মোর নাম এই বলে খ্যাত হোক

আইজকা হইলো গিয়া হেপ্পি বাড্ডে। জব্বর একখান ব্যানার টাঙ্গাইছে মিচকা কাইয়ুম।

জানি পুলাপাইন আইসা আমারে মেলা পচাইবো। তাতে কি? আমি কি ডরাই নাকি? আমি হইলাম গিয়া, যারে বলে সিংহ।

হেপ্পি বাড্ডে সিসিবি। আইজকা শুধু এই কথা কই

“মোর নাম এই বলে খ্যাত হোক, আমি সিসিবির লোক” ।

বিস্তারিত»

আচার ২৮: আমি আছি! আমি আছি!! আমি আছি!!!

স্যার আর্থার কোনান ডয়েল নাকি শার্লক হোমস লিখে সেভাবে পরিতৃপ্ত হতে পারেননি। তার দৃষ্টিতে ওই লেখাগুলো ছিল সস্তাদরের, রদ্দিমাল। তাই উৎকৃষ্ট সাহিত্য রচনাকল্পে তিনি কিছু ভারী উপন্যাস লিখলেন। বাজারে সেইগুলা কোন ভাত পাইল না, দুঃখের বিষয়। আমারও সেইম অবস্থা। আমার ব্লগগুলা খুব আমি কেন্দ্রিক হয়, কিংকং-এর ভাষায় কোন টুথপেস্ট দিয়া দাঁত মাজি এইসব নিয়া ব্লগ। স্যার ডয়েলের মতো আমিও ভাবলাম ভালো কিছু লিখতে হবে। সুতরাং টুথপেস্ট মার্কা ব্লগ না লিখে গল্প লিখতে হবে।

বিস্তারিত»

এক জিনিয়াসের কাহিনী

আমাদের এস এস সি এর প্রি-টেষ্ট পরীক্ষার আগে একদমই পড়ালেখা করি নাই। কি করমু, জীবনের প্রথম বড় পরীক্ষা। বুঝি নাই কতো টুকু সিরিয়াস হইতে হবে। তাই রেজাল্ট বেশি ভালো হয় নাই।বিশেষ করে উচ্চতর গনিতে আমরা কয়েকজন বেশ খারাপ করলাম। কোনোরকমে পাশ। আমরাও ওই সাবজেক্ট বেশি পড়ি নাই যেহেতু ৪র্থ বিষয়। কিন্তু প্রবলেম করলো স্যার। ঘোষনা করা হলো আমাদের আবার পরীক্ষা দিতে হবে। ভালো না করলে আমাদের ফর্ম ফিলাপ করতে দিবে না।

বিস্তারিত»

যখন মন মানেনা!!!

মনটা ভাল নেই………

কোনকিছুতেই মন বসছে না…

একটি ছেলের কথা মনে পড়ে যাচ্ছে………

ছেলেটি জন্ম নিয়েছিল…নির্দিষ্ট সময়ের কয়েকদিন আগে-ই…
হয়তো বা সে কারণেই … কিংবা জন্মের সময়ে বাবাকে পাশে না পাওয়ার জন্য……কিংবা অন্য কোন কারণে………জন্মানোর সময় থেকে অনেকদিন পর্যন্ত তার ভ্রুঁ সবসময়ে-ই কোঁচকানো ছিল। সবাই বলতো…বড় হলে খুবই রাগী/বদরাগী হবে সে!!!

ধীরে ধীরে সে জানতে পারলো…তার জন্মদিনটা আসলে তার বাবা এবং মায়ের জন্যে দুইটি কারণে ভীষণ আনন্দের……

বিস্তারিত»

শুভ জন্মদিন!!!!

আহমদ ভাইয়ের লেট করার রোমান্টিক স্টোরি পড়ে অনেকেই নিশ্চয়ই ভেবেছেন আর যাই হোক এইরকম ভুল পুরো দুনিয়া করলেও আপনি করবেন না। কিন্তু কথা হচ্ছে আমরা যা ভাবি হয় তার উল্টা। বিশ্বাস হচ্ছেনা? যদি এখনি প্রমাণ করে দেই যে আপনিও আপনার প্রিয় মানুষটির কথা বেমালুম ভুলে গিয়ে বসে আছেন?

