আর কিছুদিন পরেই আসছে ৩রা জুন।আমাদের ব্যাচের(৯৯-০৫) জন্মদিন।১৯৯৯ সালের এইদিনেই কতিপয় বালক ও কিছু বালিকা তাদের বাসা থেকে বিতাড়িত হয়েছিল।সেদিন তাদের মন ছিল কষ্টে ভারাক্রান্ত।চোখের কোণা ছিল জলে ভরা।সেদিন তাদের কান্নার ১০ম বছর পার হতে যাচ্ছে।এরই মধ্যে তাদের জীবন নদীতে বয়ে গেছে অনেক জল-ধারা।কিন্তু তাদের আবেগে একবিন্দু ও ঘোলা হয়নি এত বছর পরেও।সেদিন তারা জানতো না,বুঝতেও পারেনি কেউ যে, জীবনের সবচাইতে মজার সময়টা তারা কাটাতে যাচ্ছে।
বিস্তারিত»ছবি ব্লগঃ ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৫১’তম প্রতিষ্ঠা বার্ষিকী
পোষ্টমডার্নিজম বিষয়ে আমার উপলব্ধি
Disclaimer: এটা একটা সিরিয়াস পোষ্ট। তাই যারা যারা ক্ষেত্রবিশেষে আমার মতো এন্টেনা-বিষয়ক জটিলতায় আক্রান্ত, তাদের দায় নিতে লেখক দুঃখ ভারাক্রান্ত চিত্তে অসামর্থ জানান দিচ্ছে। 🙂
ঢাবি’তে এসে ঘটনাক্রমে পরিচিত হয়েছিলাম কিছু আঁতেলমার্কা বড়ভাইয়ের সাথে যারা দেখি সব তাত্ত্বিকের কঠিন সমালোচনার পাশাপাশি চলমান সবকিছুকেই ‘জটিল’ সব নতুন নতুন ব্যাখ্যা দেয়। যেমন, একদিন বিকেলে মধূর ক্যান্টিনে বসে আড্ডা মারার সময় এক ভাই বললেন যে, আর্সেনিক গবেষনায় মূল লাভ হইছে কর্পোরেটগুলার।
বিস্তারিত»AMEC -এর চিঠি, হাত বাড়িয়ে দিন
ফারজানার চিকিৎসার সহায়তার জন্য AMEC-এর পক্ষ থেকে সবাইকে আহবান করা হচ্ছে। যদি ছোট বোনটিকে সাহায্য করতে চান, তবে এখুনি সময়, যত দ্রুত সম্ভব।
বিস্তারিত»চরিত্র-চিত্রন
এই ব্লগে নানান রকম মানুষ আছেন যাঁরা নিজেদের বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। এই যেমন মুহম্মদের মত নিরেট আঁতেল (আগেও কইছি এখনো কই, এই বেটার লিখা পড়লে নিজেরে নিরক্ষর নিরক্ষর লাগে :(( ), আন্দালিব ভাইয়ের মত বঙ্কিমচন্দ্রের লং লস্ট গ্রেট গ্র্যান্ডসন ~x( , বিলেতি খেলাপাগল এহসান ভাই কিংবা খেলার মাতলামিতে উনার সাথে পাল্লা দেওয়া আমার প্রিয় কোলকাতার আকাশদা, ব্লগের টি বয় রকিব(এই ফাজিলটার নজর ইদানীং আমার হইতে পারে :just: শ্যালিকার দিকে,ওরে কানাডার বরফে চুবানো দরকার 😡 ),
বিস্তারিত»কাল যাবো ফিরে আমার প্রিয় বঙ্গোপসাগরের তীরে
কাল কলেজে যাবো। টিনের কালো ট্রাংকটা এখনো গোছানো হয়নি। ইউনিফর্মটা খুঁজে পাচ্ছি না। বেল্ট, ক্যাপ, সু কোথায় যে রাখলাম! টুথপেস্ট কেনা হয়নি, সাবানও না। শ্যাম্পু, জুতার কালি, ব্রাসো- এসব কখন কিনবো? নেইল কাটার, রুমাল, টুথব্রাশ ………… আম্মা’টা যে কি? একটুও দেখে রাখে না।
গেঞ্জি, আন্ডারওয়ার না হয় কলেজে গেলেই ইস্যু করবে, কিন্তু লুকিয়ে দুটো লুঙ্গি তো নিতে হবে। হাউস মাস্টার একটা সিজ করলে আরেকটা থাকবে।
বিস্তারিত»শৈশবের বিনোদন
(আদনান ভাইয়ের এই পোস্টে ফুলটোক্কা সহ একেবারে ছোটবেলার আরো অনেক খেলাধুলার কথা মনে পড়ে যায়, সেগুলো নিয়েই এই পোস্ট)
আমার শৈশব ঢাকা শহরে কাটলেও তা পুরোপুরি শহুরে ছিল না, কারন থাকতাম মীরপুরে। আজ থেকে ১৮-২০ বছর আগে মীরপুরে তখনও পুরোপুরি শহরে ছোয়া লাগে নি। এ কারনেই হয়তো সুযোগ পেয়েছিলাম ডাংগুলি আর ক্রিকেট উভয় খেলার, সেই সাথে আরও অনেক কিছুর,
বিস্তারিত»জরুরি ঘোষনা……
কুমিল্লার যারা যারা এইখানে বড় ভাই,ছোটো ভাই…সবাইকে অনুরোধ করছি যেন নিচের লিঙ্ক এ গিয়ে সবাই registration করে এই পোস্ট পড়ার সাথে সাথে…।খুব জরুরি……
“www.acocdirectory.info”
বিস্তারিত»পুরনো প্রেমিকাদের বিয়ে হয়ে যাচ্ছে-
উহুঁ, আলাদা ফিস-টিস নেই
চাইলে, হাতে লেখা সাদা কাগজের একটা
ফরম দিতে পারি।
সেখানে নাম-ধাম লিখে-
সাথে পিতার বৈষয়িক বৃত্তান্ত,
এবং নীল না পেলে না হয় সাদা খামে পুরেই
আমার বুক পকেটে ফেলে যেও মেয়ে।
বালকবেলার প্রেম..
