ছবিব্লগ ২ – গত এক বছরের মার্কিনি ফিরিস্তিঃ নতুন জীবন

মিশিগান স্টেটটির আকার একটু অদ্ভুত। চারদিকে লেক দিয়ে ঘেরা এই স্টেট দুটো ভাগে বিভক্ত হয়ে আছে। উপরের ভাগ আপার পেনিনসুলা ও নিচের ভাগ লোয়ার পেনিনসুলা। আমি যাচ্ছি আপার পেনিনসুলারও উত্তরে হো’টন (Houghton) নামক ছোট একটি শহরে। এককালের তামা খনির জন্য বিখ্যাত এই এলাকায় প্রচুর ইউরোপীয় বংশোদ্ভূত আমেরিকানদের বসবাস। রাত এগারোটায় বিমান থেকে নামার পর বুঝতে পারছিলাম না এটা এয়ারপোর্ট নাকি গ্যাস স্টেশান। জানতে পারলাম শুধুমাত্র এই এলাকার হাজার সাতেক অধিবাসীর জন্য (যার মাঝে হাজার পাঁচেক বিশ্ববিদ্যালয়ের ছাত্র) দিনে দুটো করে মোট চারটি ফ্লাইট এখানে এসে নামে ও ছেড়ে যায়।

বিস্তারিত»

বাংলাদেশে সামাজিক নিরাপত্তা কার্যক্রমঃ বিধবা ভাতা

বাংলাদেশের গ্রাম অঞ্চলের দরিদ্র, অসহায় ও অবহেলিত  মহিলা  জনগোষ্ঠীর মধ্যে  বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদের অবস্থা অত্যন্ত শোচনীয় ও করুণ। তাদের বিপন্ন  দশা এবং নিরাপত্তাহীনতা  লাঘব করার জন্য সরকার ১৯৯৮ সালে ভাতা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করে। প্রাথমিকভাবে ১৯৯৮ সালে সমাজসেবা অধিদফতরের মাধ্যমে ৪,০৩,১১০ জন বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদের প্রত্যেককে এককালীন ১০০ টাকা হারে ভাতা বিতরণ করা হয়। ১৯৯৯ সালে সমসংখ্যক বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদের মধ্যে চার কোটি তিন লক্ষ এগার হাজার টাকা বিতরণ করা হয়।

বিস্তারিত»

ব্যান্ড সঙ্গীত ও আন্ত ক্যাডেট কলেজ সঙ্গীত প্রতিযোগিতা

ইদানিং কেন জানি আইসিসিএলএম  গুলোর কথা ভাবছিলাম। এমনিতেই, কোন কারন ছাড়াই। ভাবতে গিয়ে একটা জিনিস খেয়াল করে বেশ অবাক হলাম। আমি আসলে আমার ক্যাডেট লাইফের ৬ টি আন্ত ক্যাডেট কলেজ সাহিত্য ও সঙ্গীত প্রতিযোগিতা  মনে রেখেছি ঐ ৬ টি বছরে গাওয়া ব্যান্ডের গানের মাধ্যমে। এক একটা বছরের মিট এর কথা মনে করতে গেলে শুধু দেখি ঐ বছরের লিডিং ব্যাচের গাওয়া ব্যান্ডের গানটির কথা মনে পড়ে যায়।

বিস্তারিত»

অভিমান

বুকের মধ্যে জমা হচ্ছে ভয়াবহ অভিমান,প্রতিনিয়ত,
অভিমান আমার অক্ষমতা গুলোর জন্য।
ইচ্ছে করে ধর্ষকের টুটি চেপে ছিড়ে ফেলি,
যৌনাঙ্গ কেটে দেই,
কিন্তু পারি না,জমা হয় অভিমান।
ইচ্ছা করে ধর্ষিতা বোনটির মাথায়
হাত বুলিয়ে দেই পরম মমতায়,
চোখের পানি মুছে দেই সযত্নে।
সেইটাও পারি না, বুকটা হাহাকারে ভরে উঠে।
ইচ্ছে করে দুনিয়াটা উলটে পালটে ফেলি,
গদি থেকে নামাই রক্তচোষা সমাজপতিদের,

বিস্তারিত»

