মাঝে মাঝেই ভাবি, সেইসব মানুষগুলির কথা যারা নিজের স্বার্থ উপেক্ষা করে কোন কিছু না ভেবেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কোন কিছু চিন্তা না করেই…জীবনের নিশ্চয়তা নেই জেনেও। কত্ত সাহসী ওরা…কত্ত নিঃস্বার্থ ওরা…কত্ত নির্লোভ ওরা। ওরা তো আমাদেরকে শিখিয়ে গেছে দেশকে কিভাবে ভালোবাসতে হয়…। ঠিক যেমন আল্লাহ-তা’লা মানুষের হেদায়েতের জন্য যেভাবে নবী রাসুলদের পাঠিয়েছিলেন, ঠিক সেভাবেই যেন দেশকে কিভাবে ভালোবাসতে হয় তা শেখানোর জন্যই হয়তো আল্লাহ এই মানুষগুলোকে পাঠিয়েছিলেন আমাদের মাঝে।
বিস্তারিত»বিজয়ের দিনে আমাদের প্রজন্মকে
আজ বাংলাদেশের ৩৯ তম বিজয় দিবস। বিজয়ের দিনে নানা মানুষের নানা রকমের আশা আকাঙ্খার প্রতিফলন দেখলাম, যার সর্বাগ্রে আছে যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি। যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি অনেক জটিল একটি বিষয়, যা হুট করে করা সম্ভব নয়, এর জন্যে আন্তর্জাতিক আদালতের কাছ থেকেও অনেক আইনি সাহায্য ও বিপুল তথ্যপ্রমাণের প্রয়োজন, যা সঠিকভাবে প্রয়োগ করার মতো যথেষ্ট প্রজ্ঞা বাংলাদেশের আছে। আমাদের প্রবল ইচ্ছা এবং সামর্থ্যের সহযোগে এ দেশে যুদ্ধাপরাধের বিচার হবে,
বিস্তারিত»ঘৃণাবাক্য
আমি “ঘৃণা” করি তাদের, যারা বাংলাদেশকে পাকিস্তান করেই রাখতে চেয়েছিল; আমি “ঘৃণা ঘৃণা” করি তাদের, যারা স্বাধীন বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বা ছোট্ট পাকিস্তান/ সৌদিআরব বানাতে চায়; আমি “ঘৃণা ঘৃণা ঘৃণা” করি তাদের,যারা আমজনতা ছদ্মবেশে শর্টকার্টে বেহেশত পাবার লোভে সেই সাম্প্রদায়িকতাকে চেতন কিংবা অবচেতন ভাবে সমর্থন করে।

তবুও ভালোবাসি বাংলাদেশ
বিজয় তোমার পদধ্বনি শুনতে আমি পাই
বিজয় দিবস,বিজয়ী আজ আমরা সবাই
ভালবাসি তোমায় খুবই,তোমার বিজয় বেশ
লাল সবুজের রংয়ে আঁকা সোনার বাংলাদেশ ।
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। হৃদয়ে বাংলাদেশ অটুট থাকুক আমরণ।
বিস্তারিত»বিজয় দিবস উদযাপন
বিজয় দিবস উপলক্ষ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটি প্রোগ্রাম হাতে নিয়েছি। ব্লগের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেয়ার জন্য।
১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় – গানের মিছিল (স্বাধীন বাংলা বেতারের গান )
ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে থেকে শুরু হয়ে টি এস সি – শহীদ মিনার হয়ে ভিসির বাসার সামনে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হবে।
এসময় কারো হাতে থাকবে প্রজ্জলিত মোমবাতি, কারো হাতে বাশি,
চরমপত্রের একদিন
আমি স্বপ্ন দেখতে ভালবাসি। তাই স্বপ্ন দেখি বিচার হচ্ছে সেইসব ঘাতকদের যারা একটা শিশু জন্মাবার আগেই তাকে চরম আঘাত করেছিল ডিসেম্বরের এই ১৪ তারিখ আটত্রিশ বছর আগে। তাই বিচারের স্বপ্নে আঙ্গুল গুনি, বছর গুনি। আটত্রিশ বছর। হয়ত ক্রমান্বয়ে এই সংখ্যাটার বেড়ে চলা মনে হতাশা বাড়ায়। কিন্তু এইসব হতাশা ঝেড়ে ফেলতে চাই। তাই খুঁজে ফিরি আটত্রিশ বছর আগে সেইসব যুদ্ধ বিজয়ী মানুষ গুলোর মনোবলের ভান্ডার। আশায় থাকি নিশ্চয় একদিন শেষ হবে আমাদের এই বছর গণনা।
বিস্তারিত»দ্য ওয়েল টেম্পার্ড ক্ল্যাভিয়ের
আমাদের চারপাশের মানুষগুলো কেমন?
