‘যুদ্ধাপরাধ’ ইস্যুতে স্বেচ্ছাসেবক হিসেবে সামিল হতে চাইলে

ইতোমধ্যেই সিসিবি-র কয়েকজন সদস্য যুদ্ধাপরাধ বিষয়ে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন। সিসিবি-র সদস্যদের যতটুকু চিনি, সত্যি বলতে কি, তাতে একটুও অবাক হইনি। আর সবার মতো আমি নিজেও একজন স্বেচ্ছাসেবক। আরও অনেকেই আছেন, যাঁরা তাঁদের সাধ্য এবং সময় মত নিজ নিজ অবস্থান থেকে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করে যাচ্ছেন বর্তমানে। কিন্তু স্বীকার করতেই হবে, আমাদের আরও অনেক বেশী জনবল দরকার, এই সুনির্দিষ্ট ইস্যুটির ধরণ এবং ব্যাপ্তির কারণেই।

বিস্তারিত»

সিসিবি ভাবনা

সিসিবি কি মূলধারার ব্লগ? মূলধারা বলতে বুঝি যেখানে সকল শ্রেনীর পাঠক ও লেখকের আনাগোনা হয়। কিন্তু সিসিবিতে আমরা ক্যাডেটরা ও আমাদের সাথে সংশ্লিষ্ট কিছু মানুষরাই মূলত লেখক ও পাঠক। আমরা নিজেরাই আমাদের লেখার পাঠক ও সমালোচক। এখন প্রশ্ন হল আমরা কি চাই সিসিবিকে মূলধারার ব্লগ হিসেবে দেখতে? যদি না চাই, তবে লেখা এখানেই পড়া বন্ধ করে দিতে পারি।

আর যদি তা চাই, তবে আমাদের করণীয় কি হতে পারে?

বিস্তারিত»

আফরোজ আক্তার ম্যাডাম আর নেই

সালাম । আমি নিয়মিত লিখিনা, তবে পড়ি, সরি । হটাত লিখতে গিয়ে ও ভাল কিছু লিখতে পারলাম না, আবার ও সরি । আপনারা হয়ত জানেন আফরোজ আক্তার ম্যাডাম ১১ তারিখে মারা গেছেন । ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।এম সি সি তে ম্যাডাম অনেকদিন ছিলেন । আপনারা অনেকে পেয়েছেন । এম সি সি এর পর বদলি হলে উনি আর চাকুরি করেন নি । উনি রাজউক উত্তরা মডেল কলেজে ভাইস প্রিন্সিপাল ছিলেন লং টাইম টিল ডেথ ।

বিস্তারিত»

এলোমেলো বসে থাকা

এলোমেলো বসে থাকা– এরকম একটা উপমা শুনেছিলাম, বা পড়েছিলাম কোন এক গল্পে বা কবিতায় বা উপন্যাসে। অথবা আমাকে কেউ শুনিয়েছিলো শব্দ তিনটা কয়েক বছর নাকি কয়েক মাস আগে। শব্দ তিনটা অনেক সময় বলে সবাই, কিন্তু এভাবে একসাথে বলে না। এলোমেলো হয়ে যায় সবাই, এলোমেলো জীবন কাটায় অনেকেই, এলোমেলো দিনরাত পাড়ি দেয় কেউ কেউ। আবার চুপচাপ বসে থাকে,

বিস্তারিত»

এই আমিও ফিরিয়া আসিলাম (আজাইর‌্যা পোষ্ট)

বিগত কয়েকমাস জুড়ে এলএ’তে নানা ক্যাচালের মধ্যে পড়ে সিসিবি’তে আসাটাই অনিয়মিত হয়ে এসেছিল 🙁 । মনে আশা ছিল দেশে আসার পর আবার যখন-তখন আসা যাবে। কিন্তু এইখানেও ভেজালের মধ্যে এসে পড়লাম। জিপি’র মোবাইল ইন্টারনেট এতো ধীরগতির যে, ধৈর্যের কঠিন পরীক্ষা বারবার এসে পড়ে যা’ আমার পক্ষে পাশ করার আশা নেই একেবারেই :(( । ইউনিভার্সিটিতে এসে যে নেট ব্যবহার করবো, সেই আশাও ক্ষীন হয়ে আসছিল ক্রমাগত যখন শুনলাম যে সফটওয়্যার দিয়ে ওদের নেটওয়ার্কে ঢুকবো সেটা আমার ল্যাপটপের অপারেটিং সিস্টেম সাপোর্ট করে না।

