না, ঠিক মুভির রিভিউ না এটা। নাম দেখে আবার না কেউ এটাকে মুভিটার রিভিউ ভেবে বসেন, তাই শুরুতেই বলে নিলাম। আসলে ছবিটার কাহিনীটা কেন যেন আমার কাছে আনেকটা বাস্তব বলে মনে হল। আমার এক বন্ধু কয়েকদিন আগে বলছিল, লাভ ইজ আ কমপ্লিট বুলশিট। কথাটার বিপক্ষে আমি সেদিন বেশ অনেকক্ষন অনেক কিছু বলেছিলাম। আজ মুভিটা দেখার সময় কেন যেন মনে হচ্ছিল সত্যিই, লাভ ইজ আ কমপ্লিট বুলশিট।
বিস্তারিত»শুরু হচ্ছে ইউরো ২০১২ বাছাই পর্ব
ফুটবল নিয়ে আরো একটা পোস্ট লিখে ফেললাম, সম্ভবত ২০১২ এর আগে ইন্টারন্যাশনাল ফুটবল নিয়ে আমার লেখা শেষ পোস্ট এটা।
২০১২ তে কি? ইউরো, বিশ্বকাপের পর সবচেয়ে জমজমাট টুর্নামেন্ট। ব্রাজিল আর্জেন্টিনা বাদ দিলে সব জায়ান্টকেই পাওয়া যায় এখানে, আর আমার কাছে বিশ্বকাপের চেয়ে ইউরো বড় কারন এখানে যে ১৬ দল খেলে সবাই ক্লাস টিম। এশিয়া কিনবা নর্থ আমেরিকার বা অস্ট্রেলিয়া থেকে শুধু কোটা ফিল আপ করার জন্য কারো খেলা দেখা লাগে না।
বিস্তারিত»বিয়ের বয়স :)
সুপ্রিয় সিসিবিবাসী ভাই ও বোনেরা,
পত্রের শুরুতে আমার শত-কোটি সালাম ও দোয়া রইল। পর সমাচার এই যে, সুদীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর ঈদ-উল-ফিতরের বাঁকা চাঁদ যেমন আসি আসি করছে, ঠিক তেমনি আমাদের সিসিবি-র দুই অতি পরিচিত ও প্রিয় মুখে বিবাহ সংক্রান্ত সুখবরের নিমিত্তে হাসি ফুটতে যাচ্ছে।
জ্বী, ভাইসব, আপনাদের সকল অনুমান মিথ্যা প্রমাণ করে আমি এখন তাহাদের নাম ঘোষণা করিতে যাচ্ছি।
বিস্তারিত»প্রসংগ বারবার শপ
অনেক দিন হলো এখানে লিখি না । লিখবো কি,ঠিকমতো তো ব্লগেই আসার সুযোগ পাই না । সাভারে জয়েন করার পরে আমার এই অবস্থা । এই কয়েকদিনে বেশ কয়েকটা ঘটনা ঘটলোঃ
১) এক্সিবিশনটা ভালই হইছে আলহামদুলিল্লাহ ।
২) আমি আরামের ঘাটাইল ক্যান্টনমেন্ট ছেড়ে সাভারে জয়েন করেছি এবং জয়েন করে চরম খাবি খাইতেছি ।
৩) এর মধ্যে আবার ছোট্ট একটা ঘটনাও ঘটে গেছে ।
কোন বিষাদে মৌনি তুমি…..

কোন বিষাদে মৌনি তুমি একলা দাড়াও নদীর ধারে?
নৌকা চড়ো না,কার অপেক্ষায়?
এখন এমন ভুল প্রহরে দুঃখ ছড়াও আকাশ জুড়ে
পশ্চিমে লাল আবীর ফেলে একলা দাড়াও,একলা কেন?
কার চোখ থেকে ভীষন উদার চুলগুলোকে আগলে রাখো
ঝলমলে সাদা স্কার্ফের আড়ালে?
মৌনি তুমি কি রাত জেগেছিলে কোন ফাল্গুনে পূর্ণিমায়?
দেখেছো কখনো মেঘ ও রোদের গাঢ় অভিমানে
বিকেল হয়েছে?
