সিসিবির অটোয়া সম্মেলন (বিলম্ব-রিপোর্ট)

তাড়াহুড়া করে যখন বাস স্টপেজে এসে দাঁড়ালাম, ঘড়িতে তখন বাজে বেলা ৩টা। সাড়ে চারটার মধ্যে লবিতে থাকতে বলেছেন মঈন ভাই। কপাল ভালো এক্সপ্রেস বাস পেয়ে গেলাম। সিটে বসে একটু হাঁফ ছেড়ে গত দুদিনের কথা ভাবতে শুরু করলাম। কানাডা এসে কেমন যেন একটা বিচ্ছিন্ন জীবন যাপন চলছে। এরই মাঝে সিসিবিয়ানদের গেট-টুগেদারের ছবিগুলো যেন কাঁটা ঘায়ে আয়োডিন যুক্ত মোল্লা লবণের ছিটা দিয়ে যেত। শেষ পর্যন্ত আমিও এমন একটা গেট-টুগেদারে অংশ নিতে যাচ্ছি।

বিস্তারিত»

“রোকেয়া কিবোর্ড লেআউট”: আমার তৈরী করা বাংলা কিবোর্ড লেআউট ও প্রোগ্রাম

অন্যরকম একটা অনুভূতি নিয়ে এই ব্লগটি লিখছি৷ যেখানে শেষ হয়েছিল তার পরে অনেকটা অংশ জুড়ে কিছু নেই, এরপর এই পোস্ট৷ শেষ থেকে শুরু করছি মনে হচ্ছে৷

সামহোয়ারইনে ২টি পোস্টে আলোচনা শুরু করেছিলাম আমার বানানো ফোনেটিক-ফিক্সড লেআউটের উপর৷
( দিনে বাংলা ভাষা নিয়ে আমার একটি কাজ: নতুন একটি ফোনেটিক কিবোর্ডবাংলা ভাষার কিবোর্ড: কেমন চাই – কি আছে…… তুলনামূলক আলোচনা )৷ এখন ওটার ডিটেইলস লিখছি৷ আপনাদের সবাইকে অনুরোধ করবো প্লিজ সেটা দেখবেন ও ফিডব্যাক দিবেন

কিবোর্ডের ছবি:

অক্ষরের বিন্যাস:
যেকোন লেআউটেই আমাদের বাংলা টাইপের জন্যে ৬২টি সিম্বল মাথায় রাখতে হয়৷ (৩৯টি ব্যঞ্জনবর্ণ+১১টি স্বরবর্ণ+১০টি কার-রূপ+হসন্ত+য-ফলা = ৬২)৷ আমি আগেই বলেছি কিবোর্ড মুখস্থ করাতে বাধ্য করাকে আমি সমর্থন করিনা৷ তাই দেখা যাক আমাদের পরিচিত স্টাইলেই কিভাবে মনে রাখা যায়৷

খুব সহজ,

বিস্তারিত»

একজন পর্বতারোহী ও কিছু কথা ৩য় পর্ব

…………………… Everest was the embodiment of the physical forces of the world. Against it Mallory had to pit the spirit of man. He could see the joy in the faces of his comrades if he succeeded. He could imagine the thrill his success would cause among all fellow mountaineers; the credit it would bring to his country; the interest all over the world; the name it would bring him;

বিস্তারিত»

যেমন হবে বিশ্বকাপ দলঃ ব্রাজিল

[ বিশ্বকাপ ঘনিয়ে এসেছে। গুনে গুনে আর ৯০ দিন বাকি। অংশ গ্রহনকারী প্রতিটা দলকে ১২ মে’র মধ্যে ৩৫ জনের প্রাথমিক দল ঘোষনা করতে হবে। চুড়ান্ত ২৩ জনের নাম জমা দেয়ার জন্যে অবশ্য ফিফা সময় দিয়েছে ১০ জুন পর্যন্ত।
বড় দলগুলোর বিশ্বকাপ স্কোয়াড কেমন হতে পারে এই নিয়ে পত্রিকার জন্যে একটা সিরিজ লেখা শুরু করেছি। শুরু হচ্ছে ব্রাজিলকে দিয়ে, তারপর আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স এইভাবে।

বিস্তারিত»

অতীত বয়ান – কেউ যদি শুনতে চায় (নারীকথ্ন)

mom_dau[1]

নারীদের জন্য আলাদা দিবস কেন?

প্রথমেই একটা কুইজ দিয়ে শুরু করি।
এক গাড়ি দুর্ঘটনায় বাবা মারা গেলেন আর ছেলে মারাত্মকভাবে জখম হলো। অপারেশন থিয়েটারে রোগীর চেহারা দেখে ডাক্তার চিৎকার দিয়ে উঠলেন, ‘এটা তো আমার ছেলে।‘
কিভাবে সম্ভব?