সুপ্রিয় সিসিবিবাসী, বলতেই হচ্ছে, আপনাদের দলে আমিও আছি। আপনাদের মত আমিও প্রিয়জনের বিশেষ উপলক্ষ্যের দিন ভুলে বসে আছি বেকুবের মত।

বিস্তারিত»

আমার প্রেমিকারা-৩

বয়স সে এক বিশাল ধাঁধাঁ।এই ধাঁধাঁর ঘোর এখন ও আমার কাটলো না।ছোটবেলায় বয়স যখন খুব কম, স্কুলে পড়ি তখন, ক্লাসের এক বান্ধবীকে প্রেম নিবেদন করেছি মাত্র। সাহস ও ছিলনা তখন খুব একটা।স্কুল ছুটির সময় মনে অনেক সাহস সঞ্চয় করে খালি একখানা চিরকূট দিয়ে লিখেছি- ‘তোমায় দেখলে নড়ে হৃদয়ের পেশি’।তারপর সারাদিনের সেকি উত্তেজনা।সে গল্পে আজকে আর না যাই।অবশেষে পরের দিন তিনি যখন ক্লাসে এলেন,আমার তখন হৃদস্পন্দন চলছে মাইক্রো সেকেন্ডে।সারাদিন অপেক্ষায় রেখে ঠিক ছুটির সময় আমাকে পাল্টা আরেক খানা চিরকূট পাঠালেন।তাতে লেখা-‘তোমার বয়স কম,চয়েজ বেশি’।

বিস্তারিত»

লুভর মিউজিয়ামের এক ঝলক !!

(সিসিবির বাচ্চাদের জন্য সতর্কবানী: একটা ছবি ১৮+ হতে পারে। কোন আপত্তি থাকলে আমাকে জানালে আমি সরিয়ে ফেলব। )

প্রতি মাসের প্রথম রবিবার প্যারিসের মিউজিয়ামগুলো দর্শনার্থীদের জন্য ফ্রি। ফ্রি পেলে শুধু যে বাঙ্গালীই ঝাপিয়ে পড়ে তা নয়, বরং সারাবিশ্বই হুমড়ি খেয়ে পরে প্যারিসের জাদুঘরগুলোতে। তার মধ্যে লুভর মিউজিয়ামের লাইনটাই সবচেয়ে বড় নিঃসন্দেহে। এমন ফ্রি ডে তে নিরানন্দ বাসায় বসে কাটানোর কোন মানে হয় না।

বিস্তারিত»

৭ই ডিসেম্বর ২০০৯ – একটি ব্যক্তিগত রোমান্স

৭ই ডিসেম্বর ২০০৯ – একটি ব্যক্তিগত রোমান্স

প্রারম্ভিকাঃ মহানায়ক উত্তম কুমারের সর্বশেষ ছায়াছবি ‘ওগো বধু সুন্দরী’-র কথা হয়ত এখনো অনেকেই মনে রেখেছেন। ছবিটি ছিল কমেডি ধাঁচের। খুব সম্ভবতঃ ‘মাই ফেয়ার লেডি’ মুভিটির অনুকরনে। সেখানে মহানায়কের স্ত্রী-চরিত্রের অভিনেত্রী (খুব সম্ভবতঃ) সাবিত্রী-র প্রতি খোঁচা মেরে উত্তমের একটি উক্তি আজ খুব বেশী মনে পড়ছে। ছবিটা অনেক বছর আগে দেখেছি। আবছা স্মৃতি হাতড়ে যা পেলাম তাতে মনে হয় উক্তিটা অনেকটা এরকম,

বিস্তারিত»

কি বিশাল এই হুন্ডি বাজার!!!

