[আলোচিত বিষয়ঃ স্কুলশিক্ষক, চলচ্চিত্র নায়ক, চোর]
১
দশটার পিরিয়ডে যাই সাড়ে দশে
গলাখানা ছাফ করি ক্ষণে কেশে কেশে।
চশমার কাঁচ দুটি সদা থাকে ঘোলা
ফ্রেমখানা পিছলায়, বসা নাকে ঢিলা।
ব্ল্যাকবোর্ডে কে বা লেখে? হয়নাতো মর্জি
চকের গুঁড়োয় আমার বাড়ে যে এলার্জি।
হাঁটাহাঁটি ডাক্তারে করেছে বারণ
পড়াই চেয়ারে বসে, সেটাই কারন।
সত্যি কথাটি শুধু জানি মনে আমি
লেখালেখি ব্ল্যাকবোর্ডে বড় আলসেমি।
