গত বছর এই ২৮ এপ্রিল তারিখেই কাজী সালাউদ্দিন ও তার কমিটি ফুটবল ফেডারেশনের দায়িত্ব গ্রহন করে। তারপর থেকে সালাউদ্দিনের হাত ধরে অনেক খানি এগিয়েছে ফুটবল। নিয়মিত হয়েছে ঘরোয়া লীগ, হয়েছে কোটি টাকার সুপার কাপ। আর এখন হচ্ছে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্ব। নতুন কোচ ডিডোর অধীনে খেলা প্রথম ম্যাচের পারফরম্যান্স আশাবাদি করে তুলেছে সবাইকে। আজ ২য় ম্যাচে তারা খেলবে মায়ানমারের সাথে। এ ম্যাচে জিততে পারলে এএফসি চ্যালেঞ্জ মূল পর্বে খেলা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।
বিস্তারিত»আমি লিখতে পারিনা।
মোট কথা আমি লিখতে পারিনা। বাংলা লিখার চর্চা সেই ক্লাস টেন এর পর আর হয় নাই। মজা করে লিখার প্রশ্নই আসেনা, কারন ফাইজলামো ছোটবেলা থেকেই একটু কম করি। সাহিত্যিক ব্লগার ভাই বোনেরা আমার লিখা ক্ষমাসুন্দর চোখে দেখবেন, আপনাদের ফাটাফাটি সুন্দর লিখাগুলো পড়ে আমি এতদিন কিছু লিখার সাহস করি নাই।
আমাদের বাসায় জগাখিচুড়ি অবস্থা। বাসা বদলি হচ্ছে। আমার আম্মু খুব গোছালো টাইপের মানুষ,
বিস্তারিত»উৎসর্গঃ আমার কাছের দু’জন বন্ধুকে!
আমরা খুঁজি স্পর্শে হঠাৎ সচকিতে চমকে উঠা,
রাত্রি জেগে গল্প কথায় আবেগগুলো দমকে উঠা,
উথলে উঠা ভালোবাসা,চুমুর বিদায় কথা শেষে-
আমরা খুঁজি স্বপ্নালু ঘুম স্বপ্ন ভীষণ ভালোবেসে!
আমরা দু’জন বন্দী থাকি অনেক দূরের খাঁচার ভেতর,
তবুও হৃদয় সময় সময় মিশছে এসে নিকটতর,
আমরা দুজন হাতটি ধরে হাটছি এখন অন্ধকারে
লোকের চোখের আড়াল খুঁজি; মনের কপাট বন্ধ করে-
রাখাল থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর
লেখাটা পড়ে আমি নিজের চোখের পানি আটকে রাখতে পারিনি। এ তুলনায় আমি-আমরা কতো ভাগ্যবান (!!) ছিলাম। লেখাটা একজন প্রাক্তন ক্যাডেটকে নিয়ে। তার জীবনের কাহিনী, কল্পনাকেও হার মানায়। আমরা এবিসি রেডিওতে তার ওপর এরকম একটা প্রতিবেদন কাল প্রচার করবো আশা করি। নিচের লেখাটা যখন ছাপা হয় তার পরে সম্প্রতি এই মানুষটির জীবনে একটা পরিবর্তন এসেছে। তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নেরর দায়িত্ব নিচ্ছেন কাল বা পরশু। সে কারণে মূল লেখার সঙ্গে আমার শিরোনামের পার্থক্য।
বিস্তারিত»রোকযানা ও রোকযানা …
১…
ফার্স্ট ইয়ারে আমার রুমমেট ছিল সাব্বির, ফাহিম আর মহিব। মহিব আর ফাহিম ফৌজদারহাট ক্যাডেটের। ক্যাডেট কলেজগুলোর মধ্যে সবচেয়ে সিনিয়র কলেজে পড়ার কারণে তারা নিজেদের “বাপ বাপ” মনে করতো। আমরা জুনিয়র ক্যাডেটের পোলাপান নিজেদের “ছেলে ছেলে” মনে করি কিনা- এই নিয়ে তাদের কোন ভ্রূক্ষেপ ছিল না।