ষোল আনাই মিছে

বাংলাদেশে এমন কোন বাবা- মা নেই যারা চাননা তাদের ছেলের বন্ধু বান্ধব সব ভালো পরিবারের ভালো ছাত্র হোক। খারাপ ছাত্র, ঝরে পরা ছাত্র মানেই খারাপ ছেলে এই ট্যাবু থেকে বের হয়ে আসাটা আমাদের পরিবারগুলোর হয়ে ওঠেনি।

অথচ প্রত্যেকের স্বকীয়তা আলাদা আলাদা। আমার এক বন্ধু এখন ফ্লেক্সিলোডের+ গান/ ছবি ডাউনলোড এর দোকান দেয়, এক বন্ধু স্বর্ণের দোকানে কাজ করে, এক বন্ধু বহু আগেই থেকেই মুদি দোকান দেয়,

বিস্তারিত»

প্রিয় সিসিবি, আমি ভালো নেই!


অনেকদিন পর সিসিবি’তে লিখছি। কিন্তু এরমানে এই না যে, সিসিবি ছেড়ে গেছিলাম- প্রতিদিন নিয়ম করে একবার সিসিবি’তে ঢু না মারলে মনে হয় দিনটাই অপূর্ণ রয়ে গেল!

কয়েকদিন ধরে সিসিবিও বেশ জমজমাট হয়ে উঠছে। ফেসবুকে ফয়েজভাই একটা ষ্ট্যাটাস দিলেন, অনেকেই কমেন্টও করলো সেখানে। তারপর দিবসও একটা ষ্ট্যাটসে নতুন নতুন ব্লগগুলোতে কমেন্ট করার মাধ্যমে সিসিবিকে জমিয়ে তোলার জন্য বলেছিল। সব মিলিয়ে, বেশ একটা আবহ তৈরী হয়েছে মনে হল।

বিস্তারিত»

একজন ছোট মানুষ এবং একটি বিরাট লক্ষ্য

এক্সক্যাডেট হওয়ার পর এখনো প্রায়ই কলেজে কোন হাউস চ্যাম্পিয়ন-রানার আপ হল, ক্রিকেট, ফুটবল, ভলি বা বাস্কেটবল প্রতিযোগিতায় কারা জিতল, আইসিসি মিট গুলোতে কোন কলেজ চ্যাম্পিয়ন, রানার আপ বা সেকেন্ড রানার আপ হল, স্টেজ কম্পিটিশনগুলোতে কারা কি করল, কলেজে কোন কোন শিক্ষক এখনো আছে, কারা বদলি হল বা বদলি হয়ে কোথায় গেল, কোন স্যার/ম্যাডাম অবসর নিল, কার প্রমোশন হল, কোন কলেজের এসএসসি বা এইচএসসির রেজাল্ট কেমন হল এইরকম নানারকম বিষয় সবসময়ই জানতে ইচ্ছা করে।

বিস্তারিত»

একটি সেনা অভ্যুত্থান এবং জেনারেল খালেদ মোশাররফ-১

মুক্তিযুদ্ধের গেরিলা যুদ্ধের কথা আসলে “ক্র্যাক প্লাটুন” এর কথা সেখানে আসতেই হবে।ঢাকার ভিতরে সব দুঃসাহসিক অভিযান চালায় এই ক্র্যাক প্লাটুন। যার হাত ধরে এই প্লাটুনটি গড়ে উঠে তিনি হচ্ছেন মেজর খালেদ মোশাররফ। ছিলেন K ফোর্সের প্রধান। খালেদ মোশাররফকে নিয়ে বলতে গেলে মুক্তিযুদ্ধে তার অবদান থেকে শুরু করতে হয়। কিন্তু একটু বিপরীত দিক থেকে শুরু করব। পরে সময় করে মুক্তিযুদ্ধের সময়কার খালেদ মোশাররফকে নিয়ে লেখার চেষ্টা করব।

বিস্তারিত»

ছবি ব্লগঃ ১ – গত এক বছরের মার্কিনি ফিরিস্তি

যেকোন মৌলিক লেখা শুরু করা খুব কঠিন একটি কাজ। আমি খেয়াল করে দেখলাম আমার লেখা বেশীর ভাগ স্মৃতিচারণ কিংবা তথ্যভিত্তিক আলোচনা। যেগুলোতে মৌলিকত্ব আছে ঠিকই কিন্তু এধরনের লেখা শুরু করা অপেক্ষাকৃত সহজ। ছবিব্লগে ছবি থাকবে ও তার বর্ণনা থাকবে কিন্তু তা বাদে আর কি লিখা যায় ভাবছি।

