একটি অপ্রাসঙ্গিক কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই

আমি এই ব্লগ-এ একজন নবাগত…কারণ আমি খুব বেশীদিন হলো এখানে আসিনি।
কিন্তু এর মাঝেই আমার মনে হয়েছে…এখানে কিছু SPECIFIC REGULATION FORMULATE করার প্রয়োজনীয়তা শুরু হয়ে গিয়েছে।

বিস্তারিত»

আরো কত দূর, বলো মা!

= বাংলাদেশের ইতিহাসে সংযোজিত হল আরো একটি বেদনাদায়ক, মর্মান্তিক ও লজ্জাস্কর অধ্যায়।
= স্নেহাস্পদ মশিউর, রহমান শফিক সহ আরো অনেক সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাদের এই মর্মান্তিক হত্যাকান্ডে অত্যন্ত মর্মাহত।
= বিডিআর সপ্তাহ উদ্‌যাপনের সময় ইন্টেলিজেন্সের ব্যর্থতা আর কুচক্রীমহলের ষড়যন্ত্রে প্রাণ দিতে হল দেশপ্রেমিক সেনাবাহিনীর তথা বাংলাদেশের সোনার সন্তানদের।
= এই অপূরণীয় ক্ষতি আমাদের দেশের জন্য বড় বেশি ভারী।
= এই মূহুর্তে বাংলাদেশের বেশিরভাগ বিডিআর সেক্টরগুলো নেতৃত্ববিহীন অবস্থায়।

বিস্তারিত»

আমার কিছু প্রশ্ন ছিলো

“সিসিবি-র সবার প্রতি…সকল এক্স ক্যাডেটদের কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে।
প্রশ্ন-১

সানাউল্লাহ ভাই, কিংবা অন্য যে কোন ভাইয়েরা…
আমাদের মাঝে থেকে…(আমরা যারা ডিফেন্স-এ আছি)…আমরা যদি সবাই এখন চাকুরী ছেড়ে চলে আসি…, যদি আর মাথা নীচু করে…বুকের সাহসটুকু মুছে ফেলে চাকুরী করতে রাজী না থাকি…জাতির কাছে নিজেদের সত্যিকারের অবস্থান দেখে (আমরা সব চোর…বাটপার…অশিক্ষিত/অল্পশিক্ষিত…অ-দেশপ্রেমিক…অহংকারী…অসৌজন্যমূলক আচরণকারী…সুবিধাভোগী…তালিকার বাকীসব মনে নেই) এই বা** চাকুরীকে লাত্থি মেরে চলে আসি……

বিস্তারিত»

দেশপ্রেমিকের লেখা

[এই লেখাটি কেবলমাত্র প্রচন্ড নিরাবেগ, স্থিরবুদ্ধি এবং চিন্তাশীল দেশপ্রেমীদের জন্যে…কাজেই, পিলখানায় নিহত/নিখোঁজ কতিপয় “অসাধু/দুর্নীতিবাজ” আর্মি কিংবা এই ঘটনায় বিন্দুমাত্র মন খারাপ করা পাবলিকরা এটা পড়ার প্রয়োজন নেই!!!!!!]

কেস-১
আমার মতে আমরা যাঁরা বুদ্ধিজীবি… আমরা যাঁরা রাজনীতিবিদ…আমরা যাঁরা ব্যবসায়ী…এবং অন্যরা… আমরা-ই শুধুমাত্র সত্যিকারের দেশপ্রেমী।
আর দেশপ্রেমী হলো বাংলাদেশের সীমানা পাহারা দেয়া বিডিআর জওয়ানেরা। তাঁদের লাল, নীল, বেগুনী, সবুজ, হলুদ সালাম।
আর,

বিস্তারিত»

