আমার মাঝে মাঝে মনে হয় আমরা লেখকদের চিনতে বড় দেরি করে ফেলি। ঘড়ির কাটা ঘুরে, সময় যায় কিন্তু সময়ের স্রোতে আমরা আসল লোকদের চিনতে বড় দেরি করে ফেলি। আমরা শুধু বাজার কাটতি লেখকদের চিনি আর চিনি টিভি নাটকের লেখকদের। তারপরেও আমরা নিজেদের পাঠক বলি। তাই সামান্য কিছু পাঠকগন্ডি পেরিয়ে একজন শহীদুল জহির কিংবা মাহমুদুল হকের সাথে আমাদের পরিচিত হতে অনেক দিন লাগে। কে জানি একবার বলেছিল সত্যিকার লেখকেরা একসময় না একসময় বেরিয়ে আসে তাই মৃত্যুর পরে হলেও তাদের লেখা ডানা মেলে।
বিস্তারিত»আমি আর আমার একাকিত্ব
একটা কবিতা লেখার স্বপ্ন আমার বহুদিনের ।
নিজের আবেগ অনুভূতি উজাড় করে –
শ্বেত-শুভ্র কাগজে কাল বর্ণের কিছু বিচিত্র সাংকেতিক বর্ণে,
শব্দ-ছন্দ যেথায় তরঙ্গের খেলায় মাতে,
একবার চোখ বুলালেই বারবার দেখতে সাধ জাগে-
এমন কিছু ।
এন্ড লেট দেয়ার বি ডার্কনেস..
আজকাল কিছুই যেন ভাল লাগে না। অযত্নে বেড়ে ওঠা চুল-দাড়ি তাকে কুটকুট যন্ত্রনা দেয়। রিক্সার টিং টিং, গাড়ির আর্ত চিত্কার কিছুতেই যেন বোধগম্য হয় না। চারিদিকের কোলাহল-কলমের কালি সবই যেন কালোময় আর কালোর মায়ায় আবদ্ধ ও আছন্ন। অনির মনটা আজ বড় বিষন্ন, বিমর্ষ।
ছোট ছোট সপ্নগুলি যখন ভাঙ্গা কাচের চুড়ির মতন ঝিন-ঝিন শব্দে ভেঙ্গে পড়ে, তখন অনির মনে হয়, জীবনটা এখানেই সমাপ্ত করে দেইনা কেন?
বিস্তারিত»বালক ও বালিকা-১
আই এস এস বি ছিল গত ২২ তারিখে।২৫ তারিখে গ্রীন কার্ড নিয়ে বের হলাম আল্লাহর রহমতে।সেই সৌজন্যে একখানা কবিতা।সবাই দোয়া করবেন।
………………………………………….
-“তুই আমার বউ হবি ,খুকী?”
বলতেই ঠাস করে চড়
মারলো ও পাড়ার বুঁচি
-“নিয়ে যা খেলনা যা তোর।”
-“দেবো না পুতুলের বিয়ে
কুল ফুলে বানাবো না নথ
আমলকী একা একা খাবো”
-সরে যা,ছেড়ে দে ও পথ।”
সেনাবাহিনীতে কর্মরত আমার হারিয়ে যাওয়া ভাই এবং মানবাধিকার সম্পর্কিত কতিপয় জিজ্ঞাসা (অন্তরীণরত পাঁচ সেনা অফিসারের স্মরণে লেখা, এদের মধ্যে চার জনই সাবেক ক্যাডেট)
বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আমার ভাইকে গত ২৭/০৪/২০১০ তারিখ থেকে সেনাবাহিনীর আর ও চার অফিসারের সাথে ঢাকা ক্যান্টনমেন্টের মেস- বি হতে প্রহসনমূলকভাবে অজ্ঞাত স্থানে নিয়ে সেনাবাহিনী কর্তৃক অন্তরীণ রাখা হয়েছে। অদ্যাবধি আমার ভাই ও অপর অফিসারদের সাথে গত চার মাসে পরিবারের কাউকে সাক্ষাত করতে দেয়া হয়নি। উল্লেখ্য যে, আমার ভাই সহ পাঁচ সেনা অফিসারকে বি.