একটা ব্যপার খুব লক্ষ্য করে দেখেছি ক্যাডেটদের কোন সাফল্য দেখলে খুব ভাল লাগে।যে কোন কলেজের হোক,সিনিয়র জুনিয়র যাই হোক না কেন…সবার কাছে গল্প করে বলি,জানিস,অমুক ক্যাডেট এই করসে,সেই করসে।এটা অন্য রকম একটা ভালো লাগা।একদম অন্তর থেকে আনন্দ হয় ক্যাডেটদের সাফল্যে।
কিছুক্ষণ আগে বুয়েটের ভর্তি পরীক্ষার রেজাল্ট শুনলাম।আমাদের জুনায়েদ ফার্স্ট!কলেজ থেকেই আমরা গল্প করতাম,জুনায়েদ তো বুয়েটে ফার্স্ট হবে নিশ্চিত।এর আগে আমাদের কলেজেরই জুবায়ের ভাই,জুনায়েদের বড় ভাই বুয়েটে ফার্স্ট হয়েছিল।সে ধারাবাহিকতায় জুনায়েদ এমন একটা পজিশনে পৌছেছিল যেমনেই হোক ওরও তা হতে হবে।কলেজেও নাম্বার পাওয়ার রেকর্ড ভেঙ্গে কোচিং এও সেরকম ছিল।ক্যাডেট ফ্রেন্ড সার্কেলের মাঝে যখন কথা হতো জুনায়েদের ব্যাপারটা বলা হতো…আমাদের কলেজের জুনায়েদ……!
বর্ষার সন্ধ্যা
এই বর্ষার সন্ধ্যায় আমার মনে
খুশি জেগেছে
ঘন ঘন গর্জন বৃষ্টির বর্ষন
গাঢ় মেঘ আকাশে।
রিমঝিম স্বরে বারি ঝরে পড়ে
অমিত গোধূলী ঢাকা সন্ধ্যে
ছল ছল শব্দে ছুটে বারিধারা
বাঁশির সুরের ছন্দে।
নীড় হতে আজ বের হয়নি পাখি
সিক্ত জলে কুন্তল
ভিজা পাতার নিচে, মুদে দু’খানি আঁখি
বাঞ্চা লাভে চঞ্চল।
উৎপল পলে পলে,
বিস্তারিত»অসংলগ্ন ভাবনাচিন্তা ……… ভাসা ভাসা ভাষা পর্ব
আলসেমি করে করে অনেক দিন কিছুই লেখা হয়না। এরমধ্যে কয়েকদিন আগে খেয়াল করলাম ইংরেজীতে স্বপ্ন দেখছি। দুই মাস ধরে দিনের মধ্যে ১৪ ঘন্টারও বেশি ইংরেজীতেই কথাবার্তা বললে হয়তো এইরকমই হয়ে যায়। যাহোক, মনে হলো যেমনই হোক একটা কিছু লেখা যাক।
অনেক আগে রিডার্স ডাইজেস্টে একটা জোক পড়েছিলাম৷ একটা টিন এজ মেয়ে তার মাকে গিয়ে প্রশ্ন করলো, মা, তুমি কেন বাবার প্রেমে পড়লে?
