(ক)
মাইজুদ্দিন ওরফে মজু বেশ একটা সমস্যার মধ্যে আছে। তার বয়স চৌদ্দ অথচ বয়সের তুলনায় তাকে দেখতে অনেকটা বড় লাগে। তবে সমস্যাটা তার বয়স বা উচ্চতা নিয়ে নয়।
তার পিঠ চুলকাচ্ছে। ঘামে।
হেমন্তের শেষ দিনগুলির কোনো এক সকাল। গাছের ফাঁক গলে শীতার্ত সূর্যের উঁকিঝুঁকি। হুট করেই তাতে রোদ চড়েছে। আর মজুরও ঘাম ধরেছে।
গতকাল দিনব্যাপী মাইকিং হয়েছে এখানে, আজ সকাল আট ঘটিকায় মহিম গাজির আড়তের সামনে স্থানীয় নেতাদের উপস্থিতিতে সরকারি রিলিফ বিতরণ করা হবে।
বিস্তারিত»