ডি.আর সদর দপ্তর, পিলখানাতে গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত থাকাকালীন ব্যারিষ্টার ফজলে নূর তাপসের উপর গত বছরের অক্টোবর মাসে সংঘটিত গাড়ি বোমা হামলার অভিযোগ তদন্তের জন্যে গত বছরের নভেম্বর মাসে বিডিআর থেকে সেনাবাহিনীতে তলব করা হয়।
বিস্তারিত»শুভ জন্মদিন স্যার ডন
ধর্মগ্রন্থগুলোতে স্বর্গ বলে একটা জায়গার কথা বলা হয়। পৃথিবীর ভূগোলে জায়গাটির অস্তিত্ব না থাকলেও অন্তহীন মহাকাশে কোথাও হয়তো ফুলে-ফলে শোভিত এমন একটা জায়গা আছে। যেখানে ডন ব্র্যাডম্যান আজ স্ত্রী জেসি আর স্বর্গবাসী বন্ধুদের নিয়ে জন্মদিনের কেক কাটছেন, শ্যাম্পেনের বোতল খুলছেন। ভাগ্যিস, ব্র্যাডম্যানের জন্মটা আধুনিক যুগে হয়েছিল, যখন দেবতারা শুধু ধর্মগ্রন্থে আর মন্দিরে। যুগটা না পাল্টালে ডন নির্ঘাত ‘দেবতা’ হয়ে যেতেন! কারণ এক টুকরো উইলো কাঠ হাতে নিয়ে এ ‘মহাপুরুষ’
বিস্তারিত»আমি, আমার ঘুম আর আমার আম্মু
আমার অনেক বদ অভ্যাসের মধ্যে সবচেয়ে বড় বদ অভ্যাস হচ্ছে পড়তে বসলেই ঘুমিয়ে যাওয়া। যখনই পড়তে বসি ঘুমে আমার দু চোখ জড়িয়ে আসে আর আমি আমার স্বপ্নের রাজ্যে বিচরণ করতে থাকি। প্রেপের সময় যখন কোনো ভাইয়া গল্প করতে দিতেন না কিংবা কোনো স্যার হইত একদিন প্রচুর জ্বালাচ্ছেন আমি তখন ঘুম। যতই পানিশমেন্ট দিক কিছুতেই কিছু হয় না। ঘুমের চোটে কত যে উল্টা পাল্টা কাজ করেছি তার ইয়ত্তা নেই।
বিস্তারিত»ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ১০/১১ ড্র + বর্ষসেরা পুরষ্কার
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সব চেয়ে বড় আসর চ্যাম্পিয়ন্স লীগের ২০১০/১১ মৌসুমের গ্রুপ পর্যায়ের ড্র সম্পন্ন হলো কিছুক্ষন আগে। একই অনুষ্ঠানে ইউয়েফা গত মৌসুমের বর্ষসেরা খেলোয়ারদের নাম ঘোষনা করেছে।

মোট ৩২ দলকে নীচের মত করে আটটি গ্রুপে ভাগ করা হয়েছেঃ
- গ্রুপ এঃ ইন্টার মিলান, ওয়ের্ডার ব্রেমেন, টটেনহাম, এফসি টুয়েন্টি।
- গ্রুপ বিঃ লিঁও, বেনফিকা, শাকলে, হ্যাপে তেল আবিব।
…সূতো ছেঁড়া ঘুড়ির স্বপ্নের গল্প…
একদিন স্বপ্নেরা এসে ভীড় করেছিল আমার আঙ্গিনায়।
সেদিন আকাশে ছিল ঝলমলে রোদ
বাতাসে ফুলের গন্ধ
সাগরে টলটলে জল
চারপাশে ছিল সবুজ পাতার হাতছানি
তোমার জন্য আমি
কখনো বলে দাওনি তুমি
