ইদানীং ঢাকার একটি অভিজাত হোটেলে লটারিতে আইসক্রীম খাওয়ার সুযোগ লইয়া বড়ই মাতামাতি চলিতেছে। সাময়িকভাবে এই দুরভিসন্ধিমূলক কার্যক্রমটি অনেকের আনন্দের খোরাক হইলেও আমাদের একটি বিষয় লইয়া যথেষ্ট চিন্তা করিবার অবকাশ রহিয়াছে। এই ধরনের ঢাকা-কেন্দ্রিক কার্যক্রমের ব্যাপক প্রচার প্রচারনা ও প্রলোভন সাম্প্রদায়িকতার একটি নতুন ধারার উন্মেষ ঘটাইতেছে। আমাদেরকে তাই এই সুপরিকল্পিত চক্রান্তের বিরুদ্ধে শক্ত অবস্থান লইতে হইবে। চিন্তাশীল পাঠকগন চিন্তা করিয়া অবাক হইবেন যে যতো খুশি ততো আইসক্রিম এর মত এই রকম একটি সাম্প্রদায়িক পোস্টে ১৫ মে রাত্রি ৯:১১ ঘটিকা পর্যন্ত ১১৯ টি মন্তব্য পড়িয়াছে এবং পোস্টটি ৫১১ বার পঠিত হইয়াছে।
বিস্তারিত»এবং আমিও
নেট নাই, অন্যের পিসি থেকে খামচা খামচি করে করে মাঝে মাঝে ঢুকি। ঢুকে অথৈ সাগরে হাবুডুবু খাই, কোন লিখা রেখে কোন লিখা পড়ব…..তবে আমার কপাল যে এত ভাল সেইটা মনে হয় আগে বুঝি নাই, সেইদিন ঢুকেই আল্লাহ পাক সেই পোস্টটা চোখের মুঠায় এনে দিল।
পৃথিবীর যত মোবাইল আছে সবগুলা থেকে মেসেজ পাঠায়ে চুপচাপ বসে থাকলাম, উপরে আল্লাহ নিচে লাবলু ভাই, এবং একদিন রাত এগারটায় আমার অতি সাধের ঘুম ভাঙ্গায়ে তার চেয়েও সাধের কলটা আসল।
আমিও ইহাকে পাইলাম…
অবশেষে আমিও একটি লটারি পেলাম, অনেক আগেই জীবনে লটারি জয়ের আশা চিরতরে বর্জন করেছিলাম, কিন্তু সিসিবি, এবিসি এবং সর্বোপরি সানা ভাইয়ের কল্যানে শেষ পর্যন্ত কপালে একটা লটারি মিলল। আমিও শেরাটনে আইসক্রিম খেতে যাচ্ছি।
শুক্রবার আমার জন্য মহা গুরুত্বপূর্ণ দিন, কারন সাধারনত এই একদিনই আমার তাহার সাথে দেখা করার সুযোগ হয়। আজও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু শুরুতেই বিপত্তি বাধায় মোবাইলে হঠাৎ এক অচেনা নাম্বার থেকে ফোন।
বিস্তারিত»সাবধান,হোটেল শেরাটন আর ইগলু কোম্পানিতে কর্মরত এক্স ক্যাডেটরা অন্য চাকরি খোঁজা শুরু করে দিন…
আজি প্রভাতে গিয়াছিলাম বিসিএস মৌখিক পরীক্ষা বিষয়ক সেমিনারে-গিয়াই উহাদের চাপাবাজি এবং জনৈক প্রাক্তন ডিআইজি সাহেবের ভাইভা টিপসের পরিবর্তে উনি বসনিয়ায় মিশনে থাকাকালে কোন সুন্দরী ললনা উনার প্রেমে দিওয়ানা হইয়াছিল সেই কাহিনী শুনিয়া বিবমিষ-চিত্তে বাহির হইয়া আসিলাম।রাস্তায় দাঁড়াইয়া ইক্ষুর শরবতের সহিত কিঞ্চিৎ লেবুর রস মিশ্রিত করিয়া গলাধঃকরণ করিবার উপক্রম করিতেছি-এই মুহূর্তে মুঠোফোন বাজিয়া উঠিল-এই অধমকে কল প্রদানকারী নিজের পরিচয় হিসেবে জানাইলেন রেডিও এবিসি হইতে।ইহা শুনিয়াই আমি যাহা বোঝার বুঝিয়া গেলাম-বিড়ালের ভাগ্যেও শিকা কখনও কখনও ছিঁড়িয়া যায়-গোবেচারাও গোফঁচাড়া দেয় একদিন-ডজন ডজন ছ্যাঁকা খাইতে খাইতেও যাস্ট মাস্ফ্যুর কপালে যাস্ট (গার্ল)ফ্রেন্ড জুটিয়া যায়।
বিস্তারিত»দিনলিপি ০২:আমি ইহাকে পাইলাম
ইদানিং সকাল থেকে দুপুরের মাঝে অচেনা পিএসটিএন নাম্বার থেকে ফোন পেলেই আতংকে থাকি। অচেনা নাম্বার থেকে ফোন করে সুমিষ্ঠ কন্ঠে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন অফার নিয়ে মিষ্টি, মিষ্টি কথা।বিরক্তিকর। স্যর ক্রেডিট কার্ড নেন, আমাদের এই লোন টা নেন, এই অফার টা আপনার জন্য বেষ্ট ইত্যাদি। অসহ্য হয়ে গেছি ইদানিং এইসব নিয়ে।
তাই ইদানিং পিএসটিএন থেকে কল আসলে পারতপক্ষে ধরি না।আজকে সকাল এ তেমনি ঘুম থেকেই উঠেই দেখি এক অচেনা নাম্বার থেকে ফোন এসেছিলো।
শেষ বিদায়ের ক্ষণে!