বিস্তারিত»

নাটিকা : চোথাকন্যা

চরিত্র:
———
বড়া ল্যাগার — নায়ক
ছোট ল্যাগার — বড়া ল্যাগারের চ্যালা
মিলি — নায়িকা
এবং মিলির প্রেমিক ।

বিস্তারিত»

প্রেম বিষয়ক প্রতিপাদ্য (প্রথম অধ্যায়)

(ডিসক্লেইমার: ডুয়াল পোস্ট নিয়ে সাম্প্রতিক বিতর্কের কারনে নিজের মাঝে একটা অপরাধবোধ অনুভব করলাম। তারপর একটা পরিসংখ্যান করলাম। আমার চারটি লেখা এখানে আগে দিয়েছি। বাকিগুলো সামুতে আগে দেয়ার অনেকদিন পর এখানে দেয়া হয়েছে। এজন্যে অবশ্য সামুর পাঠক জাতীয় কোন ফ্যাক্টর জড়িত নেই। আমি সামুর দুর্দান্ত অজনপ্রিয় ব্লগার। আমি বাজি রেখে বলতে পারি ২ বছর কোন কমিউনিটি ব্লগে মোটামুটি নিয়মিত থেকে আমার থেকে অজনপ্রিয় হওয়া সম্ভব নয়।

বিস্তারিত»

কালো ঘোড়ার আরোহী!!! পর্ব দুই

পর্ব ১

৩।

পরের দিন।
টানা ঘুম দেবার পর সকাল বেলা জম্পেশ নাস্তা করে বেশ ঝরঝরে লাগছে মাইকের। হ্যাটটা মাথায় দিয়ে সেলুন থেকে বের হয়ে রাস্তায় নামল। ঝলমলে একটি রৌদেজ্জ্বল দিন। রোদ পিঠের উপর পড়তেই বেশ আরাম লাগল। হাঁটতে হাঁটতে ডাক্তারের চেম্বারের সামনে চলে এল। ‘যাই ডাক্তারের সাথে পরিচিত হয়ে আসি’ ভেবে চেম্বারের ভিতরে প্রবেশ করল।
-গুড মর্নিং ডক…!

বিস্তারিত»

আন্টি: একজন মায়ের মুখ…..

ঘটনা-১:
বেশ ক’বছর আগে মুস্তাকিমের বাসায় ছুটিতে গেলে ঢুকতে ঢুকতেই ও বললো, আম্মা কিন্তু ফুল প্রফেসর হয়ে গেছেন…..আন্টি আনন্দমোহন কলেজের প্রাণিবিদ্যার শিক্ষক…….ডাইনিং টেবিলে বসে একথা ওকথার মাঝেই হঠাৎ বললাম, “আন্টি, কংগ্রাচুলেশন”……আন্টি মূহুর্ত কয়েক সময় নিয়ে কপট অভিমানের সুরে বললেন….আমার খবরটা ওরা কাউকেই আমার নিজের মুখে বলতে দিবেনা দেখতেছি…..

ঘটনা-২:
মুস্তাকিম বছর দুই আগে ফোন দিল, আম্মাকে তো ডেল্টা মেডিকেলে ভর্তি করছি,

বিস্তারিত»

যুদ্ধাপরাধীদের বিচার, আমাদের গলাবাজি, আমাদের দায়িত্ববোধ

এই সংবিধানে যাহা বলা হইয়াছে, তাহা সত্ত্বেও গণহত্যাজনিত অপরাধ, মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধের জন্য কোনো সশস্র বাহিনী বা প্রতিরক্ষা বাহিনী বা সহায়ক বাহিনীর সদস্য কিংবা যুদ্ধবন্দীকে আটক, ফোজদারীতে সোপর্দ কিংবা দন্ডদান করিবার বিধান সম্বলিত কোন আইন বা আইনের বিধান এই সংবিধানের কোনো বিধানের সহিত সামঞ্জস্য বা তাহার পরিপন্থী, আই কারণে বাতিল বা বেআইনী বলিয়া গণ্য হইবে না কিংবা কখনও বাতিল বা বেআইনী হইয়াছে বলিয়া গণ্য হইবে না।

