২১ নভেম্বর ২০০২: ‘লাকি স্যাভেন’ বিবাহ বার্ষিকী!

‘এর পরের বার আমাদের জন্য হবে লাকি স্যাভেন।’ পরবর্তী বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে মনের আনন্দে হায়দার তার স্ত্রীকে এ কথাটি বলেছিল। খুব দ্রুত তাদের ৬ টি বছর কেটে যায়। ২০০৩ সালে এক গেট-টুগ্যাদারে প্রথম বারের মতো আমরা অধিকাংশই তাদের দেখতে পাই। তখনো তাদের দাম্পত্য জীবনের এক বছরও হয় নি। আমাদের মাঝে যেহেতু প্রথম তারই বিয়ে হয়, তাই প্রথম দিকে তাদের খুব স্ট্রাগল করতে হয়েছিলো।

Rumi-Rona-Satisfaction
সুখী দম্পতি রুমি ও রণা

২০০৫ তাদের জীবনে অন্যতম স্মরণীয় ম্যারেজ ডে।

বিস্তারিত»

ভ্যাকেশন শুরু ও একটি কবিতা

ভ্যাকেশন শুরু হল কাল!ঈদের ছুটি!কিন্তু মাত্র ১৩ দিনের ছুটি!তারপরই কলেজ আর ২ দিন পরই টেস্ট!কী যে ব্যস্ততা!আর বাসায় আসতেই আম্মার চিল্লাচিল্লি “পড়তে বস!
কলেজে থাকতে শুধু প্লান করি,ভ্যাকেশনে গিয়ে এই করবো,ওই করবো!বাসায় আসতেই সব হাওয়া!শেষে একবার সব পরিকল্পনা ডায়েরীতে লিখে রাখতাম…কিন্তু বাসায় এসে সেদিকে আর মন থাকে না!তবুও স্বপ্ন দেখি…কলেজের বিরক্তিকর দিনগুলোতে অপেক্ষায় থাকি ছুটির!
আর বাসায় আসলে,প্রথম দু একদিন খুব উত্তেজিত থাকি…তারপর আবার কলেজের ফ্রেন্ডদের মিস করতে শুরু করি!তবুও ভ্যাকেশন ভাল!আর মাত্র একটা ভ্যাকেশন বাকি আছে ক্যাডেট লাইফে!

বিস্তারিত»

সিসিবি’তে আমার যাত্রা হলো শুরু

ইতিবৃত্ত
পেশায় ডাক্তার বিধায় ইন্টারনেটে আমার অগাধ দখল। মানে নেটে বসাই হয়না বললে চলে। ক্যাডেট কলেজ ব্লগে প্রবেশ বন্ধুবর মাহমুদের উৎসাহে। অসাধারণ সাইট। লেখালেখি নেশা নয় পেশাও নয়। বুদ্ধিজীবি তো নইই। কখনও লিখি নিতান্তই প্রানের আবেগে। ব্লগের লেখাগুলো মান সম্পন্ন।আমার লেখার মান সম্পর্কে আমার ধারনা নেই।

মাহমুদের উৎসাহ ও বাকি সবাই প্রত্যাখ্যান করবেননা এই আশায় প্রথম লেখাটি পাঠালাম।

শুভেচ্ছা।
অসীম।

বিস্তারিত»

খেলাধূলা আর ব্লগর ব্লগর

খুব লিখতে ইচ্ছা করে, কিন্তু দেশে আসার পর সুযোগ আর সময়াভাবে লিখতে পারছি না। তাও ফয়েজীয় ফাঁকিবাজী অনুসরণ করে একটা ব্লগর ব্লগর লিখে ফেললাম।

ইদানীং কালের ফুটবল খবর হলো থিয়েরী অঁরির হ্যান্ডবল। দুনিয়াজুড়ে সবাই থিয়েরী অঁরিকে প্রতারক ডাকছে। মূল ঘটনা সবাই জানে তাও বলি, ফ্রান্স আর আয়ারল্যান্ডের বিশ্বকাপ প্লে অফ খেলা যখন টাইব্রেকারে গড়াচ্ছিলো তখন ফ্রান্সের এক আক্রমণে থিয়েরী অঁরি হাত দিয়ে বলের নিয়ন্ত্রণ নেয় এবং ফাইনাল পাস দেয় গালাসকে এবং তা থেকেই গালাসের গোল এবং ফ্রান্স ঐ গোলের সুবাদেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

বিস্তারিত»

