সিসিবি/ক্যাডেট সমাবেশঃ অটোয়া চ্যাপ্টার

মাঝে মাঝেই সিসিবিবাসীদের নানান আড্ডা-গেট টুগেদারের বর্ণনা আর ছবি ব্লগ দেখে বড় কষ্টে দিনাতিপাত করি আমরা অভাগা প্রবাসীরা। এর উপর আবার কলেজের বন্ধুরা দেখি ফেসবুকের গলি-ঘুপছি ভরিয়ে ফেলে সমাবেশ আর ভ্রমণের ছবি দিয়ে। চিক্কুর দিয়া কাঁদতে ইচ্ছা করলেও নিজেকে সান্ত্বনা দেই এই বলে, “বাছা তোর নাম্বারও আসবে একদিন।” নিজে যদিও তিন-তিনটে গেট-টুগেদারের প্রত্যক্ষ-স্বাক্ষী ছিলাম; কিন্তু জনবল কম থাকায় জনগণ কেমন যেন মিচকা হাসি দিছে ঐগুলা দেখে।

বিস্তারিত»

মোর ভালোবাসা…

রবি ঠাকুর বলেছিলেন,
“প্রহর শেষে আলোয়ে রাঙ্গা সেদিন চৈত্র মাস,
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ”
আর আমি বলি,
প্রহর সেতো শুরু কেবল শিশির ভেজা মায়া।
আলো কিন্তু ভালো লাগে অন্ধকারের ছায়া।
চোখ সেতো চোখ নয় যেনো মহাকালের হাতছানি,
চোখের ভাষায় ভালবাসা, চোখে চোখে কানাকানি।
সেই চোখেই ভাষা বুঝে কবির সর্বনাশ,
তোমার চোখে চোখ রেখে তাকে করছি উপহাস।

বিস্তারিত»

হতাশাপুরাণ

(এই চতুষ্পদীটি আমার গত দুদিনের মানসিক চাপ হতে উদ্ভূত। চাপের কারণটা চতুষ্পদীর ভেতরেই নিহিত আছে। দেখি কে সবার আগে সেটা বের করতে পারেন!)

ভালোই তো কাটছিল দিনগুলো তোমা বিনে
ইত্যবসরে কেন তুমি এলে এ জীবনে?
রাখি শ্যাম নাকি কূল, শেষে কিনা ছিঁড়ি চুল
সব-হারা আমি আজ, ত্রিশঙ্কু ত্রিভূবনে।

বিস্তারিত»

আমার প্রেমিকারা-৬

নদী আর নারীর মধ্যে মিল কি? দুইটাতেই ডুব দিতে ইচ্ছা হয়!- এটি আমার কথা নয়, ব্লগের প্রিন্সিপাল সাহেবের কথা। আমি বলি কি, নদী যদি হয় বুড়িগঙ্গার মত তাহলে তো ডুব মানেই মরন। তবে যারা সাঁতার কাঁটতে চান, তাদের জন্য ভিন্ন কথা। তবে আমি বলি নদীর থেকে ভরা কলস ভালো। এখন বলুন, ভরা কলস আর নারীর মধ্যে মিল কি? গানের ভাষায়- হাতের কাছে ভরা কলস, কিন্তু কখনোই তৃষ্ণা মেটে না।

বিস্তারিত»

জনাব ফখরউদ্দিন আকন্দ স্যার – ব্যাটিং এর জগতে উজ্জ্বল নক্ষত্র

মির্জাপুর ক্যাডেট কলেজে যারা ১৯৯০ থেকে পরবর্তি বছরে পড়েছেন তাদের সবার “ফখরউদ্দিন আকন্দ” নাম দেখা মাত্র চেনার কথা। গনিতের এই শিক্ষকের নিকনেম ছিল ব্যাটসম্যান (আগের কথা ঠিক জানিনা)।

মূল কাহিনীতে যাবার আগে নামকরনের সার্থকতা একটু বর্ণনা করে যেতে চাই। লেকচার, কথা, বকা, স্যার ম্যাডামদের এই মোক্ষম অস্ত্রটিকে যে নামেই ডাকতে চান উনি সেটা ক্যাডেটদের উপর প্রয়োগ করতেন স্বতঃস্ফূর্তভাবে এবং দীর্ঘ সময় ধরে। বাধ্য হয়েই ব্যাপারটির হয়ত নাম হয়ে গিয়েছিল ব্যাটিং।

বিস্তারিত»

ধারাবাহিকঃ ৩য় বিশ্বের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ

প্রারম্ভিকঃ

১। আজ অবধি সামরিক বাহিনীর কার্যসম্পাদনের জন্য সামরিক বাহিনীর কোনো বিকল্প খুজে পাওয়া যায়নি। এডাম স্মিথ এর মতে, “First duty of the sovereign, that of protecting the society from violence and invasion of other independent societies can only be performed by means of military force.” বর্তমানে পৃথিবীর প্রতিটি রাষ্ট্রই এই মতের সাথে একমত পোষণ করে, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য নিজেদের এই প্রথম এবং দায়ীত্ব পালনের জন্য প্রস্তুত করেছে।

বিস্তারিত»

মোটেও যে নয় মশকরা, যায়না মশা বশ করা!

