খুব অস্থিরভাবে ঘড়ির দিকে তাকিয়ে আছে অমি। বিকাল চারটা পঞ্চাশ বাজে। আর দশ মিনিট। মাত্র দশ মিনিট।
অমি ক্লাশ ফাইভে পড়ে। বগুড়া জিলা স্কুল। মর্নিং শিফটে। বাবা-মা বিকালে কোচিংএ দিতে চেয়েছিল। ও রাজী হয়নি। বাবা-মা কে বুঝাইছে যে বাসায় রেগুলার পড়লেই হয়। কোচিংএ যাওয়া মানেই সময় নষ্ট। কথা মনে হতে পারে পড়াশুনার ব্যাপারে খুব সিরিয়াস ছেলে। কিন্তু ঘটনা তো অন্য জায়গায়। কোচিং চলে সন্ধ্যা ছটা পর্যন্ত।
বিস্তারিত»