গেল অর্থবছরের ট্যাক্স ফাইল আপডেট করার সময় হুন্ডি নিয়ে খুব কথা-বার্তা শুনলাম…….গত বছর কয়েক ধরে সব সরকারই হুন্ডি ব্যবসায়িদের কড়া কড়া হুমকি দিচ্ছে…….কিন্তু কাজের কাজ যে কিছু হচ্ছে, তা কি বলা যায়…….

under invoice/over invoice করে পণ্য আনা-নেয়া অতি প্রকাশ্য ঘটনা……সীমান্ত এলাকায় তো আছেই, সাথে পুরান ঢাকার আমদানি নির্ভর নবাবপুর, মতিঝিল, সদরঘাট-ই শুধু নয়, অত্যাধুনিক ঢাকার আরো অনেক জায়গায়ই প্রকাশ্যে চলছে এই হুন্ডি ব্যবসা…….আর এতে করে টাকা আসছে খুব কমই,

বিস্তারিত»

মিষ্টি বিয়ার সময় পাবেন…

নাহ,ভাইজান আর আপামনিরা-টাইটেল পড়ে আঁতকে উঠবেন না প্লিজ!আপনাদের এই গরীব মাস্ফ্যুর ডায়ালগ এইটা না।আর আমার এই পোস্ট কোন জন্মদিন পোস্টও না,কাজেই যারা চোরের উপর বাটপারি করতে গিয়ে শেষ লাইন আগে পড়ে নেয়ার ধান্ধায় আছেন তাঁরা কিন্তু ধরা খাবেন বলে দিচ্ছি।

তেমন কিছু না,এই ছোট্ট লেখাটার উদ্দেশ্য ক্ষোভ প্রকাশ।আমাদের এক অতি পরিচিত বালক হঠাৎ করে আমাকে ভীষণ যন্ত্রনা করা শুরু করল।ফাজিলটা পড়েছে ইঞ্জিনিয়ারিং কিন্তু তার নাকি বায়োলজি লাইনে যাবার শখ(সিপি হাসান ভাইয়ের ডাক্তারি পড়ে একজন বড় ইঞ্জিনিয়ার হবার শখের মত)।আর তাই সে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংএ মাস্টার্স না-এক লাফে পিএইচডি করার সিদ্ধান্ত নিয়ে ফেলল।এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে প্রথম পিএইচডি প্রোগ্রাম খোলা হয়েছে এবং শত শত পোস্ট গ্র্যাজুয়েটধারীরা তাতে আবেদনও করেছে।বালকের আমার কাছে ঘ্যান ঘ্যান করার কারণ আর কিছুই না-যেহেতু আমি নসুর ইংরেজি ডিপার্টমেন্টে টিচিং এসিস্টেন্টশীপ করি(আগেই বলেছি-আমার মূল কাজ শিক্ষক চা খেতে চাইলে ক্যান্টিন থেকে তা নিয়ে আসা,উনার চেয়ার টেবিল মুছে ঝকঝকে করে রাখা ইত্যাদি ইত্যাদি) তাই এই বালকের ধারণা ওর স্টেটমেন্ট অফ পারপাজ বা মূল আবেদনপত্রে আমি চোখ বুলিয়ে দিলে নাকি এতে বেশ উন্নতি(?!) ঘটবে।এই ছেলের সাথে আবার আমার এক ছোটবোনের বেশ “ইয়ে”

বিস্তারিত»

ডায়লগ মেলোডি ৩.০ (মির্জাপুরিয়ান ভার্সন)

(বহুদিন পরে আবার লিখতে বসলাম।লিখা বললে ভুল হবে বলা চলে স্মৃতিচারণ।)

ঘটনা ১ :

বাথরুমে আমার এক ব্যাচমেট দাঁড়িয়ে জলবিয়োগ করছিলো।সে দেখতে আবার বিশাল(প্রায় ৬’-২”)।এই সময়ে এক জুনিয়রও তার কাজে পাশে এসে শুরু করে দিলো।হঠাৎ কি মনে করে সেই জুনিয়র পাশে দাঁড়ানো আমার সেই বন্ধুকে বলে বসলো
“কাইন্ডলি ……. ভাই উকি দিয়েন না”
(সেই বন্ধু আজও বলে যে সে নাকি কোনো দিকে তাকায় নাই।জুনিয়র এম্নিতেই ভয় পেয়ে গিয়েছিলো)

ঘটনা ২:

এই শিক্ষককে নিয়ে আমার ব্যাচমেট জিহাদ আগেও একটা পোস্টে বলেছিলো।আজ তার অন্য এক কাহিনি।

বিস্তারিত»

বুয়ার ডিভি লটারী!!!

