দেশে না থেকেও বিদ্যুত সমস্যার ভোগান্তিটা ভালই বুঝতে পারছি । পেপারে টিভিতে বিদ্যুতের জন্য হাহাকার। আওমীলীগ সরকার ২০১৫ সালে ৯ হাজার মেগাওয়াত বিদ্যুতের প্রতিশ্রুতির মূলা ঝুলিয়ে রেখেছে সবার জন্য। সাথে সাথে এই মুহুর্তের ভোগান্তির জন্য সব দোষ বিএনপি র ঘাড়ে চাপিয়ে বসে আছে। আমরা কম বেশি সবাই জানি বিএনপি আমলে বিদ্যুত সেক্টরে লুটপাট হয়েছে । কিন্তু সত্যিকারের পরিসংখ্যান কি জানি ? আওয়ামীলীগের দাবিই বা কতখানি যুক্তিযুক্ত ?
বিস্তারিত»মুক্তিদাতা
ঘটনাটা স্মৃতির পাতায় এখনো রয়ে গেছে; যদিও বেশ আবছা। কলেজে পা রাখার পর দ্বিতীয় দিন। দুপুরে হারানো চুলের শোক বুকে চেপে ডাইনিং হল থেকে বেরুচ্ছি, হঠাৎ হুনাইন হাউসের সামনে বেঞ্চিতে বসে থাকা রেজওয়ান ভাই ডাক দিলেন, “এই পিচ্চি এদিকে আসো।” বেশ করুণ মুখে হাজির হলাম। চার-পাঁচ জন ক্লাস ইলেভেন বসে আছেন (উনারা পরের টার্মেই ক্লাশ টুয়েলভ হবেন)| দৌঁড়ে গিয়েই বুঝলাম ভুল করে ফেলেছি; আমার পাশেই ওমর হাঁটছিল,
বিস্তারিত»৬ বছর বা ২২০৩ দিন – ৮ম পর্ব(আবার)
আগের ব্লগের মন্তব্য দেখে মনে হল যে আজকে এই পর্বে কলেজ পালানোর(ধন্যবাদ আনোয়ার,২০০০-২০০৬) যে স্মৃতিগুলো আছে তারই একটা কাহিনী বর্নণা করা উচিত।প্রথম কলেজ পালানোর কাহিনীটাই আজ বলতে চাই।
এস এস সি পরীক্ষার্থী তখন আমরা। কলেজের আগের ৩-৪ বছরে অন্যান্য ব্যাচের বড়ভাইদের কলেজ পালানোর অনেক কাহিনী তো ততদিনে মুখে মুখে অনেক শুনেছি। এমনকি জুনিয়র বা ইন্টারমিডিয়েট ব্লকে যখন ছিলাম তখন অনেক বড়ভাইদের কলেজ পালানো সচক্ষে দেখেছি।
বিস্তারিত»গেম রিভিউঃ প্রো এভোলিউশন সকার ২০১০
( গেমটি রিলিজ হয়েছে বেশ আগে। কিন্তু আমাদের অনেকের ই গেমটি খেলা হয়নি । ফুটবলের গেম বলতে আমরা প্রায় সবাই কেবল ফিফা সিরিজ খেলেই অভ্যস্ত । কিন্তু এই গেমটি ফুটবল সিমুলেশন গেম হিসেবে ফিফাকে বেশ পেছনে ফেলে দিয়েছে। তাই দেরীতে হলেও রিভিউ পোস্ট করলাম)
প্রো এভোলিউশন সকার সিরিজ বেশ কিছু বছর থেকেই গেম ডেভেলপার কোম্পানী “কোনামী ” নিয়মিত রিলিজ করে আসছে।
বিস্তারিত»বিএনএস ওসমান এবং বিএনএস মধুমতির জন্যে শুভকামনা
