ছেলেবেটি কামতাজ হাসান (৯৪-০০)

চোখের সামনে দিয়া মানুষজন বিখ্যাত হইয়া যায়। তারা ব্লগ লেখে, সেগুলা শুধু প্রচুর হিটই না, ষোল- সতেরটা পাঁচ ভোট পায়, শ খানেক মন্তব্য পায়। আমরা চাইয়া চাইয়া তাগো বিখ্যাত হওয়া দেখি। তবে মনরে বুঝ দেই, পাবলিকরে গিলানোর সিস্টেম আছে, সে গিলানোর সিস্টেমের টেকনিক জানে, তাই এই অবস্থা। একদিন আমিও শিখুম, পাবলিকরে ব্লগ গিলামু, নিজে কমেন্ট আর হিট গিলমু।

কিন্তু এইসব ছাড়িয়ে যখন তাদের লেখা চুরি যায়,

বিস্তারিত»

পেরিয়ে গেল একটি বছর…..

ফেব্রুয়ারি শেষ হয়…….দুঃসহ একটা মাস। মার্চ আসে, অনেকে হাফ ছেড়ে বাঁচে….কিছু কিছু মানুষের কষ্ট বাড়ে……যাদের কাছে এই মাসটাও অনেক যন্ত্রনার…….ভাই হারানোর, বন্ধু হারানোর আর একটি মাস…….

গত বছর এই দিনে সবাই যখন শোকে মুহ্য….ঠিক তখন আরেকটি খবর আমার চারপাশ অন্ধকার করে দেয়। ৩ রা মার্চ এই দিনটি তে যখন ক্যাডেট কলেজ ব্লগের পক্ষ থেকে “আগুনের পরশমনি ছোঁয়াও প্রানে” এর মাধ্যমে পিলখানার সামনে সবাই শহীদ সেনা অফিসারদের সম্মানে দাঁড়িয়ে ঠিক সে সময় আরও একজন এক্স ক্যাডেট এবং সেনা অফিসারকে হারানোর কথা আমাদের শুনতে হয়…..

বিস্তারিত»

দুষ্মন্তপুরান (পিজি-১৩)

রাজা দুষ্মন্ত বড়ই চিন্তিত। বিগত দু’দিন যাবৎ শকুন্তলাকে দেখা গিয়াছে মোবাইলে কোন এক অজ্ঞাত ব্যক্তির সাথে ফাইট দিতে। সে ঘন ঘন ছোট বার্তাও পাঠাইতে থাকে। আবার ফিরতি বার্তা পড়িয়া মুচকি মুচকি হাসে। তাহাকে ওই অজ্ঞাতনামা ব্যক্তির কথা সুধাইলে সে বলে, তুমার তাতে কি? ইয়েতে চুল্কাচ্ছে?বেটা বুড়া ভাম! আজকাল রিক্সাওলারা পর্যন্ত মোবাইল ইউস করতেসে। আর তুমি একটা আখাইত্তা,নিজের একটা মোবাইল কেনারও মুরোদ নাই,আবার নাম দিসে রাজা,হেঁহ।

বিস্তারিত»

জিতবে বাংলাদেশ ?

২৫ বলে ৩২ দরকার ইংল্যান্ডের। বাংলাদেশের দরকার ২ উইকেট।
কী মনে হয়? আইজকা কী ধরাইয়া দেয়া যাবে ইংল্যান্ডরে ?

বিস্তারিত»

ডায়েরীর পাতা থেকে উদ্ধার করা জঞ্জাল – ৮

২৯ অক্টোবর, ২০০৩ সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
বেশ লম্বা একটা ঘুম দিয়ে উঠে বিরক্ত লাগছে। এতক্ষণ ঘুমাবার দরকার ছিল না তারপরেও ঘুমিয়ে ফেলেছি। প্রায় ৩ ঘন্টার মত। হঠাৎ একটা কৌতুক মনে পরে যেতেই হেসে উঠলাম আপন মনেই। মঞ্জুর (১৯৩১) আমার দিকে অবাক হয়ে তাকাল; ডায়েরী লেখার মাঝে শব্দ করে হেসে উঠা নিঃসন্দেহে কিঞ্চিত হলেও প্রশ্নবিদ্ধ আচরণ।

যাই হোক কৌতুকটা লিখে রাখি না হলে পরে ভুলে যাব।

বিস্তারিত»

