উন্নয়ন-ভাবনা বিষয়ে আমার ভাবনা (তত্ত্বে ও ব্যক্তিগত অভিজ্ঞতায়)

দুইদিন আগে আমি একটা পোস্ট দিয়ে জানতে চেয়েছিলাম দেশের উন্নয়ণে কার কি ভাবনা, মানে কি কি ভাবে বাংলাদেশের উন্নতির চেষ্টা সফলভাবে করা যায়। সবাই বেশ আগ্রহ প্রকাশ করেছে দেশের জন্য কাজ করার, অনেকেই বেশ কিছু মূল্যবান কথাও বলেছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে সমস্যার সমাধানটা ঠিকমত উঠে আসছে না। জুলহাস ভাইয়ের পোষ্ট ত দারুন জমিয়ে ফেলেছে এই আলোচনাটা। কিন্তু আমার উপলব্ধি একই, সমস্যার সমাধানটা ঠিক কিভাবে করা যাবে তা’

বিস্তারিত»

“ভ্রান্তি” – মিফতাহ, হ্যাটস অফ!!

হেলো এক্স-ক্যাডেটস (স্পেশালী জেসিসিয়ানস),

মিফতাহ [২০০০-২০০৬]-এর একটি অসাধারণ সুন্দর গান বেরিয়েছে FUAD FT. KONA এলবাম-এ, ট্র্যাকটার নাম ‘ভ্রান্তি’। ওটার ২ টা ভার্সন আছে এলবামটায় (আরো একটা গান আছে ওর সুরে “অবুঝ প্রশ্ন” ওটা অবশ্য কণার গাওয়া)। আপনারা এলবামটি কিনবেন এবং গানটা শুনবেন; খুবই ফ্যান্টাস্টিক!!

আমরা এরকম ট্যালেন্ট আরো আশা করছি আমাদের মাঝ থেকে।

বিস্তারিত»

নীল হয়ে আছি

(এটি কবিতা নয়, এটি ব্লগর ব্লগর)

কথা ছিল, শহরের সীমানা পেরিয়ে আরও কিছুটা পথ
আমরা এক সঙ্গেই যাব।
তোর বুকের নীল ওড়না
সিরাজউদ্দোলার পাগড়ীর মত মাথায় পেঁচিয়ে, দু হাত ছাড়িয়ে আবৃত্তি করব
“ভালবাসার রঙ যদি নীল হয়,
তবে হাজারো সাপের দংশনে,
সমুদ্র কিংবা আকাশের মত নীল হতে আমি রাজি আছি”।

দুই হাতে ছোট্ট তিন-তালি দিয়ে তুই বলবি,

বিস্তারিত»

১৯৭১ সাল -আমার দেখা প্রথম মুক্তিযোদ্ধা

সিসিবিতে এসে দেখলাম আজ মাত্র একটা পোস্ট। ভাবলাম আগামি কাল পোলাপান মন্তব্য করবে কিসে। তাই সামুতে প্রকাশিত আমার একটা গল্প আজ দিয়ে দিলাম এখানে। গল্প হলেও এটা একটা সত্যা ঘটনা। ২/১ মাস এদিক ওদিক হতে পারে কারন ৩৭ বছর আগের ঘটনা সম্পূর্ন স্মৃতি থেকে লেখা।

প্রায় ৩৭ বছর আগের ঘটনা। আমার বয়স তখন চার বছরের একটু বেশি।

বিস্তারিত»

ভিকি ক্রিস্টিনা আর বার্সেলোনা

ভিকি ক্রিস্টিনা আর বার্সেলোনা একটা হালকা, মাস ফুরানোর আগেই ভুলে যাওয়ার মতো কিন্তু মজার সিনেমা। ইদানিং কালের কমেডি সিনেমা গুলোর তুলনায় যথেষ্ট মজার।

সিনেমার টাইটেল এর ভিতরেই আছে তিন চরিত্র। ভিকি একজন সেরিব্রাল সচেতন তরুনী, (ব্রিটিশ রেবেকা হল আমেরিকান উচ্চারনে দারুন করেছে) ক্যাটালান সংস্কৃতির উপর পড়াশুনা করছে। বিত্তশালী ফিয়াঁসেকে নিউ ইয়র্কে ফেলে বন্ধুর সাথে বার্সেলোনা এসেছে গ্রীস্মের ছুটি কাটাতে। ভিকির বন্ধু উদ্দাম, খেয়ালী ক্রিস্টিনা (স্কারলেট জোহান্সন),