খোঁটা মারার নানাবিধ বিষয়ের মধ্যে তাদের সবচেয়ে প্রিয় বিষয় ছিল গান। আমরা রোটেন “বিসিসি”র ক্যাডেটরা নাকি চরম ক্ষ্যাত।
বিস্তারিত»ক্লাস নাইন(কিছু টুকরো স্মৃতি)
ক্লাস নাইনের ২টা পর্ব লেখার পরও কিছু কথা বাকি পরে গেলো,মুস্তো মনে করিয়ে দিল তাই আবার লিখলাম। 🙂
আমাদের একডেমী ভবনের মাঝখানে একটা তাল গাছ ছিল। একদিন প্রেপে আসার পর দেখি ২টা পাকা তাল পরে আছে কেউ দেখেনাই, আমরা তাড়াতাড়ি তাল নিয়ে টয়লেট এ ঢুকলাম।রেখে দিলাম একদিন। পরের দিন একাডেমি গিয়ে দেখি টয়লেট এ তালের বিশাল গন্ধ। কী আর করার সবাই দাত দিয়ে তাল ছিল্লো।
শোক সংবাদ
গত শুক্রবার (২৪ এপ্রিল) ওমরাহ্ পালন শেষে জেদ্দায় ফিরার পথে সড়ক দূর্ঘটনায় তিনজন বাংলাদেশী অধ্যাপক নিহত হয়েছেন । তারা তিনজনই কিং খালেদ বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। নিহতরা হলেন-
১। প্রভাষক শাকিল আহমেদ সোহেল
২। ডঃ আখতারুজ্জামান আফরোজ
৩।সারজিয়া সাজীব
তালিকার ২য় ও ৩য় জন স্বামী স্ত্রী । আরো ২ জন আহত অবস্থায় হাসপাতালে আছেন। বিস্তারিত দেখতে ক্লিক করুন।
ভীষণ কষ্ট হচ্ছে তারপরও তালিকার ২য় ও ৩য় জন সম্পর্কে একটু বলছি।
বিস্তারিত»দিনলিপিঃ আতকা আড্ডা
কয়েকদিন ধরে অফিস খুব বোরিং লাগতেছিলো। একই কাজ, একই রুটিন।ধুর। এটাও কোনো জীবন। আজকে হঠাত বিকাল বেলায় মেজাজ খুব খারাপ লাগতেছিলো। ধুর আর অফিস করে ভালো লাগতেছিলো না।একটু রিলাক্স দরকার। কামরুলকে ফোন দিলাম কই তুই? জানালো সে বাসায়। বললাম “এক ঘন্টার মাঝে আড্ডা দিতে চাই। এক কাজ কর। ক্যাডেট কলেজ ক্লাবে চলে আয়”। বল্লো “ঠিক আছে আয়।”
আমি অফিস থেকে বের হলাম সন্ধ্যা সাত টায়।রওয়ানা হলাম ক্যাডেট কলেজ ক্লাবের উদ্দেশে।
যুদ্ধাপরাধীদের বিচার ও মুভি: জাজমেন্ট অ্যাট নুরেমবার্গ

১। আমি কম্পিউটার সিটির রায়ানস থেকেই ডিভিডি বেশি কিনি। টেলিভিশন চ্যানেলগুলোর কল্যানে কিছু ফাও আয় হয়। কিছু বাড়তি অর্থ পকেটে আসে আর আমি ছুটে যাই রায়ানস-এ। নতুন ছবির চেয়ে আমি বেশি খুঁজি পুরোনো ছবিগুলো। একদিন যেয়ে দেখি অনেক পুরোনো একটা ছবি, জাজমেন্ট অ্যাট নুরেমবার্গ। কিনতে এক সেকেন্ডও ব্যয় হয়নি আমার।
মনে আছে একসময় বিটিভিতে সাটারডে নাইট মুভিতে অনেক ভাল ভাল ছবি দেখাতো।
হারিয়ে গেলাম
অনেক আগে লেখা একটি কবিতা । সবাই কবিতা দিচ্ছে দেখে আর নতুন কবিতা লেখতে না পেরে। আগে সচলায়তনে পোষ্টিত ।
হারিয়ে গেলাম
কেউ খুঁজলনা ,কেউ খুজেঁনা,
তাই হারিয়ে গেলাম।
বিশ্বসংসার তন্নতন্ন করে খুজঁলাম
কেউ নেই আমার অপেক্ষায়।
আমার লেখা……?
