হাতের ওপর হাতের পরশ রবেনা, আমার বন্ধু আমার বন্ধু হবেনা…

এক… দুই… তিন….

গুনে গুনে ঠিক তিনজন ছিলাম আমরা।

এর মধ্যে একটু আগে মারুফ এসে বলে গেল – “দোস্ত, থাকিস কিন্তু। রাতে এসে একসাথে ডিনার করবো।”
আমি জেনে শুনে সতর্কতার সাথে ঢিলটা ছুড়ে মারলাম- “ডেটিং এ যাচ্ছিস নাকি?”
মারুফ কিছু বলেনা। শুধু কেমন করে জানি হাসে। আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে যাই।

কাজেই রইলো বাকি দুই।

কিন্তু সেটাকে এক হিসেবেও ধরা যায় ।

বিস্তারিত»

এবং প্রেম ৪

আমরা যদি এ বিশ্বের নৃতত্ব পুনরায় ঘাটি
আর তালিকাবদ্ধ করি সমাজের উন্মেষ নৈর্বত্তিক দৃষ্টিতে
তবে উপেক্ষায় কাদবে সাদামেঘসমুহের আকাশে নীলের সঙ্গম।
কিভাবে লাল সুর্যোদয় হয়ে উঠে প্রেমিকার ঠোটে চুম্বন
পৃথিবী কোন দিক হতে সবুজ হয়ে ঊঠল আর কিভাবে বিমুর্ত সঙ্গীত
পটভুমিকায় বেজেই চলল,

বিস্তারিত»

সিক্স ডেজ সেভেন নাইটস – শেষ পর্ব

সিক্স ডেজ সেভেন নাইটস০১০২

খাওয়ার পরে সিগারেট ধরিয়ে সবাই একসঙ্গে বের হলাম সমুদ্রের পারে হাঁটতে । খোলা গলায় এবং হেড়ে গলায় গান চললো কিছুক্ষণ। অনেক্ষণ পর ফিরে এসে ঘুমানোর প্রস্তুতি নিলাম, কিন্তু রুমে গিয়ে বিছানায় শুয়ে দেখি এই গরমে রুমে ঘুমানো সম্ভব না। বালিশ তোশক নিয়ে একজন বারান্দায় এসে শুয়ে পড়লো, তার দেখাদেখি বাকি সবাই।

বিস্তারিত»

একটি জিজ্ঞাসা

রাস্তায় পথ চলতে চলতে একটি স্বনামধন্য হাউজিং কোম্পানির বিজ্ঞাপণের একটি বাক্যে চোখটা আটকে গেল। একটি প্রশ্ন- শেষ কবে খালি পায়ে শিশির ছুঁয়েছেন? আসলেই প্রশ্নটা অবাক করার মতোই! এই ইট পাথরের শহরে ভোরের নরম ঘাসে শিশির আজকাল দূর্লভ হয়ে ঊঠেছে।

এই প্রশ্নের সমান্তরালে আরো একটা প্রশ্ন এলো মাথায়, শেষ কবে কলম দিয়ে একপাতা বাংলা লিখেছি? এই মুঠোফোনের যুগে বাবার কাছে টাকা চেয়ে পুত্রের পত্র লিখতে হয়না,

বিস্তারিত»

বৃষ্টি-৩

কোন দূরদূরান্তে পড়ে রয়েছো
বৃষ্টি দ্যাখোনা কতকাল,
কতকাল শোনোনা ঝমঝম বরিষণ
আজ তোমার বাড়ি যাবার পথে তাই
কিনে নিয়েছি
এক বাক্স উৎকৃষ্ট বৃষ্টি।
ভেজার একটা উপলক্ষ আজ

বিস্তারিত»

ক্যাডেট নাম্বার ৭৫৭

এই মাত্র সদস্য সংখ্যা হলো ৭৫৭। আমার ক্যাডেট নাম্বারও এটা। গত কয়েকদিন থেকেই অপেক্ষা করতেছিলাম কখন সদস্য ৭৫৭ হবে।সালেকীন (২০০২-২০০৮) হলো সিসিবি এর সদস্য নাম্বার ৭৫৭।

সব ক্যাডেট এর মতো আমারো সেই প্রথম দিন থেকেই জীবনের সব জায়গায় এই নাম্বার পাকাপোক্ত ভাবে লেগে আছে।