আমাদের পাড়াতে
নালায়েক মশাগুলা
থাকে বিনা ভাড়াতে।

যেথা আছে ডোবা-নালা
যেথা আছে কর্দম
মশাদের ছানাপোনা
খেলে সেথা হরদম।

ধীরে ধীরে সন্ধ্যাতে
নেমে এলে রাত্র
মশাগুলো ঘুম ভেঙে
হাই তোলে মাত্র।

বিস্তারিত»

চিকেন ফ্রাই-২

প্রিন্সিপাল আবু সাঈদ বিশ্বাস আর অ্যাডজুট্যান্ট শফিউল্লাহ মাস্তান এর শাসনামলে(২০০৪-০৬) আমাদের কলেজ যে এমন একটা দোযখের মধ্য দিয়ে গেল তা আর বলার মত না। আমাদের “শাহী ক্যাডেট”-এর অস্তিত্ত্ব নিয়েও আমরা তখন চিন্তিত। কিন্তু আমাদের ব্যাচের ভাগ্যটা এতোই ভাল যে এস,এস,সি পরীক্ষার সময় প্রিন্সিপাল বদলী হয়ে গেলেন আর ছুটির মধ্যে অ্যাডজুট্যান্ট-ও। আর নতুন যারা এলেন? তারা তো দুইজনই মাটির মানুষ। আমরা কলেজ থেকে আসার আগ পর্যন্ত তাদের ছায়াতলেই কাটিয়ে দিলাম।

বিস্তারিত»

ওয়ার ক্রাইম্‌স স্ট্র্যাটেজিক ফোরাম (WCSF)

[এই লেখাটি মূলত WCSF এর মূল পোর্টাল অনুসরণে ইংরেজি থেকে বাংলা করা। লেখাটি প্রথমে মুক্তাঙ্গনে প্রকাশিত হয়েছে। সেখান থেকেই হুবহু কপি করে সিসিবিতে দেয়া হল, মূলত বার্তাটি সবার মধ্যে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে।]

War Crimes Strategy Forum (WCSF) স্বেচ্ছাসেবকদের উদ্যোগে গড়ে ওঠা বিভিন্ন সংগঠন ও সংগঠনবহির্ভূত কর্মী-সংগঠকদের একটি জোট, যার মূল লক্ষ্য যুদ্ধাপরাধীদের আসন্ন বিচারপ্রক্রিয়াকে সর্বতোভাবে সহায়তা করা,

বিস্তারিত»

সিসিবি’র ফেসবুক এপ্লিকেশন তৈরি করা হলো

জলে, স্থলে, মোবাইলে বিচরণের পর সিসিবি এবার ফেসবুকেও ঘাটি গাঁড়লো।

ক্যাডেট কলেজ ব্লগ ফেসবুক এপ্লিকেশনটি ইন্সটল করে নিলে ফেসবুকে বসেও সিসিবি পড়তে পারবেন একই রকম স্বচ্ছন্দ্যে।
ccb_fb01

ফেসবুক এপ্লিকেশন পেজটির ঠিকানা আছে: এখানে
এপ্লিকেশনটি সরাসরি ইন্সটল করে নিতে পারবেন : এখান থেকে

পাশাপাশি Add to profile অপশনের মাধ্যমে এপ্লিকেশন বক্সটি আপনার ফেসবুক প্রোফাইলে যুক্ত করে নিলে সেখানে প্রদর্শিত হবে সিসিবির সর্বশেষ পাঁচটি পোস্ট এর লিংক।

বিস্তারিত»

