ক্রিকেট, লোডশেডিং এবং এইচ এস সি- ২য় পর্ব- লোডশেডিং

ক্যাডেট রা রুটিন এর মধ্যে থাকতে ভালবাসে 🙂

এইচ এস সি পরীক্ষার আগের এবং মাঝের ফাকা দিনগুলোর সকাল আমাদের কাটত ক্রিকেট খেলে. ক্লান্ত আমরা দুপুর টা ঘুমিয়ে সন্ধ্যা থেকে পড়া শুরু করতাম. পড়ার মাঝে মাঝে কখনো কারেন্ট চলে যেত, কিন্তু আমাদের চার্জার লাইট সেটা সামাল দিতে যথেষ্ট ছিল. পড়তে পড়তে রাত বার্ত . রাত গভীর হবার সাথে সাথে শফিক এর নেতৃত্বে একদল নিশাচর প্রাণী গাজা,

বিস্তারিত»

ক্রিকেট, লোডশেডিং এবং এইচ এস সি

আবার দেখি এইচ. এস. সি. শুরু হয়ে গেল ! ক্রিকেট ( আইপিএল) , এইচ. এস. সি. আর লোডশেডিং – নাহ, ২০০৭ এর কথা মনে পড়ে যাচ্ছে। 🙂

পরীক্ষার মাঝের দিন গুলোর সকাল গুলো বেশ কাজে লাগতো আমাদের। ব্রেকফাস্ট এর পর পরই আমরা শচীন, আফ্রিদী, মালিংগারা বল ব্যাট হাতে কমন রুম এর দিকে ছুট দিতাম । কিছুদিন বিক্ষিপ্ত ভাবে ম্যাচ খেলার পর ক্রিকেট বোদ্ধারা ভাবলাম,

বিস্তারিত»

পাপমোচন-২

vabla_1250165761_1-alone-full-moon-night

আজ অষ্টপ্রহরে আমার পাপ মুক্তি
ডোরাকাটা কালো ছোপ ওয়ালা পাপ
চাঁদের তলে পিষ্ট দেহে
চাঁদনীর আলতো ছোয়ায় শোষিত
কালো কালো পাপ ।
………………………………

বিস্তারিত»

ঘৃণা

রাস্তার পাশের ডাস্টবিন দেখেছ কখনো?
খুব দুর্গন্ধ না?
কী বিশ্রি দেখতে,ঘৃণা চলে আসে।
কিন্তু এখন আর ঘৃণা লাগেনা তেমন ।
কারন-তোমাকে দেখলে আরো বেশি ঘৃণা চলে আসে।

বিস্তারিত»

রক্তের প্রয়োজন(সাময়িক পোস্ট)

প্রিয় সিসিবির ভাই বোনেরা,

আমাদের এহসান ভাইয়ের(৮৯-৯৫) এক আত্মীয়ের জরুরী এ নেগেটিভ(A-) রক্তের প্রয়োজন।তিনি শমরিতায় ভর্তি আছেন,যদি কারো থেকে থাকে বা পরিচিত কারো থাকে তাহলে দয়া করে ০১৭১১১৩৬৭৬২ এই নম্বরে অতি সত্বর যোগাযোগ করুন।

এর আগেও সিসিবি আর্তের সেবায় এগিয়ে এসেছে-আমি নিশ্চিত এবারও তার ব্যত্যয় হবেনা।

ধন্যবাদ।

বিস্তারিত»

আর্সেনাল-বার্সেলোনা মহারণ

শুরু হয়ে গেছে আর্সেনাল-বার্সেলোনা মহারণ। সবাই এই লাইভ ব্লগিং এ স্বত:স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন আশা করি 🙂

বিস্তারিত»