আজাইর‌্যা সুশীল প্যাচালে মজা পাইছি

আজ সকালে ঘুম থেকে উঠলাম একটু দেরি করেই। টিভি অন করতেই দেখলাম চরাঞ্চল নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে যেখানে চরাঞ্চলে বাল্যবিবাহ ও যৌতুকের সমস্যা নিয়ে আলাপ করছে এক সুশীল উপস্থাপক আরেক সুশীল এমপি’র সাথে। তাদের আলাপের বিষয়বস্তু বড়ই মজা পাইছি। সেটা সিসিবি’তে শেয়ার না করে থাকতে পারলাম না।-

তারা বলছে, চরাঞ্চলে বাল্যবিবাহ ও যৌতুকের কারণ হচ্ছে সেখানকার মানুষের দারিদ্র্য+অশিক্ষা! প্রথমে ভাবলাম ঠিকই আছে। কিন্তু পরক্ষনেই মনে হলো,

বিস্তারিত»

আমার প্রেমিকারা-২

ইদানিং রাস্তাঘাটে বের হতে ভয় হয়। পুরোনো প্রেমিকাদের সাথে দেখা হয়ে যাবার ভয়।কিন্তু তাই বলে তো আর ঘরে বসে থাকতে পারিনা।তাই মাঝে মাঝে হাওয়া খেতে বের হই।কয়েকদিন আগে এইরকম হাওয়াপ্রবল দিনে মনটারে সবল করতে গিয়েছিলাম বসুন্ধরা সিটি। প্রবেশ করা মাত্রই দেখা আমার এক পুরোনো প্রেমিকার সাথে।কোলে তার আবার এক বাচ্চা ছেলে। পুরানো কাসুন্দি ঘাটাঘাটির মধ্যে আজকাল আমি একবারেই যাইনা,শুধু মিষ্টি করে পুরানো দুষ্টুমির ছলে বললাম কেমন আছ?

বিস্তারিত»

মাসুম ভাইকে অভিনন্দন

প্রথম আলোর বিজনেস এডিটর শওকত হোসেন মাসুম ভাইকে (বিসিসি, ৭৯-৮৫) অভিনন্দন ঢাকা রিপোর্টারস ইউনিটির বর্ষসেরা অর্থনৈতিক রিপোর্টের পুরস্কার জেতায় :hatsoff:

ক্যাডেটরা আসলেই পাথরায় :gulli2:

খাওয়াচ্ছেন কবে মাসুম ভাই? :awesome:

আজকে কি মাইলফলকের দিন নাকি? শততম পোস্টের পর ফৌজদারহাটের দ্বিশততম পোস্টটাও দেখি এই অধমের :goragori:

কি বলেন কাইয়ুম ভাই? :gulti:

বিস্তারিত»

শিভি জিন্মদিন

বহুকাল আগের কথা। তখন সিসিবিতে মানুষজন সমাগম সবে শুরু হয়েছে; ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করেছে সিসিবির রণাঙ্গন। বিদেশ-বিভূয়ে একা বসে সিসিবিই তখন আমার একমাত্র সম্বল। নিত্যদিনের কাজ ছিলো ব্লগে বসে নতুন পোষ্ট আসলেই গুতাগুতি করা; সবার মন্তব্য পড়ে সময় কাটানো। আর মাঝে সাঝে বিশাল দুঃসাহস দেখিয়ে একটা মন্তব্য টাইপ করে তারপর খুব গাম্ভীর্যের সাথে ব্যাকস্পেস চেপে মুছে ফেলা। তখনো কি রেজিস্ট্রেশন করেছি কি না মনে নেই।

বিস্তারিত»

এইবার মিস নাই,৩০০০ তম পোস্ট আমারই!

বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান,এইবার তোমার আমি বধিব পরাণ!

এইবার মিস নাই,৩০০০তম পোস্ট আপনেদের এই মাস্ফ্যুই দিল…আপাতত পোস্ট দিয়া ইটা ফালায় রাখি,পরে আইসা এডিট কইরা মসলাপাত্তি দিমুনে।

হ্যাপি ব্লগিং!

বিস্তারিত»

৩০০০তম পোস্টও এই মাস্ফ্যুর! (হইলেও হইতে পারে)

পোষ্টের নাম দেইখা ভয় পাবার কিছু নাই। ৩০০০তম পোষ্ট টা দেওয়ার জন্য সবাই চুপ চাপ খামি মাইরা বইসা রইছে। সুযোগ পাইলেই ছাইড়া দিবে, কিন্তু আমি তা হইতে দিতে পারি না। আমি সবাইরে জানাই দেওয়ার জন্যই এই পোষ্ট টা দিলাম। এখন দেখি যুদ্ধে কে ফার্স্ট হয়।
বেশি দিন আগের কথা না, আমাদের জামাই ম্যাশ ২০০০ তম পোষ্ট দিতে গিয়া বিরাট ধরা খাইছিল। পরে লাবলু ভাইয়ের হস্তখেপে বেচারা ম্যাশের ইজ্জত রক্ষা হইছে।

