছিয়ে নেওয়ার পালা, একমুখী পথ…
গন্তব্যে নিরন্তর ছুটে চলা।
ছুটে চলাই নিজের লক্ষ্য,
তবে কেন মায়ার শৃংখলে নিজেকে বাঁধা?
একটু একটু করে নয়, একেবারে ছিন্ন করব সব বন্ধন,
আকাশের নীল রঙে নিজেকে রাঙাব বলে

বিস্তারিত»

সুদর্শন-নামা

নিজেকে সুদর্শন ভাবতে আমার মন্দ লাগে না, যদিও এই যাত্রায় সেরূপ ভাবার সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য কোনটাই হয় না। বড়ই পরিতাপের বিষয়, জীবনের এতগুলো বসন্ত পেরিয়ে গেলো, তবু কেউ হেসে এসে বললো না, “হাই হ্যান্ডসাম।” একবার কারে যেন বলতে শুনছিলাম, ‘ছেলেটাকে কেমন ছুট ছুট লাগে, মনে হয় ক্লাশ এইট নাইনে পড়ে।” অথচ আমি তখন দিব্যি দ্বাদশ শ্রেণীর ছাত্র। হায়রে অভাগা নারী, তোমারে দিতাম গয়না-শাড়ী; খালি একবার যদি বইলা দিতা,

বিস্তারিত»

হুইস্পারিং

আমি ফার্মগেট ওভারব্রিজের উপরে ঠায় দাঁড়িয়ে থাকি, প্রখর রোদে। নাগরিক ব্যস্ততা দেখবো বলে, সারিবদ্ধ গাড়ির ধেয়ে চলা দেখবো বলে, ফুটপাতের হকারের সংগে ক্রেতার দরদাম শুনবো বলে।

আমি জিরো পয়েন্টের চক্করে চিত হয়ে শুয়ে থাকি, চোখ বন্ধ করে। আশেপাশে অজস্র গুঞ্জন গুলো ফেনা পাকিয়ে আমাকে অষ্টপৃষ্টে বেধে ফেলে। আমি ব্যস্ততাকে অনুভূব করি।

আমি কর্ণফূলীর মোহনায় বসে থাকি, নদীর আর সমুদ্রের সঙ্গম দেখি,

বিস্তারিত»

দিনকাল -১ : মাথাও আছে, ব্যাথাও আছে কিন্তু মহাবিশ্বে নেই একটা কুড়াল

বিভিন্ন সময় আমি আক্রান্ত হই তীব্র মাথাব্যাথার। ব্যাথাটা বিস্ফোরণের মত মাথার কোন এক নৈর্বত্তিক অংশে শুরু হয়ে তীব্রতা কমে বিস্তার বাড়ে, উভয়েই এক্সপোনেনশিয়ালী। মাথা ব্যাথার ফিজিক্যাল কারন ঘাটাঘাটি না করাটাই ভালো কারন, জান্তব বা দৈবচয়নে অনেক কারনই উঠে আসতে পারে। আমি অবশ্য মাথা ব্যাথার কারন কে বিশেষ গুরুত্ব দেই না। ব্যাথার প্রকোপে যখন সিগারেটের ধোয়া কাগজের মত বিস্বাদ লাগে তখন মাঝে মাঝেই দিশেহারা লাগে। জ্বলন্ত সিগারেট টা ফেলে দেই।

বিস্তারিত»

সূর্যপুত্র (পর্ব ছয়)

সূর্যপুত্র (ভূমিকাসহ পর্ব এক) (পর্ব দুই) (পর্ব তিন) (পর্ব চার) (পর্ব পাঁচ)
****আমি স্পষ্ট করেই বলতে চাই…আমার এই লেখাটি সম্পূর্ণই বানানো। জীবিত…মৃত…কাল্পনিক কারও সাথে আমার এই লেখা মিলে গেলে সেটার দায়ভার আমার একেবারেই নেই…আছে সিসিবির প্রিন্সিপ্যাল ভাইস্যার… ভাইস প্রিন্সিপ্যাল ভাপু… অ্যাডজুট্যান্ট ভাইস্যার…ইত্যাদিসহ আমার সকল সিনিয়র/জুনিয়র ভাই/বোনদের…কারণ, বৃক্ষের আবার দায়ভার কিসের???????!!!!!

