সালটা ২০০৮ এর দিকে। বিশ্ববিদ্যালয়ের কাছের কিছু বন্ধু যাদের সাথে নিয়মিত চলাফেরা, একে একে সব পাড়ি জমালো সাত সমুদ্রের ওপাড়ে। ইফতেখার, তন্ময়, রুবাইয়্যাৎ সবাই। ইচ্ছে একটাই– আরো বেশী মানুষ হওয়া…..আরো বেশী শিক্ষিত হওয়া।
সৃষ্টিকর্তা আমাকে আর দশটা সাধারণ ছেলের মতনই তৈরী করেছেন। বোর্ড পরীক্ষা গুলোতে খুউব ভালো করলেও নিজের দৌড় প্রথম বুঝতে পারি যখন বিশ্ববিদ্যালয় জীবন শেষে দেখি ফলাফলটা হয়েছে টেনেটুনে কোন মতে পাঁশ করার মতন।
বিস্তারিত»