জাতিসংঘ মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অংশগ্রহন আমাদের জাতির জন্যে বিরাট এক গর্বের বিষয়। একটি সামরিক এবং অর্থনৈতিক দূর্বল দেশ হয়েও বাংলাদেশ জাতিসংঘ মিশনে সদস্য প্রেরণকারী ২য় বৃহত্তর দেশ। যদিও জাতিসংঘ মিশনের ধরণের কারণে সর্বোচ্চ সদস্য বাংলাদেশ সেনাবাহিনীই পাঠিয়ে থাকে, তথাপি নৌবাহিনীর জন্যে প্রযোজ্য একটি মিশনই বাংলাদেশ পেয়েছিল। সুদানে বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ বিএনএস দর্শক এবং একটি ইউনিট BANFRU (Bangladesh Navy Force Riverine Unit) সাফল্যের সাথে তাদের দায়িত্ব পালন করে এসেছে।
বিস্তারিত»শিরোনামহীন

দুইটি যুগ পার করেও
আজ়ো আমি সাংগুর পাড় ধরে হাটছি
গন্তব্যহীন নিরলস পথচলা
আমি দুই যুগ ঘুমাই নি
আমি পৃথিবী দেখব
আমি পৃথিবীকে চিনব…
ছারপোকা সমাচার-১
[… সেদিন আমার এক বন্ধু বলল, ”প্রতিটা ক্যাডেট ইচ্ছা করলে একেকটা আত্মজীবনী লিখে ফেলতে পারে,কাহিনী তো কম করা হয় না।” আমি বললাম, ”ক্যাডেট লিখবে আত্মজীবনী!তাইলেই হইছে,পরীক্ষার খাতাতে লিখতে গিয়েই মনে হয়, ধুর এত্ত লিখে কী হবে,মরতে তো একদিন হবেই…(কপিরাইটঃ জুনা ভাই,যদিও সবারই মনের কথা)।এমনিতেই ডজিং এর উপর বিনা সার্টিফিকেটে ডিগ্রী নেই সবাই,তার উপর ক্যাডেটদের আত্মজীবনী ক্যাডেটরাই পড়বে,আর কেউ পড়লে বউ-প্রেমিকারা পড়তে পারে!” তারপর সে বলে,
বিস্তারিত»মন্দকাব্য (দুই বিঘা জমি)
উপেন কহিল, “বুঝেছেন রাজা , কিনে লও মোর জমি,
আমি একা একা, নাই কোনো দোকা
দুটো বিঘে জমি, প্রয়োজন নাই মানি।
ভাবি বসে বসে, ক্ষণে কেশে কেশে
যাব চলে কাশী, হব সন্যাসী।
ভুল করে ভুল করা
শুরু করার আগে শেষ কথাঃ আজকে বাসায় এসেছি সন্ধ্যা সাতটায়। সাতটা পনেরোতে কারেণ্ট চলে গেলো। আসলো ১১ টা পয়তাল্লিশে। আমি জানি আপনাদেরও একই অবস্থা। সুতরাং কারেন্ট থাকাকালীন সময়ে এই ভাবের লেখা পড়ে সময় নষ্ট না করে কাজের কাজ করার অনুরোধ থাকলো। আর যারা পড়তে যাচ্ছেন তাদের বলি, লেখাটার বিষয়বস্তুটাই এমন কিছু লাইন জ্ঞানদান মনে হতে পারে।
তথ্যের সাগরে ভাসছি আমরা। টেলিভিশন,
বিস্তারিত»আমার প্রেমিকারা-৮
[কৈফিয়ত-ইদানিং বেকার সময়টা বড্ড বেশী যাচ্ছে,তাই এক মাসে চারটা পোষ্ট! তবে একঘেয়েমিতে পেয়ে বসতে ও আমার সময় বেশী লাগেনা, তার আগেই যা পারি সেরে নেই। 😀 ]
ভালবাসা মানেই কী একধরণের বিনিয়োগ? অন্ধ প্রেম মানেও তো আবেগের চরম বাসনায় প্রতিদানে ভালবাসা ফিরে পাওয়া।এও তো একধরণের স্বার্থপরতা নাকি? তাই একে মুনাফা না বলে কী আর উপায় আছে? তবে মাঝেমাঝে বিনিয়োগটা বড্ড বেশী হয়ে যায় যার আসল উঠে আসেনা অত সহজে।
