একটা একটা করে দালান উঠেছে মেঘ ছুঁয়ে ছুঁয়ে
আর হারিয়ে গেছে আমার আকাশ দেখার স্বপ্ন
আমার বিশাল নীল আকাশটা ছোট হতে হতে
এখন আর দেখাই যায় না প্রায়,এক টুকরো আকাশ
উচুঁ দালান ঘেরা এক টুকরো আকাশ দেখি
পাখি দেখি না।
একটা একটা করে দালান উঠেছে মেঘ ছুঁয়ে ছুঁয়ে
আর হারিয়ে গেছে আমার আকাশ দেখার স্বপ্ন
আমার বিশাল নীল আকাশটা ছোট হতে হতে
এখন আর দেখাই যায় না প্রায়,এক টুকরো আকাশ
উচুঁ দালান ঘেরা এক টুকরো আকাশ দেখি
পাখি দেখি না।
যখন থেকে সিসিবি পরিবারের সদস্য হয়েছি, তখন থেকেই একটা আকর্ষণ বা টান কাজ করে, ধীরে ধীরে তা আরো বেড়েছে। কিন্ত নানা ব্যস্ততায় নিয়মিত হতে পারিনি গত বেশ কিছু সময় ধরে। গতকাল ৬ষ্ঠ সেমিস্টারের ক্লাস শেষ করলাম। আর দুইটা সেমিস্টারও দেখতে দেখতে কেটে যাবে। যদিও আমাদের ব্যাচমেট ক্যাডেটরা নিজ নিজ ভার্সিটি থেকে বের হওয়া শুরু করে দিয়েছে। আমরা পিছিয়ে আছি। তারপরও কাল যখন ০৫ ব্যাচের বিদায়ী কনসার্টে আইয়ূব বাচ্চু এসে মাতিয়ে গেলেন,
বিস্তারিত»[ সতর্কীকরণঃ এটি সম্ভবত সিসিবির দীর্ঘতম পোস্টগুলোর একটি,তাই পাঠকের সুবিধার্থে এটিকে ৯টি অনুচ্ছেদে ভাগ করে দিলাম। আগ্রহী পাঠক ইচ্ছে করলে এটি এক বসায় পাঠ না করে ধীরে ধীরে দুই-তিনটি অনুচ্ছেদে পড়তে পারেন যাতে ধৈর্যচ্যুতি না ঘটে। আলোচনার ক্ষেত্রেও বিষয় অনুযায়ী অনুচ্ছেদ উল্লেখ করলে সুবিধা হবে। ]
“I offer neither pay, nor quarters, nor food; I offer only hunger, thirst, forced marches, battles and death.
বিস্তারিত»একান্তই ব্যাক্তিগত পোষ্ট। তারপরেও শেয়ার না করে পারলাম না। কারন এই কাজটার সাথে জড়িত প্রায় সবাই এক্স-ক্যাডেট।
না পারি গাইতে, না পারি লিখতে। তবু পাগলামির চূড়ান্তটা করেই বসলাম। বন্ধুদের অনেকেই গান এর ভুবন এর মানুষ। আমি শুধুই শ্রোতা । কিন্তূ ইচ্ছে হয় কিছু একটা করতে । স্বপ্ন দেখি। স্বপ্ন বাস্তবতায় রূপ দেয়াতে সাথী হয় মিফতাহ্ জামান (JCC), সারাহ্ বিল্লাহ্,
বিস্তারিত»জলে রাজা কুমীরই তো, বনে রাজা সিংহ’য়
ক্যাডেট কলেজে ক্লাস ইলেভেনই কিং হয়!
তিনমাস ছুটি শেষে ভুড়ি নিয়ে মস্ত
আবারো কলেজে ফেরা, জুনিয়র ত্রস্ত!
ডাইনিংয়ে আগে গিয়ে বসে পড়ি আসনে
এ যে দেখি ভারি মজা রাজ্যটা শাসনে!
বেল দিলে গ্লাসে পানি নিয়ে খাই ঢকঢক
চোখাচোখি হলে জুনিয়র কাঁপে ঠকঠক!
ঘড়ি মানা অভ্যাসটাকে আমি টাটা দেই
পিটির ফলইনে রোজ দৌড় ভুলে হাঁটা দেই!