যারা এইবার অনলাইনে ডিভি-২০১১ এর জন্য আবেদন করেছেন, তাদের জন্য এই ছোট্ট লেখাটা পড়া ফরয! এই তো গতকাল দুপুরে খাবার সময় আমাদের বাসার বুয়া আম্মুকে বললোঃ
“আফা, দোয়া কইরেন, ডিবি এইবার ফাইয়া গেলে হয়, আমরিকা জামুগা! এই দেশে আর না।”
আম্মুর প্রশ্নঃ “তুমি ডিভির ফর্ম জমা দিছো? এখন তো সব কম্পিউটারে করতে হয়, তোমারটা কে করে দিলো?”
বুয়াঃ “ফরম দেওন লাগবো না আফা।

বিস্তারিত»

একটি অনুভূতি, অনেক উত্তর আর নিজস্ব কিছু কর্তব্য

এটা আসলে সেই অর্থে কোন চিঠি বা মেইল নয়, মুনিম নামের কোন এক ব্যক্তির ব্যক্তিগত অনুভূতির প্রকাশ মাত্র। আলোচনার টেবিলে আমরা এই রকম অনুভূতি প্রায়শই প্রকাশ করি। জাগতিক প্রয়োজনে যার অধিকাংশই হারিয়ে যায়। আমরা এরপরে শুধু নিজেকে নিষ্পাপ প্রমান করার চেস্টা চালাই। অশুভ চক্রে বাধা পরে আমাদের চেতনারা, যার উপরে আমরা ডিস্টেম্পার ঘসে ঘসে “প্রয়োজনীয়তার” সংজ্ঞা বদলে ফেলি অনবরত। আমরা বর্ণ বদলাই, আমরা আকার বদলাই।

বিস্তারিত»

যদিও সন্ধ্যা….

প্রথমেই একটা কাডেটজ্ঞান এর প্রশ্ন জিগ্গেস করি ।কাডেট কলেজ এ মেডেল পাওয়া সবচাইতে সহজ কোন খেলায়?
খেলার নাম টেবিল টেনিস(সিঙ্গেল);তিন জনের মধ্যে দুই জন মেডেল :tuski: কি মজা !!!!!
কাজটা করা অনেক সহজ।আমি আবার সহজ কাজ ছাড়া করি না।কারণ আমি নিজের যোগ্যতা সম্পর্কে
ভালোভাবেই জানি।কিন্তু তাই বলে কলেজ লাইফে কি একটা মেডেল ও পাওয়া হবে না?অবশেষে
একদিন এই সিদ্ধান্তে উপনীত হলাম যে,যে ভাবেই হোক আমাকে মেডেল পেতেই হবেই,উপায় একটাই,

বিস্তারিত»

বিশ্বকাপ ফুটবল ২০১০… গ্রুপিং

এইমাত্র চূড়ান্ত হলো বিশ্বকাপ ফুটবল ২০১০ এর ড্র। ৩২ দলকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। চূড়ান্ত গ্রুপ এরকমঃ

গ্রুপ ‘এ’ সাউথ আফ্রিকা, মেক্সিকো, উরুগুয়ে, ফ্রান্স।

গ্রুপ ‘বি’ আর্জেন্টিনা, নাইজেরিয়া, কোরিয়া রিপাবলিক, গ্রীস।

গ্রুপ ‘সি’ ইংল্যান্ড, ইউএসএ, আলজেরিয়া, স্লোভেনিয়া।

গ্রুপ ‘ডি’ জার্মানী, অস্ট্রেলিয়া, সার্বিয়া, ঘানা।

গ্রুপ ‘ই’ নেদারল্যান্ড, ডেনমার্ক, জাপান, ক্যামেরুন।

গ্রুপ ‘এফ’ ইটালি,

বিস্তারিত»