ছবিগুলি……

আমার আঁকা ছবি নিয়ে ১টা পোষ্ট দেয়ার পরে যে কমেন্ট তাতে এইগুলা না দিলে জাতির সংগে বিশ্বাস ঘাতকতা করা হবে। অবশ্য কেউ না বললেও হয়তোবা দিতাম । বাংগালী তো,বইতে দিলে শুইতে চায়……

বিস্তারিত»

তুমুল ভাব

……..গতকালই প্রথম ব্লগ লিখলাম। আজ দুপুরে অফিস থেকে এসে দেখি বেশ কিছু কমেন্ট,যার বেশিরভাগই হল আমার লেখার আকৃতি নিয়ে। ব্যপক আহ্বান পাইলাম বড় লেখার জন্য। এতে করে লাভ যা হল, সেটা হচ্ছে নিজেকে একদিনেই তুমুল হিট ভেবে :-B এবং হঠাৎ আমার ভিতরে উদিত সামাজিক দায়বদ্ধতা হতে নিজেরেই নিজে বাঁশ :bash: দিতে আরামের ঘুমটারে ছাইড়া এই ভরদুপুরবেলাতেই বইসা গেলাম লিখতে। যা হোক আসল ঘটনায় আসি। এইরকম আমজনতার আহ্বানে সাড়া দিতে গিয়া কলেজেও আমি ব্যপক বাম্বু লাভ করিয়াছি।

বিস্তারিত»

দোয়া চাই……এই মুহুর্তে আর কিছুই না

ভাই/বোনেরা,
১৫ তম ব্যাচ,বি সি সি/৪৪ বি এম এ লং কোর্স এর ক্যাপ্টেন কাওসার লাইবেরিয়া মিশনে নির্বাচিত।আগামী ১৮ এপ্রিল ফ্লাইট। শারীরিক/ফায়ারিং যোগ্যতা পরীক্ষা শেষ। মেডিকেল টেষ্টগুলিও শেষ। বাকি শুধুমাত্র আফ্রিকাতে যাওয়ার আগে নেয়া বিশেষ কিছু ইনজেকশন। ইয়েলো ফিভার, লাসা আরো হাবিজাবি কি কি যেন ইনজেকশন,ঠিক মনে নেই।শুধু মনে আছে ঐ ইনজেকশন নেয়ার পরে ২ দিন হাতে ব্যাথায় হাত ঠিকমত নাড়াতে পারিনি। কাওসার ভাই ও ঐ ইনজেকশন নিলেন।

বিস্তারিত»

শুভ জনম দিন পুচকা মিয়া

মার্চ মাসটা বেশি সুবিধার না মনে হচ্ছে। একের পর এক বিগ বসেরা এমাসে ধরিত্রী আগমনের মাধ্যমে যেভাবে সিসিবি আলোকিত করেছেন, তাতে ভয় হয় ক্যালেন্ডারের পাতায় না জানি আবার ফার্মগেটের মতো বিশাল জট না পাকায় 😛 । জন্মদিনের পোষ্টগুলো পড়তে পড়তে ছোটবেলার জন্মদিনগুলো মনে পড়ে গেলো।

জন্মদিনের জন্য প্রায় পুরোটা বছর অপেক্ষা করে থাকতাম। কারণ, বইমেলা ছাড়া এই একটা সময়েই প্রচুর গল্পের বইয়ের মালিক হবার সম্ভাবনা থাকতো।

বিস্তারিত»

প্রথম হাবিজাবি

ব্লগে আমার প্রোফাইল খোলার পর আজই প্রথম লিখতে বসেছি। লেখক হিসাবে আমি বরাবরই দুর্বল প্রকৃতির। মনের ভাব সঠিক ভাবে ব্যক্ত করার ক্ষমতার দুর্বলতার দরুন আমাকে বাংলার এক প্রবাদপুরুষ ছিনাই (রাজশাহী ক্যডেট কলেজে তিনি সাঁনাই হিসাবে ব্যপক পরিচিত) তার ক্লাসে প্রায়শঃই নীল ডাউন করে রাখতেন। এতে লাভ কিছুমাত্র তো হয়ই নাই বরং অন্যরা বসে থাকার দরুন এবং আমি নীচে নীল ডাউন হয়ে থাকাতে বরাবরই আমার এন্টিনাও নীচে থাকত।