মা জবাব দিচ্ছে,
প্রথম পোস্ট: নিজেকে উপস্থাপন
অনেক দিন হয়ে গেল সিসিবিতে নীরব পাঠকের ভুমিকায়। সাহসের অভাবে কোন পোস্ট করা হয়ে উঠেনি। তবে কালে ভদ্রে দুই-একটা মন্তব্য করেছি। আর এই সাহসের অভাবটা আমার চিরদিনই ছিল। প্রতিটি ব্যাচে ভেজাবেড়াল টাইপের দুই-একটা ক্যাডেট থাকে। তদেরই মতো আমি একজন। ভেজাবেড়াল কি রকম? ধরেন, নিচে নিচে বহুত দুষ্টামি ফাজলামি করবে কিন্তু সিনিয়রদের সামনে গেলে, বেটা কিছুই বোঝে না। স্যারদের সামনে গেলেতো অবস্থা আরো বেগতিক, ছাইড়া দিলো দিলো অবস্থা।
বিস্তারিত»কিংকু ইবনে কুদরতে এলাহী
একদিন ইনবক্স খুলে দেখি মেসেজে লেখা, বস আসতেছি। এমনিতেই পক্ক বয়সে বন্ধুবান্ধব খুঁজে পাওয়া খুব মুশকিল। তার উপ্রে খোট্টারদেশে হইলে তো কথাই নাই। জুন মাসের ছয় তারিখে অটোয়ার মুখ উজ্জ্বল করে এসে হাজির হইলেন তিনি নোভা স্কোশিয়ার শিয়াল গ্রাম থেইকা। ওইদিন আবার অটোয়ায় এক্স-ক্যাডেট গেট-টুগেদার আছিল। তারে নিয়ে গেলাম সেইখানে। লকিভুলও (রকিব) তারে দেইখা এক্কেরে গদগদ। তারপর সে ভাবী আর বাচ্চাদের একগাদা ছবিটবি তুইলা এলাহি কান্ডকারখানা।
বিস্তারিত»প্রিয় বন্ধুর কাছে একটি ব্যক্তিগত চিঠি
মোদাব্বের,
কেমন আছিস ? সুখেই তো বোধ হয় আছিস । তোর তো তাই থাকার কথা । ৬ বছরের ছোট্ট অথচ জীবনের সবচাইতে মূল্যবান যে সময়টুকু তোর সংগে কাটিয়েছি তার মধ্যে কখনও কি তোর মন খারাপ দেখেছিলাম ? এই প্রশ্নের উত্তর দিতে বোধ হয় আমাকে চিন্তা করতে হবে না বিন্দুমাত্র । এখনই বলে দিতে পারি – না,দেখিনি । মাঝে মাঝে অবাক হতাম ; আবার হিংসাও লাগতো কখনও কখনও ।
বিস্তারিত»তুমি চলে এসো
হুমায়ূন আহমেদকে যার যেমনই লাগুক আমার কাছে উনি একজন অসাধারন লেখক। গতকাল তার একটি উপন্যাস পড়ছিলাম, নাম ‘নি’। সেখানে একটি কথা ছিল এরকম “পাখিদের নিয়ম সবসময় জোড়ায় জোড়ায় থাকা, একটা পুরুষ পাখির সাথে একটা মেয়ে পাখি থাকবেই। কিন্তু সব ঝাঁকে সবসময় পাখি থাকে বেজোড় সংখ্যক; অর্থাৎ কমপক্ষে একটি পাখি থাকবেই যার কোনো জোড়া নেই”। কি অদ্ভূত সুন্দর একটি ঘটনা, আমরা কখনো বুঝতে পারবো না পাখিটি কোনটি,
বিস্তারিত»ডন আলীমের ১৪ টি কবিতা
(১)
তুমিও হেরে যাবে-
আমাকে হারিয়ে দিলে,
(২)
জানি,
একদিন ফিরে আসতে চাইবে
কিন্তু-
সে সুযোগ তোমাকে দেয়া হবে না
(৩)
প্রেম মানে স্নায়ুযুদ্ধ শেষে
একটি জয় অথবা দুটি পরাজয়
(৪)
স্বপ্নে এসে ডেকেছিল লায়লা ,
চোখ খুলে পেয়েছি
বিষাদের দমকা হাওয়া,
বাকিটা রাত
কেটেছে আমার অনিদ্রা।
ফরজ পালন অথবা ভালোবাসার প্রতিদান এবং একটি জিটুজির আহ্ববান!