এক – দুই – তিন – সময় শেষ।

যে নারীকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে পরিগণিত করে তার পক্ষেই মুহূর্তের মধ্যে একজন মহিলা ডাক্তারের কথা ভাবা সম্ভব।

বিস্তারিত»

নামটা খুঁজে পাচ্ছি না

আমার ঠিক জানা নাই ভালো লেখকরা কোন কিছু লিখার আগেই নামটা দিয়ে দেন কিনা।আমি শুধু এটাই জানি যে আমি দেই।কিন্তু এইটার যে কি নাম দিব খুঁজে পাচ্ছি না।

ছোটবেলায় প্রথমে হতে চেয়েছিলাম কনফেকশনারীর দোকানদার।বিনা পয়সায় পেষ্ট্রী খাওয়াটাই যখন আমার কাছে সবচাইতে আকর্ষনীয়।তারপর কখন ও ক্রিকেটার,কখন ও জার্নালিষ্ট (স্পোর্টস),কখন ও ফ্যাশন ডিজাইনার আবার কখন ও স্বপ্ন দেখেছি আমি বিরাট এক্সিবিশন করছি বেংগল গ্যালারীতে।কখনোই যেটা চাইনি সেটা হল আর্মি অফিসার হতে।শেষ পর্জ়ন্ত ওটাই হতে হল।তাই স্পোর্টস রিপোর্টার হওয়ার সুপ্ত ইচ্ছেটা এই ব্লগেই পুরন করি।

বিস্তারিত»

আমাদের ফুটবল সংস্কৃতি

মোহামেডান ফুটবল ক্লাব বাফুফেকে ৪৮ ঘন্টার সময় বেঁধে দিয়েছে বিয়ানীবাজার স্পোর্টস ক্লাবের সাথে খেলার তাদের খেলোয়ারদের উপর আক্রমনের জন্য দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের জন্য। তা না হলে তারা লীগ বয়কট করবে। খবরে দেখলাম মোহামেডানের খেলোয়ারেরা সিলিং এ হাত ঝুলিয়ে, শরীরে বিভিন্ন ধরনের ব্যান্ডেজ লাগিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছে, যাদের অধিকাংশই জাতীয় দলের সদস্য। ঘটনাটি নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক। যে মাঠে খেলোয়ারদের নূন্যতম নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় সেরকম মাঠে এ ধরনের পর্যায়ের খেলা আয়োজন সত্যিই বিপদজনক।

বিস্তারিত»

সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে

ক্যাডেট মনসুর, সিলেট ক্যাডেট কলেজ(৯৩-৯৯),আমাদের বন্ধু।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুলজি’তে পাস করে জনতা ব্যাংকে জব করে ব্রাহ্মনবাড়িয়া।টুনাটুনির সংসারে আরেকটু আলো ছাড়াতে নতুন অতিথির আগমন ঘটলো।ছেলের বাবা হয়ে যখন খুশিতে আত্নহারা তার ঠিক ৭ দিন পর ২৯তম বিসিএসের লিখিত পরীক্ষা দেয়ার জন্য ঢাকায় আসছিল।কে জানতো তখনি সব হিসেব পাল্টে যাবে!মারাত্নক বাস দুর্ঘটনার শিকার হয়।দুটো দাঁত পড়ে যায়।চোয়ালের হাড় ভাঙ্গা এবং মাড়ি ক্ষতিগ্রস্ত হয়।দুই হাতের কয়েক জায়গায় ভাঙ্গা সহ পায়ের হাড় ভেঙ্গে যায়।যাকে বলে জীবনটা শুধু রক্ষা পাওয়া ছাড়া টোটাল ড্যামেজ।আল্লাহ্‌র রহমতে ব্রেইনে কিছু হয়নি।ইবনে সিনা হাসপাতালে ভর্তি ছিল ১৮দিনের মত।কয়েকটা সার্জারী হয়েছে।এ পর্যন্ত ৪ লক্ষ টাকার বেশি খরচ হয়েছে।আরো সার্জারী করতে হবে এবং আরো টাকার দরকার।

বিস্তারিত»

দর্শনপাঠ: এপিকুরোসের বাগান

গৌতম বুদ্ধ জন্মকেই দুঃখ হিসেবে আখ্যায়িত করেছিলেন। এর কারণ বুঝি- মৃত্যু যদি দুঃখময় হয় তাহলে জন্মকেও দুঃখময় হতে হবে। নিজের জন্মকে দুঃখময় মনে করি কিনা সেটা জানি না, কিন্তু জীবন যে দুঃখময় এতে কোন সন্দেহ নেই। সকল ধরণের সামাজিকতা আমার কাছে দুঃখময় মনে হয়, কারণ সমাজে মিথ্যার জয়জয়কার। সমাজে কেবলই মিথ্যার বাহার যার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে প্রতিষ্ঠিত ধর্মগুলো- ইসলাম, খ্রিস্ট, ইহুদি, হিন্দু ব্লা ব্লা ব্লা…

বিস্তারিত»