বিস্তারিত»

চল্লিশোর্ধ্ব যুবক আজ বিয়াল্লিশে পা দিলেন(গতবছরের পোস্টে লিখেছিলাম একচল্লিশে)

প্রিয় ভাই ও বোনেরা,

আজ আমাদের প্রিয় এক বড়ভাই বিয়াল্লিশে(!!) পা দিয়েছেন।চাওয়ালা রকিব এইমাত্র ফেসবুকে জানালো যে তার ঘরভর্তি মেহমান(সেই বংগ-ললনার আত্মীয়স্বজন নাকি?কথাবার্তা এতদূর এগিয়ে গিয়েছে আর আমরা কিছু জানিনা!!!)।সে নিশ্চিত যে আমি যতই দৌড়ের উপর থাকি না কেন-ফয়েজ ভাইয়েরটার মত জন্মদিন ভুলে গেলে নাকি আমার আর তার উভয়ের জেপিশিপ ও এসিস্টেন্ট জেপিশিপ(জেপি=জন্মদিন প্রিফেক্ট) সিজ করা হবে।বুড়োবয়েসে অতসব ঝক্কি পোষায়,বলুন তো?আমার যদিওবা পোষায়-সেই বংগললনার পিতৃকুলের কাছে রকিব নিজের ইমেজ খারাপ করতে চায়না,তাই নিশ্চিত করে নিল শুভেচ্ছা ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা।

বিস্তারিত»

ভালোবাসাই ভুল ছিল

moon-0

ভালোবাসাই ভুল ছিল

আজ রাতে বারান্দার কোণে
একটা রহস্যময়ী চাঁদ ঝুলছিল,
–ঠিক তোমার তিলটার মত
যেখানে আমি চুমু খেয়েছিলাম কত।

বাতাসে একটা অজানা ফুলের গন্ধ ভাসছিল,
ঠিক যেন তোমার বুকের চেনা সৌরভ

দূর থেকে ভেসে আসছিল কোন তরুনীর হাসি
কেন যেন তোমার হাসির কথাই মনে করিয়ে দিল,

হঠাৎ কিছু কালো মেঘ এসে ঢেকে দেয় চাঁদকে
ঠিক যেমন করে তোমার রেশমী চুলে ঢেকে যেত তিলটা,

বিস্তারিত»

অভিশাপ

আমি তোমাকে অভিশাপ দিচ্ছি
তুমি আর কথা বলতে পারবে না।
কথা বলতে গেলেই কুকুরের মত ঘেউ ঘেউ
শব্দ বের হবে তোমার মুখ থেকে।

আমি তোমাকে অভিশাপ দিচ্ছি
তুমি আর কাঁদতে পারবে না।

বিস্তারিত»

শিক্ষকতা এবং মোটিভেশনঃ কিছু ব্যক্তিকথন ও একান্ত চয়ন

শিক্ষকতা এবং মোটিভেশনঃ কিছু ব্যক্তিকথন ও একান্ত চয়ন

[এই লেখাটা আমার সকল শিক্ষক এবং ছাত্রকে উৎসর্গ করা হল।]

আমার ক্যাডেট কলেজের এক বন্ধুর দু’টি কথা আমি সবসময় মনে রাখার, পালন করার এবং অনুভব করার চেষ্টা করি। সে একদিন আমাকে বলেছিল নেশা এবং পেশা এক হওয়াটা নাকি একটা বিরাট মানসিক প্রশান্তির ব্যাপার। আবার কোন এক সময় তার মুখেই শুনেছিলাম, সেইই প্রকৃত সুখী,

বিস্তারিত»