একটি আজাইরা পোষ্ট : ফিরে দেখা

অনেকদিন থেকেই ঠিক করে রেখেছিলাম যেই দিন আমার ৫০তম পোষ্ট আসবে, সেইদিন এই উপলক্ষে একটা পোষ্ট দিবো। তাহলে এক কাজ এ দুই কাজ হবে। নিজেরও একটা পোষ্ট বাড়বে সেই সাথে কলেজেরও। হঠাত খেয়াল করে দেখি গত পোষ্ট টাই ছিলো আমার ৫০তম পোষ্ট। খেয়াল করা হয় নাই।ধুর খেয়াল না করার জন্য আমার ব্যান চাই। :bash:
৫০তম পোষ্টে এসে লিখতে বসে হঠাত পিছনে ফিরে তাকালাম। কি পেলাম ,

বিস্তারিত»

‘পরানের গহীন ভিতর’- সিসিবি স্মৃতিচারণ সঙ্কলন (সংশোধিত)

অবশেষে অনেক প্রতীক্ষার পর প্রকাশিত হলো সিসিবির প্রথম ই-বই ‘পরানের গহীন ভিতর’।
প্রথমবার বলে এতে শুধুমাত্র ক্যাডেট কলেজ নিয়ে স্মৃতিচারণমূলক লেখাগুলি থেকে বাছাই করে লেখা রাখা হয়েছে। ভবিষ্যতে ভিন্নধর্মী লেখাগুলিকে নিয়ে আরো সঙ্কলন প্রকাশের ইচ্ছা সিসিবি প্রকাশনা পরিষদের রয়েছে।

প্রথমবারের অনভিজ্ঞতার কারণে এতে হাজারো রকমের ভুল রয়েছে । আমরা সবার কাছে এর জন্যে আন্তরিক ভাবে দুঃখিত। আশাকরি সিসিবির সকল সদস্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

বিস্তারিত»

ক্যাডেট কলেজ উইথ বাংলালিঙ্ক(ভিডিও)

কারেন্ট এফেয়ার্স ডিসপ্লে উপলক্ষ্যে কলেজে অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম আমদের ক্লাসমেটরা মিলে!এর মাঝে একটা ছিলো বাংলালিঙ্কের এড!কাজটা সবার তখন ভালো লেগেছিল!আশা করি এক্স-ক্যাডেটদেরও লাগবে!ইউটিউবে আপলোড করার জন্য শরীফ এবং সালমানকে থ্যাঙ্কস!আর ভিডিওটাতে যে পিচ্ছিটা অভিনয় করেছে,ক্যাডেট মামুন,ক্লাস এইট!চমৎকার অভিন্য করেছে!অবশ্য কাদানোর জন্য ওকে অনেক পাঙ্গাতে হয়েছিলো!
ক্যাডেট কলেজ নিয়ে এই ভিডিওটা ক্যাডেটরা অবশ্যই দেখবেন!

ক্যাডেট কলেজ উইথ বাংলালিংক ভিডিও

আরেকটা ভিডিও,ম্যাথ ক্লাসে ডান্স!

বিস্তারিত»

ল্যাম্পপোস্ট

ল্যাম্পপোস্ট,
ন্যুব্জঘাড়ে, কতনা রোদ বৃষ্টি সয়ে!
দাঁড়ায়ে রয়েছ তুমি রাস্তার পাশে,
কোন এক গূঢ় অভিলাষে।
তোমাকে দেখেনা কেউ,
তবু মানুষের পথে তুমি ঢেলে দাও
অবিরাম পথ চলা আলো।
পোকাদের প্রবল বিরোধ, বয়স্ক মলিন খোলস;
সব বাঁধা ভেদ করে উজ্জ্বল তোমার হৃদয়,
অন্ধকারে মিলে যাওয়া পথ চিরে এনে দেয়
মানুষের চলার ঠিকানা।

বিস্তারিত»

ভালোবাসার বন্ধুত্ব- ০৮

ভালোবাসার বন্ধুত্ব- [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭]
৩৪।
পরদিন সকালে অয়ন নীল্ কে ঘুম থেকে ডেকে তুললো।
নীলঃ কিরে আজকে তো ক্লাস নাই, তুই এতো সকাল সকাল কই যাস?
অয়নঃ যাই একটু ডেটিং করে আসি বউ এর সাথে।
নীলঃ শালা দুই দিন হলো না প্রেম হইছে,

