এর শেষ কোথায়?

১. কদিন আগে সিঙ্গাপুরে গেছিলাম। স্ট্রেইট টাইমস-এ দেখলাম মূল সংবাদ হচ্ছে আবহাওয়া পরিবর্তন নিয়ে। বাংলাদেশে আমরা কল্পনাই করতে পারি না এ ধরণের সংবাদ প্রধান খবর হতে পারে। বাংলাদেশে অবশ্য আমরা সুবিধা জনক অবস্থায় রয়েছি। প্রতিদিনই ঘটনা ঘটছে। বলাই বাহুল্য বেশিরভাগ ঘটনাই নেতিবাচক কিছু একটা। মিডিয়াও এইসব খবর পছন্দ করে, সাধারণ মানুষ পড়ে, বাড়ে পত্রিকার বিক্রি। সকালে ঘুম থেকে উঠেই যখন শুনি বিডিআরে বিদ্রোহ, মনে হলো ভালই তো,

বিস্তারিত»

পিলখানা, বিডিআর হেডকোয়ার্টারে ব্যাপক গোলাগুলি?!!

মাত্রই শুনলাম পিলখানা,বিডিআর হেডকোয়ার্টারে নাকি ব্যাপক গোলাগুলি হচ্ছে। সেটা নাকি অনেক আগে থেকেই হচ্ছে। কিন্তু মিডিয়াতে নিউজটা আসছে দেরীতে। হলে থাকি। টিভি দেখা হয়না। ব্লগই ভরসা। সামহোয়ারইনেও একই রকমের পোস্ট দেখলাম। সেখান থেকেই জানলাম বিডিআর এর একাংশ নাকি বিদ্রোহ করসে এই টাইপের নিউজ। এ ব্যাপারে কেউ কিছু জানেন নাকি? জানলে ডিটেইলস একটু শেয়ার করুন প্লীজ।

যতদূর জানি সামিয়া(৯৯-০৫) পিলখানাতেই থাকে বিডিআর কোয়ার্টারে। পরশুই বলতেসিল যে ওদের ওখানে কি উপলক্ষে প্রধাণমন্ত্রী আসছে।

বিস্তারিত»

প্রহর শেষের আলোয় রাঙ্গা-৬

প্রহর শেষের আলোয় রাঙ্গা-১
প্রহর শেষের আলোয় রাঙ্গা-২
প্রহর শেষের আলোয় রাঙ্গা-৩
প্রহর শেষের আলোয় রাঙ্গা-৪
প্রহর শেষের আলোয় রাঙ্গা-৫

আমাকে আগের বারের মত আবার গ্রুপমেট হিসেবে পেয়ে স্বাতীর কি খুব খারাপ লেগেছিল? মনে হয় না! অন্যান্য ল্যাবগুলোতে যেখানে ৫ জনের গ্রুপ সেখানেও দেখা গেল আমরা দুইজন একসাথে পরে গেলাম।

বিস্তারিত»

চ্যাম্পিওন্স লীগের নক আউট পর্ব -২

আজকে চ্যাম্পিওন্স লীগের নক আউট পর্ব এর ২য় দিন। আজকেও চারটা খেলা এবং একই সময়ে খেলাগুলো বাংলাদেশ সময় রাত ১:৪৫ শুরু হবে।

বুধবার, ২৫শে ফেব্রুয়ারী, ২০০৯ ১৯৪৫ GMT
চেলসি বনাম জুভেন্টাস
রিয়েল মাদ্রিদ বনাম লিভারপুল
স্পোর্টিং লিসবন বনাম বায়ার্ন মিউনিখ
ভিয়ারিয়াল বনাম প্যানাথিয়াকস

বায়ার্ন মিউনিখ এখন সুপার ফর্মে আছে এবং পরিস্কার ফেবারিট। লুকা টনি, মিরোস্লাভ ক্লোজা, শোয়াইনস্টাইগার,

বিস্তারিত»

আজ আমার মন ভালো নেই…………

সকালে ঘুমে থেকে উঠলাম। জানালার পর্দাটা সরিয়ে দিতেই রোজকার মতো দেখা গেল অদূরে দড়িয়ে শান্তা-মনিকা পাহাড়। জানালার পাশ দিয়ে সাততলা পর্যন্ত লকলক করে বেড়ে ওঠা ঝাঁও-জাতীয় গাছের মগডালে কাঠবিড়ালীদের ছুটোছুটি। কাছেই কোথায় যেন নাম-না-জানা কিছু পাখ-পাখালির কিচির-মিচির। বাইরে ঝকঝকে সোনালী রোদ।- সব কিছুই সুন্দর একটা দিন শুরুর যাবতীয় আয়োজনের ডালা মেলে বসে আছে।