বিস্তারিত»

মধূসুদন , রবীন্দ্রনাথ এবং সবশেষে নজরুল

( প্রথমেই বলে নিচ্ছি এই গল্পের পুরোটাই কল্পনাপ্রসূত । এ ধরনের চরিত্র বা ঘটনা বাস্তবে ছিল না ।)

আমার এক ফ্রেন্ডের নিক নাম ছিল – পর্যায়ক্রমে মধূসুদন রবীন্দ্রনাথ এবং সবশেষে নজরুল । আজ সেই নিক নামগুলো হবার পেছনের ঘটনা বর্ণনা করব ।

যখন তার নাম মধূসুদন হলঃ

সেদিন কলেজে নতুন জুনিওর এসেছে । আমরা ক্লাশ এইটে । অর্থাৎ আমরা সিনিওর হয়েছি ।

বিস্তারিত»

বিশ্বকাপের কথা

অনেকগুলো খেলা হয়ে গেছে, আর হয়তো অল্প কিছু ম্যাচ বাকি আছে বিশ্বকাপ বাছাইয়ের।

এখন পর্যন্ত যারা বিশ্বকাপের টিকিট পেয়েছে, সবাইকে অনেক অনেক কনগ্রাচুলেশনস। ডেনমার্ক, জার্মানি, স্পেন, ইংল্যান্ড, সার্বিয়া, ইতালী, হল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, ঘানা, আইভরি কোস্ট, ইউএসএ, মেক্সিকো, ব্রাজিল, প্যারাগুয়ে, চিলি – এরা সবাই ফুটবলের চেনা মুখ।

নর্থ কোরিয়া একটা বড় সারপ্রাইজ সবার জন্য, এদের কে আমরা কিছুই চিনি না,

বিস্তারিত»

সহনশীলতা আর সবাইকে ধারণ করেই সিসিবি বড় হবে

রেডিও’তে প্রায়ই ক্ষুদেবার্তা আসে, “আমার মন খারাপ, আমার জন্য একটা গান বাজাও না, প্লিইইইজ…….”। এতোদিন এরকম ক্ষুদেবার্তা নিয়ে আমি হাসতাম। আমাদের কথাবন্ধুদের বলতাম, এইসব মন খারাপ বিলাসিতা মার্কা বার্তা পড়া বন্ধ করো। কিন্তু কি আশ্চর্য সেই আমিই কিনা গত দু’সপ্তাহ ধরে এইরকম “মন খারাপ” বা “অবসাদ” বা “ক্লান্তি বিলাসে”র মধ্য দিয়ে যাচ্ছি। ফলে যা হওয়ার তাই হয়েছে। এই সময়কালে সিসিবির খুব কম পোস্টই পড়েছি। আরো কম মন্তব্য করেছি।

বিস্তারিত»

দৃশ্যকর্মী

১,
বড়ো বেখাপ্‌ ঝুলে আছো ছয়তলার ওপরে বিমর্ষ
তবু হাসিমুখ, দেখি তোমার। ঝুলে থাকা থোকা থোকা
হাসিমুখ। রোদে ঝলসে গেছে সেইচোখমুখ, হাসি।
উল্টোবাদুড় ঝোলা হয়ে দুলছো সরল দোলক।
দেখতে লাগছে বেশ, হাসিটি উল্টে গিয়ে বিষণ্ণতা ঝুলছে

বিষাদের ধর্ম নয় তেমন স্থির, সুতরাং ঝুলে ঝুলে নেমে
আসছে রোদার্ত-ক্ষোভ আর ভয়াটে মোমজ জল,
অশ্রুজল। অভিকর্ষ বড়ো প্রয়োজন, প্রিয়তম আকর্ষণটি
উলম্ব।

বিস্তারিত»