ঘুম সমাচার (আবার!)

তাইফুর ভাই যখন আমারে আবিষ্কারকের খেতাবটা দিয়াই ফালাইলেন তখন আরো কিছু প্রমাণ দেইঃ

জুনায়েদ কবীর ভাইদের ব্যাচমেট জাকির ভাই আমাদের দেখা এক বিখ্যাত ‘ঘুমার’ ছিলেন, যাকে দেখা যেত যে গ্রাউন্ড-এ সবাইইইই ফল ইন-এ দাড়ায় আছে (ইনক্লুডিং এডজুট্যান্ট), উনি টাওয়েল পেচায় টুথব্রাশ নিয়া বাথ্রুমের দিকে ছুটতেসেন। এডজুট্যান্ট ইউসুফ স্যার (ex-cadet PCC; এই জাগার খবর জানেন কিনা জানিনা) হাক-ডাক দিতেনঃ “জাকির, ডাবল আপ”… কিন্তু জাকির ভাই ডাবল হইতেন না,

বিস্তারিত»

ঊনবিংশ ফেব্রুয়ারিঃ ঘূর্ণাবর্তের দিন

আজকে রোদ উঠেছে। চড়চড়ে তামাটে করে দেয়া রোদ। সরাসরি চামড়ার ভাঁজে ঢুকে যাচ্ছে। আমি বাইরে বেরিয়েছি সকালেই, এক বন্ধুর সাথে। সে বাসায় এসেছিল, ওকে নিয়ে বেরিয়েই টের পেয়েছি তুমুল উৎসবে মেতেছে সূর্য। অনেকদূর থেকে তার উত্তাপ আসছে শলাকার মতো বিঁধে ফেলছে আর আমি জড়বৎ সম্মোহিত হচ্ছি। সেই রূপালি-রেলিং পেরিয়ে নিয়মানুগ রিকশায় উঠি/ কালো চামড়ায় ফুলে ওঠা রগ দেখি/ স্বল্পচুল মাথা থেকে গড়িয়ে পড়া জ্বলন্ত ঘাম দেখি।

বিস্তারিত»

অতঃপর… সেই ঘুম

ঘুমের গল্প পড়ে আমারো একটা গল্প বলতে ইচ্ছা করছে —

আমরা তখন ক্লাস সেভেন-এ। নাইট প্রেপ। প্রেপ গার্ড ২৯-এর সাব্বির ভাই। ওহ্‌ বলে রাখি, তখনও আমাদের নভিসেস ড্রিল এর প্রাক্টিস চলছে। যাই হোক যেটা বলছিলাম – আমাদের নাইট প্রেপ, চরম ঘুম পাচ্ছে। আমাদের ফয়সাল অসম্ভব ট্যালেন্টেড একটা পোলা, ওর ঘুমের স্টাইল এতই জোস যে ধরার কোন কায়দা নাই। চেয়ারে স্ট্রেইট হয়ে বসে ঘুমায়।

বিস্তারিত»

হাইট অফ ট্রান্সলেশন-৩(ছবি-ব্লগ)

(রেড বুক অনুযায়ী একের পর এক ছবি-ব্লগ দেয়ার অপরাধে ব্যান খেতে পারি কিনা জানিনা। কিন্তু নিছক মজার এই ছবিগুলো শেয়ার করতে ইচ্ছা করে। কারও বিরক্তির কারণ হলে আওয়াজ দিবেন।)

বিস্তারিত»

চলো বদলে যাই…!!!

মহাখালিস্থ টিএনটি কলোনী। গেট দিয়ে ঢুকেই হাতের ডানপাশে যে প্রথম পাঁচতলা বাড়ি, তার তিন তলার দক্ষিণ পাশের ইউনিটে গতপরশু নতুন ভাড়াটে উঠেছে। বাড়ির কর্তার নাম মোঃ হাসানুজ্জামান, বিবাহিত। তার সহধর্মিনীর নাম টিনা হলেও বর্তমানে মিসেস জামান নামেই পরিচয় দিয়ে থাকেন। এর আগে যখন তারা মুন্সিগঞ্জ ছিলেন, সবাই তখন ঐ নামেই ডাকত। এদের বিয়ে কিন্তু বেশি দিন হয় নি, এই বছর খানেক হবে। সেই অর্থে এখনো এদেরকে নব দম্পতিই বলা যায়…

বিস্তারিত»

ভাগ্যবানের দূঃখ

একটা নূতন গল্প বলব বলে আজ খুলে বসলাম আমার খেরোখাতা,
বহুদিনের অব্যাবহারে জমে গেছে ধূলোর আস্তরণ।
প্রাপ্তির হিসেব মিলাতে গিয়ে আজ নিজেকে বড় ভাগ্যবান মনে হয় –
মনে হয় এত দ্রুত সব পাবার ছিল না।
আজ কেন যেন নিজের গল্প শোনাতে ইচ্ছে করে না আর,
শীতনিদ্রার সুখ খুঁজে পেয়েছি, নীরবতাই আজ পরম আরাধ্য।

বিস্তারিত»

তোমায় কিছু বলার ছিল

আজ আমি বলবোই। গত তিনদিন ধরে ভেবেছি কয়েকবার এই নিয়ে, ঘুরে ফিরে একটাই জবাব এসেছে- আমাকে বলতেই হবে।