ভালবাসার শব্দ

একটা কবিতা লিখব বলে
কলম ধরেছি
গড়াই পাড়ের এক দামাল
ছেলের কথা বলব বলে
রাত জ়েগে আছি
ছেলেটি পান্থজনের
প্রানান্তর মিছিলের সর্বাগ্রে ছিল
যে মিছিলে প্রান দিয়েছিল
সোহরাব মাস্টারের ছোট্ট মেয়েটি
অস্ফুট নিঃশ্বাসে বাবা’কে, মা’কে ডেকেছিল
শস্যের রঙে, ঢেঁকির শব্দে
তাকে আগলে রাখতে।

একটা পদ্দ্য লিখব বলে
পথে নেমেছি
একদল ক্ষুধার্থ শিশুর কথা
জানাব বলে শব্দ খুঁজছি
যে শব্দগুলো তার মা’কে
অবধারিত প্রান্তর থেকে ফিরিয়ে
এনে চোখের জল মুছে দেবে
কাজল পরিয়ে দিয়ে
ভালবাসাহীন কামাদ্দীপ্তের
থাবা থমকে দেবে
মা’কে শৃংখলমুক্ত করে
ভেজা চুল এলিয়ে
উনুনের গন্ধে
উঠোনে রোদ পোয়াতে দেখতে চাইবে।

বিস্তারিত»

বিচার চাই!!বিচার চাই!!!

শ্রদ্ধেয় প্রিন্সিপ্যাল এবং এ্যডুর কাছে বিচার,
বিশ্বস্ত সূত্রে খবর,আমাদের টুশকি সম্রাট গতকাল “বাবা” হয়েছেন।আর তার সংগে বোনাস হিসেবে গতকালের রস + আলো তে সম্রাটের একাধিক টুশকি দেশবাসীর সামনে প্রদর্শিত হয়েছে।এই ২ উপলক্ষ্য মিলিয়ে আমরা যদি একটা পার্টি চাই খুব কি অন্যায় হবে?কিন্তু কোন আওয়াজ নাই বসের।
তাইলে কি ব্যান টা চাইয়াই ফালামু???

বিস্তারিত»

তার পরঃ

ছেলেঃ
সময়টা পড়ন্ত বিকেল। ব্যাকগ্রাউণ্ডে গান বাজছে,”সারাদিন তোমায় ভেবে, হোলনা আমার কোনো কাজ,……।”

কি যে করা যায় , বিকালে সবাই যায় কই??? সব শালাদের এতো ব্যস্ততা…টিউশনি…।
একটা সাইটই ওপেন হয়ে, কনট্যাক্টসে একটাই নাম, ৬২ টা নাম এর মাঝে কেবল একটাই নাম, আচ্ছা এ কি করে সারাদিন ?……

গানটাতো ভালো, এটা স্ট্যাটাস দেয়া যাক , বাহ নতুন একটা স্ট্যাটাস পাওয়া গেলো ।

বিস্তারিত»

……….ব্যতিক্রমী বিদায়ী ভাষণ……..

[গল্পটা স্থান-কাল-পাত্রভেদে কাল্পনিক।এটা নিছকই ব্লগারের কল্পনাপ্রসূত।তবে এর প্রেক্ষাপট বাস্তবিক হলেও হতে পারে।কোন ব্যক্তিবিশেষের সাথে বিষয়বস্তু বা বর্ণনার বিন্দুমাত্র মিল থাকলে তা অনভিপ্রেত কাকতাল মাত্র।এর জন্য ব্লগার দায়ী নন]

*************************

বেলা প্রায় দুপুর ১২টা।৫ম সেমিস্টারের ক্লাসও দেখতে দেখতে শেষ হয়ে গেল।সময় যে কিভাবে কাটে টেরই পাওয়া যায় না।ক্লাস শেষে অ্যাটেন্ডেন্স নিয়ে স্যার বেরিয়ে গেলেন।সবাই যার যার মত ব্যাগ গুছিয়ে বিদায় নেয়ার প্রস্তুতি নিচ্ছে,মনটা সবারই ফুরফুরে।কারণ,আরো একটা সেমিস্টার শেষ + কয়েকদিনের বিরতি + বিশ্রামের সুযোগ…ইত্যাদি…।কিন্তু একটা ছেলে স্যারের পিছনে পিছনে গিয়ে,

বিস্তারিত»

‘হলি’ থেকে শিখলাম, জীবনের রং মেখে মানুষ হই ।

দিল্লী। মার্চ ১ , ২০১০। বাংলা type নিয়ে রীতিমত যুদ্ধ করতে হচ্ছে । কিন্তু তাই বলে পিছিয়ে পরলে চলবেনা , অনেক কষ্ট করে লিখছি , প্রথমেই বলি অনেক typo এবং বানান ভুল থাকবে , দয়া করে অনুবাদ করে নেবেন । অনেকদিন পরে ব্লগিং করছি । আজকে আমার ছুটি , ইন্ডিয়াতে আজকে হলি উত্সব, সবাই রং মেখে একাকার । আমিও গিয়েছিলাম , নিজেকে একটু রাঙাতে ।