আগামী আগস্ট মাসের ১৬ তারিখ মার্কিন মূল্লুকে পদার্পণের এক বছর পূর্তি। তবে মিশিগানের উত্তরের এই ছোট শহরে নেমেছি ঠিক ১১ দিন পর ২৭ তারিখ।

বিস্তারিত»

পছন্দের মানুষ

পথে হেঁটে চলেছি একা

যে পথে হয়েছিল শেষদেখা

সাক্ষী আছে এই পথেররেখা

পছন্দের স্মৃতি এখানেই শুধুআঁকা।

রৌদে আলোর হয়েছিল দারুনসৃষ্টি

যে রৌদ দিয়েছিল ইলশেবৃষ্টি

মেঘের কাছে রৌদের ভাবমিষ্টি

ওখানেই জন্ম পছন্দের শুভদৃষ্টি।

পাখির ডাক মনের আনন্দগান

যে পাখি প্রভুরই রহমতেরদান

বাতাসে ভাসা পাখিরাও কিচান

পছন্দের কথা শুনুক মনেরকান।

বিস্তারিত»

সন্ধ্যা সন্ধ্যা বিষাদ বিষাদ

বিকেলের রোদ মিশেছে নীলের সাথে
কমলা আভায় ভরেছে আকাশ দূরে
পৃথিবীর পরে পড়েছে মেঘের ছায়া
বিদায় রাগিনী বাজিছে করুণ সুরে

দু হাত দিয়ে সরায়ে আচল খানি
তাকালো যুবক বধূর নম্র চোখে
কী দারুন ব্যথা বুকে জেগে উঠে দেখে
বিস্মিত আলো বালিকার চোখে মুখে

বিদায় নারী আমাদের পথচলা
শেষ হলো আজি সন্ধ্যার এই ক্ষণে
ফুলগুলো যবে উদ্যত হলো,হায়
ফুটবে এবার রজনীগন্ধা বনে

[ক্লাস নাইন টেনের ডায়েরীতে এই কোবতেটা ছিলো……একটু অসম্পূর্ণ মনে হয়…তাও এইসব সন্ধ্যাবেলায় কেম্নে কেম্নে জানি মনে পড়ে গেলো]

বিস্তারিত»

অদ্ভুত ফ্যান্টাসি গুলো

বাচ্চাকাল থেকেই এক একটা মানুষের একেক রকম ফ্যান্টাসি থাকে। এই ফ্যান্টাসি গুলো অনেকটা বাধাহীন বলগা হরিণের মতো। কোনো নিয়ম কানুনের তোয়াক্কা করে না। খুব ছোটবেলায় টাইটানিক দেখেছিলাম। একটা সিন আছে মুভিতে যে জ্যাক জাহাজের সামনে দাড়িয়ে খোলা সাগরের দিকে তাকিয়ে চিত্কার করে বলে,” আই এম দি কিং অফ দি ওয়ার্ল্ড” .. দৃশ্যটা কোনো এক অদ্ভুত কারনে আমার কচি মস্তিস্কে গেথে যায়। কালে কালে এটাই হয়ে যায় আমার ফ্যান্টাসি।

বিস্তারিত»

অকম্মা সময়ে হুদাই প্রোডাকশন…

অলস সময় কাটছে…হিজিবিজি হিজিবিজি কবিতা…

(১)

যক্ষের ধনের মত যে শরীল আগলাইয়া রাখছি সে আমার নয়,
খাচা থেইকা পাখি ফুরুত দেয়, আটকাইতে পারি না।
মন থেইকা কাম, বাসনা দূর করতে আমার জান যায়, সামলাইতে পারি না,
দুরের মাঠে যে পলি পড়ে সেই পলি নিয়া কাদা মাখামাখি করি-
আমার উঠানের কাদা থিকথিক করে।

নতজানু হইয়া বইসা থাকি আধারের ভিতর জোনাকীর খেলা দেখার আশায়
প্রবল আগুনের লহরে আমার চোখ ঝলসাইয়া যায়,

বিস্তারিত»