বিস্তারিত»পাতালে গিয়ে হাস ধরার গপ্পো
গত ১৯ মার্চ শুক্রবার, কলেজের পোলাপাইনের সাথে ব্যাপক গুল্গুল-কিল্কিল করে রাতে বাসায় ফেরার পর থেকেই হাল্কা হাল্কা পেট ব্যাথা শুরু। শরমে বউ’রে কিছু বললাম না, বদ-হজম জাতীয় ব্যাপারে টিপ্পনী শুনতে কার ভাল লাগে। সারারাত বেশ ভালই কষ্ট হল, রাতে ঘুম একদমই হচ্ছিল না। বউয়ের কাছে ব্যাপারটা আর লুকানো গেল না। এমনিতে গ্যাস্ট্রিক জনিত সমস্যা থাকার দরুন বউ আমারে “গিয়াসের বাপ” ডাকে … সে রাতে আমার একটু সিরিয়াস অবস্থা দেখে খুব একটা রসিকতা না করে সেবা করাই মনঃস্থির করল।
বিস্তারিত»এলোমেলো রাজনৈতিক ছড়া- তিন
[আলোচিত বিষয়ঃ মাস্তান, আবারও রাজাকার, রাজনীতিবিদ]
১
বস্তির এপাশটা আমারই দখলে
ওপাশটা কানকাটা শুক্কুরের কবলে।
নীলক্ষেতের আধাআধি আমার আওতা
সাধ্যি কি কারো আছে দেয় ভাওতা?
কাঁটাবন পার হলে পিচ্চি কামাল
পুরোটা সে একা নেয় ওঠে যত ‘মাল’।
আমি পাই সিকি ভাগ, জগলুর ‘বলাকা’
গালকাটা সুমইন্যা খায় পুরোটা ‘মল্লিকা’।
ভাগ করা আছে সবই, যার যার এলাকা
বুঝাপড়া মজবুত,
এলোমেলো রাজনৈতিক ছড়া- দুই
[আলোচিত বিষয়ঃ ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ]
১
মৃত্যুর কামনা হলে শতভাগ
চলে আসো মেডিকেলের বহির্বিভাগ;
পাঁচটাকা খরচে কাটো যে টিকিট
সময় পেরিয়ে যাবে টিক টিক টিক…
ঘন্টা-ফন্টা নয়, বসো পুরোদিন
টার্ন পেলে ধরে নাও বড়ই সুদিন।
জ্বর-জ্বারী, পেট ব্যথা, নাকি আলসার?
আমার সময় নেই ওসব শোনার;
সমস্যা না শুনেই দিই ‘ডিসিশন’
খস-খস লিখে ফেলি ‘প্রেস্ক্রিপ্শন’;
মাইর দিয়েন্না…
আমার পরশু থেকে এক্সাম কিন্তু আমিও রকিবের মত লেখাপড়া ছাড়া সবই করছি। 😀 মন মেজাজ প্রচুর খ্রাপ। 😡
আমার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো আমি জীবনে কোন প্রকার জোকস মনে রাখতে পারিনা।মানুষ যখন তখন এই বিশেষ কাজটা করে শ্রোতাদের মনোরঞ্জন করে।একবার শুনেছিলাম দিনে ৩ জনকে হাসানোর মধ্যে কি যেন একটা বিশেষত্ব আছে।(এখন মনে নাই) যাই হোক শুনে দু:খ :-/ পাইসিলাম ভেবে যে আমার সেই গুণ নাই।
এলোমেলো রাজনৈতিক ছড়া- এক
[আলোচিত বিষয়ঃ ঘুষখোর, মন্ত্রী, সচিব, রাজাকার, ফারাক্কা বাঁধ]
১
ফিসফাস, উসখুস
খাই আমি শুধু ঘুষ;
মুখে কিছু বলিনা
ফাইলও যে ছাড়িনা।
গলা দিয়ে খাঁকারী
ইঙ্গিতে-আকারি
বোঝানোর চেষ্টা
করি যে প্রচেষ্টা
ঘুষের কি তেষ্টা!