আমরা সবাই কম-বেশি প্রেম বা ভালবাসাবাসি করেছি। আমি হলফ করে বলতে পারি ৮০ ভাগ মানুষের প্রথম ভালবাসা হয়ে থাকে প্রথম দেখা ( লাভ এট ফার্স্ট সাইট) এবং ভাল লাগা থেকে।
আমার বেলায়ও এর ব্যাতিক্রম হয়নি। আর ২০০৩ সালে আমার পাশের বাড়িতে আসা নতুন মেয়েটিকে দেখে আমার হঠাৎ মনটা ছটফট করে উঠল। বুঝতে পারলাম আমি ফিদা হয়ে গেছি। আমার মনে প্রেমের জোয়ার বইছে। চেষ্টা-তদবিরের কল্যাণে আমাদের প্রেমও হয়ে গেল।
[ মাঝে মাঝেই কিছু গল্প উপন্যাস পড়ে আমার খুব ইচ্ছে করে এর পরে কি হল কিংবা এই একই ঘটনা যদি অন্য কারো মুখ থেকে আসত তাহলে কি হত। আমার সাথে যদি লেখকদের চেনা জানা থাকত তাহলে আমি খুব অনুরোধ করতাম তাদের এই থিম নিয়ে লেখার জন্য। অনেকদিন ধরে মনে হচ্ছে নিমাই এর মেমসাহেব উপন্যাস (আমার খুবই প্রিয় একটা বই ) এর কথা। মনে হচ্ছিল সেখানে মেমসাহেবের ছোটভাই খোকন এর একটা গল্প বুঝি লুকিয়ে আছে।
বিস্তারিত»ক্যাটরিনা কাজলকে নিয়ে বয়সন্ধির নির্ঘুম রাত
স্বপ্নের চোরাবালি
সকাল হলেই পাশের বাড়ির মেয়েটি।
কবিতায় আচ্ছন্ন যুবক
উদ্ধত যৌবনে বেসামাল কিশোরী।
এবছর ফেব্রুয়ারিতে “অস্ত্র থেকে অক্ষরঃএকজোড়া লড়াকু হাতের গল্প“ পোস্টটিতে ক্যাডেট কলেজ পরিবারের গর্ব মেজর কামরুল হাসান ভূঁইয়ার একটি সাক্ষাতকার নেওয়ার কথা বলেছিলাম।নানাবিধ কারণে প্রায় আট মাস বিলম্বের পর অবশেষে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় তাঁর বাসায় সাক্ষাতকারের উদ্দেশ্যে যাচ্ছি আমি আর আমার ডাক্তার বান্ধবী জ্যেতি(পোস্টটির নামকরণ ওর হাতেই)।মাত্র ১৫ মিনিট আগে স্যারের সাথে মোবাইল ফোনে কথা বলে সময় এবং স্থান ঠিক করলাম।স্যারকে ক্যাডেট কলেজ এবং সিসিবির কথা বলামাত্রই চিনতে পারলেন এবং সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন।
বিস্তারিত»প্রেম করেছিলাম দুজনেই
কিন্তু,ছ্যাকা খেয়েছি একা
গতকাল রাতে ফোনে বলেছে
দেবেনা আর দেখা।
আমার প্রেম নাকি খুবই সস্তা
তারটা ব্যাপক দামী
নতুন একটা খুজে পেয়েছে
তাকেই বানাবে স্বামী।
সুরঞ্জনাদের হৃদয় আজ ঘাস,
সুরঞ্জনারা খেলে আজ তাস।
কল ব্রীজ বা ব্রে
প্রচন্ড অনীহা ম্যারেজে।
থ্রি কার্ড বা কুরু,
হলেই না তবে খেলা শুরু।
বাজি সে তো চলবেই
নো রিস্ক, নো গেইন
লাইভ টেলিকাস্ট- কি আপত্তি?
ব্লগে কি ফটোব্লগ দেয়া যায়? কদিন আগে দূর্গা পুজা হয়ে গেলো, আমিও ধুমায়ে ছবি তুললাম, এখান শেয়ার না করলে কেমন হয়? আরেক ব্লগে ডে-ওয়াইস পোস্ট করছি, এখানে দেখি ছবি আরো কমায়ে এক পোস্টই শেষ করব। আমার ঘুরাঘুরি হয়েছে মুলত কলাবাগান, বনানী, ঢাকেশ্বরী মন্দির, শাখারীবাজার, তাতীবাজার, রামকৃষ্ণ মিশন, লোকনাথ বাবা আশ্রম, জগন্নাথ হল, রমনা, সিদ্ধেশ্বরী … আর কিছু বাদ গেলো নাকি?
ছবি তুলতে তুলতে একটা জিনিষ শিখলাম,
বিস্তারিত»(সিসিবির প্রতি কলকাতা নিবাসী শ্রীমান বটুকেশ্বর ঘটকের কথামালাঃ)
আজ্ঞে বাঙ্গাল মুল্লুকের মহাশয়-মহাশয়াগণ,
তা আচেন কেমন আপনারা সব্বাই?এই দুদিন আগে বংগশার্দুলদের যে খেলা দ্বেকলুম গো দাদা,এক্কেবারে দিলখোশ হয়ে গেলো।আমি ওপার বাংলার লোক হলেও আপনাদের এই আন্তর্জাল-কথিকা বিলক্ষণ খেয়াল করি,আর বাঙ্গালি হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের খেলাও আমার অতিশয় আগ্রহের বস্তু।
আমাদের মুল্লুকে অবশ্য আপনাদের মত এরকম বালকদের জন্যে সামরিক বিদ্যালয় সরাসরি নেই,তবে বেশ কিচু সৈনিক বিদ্যালয় রয়েছে।আমি নিজেও এরকম একটি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিধায় আপনাদের সাথে বেশ “জান-পয়চান”
বিস্তারিত»অনেকেই পিসির হার্ড ড্রাইভ ক্রাশ হবার ভয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট গুলোকে অনলাইনে কোথাও সেভ করে রাখেন। এতে হঠাৎ হার্ড ডিস্ক ক্রাশ করলেও খুব একটা সমস্যায় পড়তে হয়না। তবে সমস্যা হলো অনেক অনলাইন স্টোরেজ সাইটই ফ্রিতে খুব বেশি একটা স্পেস দেয় না। আপনিও যদি এসমস্যায় পড়েন তবে Windows Live SkyDrive ব্যাবহার করে দেখতে পারেন। কারন Windows Live SkyDrive আপনাকে দিচ্ছে ফ্রি ২৫ গিগাবাইট অনলাইন স্টোরেজ সুবিধা। এছাড়া এই সাইটটির মাধ্যমে আপনি অনেক বড় সাইজের ফাইলও (গিগাবাইট রেঞ্জ সাইজের) শেয়ার দিতে পারবেন যা হয়ত মেইল এটাচমেন্ট সাইজের লিমিটেশনের জন্য আপনি পাঠাতে পারছিলেন না।
বিস্তারিত»