অরন্যের একটি দিন এবং একটি রাত্রি – ১
১
জুম শটে এক রাশ ধূলা জমে উঠবে ফ্রেমে।
পরের ফ্রেমেই চলে আসবে – রাস্তায় ঝাড়ু দিচ্ছে সিটি কর্পোরেশনের এর ঝাড়ুদার।
জুম আউট করে খালি রাস্তা – আইল্যান্ড ছুয়ে ক্যামেরা ডান দিকে প্যান করে একটি বাড়ির গেটের সামনে এসে স্থির হবে।
গেটের বাম পাশে শ্বেত পাথরে লেখা – বাড়ী নং ২৬৯ / রোড নং ৪।
তারপর ধীরে শর্ট অ্যাঙ্গেলে পিছনের সাদা দেয়ালে বেয়ে দোতলার জানালা।
পাঠকের ডায়েরিঃ একজন শহীদুল জহির এবং জীবন ও রাজনৈতিক বাস্তবতার গল্প
আমার মাঝে মাঝে মনে হয় আমরা লেখকদের চিনতে বড় দেরি করে ফেলি। ঘড়ির কাটা ঘুরে, সময় যায় কিন্তু সময়ের স্রোতে আমরা আসল লোকদের চিনতে বড় দেরি করে ফেলি। আমরা শুধু বাজার কাটতি লেখকদের চিনি আর চিনি টিভি নাটকের লেখকদের। তারপরেও আমরা নিজেদের পাঠক বলি। তাই সামান্য কিছু পাঠকগন্ডি পেরিয়ে একজন শহীদুল জহির কিংবা মাহমুদুল হকের সাথে আমাদের পরিচিত হতে অনেক দিন লাগে। কে জানি একবার বলেছিল সত্যিকার লেখকেরা একসময় না একসময় বেরিয়ে আসে তাই মৃত্যুর পরে হলেও তাদের লেখা ডানা মেলে।
বিস্তারিত»এন্ড লেট দেয়ার বি ডার্কনেস..
আজকাল কিছুই যেন ভাল লাগে না। অযত্নে বেড়ে ওঠা চুল-দাড়ি তাকে কুটকুট যন্ত্রনা দেয়। রিক্সার টিং টিং, গাড়ির আর্ত চিত্কার কিছুতেই যেন বোধগম্য হয় না। চারিদিকের কোলাহল-কলমের কালি সবই যেন কালোময় আর কালোর মায়ায় আবদ্ধ ও আছন্ন। অনির মনটা আজ বড় বিষন্ন, বিমর্ষ।
ছোট ছোট সপ্নগুলি যখন ভাঙ্গা কাচের চুড়ির মতন ঝিন-ঝিন শব্দে ভেঙ্গে পড়ে, তখন অনির মনে হয়, জীবনটা এখানেই সমাপ্ত করে দেইনা কেন?
বিস্তারিত»বালক ও বালিকা-১
আই এস এস বি ছিল গত ২২ তারিখে।২৫ তারিখে গ্রীন কার্ড নিয়ে বের হলাম আল্লাহর রহমতে।সেই সৌজন্যে একখানা কবিতা।সবাই দোয়া করবেন।
………………………………………….
-“তুই আমার বউ হবি ,খুকী?”
বলতেই ঠাস করে চড়
মারলো ও পাড়ার বুঁচি
-“নিয়ে যা খেলনা যা তোর।”
-“দেবো না পুতুলের বিয়ে
কুল ফুলে বানাবো না নথ
আমলকী একা একা খাবো”
-সরে যা,ছেড়ে দে ও পথ।”
তোমার জন্য আমি
কখনো বলে দাওনি তুমি
অন্ধকারকে ভীষন ভয় তোমার।
তারপরেও আমাকেই তা বুঝে নিতে হয়েছিল;
ঠিক যেমন ভাবে বুঝে নেতে হয়েছিল
তোমার ভালবাসার অজানা ভাষা।
…নতুন করে পাঠগ্রহন শুরু হল তোমার কাছে।
শিখতে থাকলাম অনেক কিছুই-
যতক্ষন আমি তোমার কাছে থাকি,
চিক চিক করতে থাকা উজ্জল চোখ দুটি তোমার
বলে দেয় এর নাম “পাওয়ার আনন্দ”।
এক মুহুর্তের বিরহে ব্যাথায় বিবর্ন
তোমার মুখ আর
হাজার মানুষের ভীড়ে আমাকে খুজতে থাকা
চঞ্চল দুটি চোখ তোমার
নিমিষেই কি প্রশান্ত হয়ে যায়
বলে দেয় এর নাম “স্বস্তি”।
“মহান ভূত রজনী” এবং এম সি সি!!