ক্যাডেট কলেজ ব্লগ।। বেশ কিছুদিন আগেই এই ব্লগের সদস্য হয়েছি। খুব ভালো লাগছে সবার লেখা পড়ে। কিন্তু নিজে কিছু লেখার সাহস পাচ্ছি না। যত গুলো লেখা পড়লাম আমার কাছে মনে হলো সবগুলোই আসাধারণ। সবাই অনেক ভালো লেখে। অনেক সুন্দর সুন্দর গল্পো, কবিতা, রম্য রচনা, ভ্রমন কাহিনি, ক্যাডেট জীবনের ঘটনা ইত্যাদি অনেক ধরনের লেখা পড়লেই মনে হয় সবাই বুঝি প্রফেশনাল লেখক।
সত্যি কথা বলতে কি,
বিস্তারিত»ভালোবাসার বন্ধুত্ব- ১০
এএফসি চ্যালেঞ্জ কাপঃ বাংলাদেশের শুভ শুচনা
ঘরোয়া ফুটবলের নবজাগরনের সাথে তাল মিলিয়ে এবার জাতীয় দলও জেগে উঠেছে। দীর্ঘ ২৫ ম্যাচ পরে আন্তর্জাতিক খেলায় জয় পেয়েছে বাংলাদেশ। এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বের ১ম খেলায় তারা কম্বোডিয়াকে হারিয়েছে ১-০ গোলে। খেলার দ্বিতীয়ার্ধে এনামুল জয়সূচক গোলটি করে। দিনের ১ম খেলায় মায়ানমার ম্যাকাওকে হারিয়েছে ৪-০ গোলে। লীগ পদ্ধতির এ টুর্নামেন্টের শীর্ষস্থান অর্জনকারী দল সরাসরি খেলার সুযোগ পাবে এএফসি চ্যালেঞ্জ কাপে।
আজকের খেলায় বাংলাদেশ অনায়াসেই ৪/৫ গোলের ব্যবধানে জিততে পারত,
বিস্তারিত»মিতির
১.
অন্ধকারের যুবকেরা অন্ধকার খুঁজে ফেরে। মূলত জায়গাটা তাদের চেনাই। তবু তারা আরো রাত বাড়ার অপেক্ষায় থাকে। আরো অন্ধকারের অপেক্ষায় কিংবা গাঢ় অন্ধকারের অপেক্ষায়। যুবকদের যেকোন নামই হতে পারে। সুমন, বিল্টু কি মন্টু! নামে কি আসে যায়? তারা অন্ধকারের মানুষ। নামগুলোও তাই অন্ধকারেই থাকুক।
২.
মিতির চাইছিল না তবু দেরি হয়ে গেল। সে এসেছিল তার বাবু সোনার কাছে। ভারি দুষ্ট হয়েছে আজকাল।
খেরোখাতা – মনের আলমারীতে সাজিয়ে রাখা ভালোলাগার পৃষ্টাগুলি (প্রথম কিস্তি)
১। ফ্লাশ-ব্যাক
ক্লাস থ্রী কি টুতে পড়ার সময় বাবা আমাদের জন্য একটা টুকটুকে লাল বল কিনে আনলেন। তিন নম্বর সাইজের মত বলটা, সারা গায়ে ছোট ছোট রাবারের ফুটকি। প্রথম রাতে বলটা মাথার কাছে নিয়ে ঘুমালাম। সে কি উত্তেজনা আমার ভিতরে। একটু পর পর ঘুম থেকে উঠে বলটা নেড়ে দেখতাম। পাড়ায় আমাদের দাম বাড়িয়ে দিল এই একটা বল। অনেক পরে, ক্লাস সিক্সে জিলা স্কুলে বাস্কেটবল গ্রাউন্ডের বল দেখে বুঝেছিলাম আমার বাবা আমাকে একটা ছোট বাস্কেটবল কিনে দিয়েছিলেন সে সময়।
বিস্তারিত»