বিস্তারিত»

বুলশীট

[এই লেখাটি কেবলমাত্র প্রচন্ড নিরাবেগ, স্থিরবুদ্ধি এবং চিন্তাশীল ক্যাডেটদের জন্যে…কাজেই, আমার মতন আউলা ঝাউলা পাবলিকরা ফুটতে পারেন!!!!!!!!!]
প্রারম্ভঃ
আমি আগেই বলেছিলাম…[আমি আবারও কিছু বলিতে পারিলামনা-৭ (শেষ পর্ব)]…প্রত্যেকটি ক্যাডেটের মাঝেই একটা দ্বৈতসত্ত্বা বাস করে।
নিজেকে দিয়েই আমি ব্যাপারটা পুরোপুরি উপলব্ধি করি…
প্রতিটা ক্যাডেটই একই সাথে…casual & serious; অলস আবার শেষ রাইতে ঠিকই বাড়ি দিয়া পইড়া ফেলায়…; চরম ইনফরমাল আবার একইসাথে ফরমালিটির বিশাল বস!!!!!

বিস্তারিত»

প্রবাসে প্রলাপ ০০৫

জুলহাস ভাইর টানা ৪টা পোস্ট পড়ে বিশাল অনুপ্রাণিত হয়ে গেলাম। আসলেই দেশের জন্য চায়ের কাপে আড্ডা ছাড়া কোনদিন কিছু করেছি বলে মনে পড়ছে না। রাজনীতিতে নামব বলে অনেক স্বপ্ন ছিল। কিন্তু দেশের বাইরে চলে এসেছি আর বাসায় যখন এটা বলতাম তখন সবাই মিলে ঝাড়ি দিত। জুলহাস ভাইর লেখা পড়ে অনেকক্ষণ ভাবলাম কি করা যায়। সবসময় এইসব নিয়ে কথা হয় কিন্তু কখনই শেষ পর্যন্ত কেউ কোন প্রস্তাবনা দেয় না।

বিস্তারিত»

রবি ভাই ও অন্যান্য

রবি ভাইকে আমি চিনি বড় সংকটের সময়। আমার পকেটে তখন টাকা নেই। বাবার কথা না শোনার কারণে বাড়ি থেকে টাকা বন্ধ। মাও তার গোপনে জমানো টাকা দিতে সম্পূর্ণ অস্বীকৃতি জানিয়েছেন। অপরাধ- নিজের টাকা কামানোর মুরোদ নেই অথচ বাপের টাকায় সিগারেট খাই। অবিচার আর কি।

একদিন ভুল করে ছোট ভাইকে নিয়ে ক্যাম্পাসে এসেছিলাম। দুপুরে কি কি যেন খাওয়ারও বায়না করেছিল। কিন্তু ভারি বিস্ময়ের সাথে ও লক্ষ্য করল দুপুরে আমার কাছে খাওয়ার টাকা থাকে না কিন্তু সিগারেট খাই গন্ডায় গন্ডায়।

বিস্তারিত»

বই পড়া, বই উপহার পাওয়া

মনে আছে খুব ছোট বেলায় আমার মা আমাকে আলালের ঘরে দুলাল বইটা কিনে দিয়েছিল। বাংলা ভাষার প্রথম উপন্যাস। পড়েছিলাম এবং কিছুই যে বুঝি নি সেটাও বেশ মনে আছে। আলালের ঘরে দুলাল ছিল আমার প্রথম নিজের বই।
সিক্সে পড়া সেই আমার তখন বই কেনার প্রতি আগ্রহ তৈরি হয়। মনে আছে একবার শিশু একাডেমিতে যেয়ে ৫/৬টা বই কিনে এনেছিলাম। নাম এখন আর মনে নেই। একটা ব্যক্তিগত লাইব্রেরি করার ইচ্ছা তখন থেকেই আমার মাথায়।

বিস্তারিত»