বিস্তারিত»

সেপ্টেম্বর অন যশোর রোড

সানা ভাই এর “কনসার্ট ফর বাংলাদেশ এবং প্রিয় গান” লেখাটা পড়তে যেয়ে মনে হল সিসিবির সদস্যদের বাংলাদেশের এমন আরেকজন প্রকৃত বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয়া যাক। (পাশাপাশি আমার ইনিংসেরও গোড়াপত্তন আর কি :gulli: )

ইনি আলেন গিনেসবার্গ । একাত্তরে বাংলাদেশের উপর নিপীড়ন দেখে তিনি এই কবিতাটি লিখেন।

বিস্তারিত»

সত্যজিতের উত্তরসূরি ঋতুপর্ণ ঘোষ (একটি সাক্ষাৎকার)

বাংলা সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের পরই যার নাম উচ্চারিত হওয়া উচিত তিনি হলেন দ্য গ্রেট সত্যজিৎ রায়। আমার কাছে সত্যজিৎ যেন রবীন্দ্রনাথের চেয়েও বড়। কারণ খুব স্বাভাবিক, আমি এখনও রবীন্দ্রনাথ পর্যন্ত পৌঁছুতে পারিনি। চেষ্টাও করিনি অবশ্য, তার বদলে সত্যজিৎকে রবীন্দ্রনাথ পর্যন্ত যাওয়ার শর্টকাট রাস্তা হিসেবে ব্যবহার করেছি। রাস্তাটা চমৎকার, কারণ এপার-ওপার দুই বাংলা মিলিয়ে রবীন্দ্রনাথকে সত্যজিতের চেয়ে ভাল আর কেউ বুঝেনি।

তো এই গ্রেট সত্যজিৎ রায়ের একটা সাক্ষাৎকার অনুবাদ করব করব করেও করতে পারছিলাম না।

বিস্তারিত»

পুশকির ছোট ভাই “ঠুশকি” (খুশকি -২)

অনেকদিন ধরে আমাদের সায়েদের কোন :tuski: (টুশকি) পড়িনা। এত জনপ্রিয় একটা সিরিজ নিয়মিত না দেখলে কেমন জানি লাগে 🙁 । ইদানীং আবার সায়েদের কি এক রোগ হয়েছে যেন, লেখা তো পুরাপুরি বন্ধই, বরং শুধু ইমো দিয়ে কমেন্ট করে x-( । কী-বোর্ডটা নষ্ট হয়ে গিয়েছে মনে হয় :-B । আমি ঠিক করেছি আমার কী-বোর্ডটা সায়েদকে দিয়ে দিব। তাও টুশকি যেন থেমে না থাকে :no: ।

এরমধ্যে আরো কয়েকজনকে ‘টুশকির নকল সংস্করন’

বিস্তারিত»

এগারো টি অনু -পরমানু !


নিঁখুত প্রকৃতিকে সহ্য করা দুষ্কর
সেই অন্বেষনে প্রত্যয়ী মানুষের
সবুজ পাহাড় ডিঙানোর স্বপ্নটি
অপূর্ণ রয়ে যাওয়ার আকুতি
তাই নীল বেদনা হয়ে ঝরে
পুরোটা আকাশ জুড়ে !

বিস্তারিত»

প্রচারেই প্রসার (পুলাপাইনের জন্য না)

প্রচারেই প্রসার। কবি শঙ্খ ঘোষ বলছিলেন মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। এখন তো বিজ্ঞাপনেরই জয়জয়কার।
এক সময় এবিসি রেডিও শুইনা অনেক আরাম পাইতাম। এখন বিজ্ঞাপন বড়ই জ্বালায়। টেলিভিশন তো দেখাই যায় না। খালি বিজ্ঞাপন আর বিজ্ঞাপন।
এই পোস্ট বিজ্ঞাপন নিয়া । কত ভাবেই না পণ্যের প্রচার করা যায়।

বিস্তারিত»