কোথায় নাই এই নাম্বার? মেইল এর ঠিকানা, পাসওয়ার্ড এর অংশ , ওয়েব ডমেইন, এমনকি যখন আমি অফিস বা ভার্সিটি তে খেলার জার্সি নিতে যাই,

বিস্তারিত»

বিবর্তনবাদ – a Review (২)

[প্রথম অংশ না পড়ে থাকলে, বিবর্তনবাদ – a Review (১) প্লীজ পরে ফেলুন।

প্রথমপর্ব প্রকাশের পরে কিছু প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর।
‘বিশ্বাস’ হচ্ছে প্রমান ছাড়া কোন কিছুকে মেনে নেয়া। যেমন মুসলমানেরা আল্লাহকে ‘বিশ্বাস’ করে। তারা তাকে দেখে নাই, তাই করে। বিবর্তনবাদীরাও যে বিশ্বাসী তাই প্রমানের চেষ্টায় আছি.. দেখি প্রমান করতে পারি কিনা।
‘বিশ্বাসের সাথে বিজ্ঞানের সম্পর্ক নাই’। হয়তো সত্য। কিন্তু Richard Dawkins এর মত লোকেরাই ধর্মের বিরুদ্ধে লড়ে।

বিস্তারিত»

চুরি কাহিনী (২)

আগেরটা ছিল সত্য হাউজের আমচুরির ঘটনা। তারা যেহেতু ব্যর্থ তাই এবার সদাচার হাউজের সবচেয়ে দুষ্টু ক্যাডেট কিন্তু ট্যালেন্টেড আর সত্য হাউজের বাদরদের অন্যতম একজন উদ্যোগী হয়ে উঠল আম চুরির ব্যাপারে। নতুন এডজুটেন্টের অহেতুক ভাব আর সহ্য হচ্ছে না তাই তাকে ব্যস্ত রাখতে হবে নিয়ম ভেঙে আর সেটা শুধু ক্লাস 11-ই পারে।

এবার শনিবারে ক্লাস শেষে লাঞ্চ করে সবার শর্ট ওয়ে তে হাউজে ফেরার কথা,

বিস্তারিত»

শিক্ষাব্যবস্থা, ক্ষয়িষ্ণু সংস্কৃতি, যুদ্ধাপরাধী ইস্যু, আমাদের বুদ্ধিজীবি সমাজ- আপাত বিক্ষিপ্ত প্রাসঙ্গিক ভাবনা

আমাদের দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে বরাবরই আমি চিন্তা করি। প্রমথ চৌধুরী বোধ করি বলেছিলেন, ” আমাদের ধারণা শিক্ষা আমাদের গায়ের জ্বালা চোখের জল দুই ই দূর কর করবে। এ আশা সম্ভবত দুরাশা। তবুও আমরা সম্মুখে কোন সদুপায় খুঁজে পাইনা। ” আমরা এমন হতভাগার দেশ যে শতাব্দী আগে বলে যাওয়া এই কথাগুলো আজো আমাদের জন্য সত্যি। কোনরূপ উত্তরণ আমরা ঘটাতে পারিনি নিজেদের অবস্থার। প্রথম চোধুরী যা বলে যেতে পারেননি তা তিনি দেখেননি।

বিস্তারিত»

ফ্রাঙ্কলিন রুজভেল্টের বাড়িতে ১

মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধ্বস আর ব্যাংকিং সিস্টেমের ব্যর্থতা জন্ম দিয়েছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দার এবং এর প্রভাব এখন সারা বিশ্বজুড়ে। এ পরিস্থিতির সাথে পুঁজিবাদী মার্কিনীদের পরিচয় নতুন নয়, বিগত শতাব্দীতে সীমিত ও বড় পরিসরে অনেকবারই এর মুখোমুখি হতে হয়েছে তাদের। তবে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ১৯৩০ সালের গোড়া থেকে প্রায় এক দশক স্হায়ী হওয়া গ্রেট ডিপ্রেসন (The Great Depression). বর্তমান সময়ের এই অর্থনৈতিক মন্দাকে মিডিয়া এবং প্রশাসন গ্রেট ডিপ্রেসনের সাথে তুলনা করছে মাঝে মধ্যেই।

বিস্তারিত»