বিস্তারিত»

আচার ০১৮: পরবাসীর রোজনামচা

১।
গত তিন চার দিন ধরে বাসা থেকে বের হই না। থিসিসের “কে কি করছে” পার্ট শেষ, সুতরাং ইউনিভার্সিটিতে থেকে কাজ করার বাধ্যবাধকতা নাই। এখন লিখতেছি “আমি কি করছি” পার্ট, যেটা আছে মাথার ভেতরে আর ল্যাপির মধ্যে। সুতরাং বাসা থেকেই কাজ করি। বাসা থেকে কাজ করার সুবিধা হলো ক্ষিদা লাগলেই কিচেনে গিয়ে কিছু একটা বানিয়ে নেয়া যায়। দিন কাল ভালোই যাচ্ছে, ক্ষিদা লাগলে কিচেনে যাই।

বিস্তারিত»

ভার্টিগো

ডাক্তার যখন বললো আমার রোগের নাম ভার্টিগো, আমি একটু চমকাইয়া গেছিলাম। আমি তো জানতাম ভার্টিগো একটা সিনেমার নাম। হিচককের সেরা ছবির একটা ভার্টিগো। ভাবলাম এতো বেশি মুভি দেখি বলে রোগটাও বাধাইলাম শেষ পর্যন্ত একটা মুভির নামে।
বিছানায় শুয়ে শুয়ে মোবাইলে ইন্টারনেট ঘাটা শুরু করলাম। প্রথম লাইনটা পড়ে আবার চমকাইলাম। লেখা আছে এটা একধরণের ‘স্পিনিং মুভমেন্ট’। আসলেই চার দিন আমার মাথাটাকে শেন ওয়ার্নের হাতের বলের মতো মনে হইছে।

বিস্তারিত»

অশিরোনাম গ্রন্থনা

…তাকিয়ে থাকার মাঝে এক নিপুণ শিল্প অনেকটাই বিমূর্ত হয়ে লুকিয়ে থাকে। শুধুমাত্র দু’চোখ মেলে তোমার দিকে চেয়ে থাকা যায়। সেই নিস্তরঙ্গ চোখে জল-কাদা-রোদ লেগে ঝাঁঝরা রাতের ঝাঁঝ জমে, আর সেভাবেই তাকিয়ে থাকায় ক্লান্ত না হয়ে খুশি হই আমি।…

…সকালে চোখ মেলতেই বুকের ওপর থেকে জোড়া পায়রা উড়ে গেল! ধবল জোড়া কবুতরে থাকে অদ্ভুত শিহরণ, পায়রার বুকে এমন শুভ্রতা বিকিরিত হয়; এবং আমি বুঝে উঠি এই সকল প্রেম,

বিস্তারিত»

ছোট মুখে কিছু বড় কথা (রাজনীতি সম্পর্কিত)

জানিনা আমার এই লেখাটা কে কিভাবে নেবেন। হয়ত পর্যবেক্ষণ ক্ষমতা ততটা পরিপক্ক হয়নি বলে লেখার অনেক বিষয়ে ভুল চিন্তাধারায় প্রতিফলন ঘটেছে। তাই শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করছি ক্ষমাসুন্দর দৃষ্টিতে ভুলগুলো শুধরে দেবেন।

রাজনীতি সচেতন নাগরিকরা গণতান্ত্রিক দেশের উন্নয়নে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে। আর আমাদের দেশের প্রায় ৯০% প্রাপ্ত বয়ষ্ক মানুষের আড্ডার বিষয় হচ্ছে ‘রাজনীতি’। কিন্তু তাই বলে কি আমরা বলতে পারি যে তারা সবাই রাজনীতি সচেতন?

বিস্তারিত»

দ্বন্দ্ব

-ভাইয়া তুই কি বের হচ্ছিস?
-কেন কিছু বলবি আপু। আয়নায় শার্ট ঠিক করতে করতেই বললাম।
-তোর সাথে আজ বের হব ঠিক করেছিলাম বিকেলে।
আমার এই জমজ বোনটা কখনো আমাকে কিছু বললে আমি না করতে পারি না কিন্তু আজ আমার এমন একটা কাজ যে সেটাও বাদ দেয়া যাচ্ছে না কি যে করি।

বিস্তারিত»