অনেকদিন ধরে কিছু লেখা হয়না, সিসিবি পড়াও হয়না । বেশিরকম ব্যস্ত, যাও বা সময় থাকে নানাধরনের ইযি কাজ সময় খেয়ে ফেলে । বেশ বড় রকমের একটা ডুব দিয়ে ছিলাম । ব্যাক করার আশায় ভাবছি এখন থেকে সিটকম স্টাইলে লিখব । সিরিজ লেখা কিন্তু পরস্পর সম্পর্কহীন । আমার এ লেখাগুলো কিছুটা কাল্পনিক কিছুটা অতি কাল্পনিক, তাই ঘটনার সূত্র জানতে চেয়ে কোন লাভ নাই ।
আজকে আমার প্রথম প্রেমের কথা বলি ।
বিস্তারিত»চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালঃ ফাঁকিবাজি পোস্ট
চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড আর বার্সিলোনা। আজকের ম্যাচকে বলা যায় সাম্প্রতিক কালের সবচেয়ে প্রতিক্ষিত ফুটবল ম্যাচ। দুঃখজনক ভাবে এখনো সিসিবিতে এর কোন প্রিভিও আসেনি এর ফলে ঠিক মতো চিল্লাফাল্লাও করা যাচ্ছে না। তাই ফাকিবাজি টাইপ এই পোস্টটা দিলাম। আসুন আমরা যারা ম্যান ইউ, বার্সা এবং এন্টি ম্যান ইউ সাপোর্টার আছি তারা আওয়াজ দেই।
বিস্তারিত»প্রসঙ্গঃ সাম্প্রতিক মন্তব্য
সিসিবির সবচেয়ে জনপ্রিয় অংশ মনে হয় সাম্প্রতিক মন্তব্য। সেটার অভাবে গত দুদিন অনেককেই মাথা ঠুকতে দেখা গিয়েছে। কাইয়ূম ভাইর মত যারা শুধু মন্তব্য করে তারা খুব অসুবিধায় ছিলেন। তাদের সুবিধার জন্য সাময়িকভাবে ব্লগে সাম্প্রতিক মন্তব্য যোগ করা হয়েছে। তাড়াহুড়ো করে যোগ করার কারণে এটাতে বেশ কিছু সমস্যা এখনো রয়ে গেছে। সবচেয়ে বড় কথা সিসিবির ব্লগ এডজুট্যান্ট প্যারেডে না থাকার কারণে অনেক কিছু সমন্বয় করা সম্ভব হয় নি।
বিস্তারিত»বহুদিন পর
অনেকদিন অনুপস্থিত ছিলাম সিসিবি থেকে। তাই ফিরে আসাটা উদ্যাপন করার জন্য একটা পোস্ট দিচ্ছি। এপ্রিলের ২১ তারিখ থেকে মে মাসের ২৪ তারিখ পর্যন্ত সিসিবিতে আসি নি। কারণটা খুবই সাধারণ। এই কারণে খুব কম মানুষই সিসিবি থেকে অনুপস্থিত থাকে। কারণ আর কিছুই না, আমার অনার্স ফাইনাল পরীক্ষা ছিল। মাস্ফু ভাই তার বিসিএস পরীক্ষা থাকার পরও সিসিবিতে ছিলেন। আইইউটির পোলাপাইনতো পরীক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সবসময়ই সিসিবিতে থাকে। তাহলে আমি কেন ছিলাম না সেই প্রশ্নর উত্তরটা খুবই সাধারণ।
বিস্তারিত»এক বিকেলে ফজু মল্লিক আর আমি
এই কথা সেই কথার পরে ফয়েজ ভাই যা বললেন তা হইলো অনেকটা এই রকমঃ
ফয়েজ ভাইঃ Old one is: Treate others the way you want to be treated
New concept is: Treate others the way they want to be treated
এইগুলা প্রফেশান লাইফের গল্প 🙂
কামরুলঃ হ, কর্পোরেট কথাবার্তা
ফয়েজ ভাইঃ কিন্তু ইফেক্টিভ
তুমি নিজেকে অন্যের সামনে ছোট করতে না পারলে কিছুই করতে পারবা না 🙁
কামরুলঃ আমি তো কিছুই করতে পারি নাই ;;;