সিসিআর-এ আমার প্রথম দিন

লিখতে চাইছি কলেজে আমার প্রথম সকালের কথা। কিন্তু মনে নাই তো :(( –

আসলে প্রথম সপ্তাহের অনেক কথাই মনে নাই। শুধু মনে আছে অভিষেক অনুষ্ঠানে ‘হাসিব’ ভাইয়ের হাওয়া ‘বুঝিনি তো আমি’ গান’টা।অডিটোরিয়ামে আম্মা, আব্বা আর এক মামার সাথে বসে গান’টা শুনতে বেশ ভাল লেগেছিলো। শেষ বিকেলে যখন হাউস অফিস থেকে আব্বা-আম্মা’কে বিদায় জানাচ্ছিলেন নাজনীন ম্যাডাম, দুচোখের পানি ধরে রাখতে না পেরে দৌড়ে রুমে চলে গিয়েছিলাম।

বিস্তারিত»

ছন্নছাড়া-র ছন্নচিন্তার সময়লিপি

জাপানে কয়েকদিন পরপর যেন কিসের সব ছুটির দিন থাকে। কিসের ছুটি তা জানার ইচ্ছাটাও জাগে না অনেক সময়। ভাবি ছুটি পাইছি আর কি দরকার বাকিসব জানার। আজও সেরকম একটা ছুটির দিন। এক্সাম এর মাঝে ছুটি পড়ছে ,এতে আরো বেশি খুশি। একবার ক্যালেন্ডার খানার দিকে তাকাইলাম। দেখতে ছুটিটা কিসের। কানজিতে যা লেখা আছে তার মানেটা নিয়ে মাথা ঘামানোর ইচ্ছে করল না। নিজেকে আগের মতোই বুঝালাম ,“এতো মাথা ঘামায়ে কি হবে,ছুটি পাইছোস মজা নে” ।

বিস্তারিত»

কিংকর্তব্যবিমূঢ় …

টুশকি আর পুশকিকে দেখে আমিও এট্টু দুঃসাহস দেখানোর ট্রাই দিলাম 😡

১। ডাইনিং হলে অনেকবার বলার পরও টেবিল লিডারের পারমিশন ছাড়া খাবার নষ্ট করায়, কোন এক জুনিয়রকে আধাঘন্টা পাঙ্গা এবং উপদেশ শুনতে হলো। অতঃপর ওর লকার পার্টনার (গাইড) বিরক্তি সহকারে জিজ্ঞেস করলেন, “এক কথা কতবার বলতে হয়, তুমি কোন কথা একবারে বুঝো না?” জুনিয়রের সরল প্রত্যুত্তোর, “বুঝতে পারলাম না,

বিস্তারিত»

মেডেল প্যারেড ২০০৯ (আনমিল, বাংলাদেশ কন্টিনজেন্টস্‌)

গতকাল লাইবেরিয়াতে হয়ে গেল আমাদের এতদিনের বহু প্রতীক্ষিত “মেডেল প্যারেড”। দীর্ঘ দেড় মাস প্যারেড অনুশীলনের পর আমাদের এই ফাইনাল প্যারেড হলো। শেষ হলো আমাদের মেডেলের প্রতীক্ষার পালা। আমরা সবাই ইউ এন মেডেল পেলাম। প্যারেডের পরে হলো কেক কাটা, প্রীতি ভোজ এবং একটি কালচারাল প্রোগ্রাম। সমস্ত দিনের উল্লেখযোগ্য কিছু ছবি নিয়ে আমার আজকের এই ব্লগ, সেই সাথে আমার প্রথম ছবি ব্লগ

বিস্তারিত»

ক্যাডেট কলেজের দিনগুলো- (৫)

ক্লাশ সেভেনে আমদের রুমমেট, বেস্টফ্রেন্ড আর কিছু ক্লাশমেটের কথা :

আমার রুমমেট দিয়েই শুরু করি। আমাদের কলেজের রুমগুলি পুরাতন ক্যাডেট কলেজের মতো নয়। রুমগুলো ছোট ছোট এবং এক রুমে তিনজন করে থাকতে হতো। আমার রুমমেট ছিল মোঃ খালেকুজ্জামান জর্জ( ১২৭) এবং মোঃ রেজাউল হক ( ১৪৯)। নতুন ক্যডেট কলেজ হবার সুবাধে আমরা কেউ ইংরেজীর চর্চা করতাম না। জর্জ সুযোগ পাক না পাক ইংরেজীতে কথা বলার চেষ্টা করতো এবং ক্যাডেট কলেজ সম্পর্কে অনেক কিছু আগে থেকে জানতো,

বিস্তারিত»