ফুটবল প্যাচাল ০২

১৯৯৪ ও ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিলদলের কোচ কার্লোস আলবার্তো পেরেইরা আর লুইস ফিল স্কলারী একটা বিষয়ে একমত ছিলেন; তা হলো বিশ্বকাপের টুর্নামেন্ট জেতা কোয়ালিফাইং রাউন্ড থেকে সোজা ছিলো। কোয়ালিফাইং রাউন্ডে দুইবারই ব্রাজিল হেরেছিলো বলিভিয়ার কাছে। তারমানে তারা কি দাবী করতে চান বলিভিয়া, ইকুয়েডর এর মত দলগুলো ইটালী কিংবা ফ্রান্স থেকেও শক্তিশালী। কারন আসলে আবহাওয়া, কন্ডিশন আর অবশ্যই উচ্চতা। বিভিন্ন দেশ সমুদ্রপৃষ্ঠ থেকে বিভিন্ন উচ্চতায় অবস্থিত।

বিস্তারিত»

ফটো ব্লগঃ জাস্ট সেলোগ্রাফী-১০ (সিসিবি গেট টুগেদার)

এইরকম একটা ইভেন্ট গেলো আর আমি সেলোগ্রাফী না দিয়ে কেমনে থাকি? যদিও শেষ পর্যন্ত থাকতে পারি নাই। অফিসের প্রোগ্রামের কারনে আমি তানভীর বের হয়ে গেছিলাম আগেই। তাই কিছু সেলোগ্রাফী :just: দিলাম আর কি।

বিস্তারিত»

জমজমাট সিসিবি আড্ডা

রিকশায় করে কাইয়ূম ভাই আর আমি যখন এবিসি অফিসের নিচে গেলাম ঘড়ির কাটা তখন সাড়ে চারটা ছুই ছুই। আমাদের আগেই দেখি একটা নতুন জামাইয়ের মতো পাঞ্জাবি পরে জিহাদ আর খোঁচা খোঁচা দাঁড়ি নিয়ে মুহাম্মদ দাঁড়িয়ে গল্প করছে এডজ্যুট্যান্ট ইউসুফ ভাইয়ের সাথে। পিছনের রিকশায় ছিলো ব্লগের আসল জামাই মাস্ফু আর রেজোয়ান। ওরা এসে পৌছানোর পর ওখানে দাঁড়িয়েই গল্প শুরু হয়ে গেলো। ইউসুফ ভাইকে লাইটার দিয়ে একটা বেনসন ধরিয়ে দিলাম,

বিস্তারিত»

ফেইড-লেদার জুতো

আজ ছুটির দিন সকালে বেরোতে হলো কাজে। এমনিতে আমার ঘুম ভেঙে উঠতে উঠতে বেলা চড়ে যায়। কিন্তু আজকে চাকরির টান, পেটের গান। তাই সকালেই মশারি ভাঙলাম। ধুম ধাশ ঠাশ ধড়ক্কাট ঠুশ। এমন করেই চারকান ছেড়ে মশারিটা ভেঙে পড়ল, যেভাবে ফিনিক্স বিল্ডিংটা ধ্বসে গিয়েছিল, যেভাবে মার্কিন ইকনোমি চুরমার হয়ে ভেঙে পড়ছে! আমি খুশি হই! কিন্তু আজ দপ্তরে খুটখাট করে কাজ করতে হবে সারাদিন। বাতিগুলোও নিশ্চয়ই বিরক্ত হবে!

বিস্তারিত»

গ্রামীন ক্ষুদ্রঋণ সম্পর্কে আমার মূল্যায়ন

(প্রথমেই একটা কথা বলে নেই।- পাঠকের সুবিধার্থে আমি সর্বনিম্ন সংখ্যক তথ্যসূত্র উল্লেখ করেছি। আমি কোন তথ্য উইকিপিডিয়া থেকে নেই নাই, নিয়েছি পিয়ার-রিভিউড জার্নাল আর স্বীকৃত একাডেমিক সংকলন থেকে। আর ইচ্ছে করেই কিছুটা পেছনের দিকের রেফারেন্স ব্যবহার করেছি এই কারণে যে, কেউ যেন ভাবতে না পারে যে এই গবেষণা পেপারগুলো ডঃ ইউনূসের নোবেল পুরষ্কারের খ্যাতির কারণে ইর্ষান্বিত হয়ে লিখা হয়েছে।)

গ্রামীন ব্যাংক কি, কবে কোথায় এর শুরু হয়েছে,

বিস্তারিত»