চ্যাম্পিওন্স লীগের নক আউট পর্ব ১

কালকে চ্যাম্পিওন্স লীগের নক আউট পর্ব শুরু হচ্ছে। চ্যাম্পিওন্স লীগের খান্দানী ব্যাপার স্যাপার গুলো আসলে এখান থেকেই শুরু হবে। এই পর্বে দলগুলো হোম এন্ড আওয়ে ভিত্তিতে পরস্পরের সাথে দুইবার মুখোমুখি হবে। এইখানে একটা ব্যাপার কাজ করে তা হলো এওয়ে গোল গুলোর মর্যাদা বেশী। তারমানে প্রতিপক্ষের মাটিতে এক গোল করলে তা মুলতঃ দুই গোলের মর্যাদা পায়। তাই প্রতিপক্ষের মাটিতে ১-১ গোলে ড্র করে আর নিজের মাঠে ০-০ গোল ড্র করেও এওয়ে গোলের সুবাদে পরের রাউন্ডে চলে যাওয়া যায়।

বিস্তারিত»

তৌফিকের জন্য ফিল্ম শো, প্লীজ আসুন আরেকবার আমরা এগিয়ে যাই

আমাদের এক বন্ধু, ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র, তৌফিক আনাম। তার স্কুলঃ উদয়ন স্কুল আর কলেজঃ নটরডেম কলেজ। সে একটিভ ক্রনিক হেপাটাইটিস রোগে ভুগছে। চিকিৎসার জন্য প্রয়োজন ১৫ লক্ষ টাকা, কিন্তু এ টাকাটা এখনো যোগাড় হয়নি। তার বন্ধুরা এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে আয়োজন করেছে ফিল্ম শো এর। আমরা যারা আশেপাশে আছি, তারা একটা টিকেট তো কিনতে পারি?

শিডিউলঃ
২৩.০২.০৯- সকাল ১০টাঃ Slumdog Millinaire
দুপুর ১২.৩০ টাঃ Quantum of solace
সন্ধ্যা ৬টাঃ Ghajini

২৪.০২.০৯- সকাল ১০টাঃ চোখের বালি
দুপুর ১২.৩০ টাঃ Dostana
বিকাল ৪টাঃ Karom 2
সন্ধ্যা ৬টাঃ Billu(6.00)

২৫.০২.০৯- সকাল ১০টাঃ Dark Knight
দুপুর ১টাঃ Kung Fu Panda
বিকাল ৩টাঃ Dil Chahta Hai
সন্ধ্যা ৬.৩০টাঃ Andaz Apna Apna

টিকেটের দাম ২৫ টাকা।

বিস্তারিত»

সুর-১

একটা কাজ করতেছিলাম, হঠাৎ করে কম্পিউটার একটা ভালোমানুষ টাইপ মেসেজ দিল, তোমার মেমোরি কুলাচ্ছে না। বলে চুপচাপ বন্ধ হয়ে গেল, আমি শোকে মোটামুটি পাথর টাইপ হয়ে বসে থাকলাম, গতকাল রাত থেকে করা সমস্ত কাজ এক মেসেজে শেষ। আরে বাপ, আমারে একটু কপি করার সময়টুকু তো দিবি?? আর এমন এক জায়গা, যেইখানে ব্যাকআপ রাখেনা।
আচ্ছা ব্যাপার না, আমি এর খাই না পড়ি? শোকে বেশি কাতর না হয়ে আমি ব্লগ লিখা শুরু করলাম।

বিস্তারিত»

ছবিতা ১:

আমায় একটু ছুটি দেবে,
আপিস ছেড়ে, অনেক দুরে…
এই আকাশের অন্যপারে
আমায় একটু যেতে দেবে?

বিস্তারিত»

এবিসি রেডিওতে সিসিবি ব্লগারদের আমন্ত্রন ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায়

এবিসি রেডিওতে সিসিবি ব্লগারদের আমন্ত্রন ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায়। কারা কারা আসবা জানাও। রেডিও অফিস দেখলা, কিছুক্ষণ আড্ডা দিলা। সমস্যা নাই। আর কয়জনের জন্য খাওনের ব্যবস্থা করতে হইবো সেইডা না জানাইলে তো সমস্যা।

দুই-তিনদিন আগে একটা পোস্টের ভেতরে সেটা জানিয়েছিলাম। কামরুল, জুনা এরপর আর কিছু জানায় নাই। তাই এই পোস্ট দিয়ে প্রকাশ্য নিমন্ত্রণ। সবগুলা না আসলে খবর আছে!! x-(

আমার মনে হয়- কামরুল,

বিস্তারিত»