অন্ধকারকে ভীষন ভয় তোমার।
তারপরেও আমাকেই তা বুঝে নিতে হয়েছিল;
ঠিক যেমন ভাবে বুঝে নেতে হয়েছিল
তোমার ভালবাসার অজানা ভাষা।
…নতুন করে পাঠগ্রহন শুরু হল তোমার কাছে।
শিখতে থাকলাম অনেক কিছুই-
যতক্ষন আমি তোমার কাছে থাকি,
চিক চিক করতে থাকা উজ্জল চোখ দুটি তোমার
বলে দেয় এর নাম “পাওয়ার আনন্দ”।
এক মুহুর্তের বিরহে ব্যাথায় বিবর্ন
তোমার মুখ আর
হাজার মানুষের ভীড়ে আমাকে খুজতে থাকা
চঞ্চল দুটি চোখ তোমার
নিমিষেই কি প্রশান্ত হয়ে যায়
বলে দেয় এর নাম “স্বস্তি”।
স্বজাতি কুকুর ও সেই সব যুদ্ধবন্দী
‘একাত্তরের সংকটের জন্য কিছু লোক সেনাবাহিনীকে দায়ী করেছে, আবার কেউ কেউ দায়ী করছে রাজনৈতিক নেতৃত্বকে। বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতাও আমাদের সঙ্গে ছিলেন। এমনকি বাংলাদেশের মানুষ এখনো বিশ্বাস করে যে আমরা সঠিক ছিলাম। গোলাম আজম সাহেবসহ সাধারণ মানুষ এখনো মনে করেন না আমরা ভুল করেছি।’
১৯৮৮ সালে ইসলামাবাদে জেনারেল টিক্কা খানের এই সাক্ষাৎকার নিয়েছিলেন মুসা সাদিক। মুসা সাদিক মুজিবনগর সরকারের যুদ্ধ সংবাদদাতা ছিলেন।
“মহান ভূত রজনী” এবং এম সি সি!!
২৫শে আগস্ট! মহান ভুত দিবস!!
ক্যাডেট কলেজের আন-অফিশিয়াল একটা স্পেশাল দিন।
এই দিনে MCC-র বিভিন্ন জায়গায় ভূত দেখা যায়। শুধু তাই নয়, সেই সব ভুতেরা নাকি সুযোগ পেলেই ভূত দিবস উপলক্ষে মকরা ক্যাডেটদের পাঙ্গানোও শুরু করে!!! মকরা ক্যাডেটরা তাদের 2nd choice. মূলত তাদের প্রথম পছন্দ ক্লাস সেভেন এবং এইটের নিরীহ অথবা কালারড পোলাপাইন।
কাহিনী শুরুর আগে আমাদের জেনে নেওয়া উচিত ভূত পেত্নী কি জিনিস!!!???
বিস্তারিত»সমসাময়িক গল্প
রূপান্তর-২
চালের বস্তা কেটে কেটে
আনাজপাতি খুঁটে
সূঁচলো চোখে দাঁতে লেজে
ধুলো জমছিলো আর
মুহূর্তেরা সব কাটছিলো
ঝিমুনির নিরুত্তাপ আমেজে,
প্রচলিত সংজ্ঞায়
সকালের প্রথম রৌদ্র……
প্রথম সকালে
তুমি এসে ছুঁয়ে দিয়ে গেলে আমাকে আদ্যপান্ত
আছড়ে পড়লে আমার উদল বুকে-গলায়-মুখে
জড়িয়ে নিলে কোমল ছোঁয়ায় উষ্ণ আচল তলে
শেষ রাতে জড়িয়ে ধরা বিছানায় আমি ক্লান্ত
তোমার উত্তাপে খানিকটা বিরক্ত
এই ধ্বংসস্তুপে বর্ষার আকাশের তীব্র রৌদ্রে
ধর্ষিত রমনীর মতোই বিপর্যস্ত সবাই
পূব জানালা থেকে খানিকটা দূরে দেখি প্রতিদিন
পানির ট্যাংকির শরীর বেয়ে ওঠা সবুজ শ্যাওলা
বেচেঁ থাকে তোমার উত্তাপে।