জীবনের প্রথম জন্মদিনটা নাকি বেশ ঘটা করে পালন করা হয়েছিলো, স্মৃতিতে নেই, ছবি তে দেখেছি। এর পর মোটামোটি করে আপনজনেরা শুভেচ্ছা টুভেচ্ছা দিত মাঝে সাঝে। ১৯৯৩ থেকে ১৯৯৯ পর্যন্ত ছয়টা বছর বান্ধবীরাই পাঁচ পাঁচটা জন্মদিন পালন করলো, নিজের আকাউন্ট থেকে চকোলেটের পয়সা খসলেও ৬০ জনের ভালোবাসার কাছে সে পরিমান ছিল অতি নগন্য। বেশ কিছু বছর পর জীবনে “উনি” এলেন, বিয়ের কয়েকমাস আগে আলাপ পরিচিতির জন্য কিছুটা সময় আমরা নিলাম।
বিস্তারিত»একটি রেইডের পরিকল্পনা
গতকালকে ফেসবুকে একটি বাসার দারুন কিছু ছবি দেখলাম।বাসাটি এতই পছন্দ হয়েছে যে সেখানে রেইড করবার জন্যে আগ্রহী মানুষ খুঁজছি।ছবিগুলো দেখুনঃ
শুধু বাড়ী নয়,মনে হচ্ছে সেখানকার খানাপিনাও জবরদস্ত,জিভে পুরোদস্তর জল আসতে বাধ্যঃ
এবার যে হাতে এগুলো রান্না হয়েছে সেই দ্রৌপদীয় হাতটি দেখুনঃ
শুধু হাত নয়,বন্ধুবান্ধব সহ পুরো মানুষটাকে খুঁজে নিনঃ
এবার এই বাসায় বসবাসকারি একটি পরীকে দেখুনঃ
এবার বলুন,
বিস্তারিত»দালান আসছে, মানুষ পালাও
একটা একটা করে দালান উঠেছে মেঘ ছুঁয়ে ছুঁয়ে
আর হারিয়ে গেছে আমার আকাশ দেখার স্বপ্ন
আমার বিশাল নীল আকাশটা ছোট হতে হতে
এখন আর দেখাই যায় না প্রায়,এক টুকরো আকাশ
উচুঁ দালান ঘেরা এক টুকরো আকাশ দেখি
পাখি দেখি না।
সপ্তম শ্রেণীর সাতকাহনঃ পর্ব-৪>> “ক্যাডেট কলেজে বেহেশতঃ হাসপাতাল”
যখন থেকে সিসিবি পরিবারের সদস্য হয়েছি, তখন থেকেই একটা আকর্ষণ বা টান কাজ করে, ধীরে ধীরে তা আরো বেড়েছে। কিন্ত নানা ব্যস্ততায় নিয়মিত হতে পারিনি গত বেশ কিছু সময় ধরে। গতকাল ৬ষ্ঠ সেমিস্টারের ক্লাস শেষ করলাম। আর দুইটা সেমিস্টারও দেখতে দেখতে কেটে যাবে। যদিও আমাদের ব্যাচমেট ক্যাডেটরা নিজ নিজ ভার্সিটি থেকে বের হওয়া শুরু করে দিয়েছে। আমরা পিছিয়ে আছি। তারপরও কাল যখন ০৫ ব্যাচের বিদায়ী কনসার্টে আইয়ূব বাচ্চু এসে মাতিয়ে গেলেন,
বিস্তারিত»“শুধু তোমাকে”
একান্তই ব্যাক্তিগত পোষ্ট। তারপরেও শেয়ার না করে পারলাম না। কারন এই কাজটার সাথে জড়িত প্রায় সবাই এক্স-ক্যাডেট।
না পারি গাইতে, না পারি লিখতে। তবু পাগলামির চূড়ান্তটা করেই বসলাম। বন্ধুদের অনেকেই গান এর ভুবন এর মানুষ। আমি শুধুই শ্রোতা । কিন্তূ ইচ্ছে হয় কিছু একটা করতে । স্বপ্ন দেখি। স্বপ্ন বাস্তবতায় রূপ দেয়াতে সাথী হয় মিফতাহ্ জামান (JCC), সারাহ্ বিল্লাহ্,
বিস্তারিত»ঘাস হৃদয়, সুরঞ্জনা
সুরঞ্জনাদের হৃদয় আজ ঘাস,
সুরঞ্জনারা খেলে আজ তাস।
কল ব্রীজ বা ব্রে
প্রচন্ড অনীহা ম্যারেজে।
থ্রি কার্ড বা কুরু,
হলেই না তবে খেলা শুরু।
বাজি সে তো চলবেই
নো রিস্ক, নো গেইন
লাইভ টেলিকাস্ট- কি আপত্তি?