সুপার কাপঃ সেমিফাইনাল লাইন আপ ও গ্রুপ পর্বের পরিসংখ্যান

আজ ছিল গ্রুপ পর্বের শেষ দিন। বি গ্রুপ থেকে মোহামেডানের সাথে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ছিল ব্রাদার্স ও ফরাশগঞ্জ। ফরাশগঞ্জের সেমিফাইনালে উঠতে হলে চট্টগ্রাম আবাহনীকে বড় ব্যবধানে হারাতে হতো সে সাথে ব্রাদার্সকে হারতে হতো মোহামেডানের কাছে। দিনের প্রথম ম্যাচে ফরাশগঞ্জ চট্টগ্রাম আবাহনীকে মাত্র ২-০ গোলের ব্যবধানে পরাজিত করলে ব্রাদার্সের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায়। ফরাশগঞ্জের হয়ে ২৬ মিনিটে খোকন দাস ও ৭৫ মিনিটে গোল করে ইদ্রিস।

মোহামেডান ও ব্রাদার্স দুদলেরই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটি পরিনত হয় সেমিফাইনালে আবাহনীকে এড়ানোর লড়াইয়ে।

বিস্তারিত»

তানভীর বন্দনা

সিসিবি’র এক অনন্য প্রতিভাধর সদস্য তানভীর ভাই। :-B কুমিল্লার বিখ্যাত ১৫তম ব্যাচের (৯৪-০০) একজন স্বনামধন্য এক্স-ক্যাডেট, এরপর বুয়েটেও। পড়াশুনায় তার আগে কেউ ছিলনা কখনোই। বোর্ডের উভয় পরীক্ষায় স্ট্যান্ড, গোমতীর এসিস্ট্যান্ট হাউস প্রিফেক্ট, বর্তমানে জিপিতে। :boss:

আমার বড় সৌভাগ্য ছিল তার সাথে একই সময়ে একই কলেজে একই হাউসে থাকার। :guitar: বোধকরি ক্লাস এইটে উঠতেই ওনি আমার নজর কেড়ে নেন, কিন্তু সিনিয়রতো, কেবল দূর থেকে তাকে ফলো করি আমি,

বিস্তারিত»

রঙ পেন্সিল

মেঘে মেঘে নিকষ কালো দুপুর,
আলতা মেখে ফড়িং ওড়ে,
বৃষ্টি টাপুর টুপুর।

বৃষ্টি পড়ে উইপোকাদের গায়,
সূর্যমূখীর বুকের ভেতর
স্বপ্ন বাড়ি যায়।

আকাশ বেয়ে নামলো একটা পরী,
রূপনদীতে ডুবে ডুবে
কী করি, কী করি!

থাকুক না হয়, এমন করেই, যা-হোক,
আকাশ নদী মেঘ পরী আর
ছোট্ট একটা ডাহুক।

এমনি করেই,

বিস্তারিত»

ম্যাজিক বয় – ০৬

ম্যাজিক বয় – ০১০২০৩০৪০৫

রাতে রফিকের না ফেরাটা খুব চিন্তার বিষয় ছিল। কিন্তু শফিক বা ফরিদা খুব একটা চিন্তা করলেন না। ভাইজান সারাদিন যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন তাতে তার চলে যাওয়ার আনন্দেই তারা মশগুল ছিলেন। ফরিদা বরং একটু নিশ্চিন্তই থাকলেন, কারণ রফিক সঙ্গে থাকলে যাই হোক রতনের কোনো ক্ষতি হবে না।

বিস্তারিত»

চুরি কাহিনী (১)

ছেলেদের কলেজের বন্ধুদের কাছে শুনেছি তারা নাকি ডাব চুরি করে, কলেজ পালায় ইত্যাদি ইত্যাদি। আমরা যেহেতু মেয়ে তাই আমাদের পক্ষে কলেজ পালানোটা সম্ভবপর ছিল না। উপরন্তু নিজেদের সিকিউরিটির একটা ব্যাপার ছিল। তাই ডাব চুরি মাথায় ঘুরতে থাকল। কিন্তু ফলিনের পাশে (broad way) তে দাড়িয়ে থাকা নারিকেল গাছ গুলির দিকে তাকিয়ে আমরা বেশ কজন মনে বেশ দুঃখ নিয়ে ভাবতে লাগলাম – এত লম্বা গাছে ছেলেরা ক্যামনে উঠে?

বিস্তারিত»