প্রিয় ভাই বোনেরা,
আসসালামুআলাইকুম।
কোন সাহিত্য ভা ভূমিকা ছাড়া সরাসরি মূল বক্তব্যে চলে আসি। কামরুলের পোস্টে আপনারা সবাই আমার বর্তমান স্ট্যাটাস জেনে গেছেন। ব্যাপারটি কিভাবে ঘটেছে তা এখনো আমার কাছে কেমন যেন মিস্ট্রি মনে হচ্ছে। আমার জন্য পাত্রী খোঁজা হচ্ছে ব্যাপারটা আমি হাল্কা জানতাম। কিন্তু কোথায় কিভাবে কি হচ্ছে তা জানা ছিলোনা। বাবা-মা’র কাছে শুধু এটুকু বলা ছিল, বিয়ের ব্যাপারে আমার নিজস্ব কোন পছন্দ নেই।
ঢাল ঢোল নাই আসলেই
এটা মনেহয় আমার প্রথম পোস্ট হওয়া উচিত ছিলো।
যাই হোক, আমার ডিটেলস মোটামুটি সব দেয়া আছে প্রোফাইলের মধ্যে, আর বেশী কিছু বলতে গেলে বেশী কিছু লিখতে হবে, পরে একসময় লেখা যাবে সেগুলো।
আমি আসলে কখনো নিজে ব্লগ লিখি নাই, অফিস আওয়ারে সবকিছু গুছিয়ে লিখতে হয় বলেই যখন বাসায় থাকি তখন খুব এলোমেলো থাকতে ইচ্ছা করে। কোনো কিছু গুছিয়ে ব্লগ লেখা তাই আমার কঠিনতম কাজের মধ্যে একটা।
বিস্তারিত»সুতপা আর আমাদের চারপাশের ‘আমরা’
মেয়েটার নাম মনেহয় সুতপা, আমি চিনি না। ঈদের ছুটির সময় মেয়েটা মারা যায় নিজের শ্বশুরবাড়িতে, অনেক মার খেয়ে সারা শরীরে অনেক আঘাতের দাগ ছিলো, যে দেখেছে সেই বলেছে যে সুতপাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বলে, সুতপা নাকি আত্যহত্যা করেছে, তাও বারান্দার গ্রীলের সাথে ঝুলে!
বারান্দার গ্রীলে কেউ কি মারা যায়?
পুলিশ যখন মেয়েটার লাশ হাসপাতালে নিয়ে আসে,
বিস্তারিত»শিরোনামহীন প্যাচাল(২) ফাকিবাজী পোষ্ট
কলেজের কোনো রকম ঘটনা নিয়ে এটাই আমার প্রথম পোষ্ট। আসলে আজকে সকালের দিকে এই ব্লগের প্রথম দিককার কিছু লিখা পড়ে আমার পেটে খিল ধরে গেছিল। তাই ভাবলাম আমিও কিছু শেয়ার করি। অনেকটা ফাকিবাজি দেবার মতো। 😛 পোষ্ট লিখার বিষয় নাই তো কি হইছে??ছয় বছরের অসংখ্য কাহিনী এই মাথায় গোল পাকিয়ে আছে। কাজ কারবার নাই তো সেই জট এর একটা পার্ট খুলো।
১। আমরা তখন কেবল কলেজে ঢুকছি।
বিস্তারিত»টুশকী বন্দনায় পেশকী
আমি কখন কিছু লিখতে পারিনা। কিন্তু সায়েদ এর টুশকি এর কারনে লেখতে বসলাম।
**********************
ক্যাডেট মানেই তার একটা টীজ নাম থকবেই! সবার ছিলো, কারন সবার কোনো না কোনো খুত তার সহপাঠীদের কাছে ধরা পরেই যেতো। আমাদের ক্লাসে রএকজন ছিল যার কোনো নাম পাওয়া যাচ্ছিলোনা। কারন সে ছিল খুব ভদ্র এবং শান্ত। কারো সাথে পাছে না থাকায় কেও তার নামকরনের মত কোনো খুত ও কখোনো পায়নি।
আমার প্রেমিকারা-১
একটা একটা করে প্রেমিকাদের বিয়ে হয়ে যাচ্ছে, আর আমি ডাকটিকেট সংগ্রহ করার মত তাদের বিয়ের কার্ড জমিয়ে যাচ্ছি। আমার প্রেমিকারা কিন্তু ভাল,একটু বেশি-ই ভাল কারণ এখন ও আমাকে ওরা খুব মিস করে তাই নিমন্ত্রন দিতে ভুলেনা। আর আমি ও মহান হৃদয়ের মানুষ,যেতে একদম ভুল করিনা। তবে বিপদ হয়েছে গত মাসে। একজনের বিয়েতে গিয়ে এমনই হয়েছে যে আমাকে দেখে কান্না শুরু করে দিল, আর কান্নার ধরন এমনই যে বেচারির পার্লারের খুব ঘষামাজা সাজ ধুয়েমুছে একবারে ফকফকা।
বিস্তারিত»আমি গুগলকে কেন ভয় পাই?