পিলখানায় অকালে ঝরে যাওয়া ভাইদের সম্মানে

এ লাশ আমরা রাখবো কোথায়?
শামসুর রাহমান
এ লাশ আমরা রাখব কোথায় ?
তেমন যোগ্য সমাধি কই?
মৃত্তিকা বলো পর্বত বলো
অথবা সুনীল সাগর-জল-
সব কিছু ছেঁদো, তুচ্ছ শুধুই।
তাই তো রাখি না এ লাশ আজ
মাটিতে পাহাড়ে কিংবা সাগরে,
হৃদয়ে হৃদয়ে দিয়েছি ঠাঁই।

বিস্তারিত»

ইন্না লিল্লাহ…..(সাময়িক পোস্ট)

আর টি ভি এইমাত্র মাজহারুল হায়দার (এ ডি সি টু ডি জি বি ডি আর) এর লাশ সনাক্ত করার খবর দিল। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। আল্লাহ ওর আত্মার মাগফিরাত দিন।

বিস্তারিত»

ছবিতা ১:

আমায় একটু ছুটি দেবে,
আপিস ছেড়ে, অনেক দুরে…
এই আকাশের অন্যপারে
আমায় একটু যেতে দেবে?

বিস্তারিত»

!অবৈধ মাল!

সময়টা আমাদের HSC পরীক্ষা শুরু হবার মাসখানেক আগের ঘটনা।

আমাদের একটা আউটিং এ্যারেঞ্জ করা হল খুলনা তে, নিউজপ্রিন্ট মিল দেখাবে। নিউজপ্রিন্ট মিলে তখন যদিও দেখার কিছুই ছিল না, সব তো বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমাদের অধিকাংশের বাড়ি খুলনা হওয়াতে কেউ আপত্তি করল না। নিউজপ্রিন্ট দেখা হবে না তো কি, ফ্রেন্ডদের বাসায় বসে মাস্তি করব।

শিডিউল অনুযায়ী আমাদের যাত্রা শুরু হল।

বিস্তারিত»

অটিজমের কথা

কবীর ভাই এর ফুলের বাগানে সাপ…!!! লেখাটি পড়ার পর পর-ই বসে গেলাম। ওটিজম নিয়ে আমি কিছু বিষয় জানি যেটা শেয়ার না করে পারছিনা; কারণ আমারই ২টি কাজিন আছে অটেস্টিক 🙁 —
এই ধরনের বাচ্চার জন্মদানে প্রধান দোষী আমি মা-বাবা কেই বলব। আপাততঃ আমার কথাটা ঊদ্ভট শোনাতে পারে কিন্তু আমি ব্যাখ্যা করছি কেন:
এটা শিশু বিশেষজ্ঞদেরই কথা যে, একটি ভ্রুণে জীবনের আলোড়ন শুরু হওয়া থেকে তার জন্মের পর ৫ বছর পর্যন্ত সে যা কিছু নেয়,

বিস্তারিত»

ফুলের বাগানে সাপ…!!!

ঝনঝন শব্দ শুনে মাথাটা তুলে একটু বোঝার চেষ্টা করল নিশি, ‘আবার কি ভাংগলো?’। সকাল থেকে দু’বার এরকম শব্দ শুনেছে সে…একবার চায়ের কাপ ভাঙ্গার এবং অন্যবার টর্চলাইট। এবার বোধহয় বড় কিছু হবে, কারণ সংগে সংগে থাপ্পরের শব্দ এবং শ্বাশুড়ির সুললিত কন্ঠ স্বরও কানে এল। বুঝতে বাকি রইল না, ঝড় উঠে আসছে…আস্তে করে মাথাটা আবার বালিশে রেখে খোলা জানালা দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করল। মাথাটা যেন কাজই করছে না,

বিস্তারিত»

দেশ, ভাষা, ঐতিহ্য আর সংস্কৃতিঃ আমাদের যা কিছু আছে…..