০২ মে,

বিস্তারিত»

আইইউটি পার্টি …

আমরা ছাড়াও তো অনেক অতিথিরা সিসিবিতে বেড়াতে আসেন প্রায়ই। অনেকে খোমাখাতার লিংক ধরে, কেউ মেইলা মেইলির কারণে কেউ বা গুগল করে। মজাটা হয় গুগল করে আসা অতিথিদের নিয়ে। গুগল অতিথিরা কী শব্দ টাইপ করে সিসিবির খোঁজ পেয়েছেন ড্যাশবোর্ডে ঢুকলে তা ঠিক দেখতে পাওয়া যায়। আমি দিনের মধ্যে যতবার ড্যাশবোর্ডে ঢুকি ততবার ঐ বক্সটায় চোখ যায়, আর ততবার দুইটা শব্দে চোখ আটকে যায়! অতিথিরা সাধারণত দুইটা শব্দ সবচেয়ে বেশি লিখে থাকেন- ১।

বিস্তারিত»

ফেডারেশন কাপের শিরোপা ঘরে তুলল মোহামেডান

টাইব্রেকারে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে ৪-১ গোলে হারিয়ে ২০তম সিটিসেল ফেডারেশন কাপের শিরোপা ঘরে তুলেছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। :awesome: :awesome: :awesome:

মোহামেডানকে অভিনন্দন। :guitar: :guitar: :guitar:

অভিনন্দন আবাহনীকেও।

বিস্তারিত»

আবেগের কিছুক্ষণ … একটি কবিতা

অলির কথা শুনেছ তুমি?
রয়ে গেছে যা মোর হৃদয় মাঝে, বলা হয়নি তোমায়।

নোঙর করতে দেখেছ কোন জাহাজকে কখনও?
অধীর আমি, তোমার পরাণ মাঝে নোঙর ফেলবো বলে।

রংধনু দেখেছ আকাশপটে?
নোলকের ছটায় তুমি আরো বর্ণিল, ঐ সপ্তধনুর চেয়েও।

অন্ধকার দেখেছ তুমি?
রয়ে যায় তা হৃদয় গহীনে আর,
নোনা জলে মিশে যায় আমার অশ্রুজল।।

বিস্তারিত»

স্পর্শহীন অনুভব

একেকটি রাত কাটে নিদ্রাহীনতায়
সঙ্গোপনে ফেলি চোখের জল
আমার হৃদয়ের জ্বলন্ত আগুনটা
আমি নিভিয়ে ফেলতে চাই
দু’চোখের সমস্ত অশ্রু দিয়ে।
কিন্তু আমার অশ্রুগুলো বড় নিষ্ঠুর
আগুন না নিভিয়ে আরও বাড়িয়ে দেয়।

বিস্তারিত»

বড়লোকদের ব্যাপারস্যাপার

ব্লগে লেখা আর পত্রিকায় লেখার মধ্যে অনেক পার্থক্য আছে। ভাষাগত পার্থক্য তো আছেই, বিষয়বস্তু নিয়ে অনেক সাবধান থাকতে হয়। কোন লেখায় কে আবার আহত হয় বোঝা মুশকিল, হোক না রম্য। তাই লিখতে হলো একটা শালীন রম্য। আজ ছাপা হয়েছে রসালোতে।

আবারও সেরা ধনী হয়েছেন বিল গেটস। তিনি নাকি সেকেন্ড আয় করেন ৩ হাজার ডলার। মানিব্যাগ থেকে ১ হাজার ডলারের নোট পড়ে গেলে তা আবার পকেটস্থ করেন না।

বিস্তারিত»