গুগল একদিন পুরো বিশ্ব শাসন করবে – এই কথাটি কি বিশ্বাস করেন? তাহলে আশা করি এই পোষ্টটি আপনাকে নতুন করে ভাবতে শিখাবে।
সম্প্রতি গুগলের প্রধান এরিখ স্মিড্থ এক সাক্ষাতকারে বলেছেন, অর্থনৈতিক মন্দাকে মোকাবেলা করতে তারা তাদের আয়ের পথ প্রশস্ত করতে প্রতিমাসে অন্তত একটি উদীয়মান কোম্পানীকে কিনে নিতে চান। ফলে নতুন কোম্পানীর সাথে সাথে তাদের সাথে যোগ দেবে কোম্পানিগুলোর চৌকস প্রোগ্রামাররা।
বিস্তারিত»ব্রেকিং নিউজ
সংগ্রামী ভাই ও বোনেরা
প্রবল গণ আন্দোলনের মুখে আমাদের কমান্ডো আহসান ভাই (৮৮-৯৪) আজ দুপুরে ‘ব্যাচেলর অব সিসিবি’র স্থায়ী কমিটির সভাপতি পদ থেকে থেকে অব্যহতি নিয়েছেন (বাচ্চালুক, তালিয়া বাজাও)।
ডিসেম্বরে পদত্যাগের কথা থাকলেও, তার আগেই দায়িত্ব ছেড়ে দেয়ায় ব্যাচেলর সিসিবির অন্যান্য সদস্যরা তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
বর্তমান সহ-সভাপতি মাহমুদ (৯০-৯৬) ভাই নেটওয়ার্কের বাইরে থাকায় তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে সাধারণ সম্পাদক কাইয়ুম ভাই তার প্রতিক্রিয়ায় বলেছেন,
বিস্তারিত»এক চক্কর
আমার কিছুটা…
ঈদের আগে এই এক বিড়ম্বনায় পড়তে হয়, এই কথা সেই কথা হওয়ার পর অনেকে জানতে চায় কি কেনাকাটা করলাম। অন্যসময় কথার ফুলঝুড়ি ছুটলেও এখানে এসে চুপসে যাই। কেনাকাটায় আগ্রহ কোনকালেই ছিল না। বাধ্য হয়ে মাঝেমাঝে এই কঠিন রস-কসবিহীন কাজটা করতে হয়। এই যেমন রোযার মাস শুরুর আগে আগে বাবা-মায়ের বদৌলতে প্রাপ্ত দেহখানার লজ্জা নিবারণের জন্য একজনকে স্টার কাবাবের লোভ দেখিয়ে ঢাকা কলেজের সামনে নিয়ে গেলাম।
বিস্তারিত»নরকবাস – ৬
গলাকাটা লাশ (দ্বিতীয় খন্ড)।
আমার প্রাথমিক ধারনা ছিল যে, ডাক্তার সোহেলকে যেকোন কারনে এবং যেকোন ভাবেই হোক, অপহরণ করা হয়েছে। কারন সে নিজের থেকে কোথাও গেলে তার গাইবান্ধাতে যাবার বা এত দীর্ঘসময় ধরে যোগাযোগ বিচ্ছিন্ন রাখার কোন কারন নাই। আর অবশ্যই সাইফুল এই ব্যাপারটার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। কিন্তু কিছুতেই তার কাছ থেকে কোন কথা বের করা যাচ্ছিল না। এইরকম একজন রোগা পটকা চ্যাংড়া পোলার নাড়ী যে এত শক্ত হবে তা আমার ধারনাতেও ছিল না।
শেষ হয়ে গেল টরন্টো চলচ্চিত্র উৎসব
টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল যে এত সমৃদ্ধ আগে ভাবতেও পারিনি। স্বয়ং আম্রিকার কোন চলচ্চিত্র উৎসবও এত গমগম করে না। অস্কার আর গোল্ডেন গ্লোব দিয়ে তারা চলচ্চিত্র উৎসবকে ছেয়ে ফেলেছে। সেখানে উৎসব মানেই পুরস্কার। পুরস্কার ছাড়া যেন উৎসব হয় না, কিংবা উৎসব থাকলেই যেন সেখানে পুরস্কারের সমারোহ থাকতে হবে।