দেখতে দেখতে ভ্যাকেশনটা শেষ হয়ে গেক!২৭ দিন বাসায় ছিলাম!এখন শেষ মুহুর্তে মনটা কেমন যেন করে উঠছে!বুকের ভেতর ফাকা ফাকা! কেমন একটা হাহাকার!সব ফেলে যেন চলে যাচ্ছি,আমার খুব দামী কিছু একটা রয়ে যাচ্ছে এখানে!
প্রতিবার এই অনুভূতিগুলো হয়!উপেক্ষা করতে পারি না এই পরিচিত অনুভবকে!কাল রাতে লিস্ট হাতে নিয়ে আব্বু আম্মু ব্যাগ গুছিয়ে দিয়েছে!এখন খাকিড্রেস পড়ে আমিও রেডি…এক্ষুনি ব্যাগ হাতে করে আব্বুর সাথে বেরিয়ে যাবো!
অনেক কিছু ফেলে যাচ্ছি বাসায়!স্বাধীনতা মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণটা!সিসিবিতে লেখা একটা গল্প বাকি রয়ে গেছে…অসমাপ্ত।সময়ের অভাবে লেখা শেষ হয় নি!চেষ্টা করবো কলেজে গিয়ে করতে!
জন্মদিন রকার্স
হে হে হে … সিরিজের মাঝখানে অন্য পোস্ট দেওনের মজা পাইয়া গে – সি ……… টইং টইং টইং :awesome:
৩রা জুলাই আমরা প্রথম ক্যাডেট কলেজে পদার্পণ করি। দিনটি সব ব্যাচমেটদের জন্যই স্মরণীয় নানা ভাবে। তবে আমার কাছে স্মরণীয় একটু অন্যভাবে।
আমাদের হাউজে জামাকাপড় এ্যারেঞ্জ করা-করি, লুকার পার্টনারের সাথে ঘুরাঘুরি, এসব বিষয় সবার-ই একরকম। তবে অডিটোরিয়ামে আমাদের যে নবীন বরণ অনুষ্ঠান হয়েছিল সেটার বাকি সব ইভেন্ট মনে না থাকলেও তাহসির ভাই-এর কিবোর্ড তুখোড় কিবোর্ড বাজানো আর আলী ভাই-এর ‘মনে পড়ে যায় আমার কৈশোর’
বিস্তারিত»ব্যালেন্স ট্রান্সফার
১৬ অক্টোবর ২০০৮
আমি তখন ঢাকাতে নাখালপাড়া কমিউনিটি সেন্টার এর সামনের বিল্ডিংয়ে সাত তলায় থাকি । রেটিনাতে মেডিকেল কোচিং করছিলাম ।
রাত তখন প্রায় পৌনে একটা, , ,
আমার বন্ধু নওফেল এর কাছ থেকে একটি এসএমএস আসলো ।
“দোস্ত একটু কল করতে পারবি ?”
আমি কল করে কি ব্যাপার জানতে চাইলাম ।
নওফেলঃ “তোর মোবাইল থেকে দশ টাকা পাঠাতে পারবি ?”