ইয়েস, দে আর এ লুলু পাগল … পর্ব -১

ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি”তে ‘পাগল সম্মেলন’ নিয়ে একটা পর্ব হইছিল … পাগল সম্রাট লুলু পাগল সেই সম্মেলনের উদ্দোক্তা হিসেবে বক্তব্য দিতে গিয়ে বলছিলেন “ইয়েস আই এ্যাম এ লুলু পাগল, এ্যান্ড মাই ওয়াইফ নূর-জাহান, সে মাছ কোটে আর গান গায়”। জনৈকা পাগলী তার পাগল হওয়ার রোমহর্ষক কাহিণী বর্ননায় বলছিলেন “মাছি দিয়া ভাত খাইছিলাম”।

ক্যাডেট কলেজের প্রতিটা ব্যাচেই দুই চাইরটা পাগল থাকে, এর মধ্যে ভবের পাগল,

বিস্তারিত»

ফেসবুক স্ট্যাটাস ও ১টা কবিতা -কবি টাইপ নাম নাই তাই ইউজ করলাম নাহ :-( :-(

স্বপ্ন মরিচিকা
**************
একদিন ছিলে শুধু একান্তে-মননে,
গভীর ধ্যানের মন্ত্র শিরায় ছিলে মিশে,
গোপনে তোমাকে আজ ছড়িয়ে দিলাম লক্ষজনে।
একদিন সারাবেলা ছিলে তুমি তীব্র দূরন্ত আবেগ,
আজ সেই তুমি যেন শ্রাবনের-
দূরগামী উড়ে যাওয়া মেঘ।

বিস্তারিত»

ফটোব্লগঃ জাস্ট সেলোগ্রাফী-১৪

গত মাসে ঘুরে আসলাম মালয়েশিয়া আর সিংগাপুর। ভ্রমনের সেলোগ্রাফী না দিলে কেমন দেখায় বিধায় আজকে ১ম পর্ব দিলাম কুয়ালা লামপুর আর গেন্টিং হাইল্যান্ড এর ছবি দিয়ে।

বিস্তারিত»

ক্লাসিকাল প্যাঁচাল

:frontroll:
প্রথমেই দিয়ে নিলাম আরকি যাতে কারও কমান্ড ফলো করতে না হয়। ক্লাসিকাল প্যাঁচাল শুরু করি। সিসিবি এর কথা আগেই জানতাম কিন্তু মকক এর ৯৯ইনটেক ইসলাম এর কাছে ঘা খেয়ে একটু গুরুত্ব দিলাম। বলল ভাইয়া সিসিবিতে সবচেয়ে কম লেখা নাকি পিসিসির পোলাপানের। বলতে চাইলাম পিসিসির পোলাপান আলোচনা করার চেয়ে আলোচিত বেশী। কলেজের প্রথম দিন গাইড ভাইয়া অ্যাপুলেট ব্যাজ দেখিয়ে জিজ্ঞেস করেছিলেন এটা কি? বলেছিলাম পিসিসি।

বিস্তারিত»

ডায়েরীর পাতা থেকে উদ্ধার করা জঞ্জাল – ৯

২৩ জানুয়ারী ২০০৪, শুক্রবার, রাত ১১:১৫
ইদানিং মাঝে মাঝেই ‘স্মৃতি ভারাক্রান্ত’ হয়ে যাই আগের চেয়ে। কারণটা নিতান্তই পরিস্কার। কলেজে আছি আর মোটে ৩ মাস বা তার কিছু বেশী। বেশীরভাগ সময়ই দেখা যায় মনের অজান্তেই বিগত ৬ বছরের স্মৃতি মনে করার ব্যর্থ চেষ্টায় নিবিষ্ট থাকি। অথচ সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘন্টা বাজাচ্ছে। ক্লাস সেভেন, এইট, নাইন, টেন, ইলেভেন এবং শেষে টুয়েলভ। অনেক কিছুই মনে করে হেসে উঠছি কিন্তু শেষে এসে মনটা খারাপ হয়ে যাচ্ছে।

বিস্তারিত»

সাংবাদিকতা : পেশার চ্যালেঞ্জ ও চ্যালেঞ্জের পেশা

সাংবাদিকতার জগতটি গত এক যুগে অনেক প্রসারিত হয়েছে। সংবাদপত্রের পাশাপাশি নতুন নতুন মিডিয়া বিশেষ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল, এফএম রেডিও এবং সর্বশেষ ইন্টারনেট- বাংলাদেশে এই পেশার অনেক সম্ভাবনা তৈরি করেছে। আজকাল শিশু-কিশোরদের অনেকেই ভবিষ্যতে সাংবাদিক হতে চায় এমন আকাঙ্খার কথা অল্প বয়সেই প্রকাশ করে। এখন দেশের একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ে গণ-যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আছে। এমনকি কমপক্ষে অর্ধ-ডজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এখন এই বিষয় পড়ানো হচ্ছে। অর্থাৎ পেশার সম্ভাবনা তৈরি হওয়ায় সুনির্দিষ্ট বিষয় পাঠের ব্যাপারে শিক্ষার্থীদের আগ্রহ দেখা যাচ্ছে।

বিস্তারিত»