তখনও জানতে বাকি

তখনও জানতে বাকি

কথাঃ বাপ্পী খান

সুর-সংগীতঃ আইয়ুব বাচ্চু

শিল্পীঃ আইয়ুব বাচ্চু

এবি কিচেন স্টুডিও ভার্শন

 

তখনও জানতে বাকি, তুমি আর আমি,

কার চেয়ে কে বেশী, কাকে ভালবাসি?

এখন আর তখনের জীবনসীমায়,

তোমার ছলনাগুলো এখনো কাঁদায়।।

তখনও জানতে বাকি, তুমি আর আমি,

কার চেয়ে কে বেশী, কাকে ভালবাসি?

 

প্রথম যেদিন তুমি ভালবেসেছিলে,

প্রবল সুখের চোঁখ ভরা ছিল জলে।

প্রথম যেদিন তুমি বিদায় জানালে,

ব্যাথায় ভরা দুটি চোঁখ ভরা ছিল জলে।

তখনও জানতে বাকি, তুমি আর আমি,

কার চেয়ে কে বেশী, কাকে ভালবাসি?

 

একই চোঁখ একই স্রোত একইতো হৃদয়,

ব্যবধান আছে শুধু অশ্রুধারায়।

সুখ তুমি দিয়েছিলে কৃপনের মত,

দুখের বেলায় দিলে সীমাহীন ক্ষত।

তখনও জানতে বাকি, তুমি আর আমি,

কার চেয়ে কে বেশী, কাকে ভালবাসি?

 

©️ কথাঃ বাপ্পী খান

©️ সুর: আইয়ুব বাচ্চু

 

 

২২৯ বার দেখা হয়েছে

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।