আমি মাঝে মাঝে ভাবি আমি আজকে এখন পৃথিবীতে না থাকলে কেমন হতো? একেবারে সাধারণ ভাবনায়, শুরুতেই ধরে নেয়া যায় যে এই লেখাটা লেখা হতো না। আমি জানি আমার ভেতরে যে কথাগুলো জন্ম নিচ্ছে সেগুলো আর কেউ কোনোদিন বলে গেছে; তবে আমার মতো করে বলে নি। আর আমার মতো জীবন ঠিক আমার মতো করেও কেউ কাটায় নি। আমি যাদের সাথে মিশে মিশে,
বিস্তারিত»কতিপয় “অশিক্ষিত” আমজনতার বাংলাদেশ ভাবনা
আমজনতা কি বলে তা আমাদের জানা উচিত। নাগরিক সুযোগ সুবিধা এবং নিরাপত্তা ভোগ করে এবং এসির বাতাস খেয়ে এসব অনুভব করা একটু কঠিন।
বসে ছিলাম বাসে, ঘন কুয়াশার কারণে প্রায় ৪ ঘন্টা বাস আটকে ছিল। কানে আসলো কয়েক সিট পেছনে থাকা লোকজনের কথাবার্তা..
– দেখেন ভাই, এ দেশে এখন যা-ই হইবো, বা অলরেডি যা কিছু হইছে, সবই কইবো শেখ সাইবে স্বপ্ন দেইখা গ্যাছে।
পিকনিক নিয়ে মরতুজীয় পোস্ট
০। একটি ছুটির দিন সর্বোচ্চ বিরক্তিকর উপায়ে কাটানোর ভালো উপায় হচ্ছে পিকনিক করা। তবে সিসিবি পিকনিকের পর এই ধারণা ইনভ্যালিড হয়ে গেছে। কোরিয়ান একটা অসাধারণ সিনেমা দেখেছিলাম, এ মোমেন্ট টু রিমেম্বার। কালকে রাতে কামরুল ভাইয়ের বাসায় নেমে শেষ সিগ্রেটে টান দিয়ে আমার মনে হলো, এ পিকনিক টু রিমেম্বার।
১। সত্যি সত্যি যে পিকনিক হচ্ছে এইটা আমার মাথায় কাজ করছে, আগের রাতে কামরুল ভাইয়ের সাথে একবস্তা কলা কিনতে যাওয়ার সময়।
বিস্তারিত»খুশকি – ৬
১। ২০০৫ সালের শেষের দিকের ঘটনা। আমি তখন পিজিআর এ ছিলাম। একটা কোর্স উপলক্ষ্যে এস.এস.এফ. এ এটাচ ছিলাম প্রায় তিনমাস। কোর্সের নাম ডিপিসি (ডিগনিটরী প্রটেকশন কোর্স) বা ভি আই পি প্রটেকশন কোর্স। ঐ কোর্সে আর্মি, নেভী, এয়ারফোর্স ছাড়াও পুলিশ ও আনসারের অফিসাররা ট্রেনিং করে থাকে। কোর্স শেষে সব ষ্টুডেন্ট অফিসারদের বিভিন্ন ভিআইপি এসাসিনেশনের ঘটনার উপরে প্রেজেনটেশন দিতে হয়। ষ্টুডেন্ট অফিসাররা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে এই প্রেজেনটেশন দেয়।
বিস্তারিত»তিন চক্কর
অন টপিক
পিকনিক একখান হইছে, কিছুই বলমু না। আন্দালিব ভাইয়ের ছবি যেমন কথা বলে আমার নীরবতাও তেমনি চিৎকার করে। :grr:
অফ টপিক
ইদানীং কোন সমস্যায় পড়লেই গুগলাই। ব্যাপারটা যে বাড়াবাড়িতে চলে যাচ্ছে টের পেলাম
জিহাদের সাথে চ্যাটায়,
জিহাদঃ তোর ইন্টারে স্ট্যাটিকস ছিল?