বিস্তারিত»

সিসিবির জন্মভূমি-আই ইউ টি এবং জংগিবাদ বিষয়ে সামান্য আলোচনা

(১)
বাইরের ছাত্রদের কথা জানিনা তবে ক্যাডেটদের কাছে আই ইউ টি বেশ জনপ্রীয় । এমনকি অনেক ক্যাডেটেরই প্রথম ইচ্ছা থাকে আই ইউ টি তে পড়ার । আমরা এটাকে দ্বিতীয় ক্যাডেট কলেজ মনে করি । কারণ এখানকার পরিবেশের সাথে
ক্যাডেট কলেজের অনেক মিল । পাশাপাশি ব্যক্তি স্বাধীনতায় কারো হস্তক্ষেপ না থাকায় কখনো একঘেয়েমীতা গ্রাস করার সুযোগ পায় না । এ কারণে একজন আই ইউ টিয়ান হিসেবে গর্বই করি ।

বিস্তারিত»

৩৪ বছরের পাপমোচন হলো আজ

ক্ষমার অযোগ্য একটি পাপের আজ বিচার হলো। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বঙ্গবন্ধু হত্যা মামলার ৫ আসামির আপিল খারিজ করে দিয়েছেন। বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ আজ বঙ্গবন্ধু হত্যা মামলায় আসামিদের আপিলের এই চূড়ান্ত রায় ঘোষণা করেন। এই রায় ঘোষণার মাধ্যমে বঙ্গবন্ধু হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া ১২ আসামির ফাঁসির আদেশ বহাল থাকলো।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ আসামি হলেন সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ ফারুক রহমান,

বিস্তারিত»

আকাশ বাড়ানোর গল্প

ক ভাই ফোন করেই দিলেন ঝাড়ি-“এই ব্যাটা তোর কলেজের ক্যাডেট আর তোর কোন খোঁজ নেই কেন? শোন,ফ ভাই কিছু টাকা পাঠিয়েছেন, আমার কাছে জমা আছে-নিয়ে যাস।”

ঝকক এর জাকিরের মা অসুস্থ্য হয়ে পড়ার পর আউয়াল “আকাশ বাড়িয়ে দাও” নামের এক লেখার মাধ্যমে উদাত্ত আহবান জানিয়েছে আমাদের সবাইকে যার যার সাধ্যমত সহায়তা করতে।ক্ষুদ্র,তুচ্ছাতিতুচ্ছ আমার পক্ষে খুব বেশি কিছু করা তো সম্ভব না তাই যেটুকু পারি সেটুকু নিয়েই অগ্রসর হচ্ছিলাম।এর মধ্যে ক ভাইয়ের ফোন।ক ভাইয়ের কথামত সন্ধ্যাবেলা ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে ফ ভাইয়ের দেয়া টাকা সংগ্রহ করতেই তিনি বললেন-এই ব্যাটা এই নম্বরটা নে,এটা র ভাইয়ের নম্বর।উনি খুব ব্যস্ত,শিগগিরি ছুটিতে চলে যাবেন।আমাকে বলেছেন তোকে নম্বর দিয়ে উনার সাথে যোগাযোগ করতে বলতে।”

বিস্তারিত»

বঙ্গবন্ধু হত্যা মামলার রায় সামনে রেখে কিছু কথা…….

“শত বছরের শত সংগ্রাম শেষে, রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন”

সকালে ঘুম থেকে উঠেই নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা শব্দটি কি করে আমাদের হলো’ কবিতার অসাধারণ লাইনটা মাথায় কড়া নেড়ে যাচ্ছে ক্রমাগত………

কী বিপুল, কী বিশাল একজন ব্যক্তিত্ত্ব…….এমন একজন মানুষকে হত্যা করা যায় এমনই নিষ্ঠুরভাবে…….

আবার ভাবি শহীদ তাজউদ্দীনের সেই উক্তি, “(বাকশাল করে) আপনি নিজেকে সরানোর জন্য এক বুলেট ছাড়া আর কোন পথ রাখলেন না।”……কেন এত বৈপরিত্য দেখা দিল মাত্র সাড়ে তিন বছরেই???

বিস্তারিত»

প্রার্থনা

প্রার্থনা তোমার জন্য …
হে নিঃসঙ্গ গ্রহচারী মানব মানবী;
প্রার্থনা নির্ঘুম চিন্তাগ্রস্তের জন্য,
কল্পবিলাসীর জন্য..
স্বপ্নালু, ঘুমকাতুরে কোন একজনের জন্য…

বিস্তারিত»