মহাবিশ্বের ইতিহাস নিয়ে অতিরিক্ত চিন্তা করতে গিয়ে টরন্টোর ভাল ফিচার করতে পারছি না।
বিস্তারিত»সূর্যপুত্র (পর্ব চার)
সূর্যপুত্র (পর্ব এক) (পর্ব দুই) (পর্ব তিন)
****আমি স্পষ্ট করেই বলতে চাই…আমার এই লেখাটি সম্পূর্ণই বানানো। জীবিত…মৃত…কাল্পনিক কারও সাথে আমার এই লেখা মিলে গেলে সেটার দায়ভার আমার একেবারেই নেই…আছে সিসিবির প্রিন্সিপ্যাল ভাইস্যার… ভাইস প্রিন্সিপ্যাল ভাপু… অ্যাডজুট্যান্ট ভাইস্যার…ইত্যাদিসহ আমার সকল সিনিয়র/জুনিয়র ভাই/বোনদের…কারণ, বৃক্ষের আবার দায়ভার কিসের???????!!!!!]
২৮ এপ্রিল, ২০০৯।
১৬। বাংলাদেশ নেভাল একাডেমীতে ট্রেনিংরত ক্যাডেটদের মাঝে থার্ড টার্মের সাজ্জাদকে ওর ব্যাচের সবাই গাছ বলেই জানে।
বিস্তারিত»নরকবাস – ৫
অসাংবিধানিক অসতর্কীকরণঃ
গল্প বলতে এসে এটা মনে করা যাবে না তো ওটা খেয়াল করা যাবে না এতসব বায়নাক্কা করা গল্পকারের জন্য অসাংবিধানিকই বটে। তবে এই গল্পের শুরুতে এই ইটালিক ফন্টের লেখাটুকু কিন্তু আপনাদেরকে সতর্ক করার জন্য না, বরং অসতর্ক করার জন্য। কারন নরকবাসের আগের গল্পগুলোর মত এখানে প্রকৃত স্থান, কাল বা পাত্রের ক্ষেত্রে কোনপ্রকার পরিবর্তন বা ছলনার আশ্রয় নেওয়া হয়নি। সম্পূর্ণ ঘটনাটাকে আমার বানরতুল্য স্মৃতিশক্তির সাধ্যমত তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
ছিল, আছে, থাকবে…!!!
১|
১৯৯৫ সাল।
লান্চের পর প্রায় ১৫ মিনিট হয়ে গেছে। বেশিরভাগ ক্যাডেটই ড্রেস চেন্জ করে ছোট্ট কিন্তু পরম আকাংক্ষিত ভাত ঘুমের প্রস্তুতি নিচ্ছে। একটু আগেও যে হাউসটি লান্চ ফেরত ক্যাডেটদের কল-কাকলিতে মুখর ছিল, তা এখন সুনসান নিরব…
এমন সময় সমস্ত নিরবতাকে খানখান করে চিত্কার, ‘ডিউটি ক্যাডেট, ডিউটি ক্যাডেট….’
৩/৪ সেকেন্ডের জন্য সময় যেন থেমে গেল, এরপর শোনা গেল অন্য একটি গলার আওয়াজ ‘ইয়েস প্লিজ…!’
অভিশাপ নারে আশীর্বাদ দিমু
তোমরা আমারে চিনবানা, আমার গলাত
ঝুলানি কোন চিকচিকা পরিচয়পত্র নাই।
একটা পাও নাইক্কা আমার – পঙ্গু অহন,
এর থিকা পষ্ট আর কি পর্মান চাই?
অহন কোন কিছুতেই ধরে না তেমন জ্বালা,
আমি য্যান এ্যাক্কারে পাথ্থর হয়্যা গেছিগা।
দামাল আছিলাম সত্যই; নাইলে কি কামে কিসের টানে ,
বেবাক ভুইল্যা মাইত্যা উঠছিলাম আমি বিষম অভিমানে!
দ্যাখতে দ্যাখতে এতডি বছর হইয়্যা গেল পার,