৬০ বছরের সেরা ছবি, ১০ ডিডিভিতে
অস্কার পেলেই যে ঐটাই বছরের সেরা সিনেমা সেইটা ভাবার কোনো কারণ নাই। তবে অন্যতম সেরা সেটা মনে হয় বলা যায়। কিছু পুরস্কার পাওয়া ছবি দেখলে কপাল কুচকাইয়া যায়। কিছু আসলেই অসাধারণ।
ঢাকায় সব ছবি পাওয়াও যায় না। তবে অনেকগুলাই পাওয়া যায়। চোখে পড়লেই কিনি, সেরা পুরস্কার পাওয়া ছবিটি। আমার কাজ ডিভিডির দোকানগুলোতে ঢু মারা। আমি নতুন ছবির চেয়ে পুরান ছবি বেশী খুঁজি। পেয়েও যাই কোনো এক দুর্লভ ছবি।
হেরে যাওয়া, জিতে যাওয়া
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে কলকাতা নাইট রাইডার্সের পরাজয় আর সুর্য পূর্ব দিকে ওঠার মধ্যে কোন তফাত নেই! দুটোই যে নিয়ম হয়ে দাঁড়িয়েছে। হেরেই চলেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স আর আমার মনে হচ্ছে আমরা মনে হয় জিতেই যাচ্ছি! আমরা মানে বাংলাদেশের মানুষ, যারা ক্রিকেট ভালোবাসি, রোদে দাঁড়িয়ে ব্ল্যাকে টিকেট কিনে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখি, পরাজয়ে গ্লাস ভেঙ্গে ফেলি, আর বিজয়ে পতাকা ওড়াই।
প্রথম দিকে বেশ আফসোস হতো কলকাতা দলে মাশরাফি নেই ,
সরি মা
হঠাত আজকে মাকে খুব মিস করছি। মা তুমি কেমন আছো? দুনিয়ার সব মায়েরাই এতো ভালো কেনো? এই প্রথম বাংলালিঙ্কের কোনো এড আমার ভালো লেগেছে। যেনো একেবারে আমার মনের কথা। সরি মা। তোমাকে সবসময় কষ্ট দেয়ার জন্য, সরি তুমি সবকিছু সহ্য করে হাসি মুখে আশীর্বাদ করার জন্য।
মনে আছে কলেজে যখন চান্স পেলাম, বাবা বলেছিলো যাওয়া না যাওয়া তোমার ইচ্ছা। তুমি চান্স পেয়ে প্রমান করেছো,
কোন এক স্বপ্নকন্যার নিঃসঙ্গ দিনলিপি
এটা কোন মৌলিক লেখা কিনা বলা মুশকিল। বাংলা ব্লগে ব্লগিং শুরুর পর নিজের নামে ব্লগিং করলেও ভার্চুয়াল চরিত্র নির্মাণের আগ্রহ থেকে একজন কিশোরীর অবয়ব তৈরি করেছিলাম কিছু কাল্পনিক দিনলিপি লিখে। সেই স্বপ্ন কন্যার কোন নাম আমি দিতে পারিনি। শুধু তার দিনলিপিগুলো শেয়ার করার আগ্রহ হলো সবার সাথে। সেই কিশোরীর ডায়েরির পাতা থেকে আনা এই লেখা গুলো রইল।
স্বপ্নের রঙ সাদাকালো
আমি জেগে রই নিঃসীম রাত।
বিস্তারিত»তুমি ভাসবে হৃদয়-মাঝে – ৪
তুমি ভাসবে হৃদয়-মাঝে – ৩
তুমি ভাসবে হৃদয়-মাঝে – ২
তুমি ভাসবে হৃদয়-মাঝে – ১
আজ ইউনিভার্সিটির পিকনিক। সকাল বেলা রিপোর্ট করতে হবে ঘাটে। বিশাল দু’টি লঞ্চ ভাড়া করা হয়েছে। নদীপথে ট্রিপ, সুন্দরবনের উদ্দেশ্যে। জিনিসপত্র গুছিয়ে বাসা থেকে বের হয়েছি। মোড়ের সামনে ডিপার্টমেন্টের এক বন্ধু অপেক্ষা করছে, একটু আগে তার ফোন এল। একসাথে যাব। হেঁটে হেঁটে খানিকটা গিয়ে দোকান থেকে এক প্যাকেট বেনসন কিনে রিকশা ঠিক করলাম।
বিস্তারিত»ভাবছাড়া সুরে খাপছাড়া গান
তোমার জন্য নতুন একটা গান লিখে যাই
যতই নতুন শব্দ খুঁজি, কোন শব্দ নাই
শব্দ খুঁজি এদিক ওদিক তাকিয়ে কিছুক্ষণ
কখনও না পেয়ে শব্দ বসাই যেমন তেমন
শব্দ যত সাজাতে যাই হয়ে যায় এলোমেলো
স্মোকিং রুম- জানে বেচে গেছি
মাহফুজ এর কমেন্টে উৎসাহ পেয়ে আবার লিখতে বসলাম। তাছাড়া সবাই দেখি ভাল কথাও লিখতেছে। যদ্দিন পর্যন্ত টিজ না খাই তদ্দিন পর্যন্ত চালায়ে যাব। রক্ত যখন দিয়েছি, আরো দেব। বাংলার ………………
কলেজে বিড়ি খাওয়াটা মোটামুটি বীরত্বের ক্যাটাগরীতেই পড়ে। যতটা না নেশায় খাইতাম, তারচেয়েও খাইতাম ভাবে। একটা বিড়ি খাওয়ার জন্য কত একশান? আর বিড়ি ম্যানেজ করার জন্য যে কত কাহিনি ঘটাইতে হইত?…… কত এস্পিওনাজ, কত ব্ল্যাক্মেইল?
বিস্তারিত»