আমিঃ না। কেন?
জিহাদঃ কাজ ছিল। পারবি করতে?
আমিঃ কোন ধরনের?
পিকনিক পূর্ববর্তী প্যাচাল এবং ক্যাচাল
“আমি হলাম যারে বলে মাল সিংহ”
কালকে ঘুম থেকে উঠেই আমার চিটাগং এর এবং বোধহয় বাংলাদেশেরও একমাত্র খাঁচা ছাড়া সিংহের কথা মনে পড়লো সবার আগে। আহারে! সিংহ হয়াও শান্তি নাই। এই ইট প্রাসাদের জংগলে বেঁচে থাকার জন্য তাদেরও আজকাল সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে হয়। কি আর করা! সিংহ বিনে গাজীপুর জংগলে যেতেই হবে। বাস্তব বড়ই কঠিন। এবং সেটা রজনীকান্ত ছাড়া মোটামুটি আর সবার জন্যই প্রযোজ্য।
বিস্তারিত»ক্লিকে ক্লিকে পিকনিক!
জনগণ ছবি দেখুন। ছবি দেখিয়া কথা বলুন। আমি বেশি কথা বলিবো না কারণ ছবি কথা বলে!
দ্রঃ এখানে খুবই কম ছবি দেয়া হয়েছে। মূল সংগ্রহটি এখানে।
বিস্তারিত»জীবন থেকে নেয়া……
১।
আমি আর আমার বউ কয়েকদিন আগে গেছিলাম সুন্দরবন। সেইখানে অপথালমোলজিস্ট তৌহিদ ভাই একটা চুটকি শুনিয়েছিলেন। চুটকিটা যেহেতু উনি শুনাইছিলেন, ফাটা কেউ দিতে চাইলে উনারে প্রতি নিয়ত কইরা দিয়েন, আমার কোন দায়-দায়িত্ব নাই।
এক লোক একবার কোথায় যেন যাবে, তাই বাস স্ট্যান্ডে গিয়ে কাউন্টারে টিকিট চাইল। কাউন্টারম্যান তারে বলল, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাসের টিকিট আছে। কোনটা চান? ভদ্রলোক নিজেকে সুশীল ভাবতেন,
বিস্তারিত»পিকনিক পিকনিক
১. রবিনের আইটেম
সকাল সাড়ে আটটায় পান্থপথ থেকে বাসে উঠলাম। সঙ্গে সঙ্গে রবিনের ফোন। ও অপেক্ষা করছে মহাখালী ফ্লাই ওভারের নিচে। সেখান থেকেই বাসে উঠবে। ভাবলাম বাস কতদূর এলো জানতে ফোন করেছে। কিন্তু রিসিভ করার পর শুনি অন্য কথা……দোস্ত একটা আইটেম পাইয়া গেলাম মহাখালী, পিকনিকে নিয়া যামু ওইটারে।
সর্বনাশের কথা- আমি মনে মনে ভাবলাম। শালার ভাই কি পিকনিকে দুই নম্বর কিছু নিয়া যাইতে চাইতেছে নাকি!