(লেখাটা সি সি বি এর সব প্রবাসী সদস্য আর পাঠককে উৎসর্গ করলাম। আমার লেখা! তাও আবার উৎসর্গ!!! এই ধৃষ্টতার জন্য নিজেই নিজের …. চাই :bash: :bash: )

পৃথিবীর অনেক দেশেই মানুষ বাংলাদেশকে চিনত দারিদ্র, জনসংখ্যা, বন্যা আর জলোচছ্বাসের মাধ্যমে। এখনও অনেকে ওভাবেই চেনে। তবে দিন অনেক বদলে গেছে। জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনের বাংলাদেশী সেনাদল, নোবেল বিজয়ী ডঃ ইউনুস আর বাংলাদেশের ক্রিকেটারদের কল্যাণে আজ বাংলাদেশের নাম অনেক দেশেই শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়।

বিস্তারিত»

হিলারিয়াস বিড়ালিয়াস এক্সপেরিয়েন্স!

আমার একটা রেগুলার শিডিউল হল ইউনিভার্সিটি থেকে বাবার অফিসে যাই। সেখান থেকে একসাথে লাঞ্চে যাই; লাঞ্চ করে আবার ২য় শিফট-এর ক্লাস ধরি (যদি থাকে কোনটা)।

সেদিন আমি আর বাবা যথারীতি লাঞ্চ এর জন্য বেরুচ্চি। আব্বু গাড়ি ব্যাক করে বের হল, আমি ঢুকলাম। আমাদের একটা ডার্ক ব্লু কালারের TOYOTA STARLET SOLEIL L গাড়ী। যাই হোক, যেতে লাগলাম লাঞ্চে। হঠাৎ শুনি একটা আনিউজুয়াল শব্দ। প্রথমে পাত্তা দেইনি।

বিস্তারিত»

সেই ফাগুনের গল্প

আর একটা ফাল্গুন চলে এলো আবার; আরেক ফাল্গুন। উহু ! লাল হয়ে যাওয়া কোনো শিমুল গাছ চোখে পড়েনি, কিংবা কালোচুড়া …
সময় কাটছে ফেসবুক- এ

সে সময়টাতে এই রাতটা ঘুমহীন কাটতো দেয়াল পত্রিকার কাজে, শেষ রাত পর্যন্ত। কাজ প্রায় শেষ…তবু শেষ হয়না যেন! সিগারেট চলছে খানিক বিরতিতে, রিজওয়ান এক মনে ছবির আউটলাইন ধরে কাচ বসাচ্ছে … হাতের লেখা ঠিক রেখে দ্রুত কলম চালাচ্ছে আন্দালিব।

বিস্তারিত»

২১ ফেব্রুয়ারী- কিছু আক্ষেপ আর বৈপরীত্যের ছবি

রহমান ভাইয়ের ব্লগটা পড়লাম। ভাবতেই ভালো লাগে -এত দুর্নীতি, অবিচারের মাঝেও আমাদের এখনো গর্ব করার মতো কিছু আছে। তবে আমার কিছু তিক্ত অভিজ্ঞতা আছে যা বাংলা ভাষাকে নিয়ে আমার অহমবোধের পাল্লাটাকে অনেকটাই হালকা করে দেয়। হয়তো ভালো লাগবে না তবুও কিছুটা বৈপরীত্যের ছোয়া দিতে যাচ্ছি; যদিও আয়নার এই অপর পিঠটা প্রায় সবাই কম-বেশি দেখে ফেলেছেন।

ঘটনা -১
মাত্র ২ ঘন্টা হলো টরন্টো শহরে পা রেখেছি,

বিস্তারিত»

গল্পের মত জীবন

{আজকে আট বছর আগের একটা গল্প বলব। আমি খেয়াল করলাম ব্লগে এখন পর্যন্ত কোন স্মৃতিমূলক পোস্ট দেই নাই। এটা সেই প্রচেষ্টার শুরু হউক।}

সময়টা ২০০১ সাল, জানুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ হবে। স্থানঃ বদর হাউসের ডর্ম-৫, ঝকক। আমি ডর্মলীডার। ডর্মে আমার সাথে আরো চারজন আছে ইলেভেনের। একটু আগে ফারহান আসছে, লাইটস আউট হয়ে গেছে কিন্তু আমরা এমন উত্তপ্ত ঝগড়া করতেছি যে লাইট নিভানোর কথা কারোরই মনে নাই।

বিস্তারিত»