২৫শে আগস্ট! মহান ভুত দিবস!!
ক্যাডেট কলেজের আন-অফিশিয়াল একটা স্পেশাল দিন।
এই দিনে MCC-র বিভিন্ন জায়গায় ভূত দেখা যায়। শুধু তাই নয়, সেই সব ভুতেরা নাকি সুযোগ পেলেই ভূত দিবস উপলক্ষে মকরা ক্যাডেটদের পাঙ্গানোও শুরু করে!!! মকরা ক্যাডেটরা তাদের 2nd choice. মূলত তাদের প্রথম পছন্দ ক্লাস সেভেন এবং এইটের নিরীহ অথবা কালারড পোলাপাইন।
কাহিনী শুরুর আগে আমাদের জেনে নেওয়া উচিত ভূত পেত্নী কি জিনিস!!!???
বিস্তারিত»সমসাময়িক গল্প
শিরোনামহীন কথোপকথন – তিন
– হ্যাল্লো, জান্টুস! দেরি হলো কেনো ফোন রিসিভ করতে? আমি সেই কখন থেকে ট্রাই করতেছি।
– স্যরি, বাবু! আমি তোমাকে এফ,বি-তে অনলাইন দেখে বাজ দিয়ে বসে ছিলাম। ফোন ছিল ব্যাগে। বুঝবো কি করে বলো? রিংগার, ভাইব্রেশন সবই তো অফ করে রাখতে হয়। তোমার কোন ট্রেইস না পেয়ে এইমাত্র ফোন চেক করলাম।
– ওক্কে, ওক্কে, বুচ্ছি। বাট ফোনটা তুমি চেইক করবা নাহ?
বিস্তারিত»সাপ্তাহিক ২.৩
এই সপ্তাহান্তটা ভালই কাটলো, দলবেধে শহরে গিয়ে ইফতার, দুর্দান্ত আড্ডা, রাতভর মুভি, দিনভর ঘুম আর সব কিছুর সাথে অনবরত বৃষ্টি, এক কথায় দারুন।
তবে সপ্তাহের শুরুটা ছিল পুরো উল্টো। সারা রাত জেগে পড়াশুনা, লেখালেখি, তারপর সারাদিন বাইরে রোদে বৃষ্টিতে ভিজে পুড়ে বকর বকর। রোজা রেখে এগুলো করে পুরো নাভিশ্বাস উঠে গিয়েছিল। তবে এসবের থেকেও ভয়াবহ ছিল ফ্যান্টাসী ফুটবলের ফলাফল। এর চেয়ে বাজে সূচনা মনে হয় সম্ভব ছিল না।
বিস্তারিত»মেঘের শহর দার্জিলিংয়ে-১
২০০৭-এর কথা…
যাবই যাবো দার্জিলিং…খুবই সোজা যাওয়াটা, কঠিন শুধু ভোরে উঠে গুলশানে ভারতীয় দূতাবাসে দাঁড়িয়ে ভিসাটা আদায় করে নেয়া, আদায়ই বললাম, কারন এই আমার আগে ভারত যাওয়া না হওয়ায় ভিসা পাইনি প্রথমে। পরে দূতাবাসে পরিচিত একজন খুঁজে বের করে তার সহায়তায় ভিসা মিললো…..
পরে জেনেছিলাম ভারতের স্বাধীনতা দিবস (১৫ আগষ্ট) সামনে থাকলে ভিসা প্রদানে আরো বেশি কড়াকড়ি আরোপ করা হয়:(… দুর্ভাগ্যজনকভাবে সেসময়েই আমরা যাবার প্ল্যান করছিলাম।
বিস্তারিত»