একটি স্ফটিকের পতন…

একটা আকাশ। সেখানে অনেক মেঘ, কালো। আর অনেক নিচে তোমার পৃথিবীতে ঝড়োবাতাস। গাছপালাগুলো মাটিতে প্রায় নুয়ে পড়ছে। পরাজিত হচ্ছে বারবার ওই মেঘমিছিলের সাথে লড়াইয়ে। আকাশ জুড়ে বিজলি খেলছে। মুহুর্তেই আকাশটার বুক চিড়ে দিচ্ছে অসম্ভব শক্তির এক একটা বজ্র। আর নিচে একটা শালিক, শান্ত ডানায় ভর করে উড়ে চলছে দিন শেষে তার নীড়ে। হঠাৎ বাতাস থেমে যায়। বৃষ্টির সেই ঝড়ের হাজারো মেঘের ভিড় থেকে প্রথম ফোটাটি মুক্ত হয়ে পড়তে শুরু করে এক অনন্ত যাত্রায়।

বিস্তারিত»

মঙ্গলালোকে ফিরে দেখা

অটোয়া। ২৪শে ফেব্রুয়ারি, ২০০৯, রাত। ২১৯ বেল স্ট্রীটের একটা ঘেঁটো অ্যাপার্টমেন্ট। বৈচিত্র্যহীন একঘেয়ে জীবন। পড়া আর অ্যাসাইনমেন্ট করা; আমার শীতকালীন সেমিস্টার তখন মাঝামাঝি। টেবিল ল্যাম্পের আলোয় ঘর আলো-আঁধারী খেলছে। মূলতঃ ল্যাপিতে একটু পর পর ফেইসবুক, ইয়াহু আর জিমেইলে উঁকি মারছি আর এরিক ক্ল্যাপটন গাইছে ‘টিয়ারস ইন হ্যাভেন’ পড়ার ব্যাকগ্রাউন্ডে। পড়ার কথা সাবা মাহমুদের “পলিটিকস্ অব পায়িটি”। ২৬শে ফেব্রুয়ারি প্রফেসর রাদারফোর্ডের থিওরী-২ ক্লাসের রিডিং। দারুণ বই,

বিস্তারিত»

ছোটগল্প :যেভাবে জন্ম নিতে পারতো একটি গল্প

খুব ধীরে এগিয়ে গিয়ে আমার দরজাটা আধ খোলা করে দিই যাতে পাশের রুম থেকে আমার অবয়ব ধরা পড়ে। আলোহীন ঘরে টেবিল ল্যাম্প জ্বেলে দিয়ে এক ধরণের আদিভৌতিক পরিবেশ সৃষ্টির চেষ্টা করি। পানি খাওয়ার নাম করে মাঝের রুমে গিয়ে সেখান হতে আমার লিখার পরিবেশের অসাধারণত্ব বুঝবার চেষ্টা করি। গতকালকের চেয়ে কোন অংশেই কম চমকপ্রদ হয়নি। আমার লিখার ঘর দেখেই স্বপন আমার দিকে কড়া দৃষ্টি হানে।” আজকে বাদ দিলে হতো না।

বিস্তারিত»

বইমেলায় সিসিবি সদস্যদের বই

বইমেলা ২০১০- এ এক্স ক্যাডেটদের বের হওয়া বইগুলোর বর্ণনা ও অনলাইনে পরিবেশকের তালিকা নিয়ে একটা পোস্ট দেয়ার প্রস্তাব এসেছিল। কিন্তু সব লেখকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে কিছুটা সময় লেগেছে। পোস্ট দিতেও তাই একটু দেরি হয়ে গেল। আমরা আন্তরিকভাবে দুঃখিত।
এবারের বইমেলায় সিসিবি সদস্যদের প্রকাশিত বইসমূহের একটি তালিকা দেয়া হল।
কেউ বাদ পড়ে থাকলে বা তথ্যে কোন সংশোধনী থাকলে সিসিবির ই-মেইলে যোগাযোগ করতে অনুরোধ করছি।

বিস্তারিত»

তোমরা শান্তিতে ঘুমাও, আমরা জেগে আছি

পিলখানা গণহত্যায় শহীদদের স্মরণে গত বছরের মত আজ সিসিবির পক্ষ থেকে আমরা সবাই একত্রিত হয়েছিলাম বিডিআর এর ৪ নম্বর গেটে। উদ্দেশ্য ছিল মোমবাতি জ্বালিয়ে আমাদের প্রিয়জনদের – যাদের আমরা হারিয়েছিলাম আজ থেকে ঠিক এক বছর আগে, তাদেরকে স্মরণ করা। তাঁরা আমাদেরই প্রিয়জন ছিলেন – কারও ভাই, কারও বাবা কিংবা কারও কাছের মানুষ। আমরা পাশাপাশি কিছুক্ষণ দাঁড়িয়ে তাঁদের স্মরণ করেছি পরম ভালোবাসায়।
এসেছিলেন অনেকেই। সিসিবির সদস্যরা যেমন ছিলেন,

বিস্তারিত»