বিস্তারিত»

সিসিবি সমাবেশঃ মালয়েশিয়া ২০১০

গত কিছুদিন আগে হয়ে গেলো মালয়েশিয়াতে সিসিবি সমাবেশ ২০১০।
২ দিনের সমাবেশে হাজির ছিলেন
আমাদের সবার প্রিয় মইনূল ভাই(ককক,৯২-৯৮),ফররুখ ভাই (মকক,৯২-৯৮),মিশেল (সকক,৯৪-০০),মুক্তাদির (ককক,৯৪-০০),মেহেদী (বকক,৯৫-০১) এবং লেখক।
তার কিছু ছবি দেয়া হলো ।

ccb (9)
ccb (8)
ccb (7)

বিস্তারিত»

ফেব্রুয়ারী চলে গেল

জীবন বদলে যাচ্ছে ধীরে ধীরে।

মাঝে মাঝেই পুরোনো লোকের সংগে, বন্ধুদের সংগে দেখা হয়ে যায়। পুরনো আনন্দে মেতে উঠি। এইতো কিছুদিন আগে আজাদ আর রকিবুল এলো চিটাগাং, রকিবুল আবার আহ্লাদী ভাবে আবদার করে ফেললো, “দোস্ত লইট্টা মাছ খাব” আর আমিও পুরোনো স্বরে বলে ফেললাম, “হালার পুত, পাছায় লাত্থি মাইরা সিদ্ধ কইরা ওই গোস্ত তোরে রাইন্ধা খাওয়ামু। লইট্টা খাইতে চায়?“ রাতে আড্ডা, কে বলবে আমরা পয়ত্রিশ পেরুনো মানুষ।

বিস্তারিত»

বক্ররেখায় প্রস্থান

“উফ, একটুর জন্য ম্যচটা হাতছাড়া হয়ে গেল”-বলছিল রাসেলের টিমমেট তারেক। তারেকের দিকে এক পলক তাকিয়েও দৃষ্টি সরিয়ে নিল রাসেল। মনটা তার একটু বেশীই খারাপ। এই টুর্নামেন্টের জন্য তার ২ টা পরীক্ষা মিস হয়ে গেছে। তার উপর এই টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরারও সে, তারপরও ফাইনালে তার জন্যই কিনা দল হেরে গেল! শেষ ৫ সেকেণ্ডে ফ্রি-শুট পেয়েও স্কোর করতে না পারায় তারা হেরে গেছে ৭৮-৭৭ পয়েন্টে।
‘খুব একা একা লাগছে,

বিস্তারিত»

জীবিত বা মৃত ব্যক্তির সাথে কোনো মিল নাই কিন্তু

১.
আলফ্রেড হিচকক মশাই জীবনে একটাই কমেডি বানাইছিলেন। ১৯৪১ সালে মুক্তি পায় মি. অ্যান্ড মিসেস স্মিথ। কঠিন ভালবাসা দুই জনের মধ্যে। একদিন তারা আবিস্কার করলো তিন বছর আগে তারা যে বিবাহ করেছিলেন, সেইটা বিধিমত হয় নাই। নতুন কইরা যখন বিবাহের কথা উঠলো, বাইকা বসলো মিসেস স্মিথ। সে নাকি কোনো অবস্থাতেই এই ছেলেরে আরেকবার বিয়া করবো না।
সিনেমাটা দেইখা একটু ভাবিত হইলাম। মনে মনে চিন্তা করলাম,

বিস্তারিত»

আইনজীবি সনদ পরীক্ষা, ২৬ ফেব্রুয়ারী, ২০১০ – অভিজ্ঞতা

গত ২৬ ফেব্রুয়ারী ছিল আমার আইনজ়ীবি হবার পরীক্ষার প্রথম ধাপ, মানে লিখিত পরীক্ষা। (যারা এখন জানেন না তাদের জ্ঞ্যাতার্থে আবার বলছি, আমি কিন্তু সোজা বাংলায়……উকিল হতে যাচ্ছি…মানে ধর আর :duel: আর কেউ আছেন ভাই? একটু জানান দিয়েন)

তো যা বলছিলাম, পরীক্ষার প্রস্তুতি, কলেজ থেকে পাওয়া বাজে অভ্যাস মত, এক মাস আগে শুরু না করে শুরু করলাম এক সপ্তাহ আগে। পড়তে বসে বুঝতে পারলাম,

বিস্তারিত»