বারবার একটা দুরাশঙ্কায় মন কুকড়ে যাচ্ছে। ‘না’ শব্দটার সাথে আমার আজন্ম বৈরীতা, সেটা যেই বলুক না কেন। তারপরো এক অক্ষরের এই ক্ষুদ্র শব্দটা মাঝে মাঝেই জীবনকে ভীষনভাবে নাড়া দিয়ে গেছে। আজ যদি ওর মুখ থেকেও না শুনতে হয়, তবে ভার্সিটিতে থাকার কোন ইচ্ছে বা কারণ আর অবশিষ্ট থাকবে না।

বিস্তারিত»

একটি মূর্তিনির্মাণের সময় যা যা ঘটে

“উদভ্রান্ত সফেদ, দুলে ওঠো নীল তেপান্তর!”
আমি তার প্রান্তরেখায় তোমার মূর্তি বানাই,
ক্রমশ এগিয়ে আসা তারাদল; সেখানে
স্মিত হাসিমুখঃ নিয়ন-সুলভ- এঁকে রাত জেগে থাকে। আর
আমি হাতুড়ি বাটাল মেপে, নিখুঁত আঘাতে
প্রান্তরেখা ঝকঝকে ধারালো করি

যারা পর্যটক ছিলেন। আমাদের দেশে, মাটি ঘেঁষা সে’সকল
জটাচুলো পথিকেরা, এসে খুব মনোযোগী, দেখে
আমার কেরদানি। মূর্তির গায়ে দিগন্তভেদী আলো জমে থাকে,

বিস্তারিত»

কলেজের গন্ধ

কতই বা বয়স ছিল আমাদের। ১১/১২/১৩? ঐ অতটুকু বয়সে ছাড়লাম ঘর। আর ফেরা হয়নি। মা-বাবার আদরের সান্নিধ্য ছেড়ে শতাধিক ক্রোশ দূরে এক অজানা অচেনা জায়গাকে কি সহজেই আপন করে নিলাম। আসলেই কি আপন করতে পেরেছিলাম? হোম-সিকনেস আর ‘কলেজ ফিলিংসের’ একটা দ্বৈতস্বত্বা কি বাস করেনি আমার মাঝে? কলেজে থাকতে বাড়ির টান, আর ছুটিতে থাকতে কলেজের টান – এই দুইয়ের মাঝে পার করে দিলাম শৈশব-তারুণ্যের ছয় ছয়টি বছর।

বিস্তারিত»

বাংলা গানের জয়যাত্রা থাকবে অব্যাহত

clip
ভেবে অবাক হই, আমাদের বাগানে এত ফুল থাকতে কেন আমরা ফুলের অন্বেষণে ছুটোছুটি করি। আমি মেরিডিয়ান-চ্যানেল আই ‘খুদে গানরাজ’ এর কথা বলছি। গতকাল ধানমন্ডি জাতীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এই অসাধারণ, অতুলনীয় আর আমার খুবই প্রিয় এই অনুষ্ঠানটির ফাইনালে গিয়েছিলাম। অনেকদিন থেকেই আমি এ অনুষ্ঠানটি নিয়মিত দেখার চেষ্টা করেছি। দু-একটা এপিসোড মিস করলেও অধিকাংশই দেখেছি, আর অবাক হয়েছি কিভাবে এই ছোট্ট বাচ্চাগুলো এত সুন্দর গান গায়।

বিস্তারিত»

টুকলিফাইং – ০৩

দেহগত কামনা বা যৌনতার প্রথম উদ্ভব হয় মনে। তারপর তা দেহে সঞ্চারিত হয়। যৌন সংসর্গের সিঙ্ঘভাগই মানসিক, ক্ষুদ্র অংশ দৈহিক। শতকরা আশি এবং শতকরা কুড়ি ভাগ। মন যখন বিকল বা বিক্ষিপ্ত থাকে তখন যৌনতার উদ্ভব হয় না…

এ যুগে রোমান্টিক প্রেমের ভাটা পড়েছে এবং সামান্য বাল্যপ্রেমকে গুরুত্ব দেওয়ার কথা এযুগে ভাবাই যায় না। বরং নর ও নারী উভয়পক্ষই অনেক বেশী বাস্তববোধসম্পন্ন, আবেগবর্জিত এবং সম্পর্কটাও অনেক চাঁচাছোলা।

বিস্তারিত»

একটি সাধারণ প্রেমের গল্প…!!!

১

খাবার সামনে নিয়ে খুব অস্বস্তিতে বসে আছে ইরফান। ঈদের পরদিন বলে স্বাভাবিকভাবেই মেনুতে মিষ্টিজাতীয় খাবারের আধিক্য বেশি। সেমাই, জর্দা আর বেশ কয়েকপদের পিঠা। তবে ইরফানের অস্বস্তির কারণ খাবার না, মিষ্টি খেতে বরং ওর ভালোই লাগে…কিন্তু একটু পরে নীলাকে নিয়ে বাইরে ঘুরতে বের হতে হবে বলেই কেমন জানি লাগছে…
নীলা ওর বন্ধু আকরামের ছোট বোন।
সুন্দরী, আকর্ষনীয়া এবং স্মার্ট। ছোটবেলা থেকেই ইরফান ওকে চেনে…আকরাম আর ইরফান একেবারে নেংটা বেলা থেকেই পরস্পরের বন্ধু।

বিস্তারিত»