আমাদের রসায়ন শিক্ষা

স্যার এর নামটা বললাম না।তবে যারা বেশি কৌতুহলি তাদের জন্য একটু সহজ করে দিলাম। ইংরেজিতে স্যার এর নাম দাঁড়ায় cowboy catch the moon. কেউ যদি চিনে ফেলেন তার জন্য আমি দায়ী নই।যাই হোক কাজের কথায় আসি।স্যার পড়ান খুবই চমৎকার।ওনার পড়ানোর ধরনটা তবে একটু ভিন্নধর্মী।অনেকের হয়ত মনে আছে এসএসসির বইতে অধাতুর একটা অধ্যায় ছিল।তার একটা বিশাল অংশ জুড়ে ছিল সালফার।সেই সালফার স্যার আমাদের এমন ভাবে পড়িয়েছেন যে আজো ভুলিনি।তাই স্যার এর মত করেই আজকে শিখব-
‘‘আজকে আমরা পড়বো সালফার।তোরা জানিস ইহা অধাতু ।তবে ইহার চরিত্র মোটে ও ভালনা।

বিস্তারিত»

বাংলাদেশে সোয়াইন ফ্লু : মৃত্যু, আতংক নাকি সচেতনতা ???

বাংলাদেশে সোয়াইন ফ্লুতে একজনের মৃত্যুর খবর নিশ্চত হওয়া গেছে। অথচ গনসচেতনতা বৃদ্ধির লক্ষে সরকারী পদক্ষেপ এখনো উল্লেখ করার মত কিছু নয়। তাই সমসাময়িক এই বিষয়ে একটি বিস্তারিত পোস্ট দেয়ার গুরুত্ব অনুভব করছি। চলুন জেনে নেই সোয়াইন ফ্লু সম্পর্কে ।

সোয়াইন ইনফ্লুয়েঞ্জা শূকরের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ২০০৯ সালের এপ্রিল মাসে পৃথিবীর কয়েকটি দেশে মানব মৃত্যুর কারন বলে চিহ্নিত হয়েছে। এটি মূলত শূকরের মাঝেই পাওয়া যেত যা কিনা শূকরকে ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত করত।

বিস্তারিত»

বাণী চিরন্তণী-১

ছোটবেলায় আমাদের বাসায় ইত্তেফাক রাখা হত।এখন যেমন পেপার খুলেই সরাসরি খেলার পাতায় চলে যাই তখন সেই রকম ছিলনা।ইত্তেফাকের দুটি জিনিস আমার জন্য বরাদ্দ থাকত-একটা হল আমার নিজের আগ্রহের…টারজানের কার্টুন

বিস্তারিত»

রোজার দিনে বেজার দিনলিপি

দিনগুলা যায় ভালোই চলে
বেশতো সাধা সিধা
দু:খ খালি যায়না খাওন
লাগলে পেটে খিদা! :bash:

এই রোজাতে যায়না বোঝা
ক্লাস টাইমের পড়া
বোর্ড জুড়ে :just: ভাসতে দেখি
বুট, বেগুনী, বড়া! :dreamy:

বিস্তারিত»

যেভাবে গল্পের শুরু (ছোট গল্প -শেষ অংশ)

তুমি জান আমার ভেতর একধরনের বৈপরিত্ব কাজ করে। এদিকে হাইকিং, সারফিং, আর স্কিইং করতে ভালবাসি আবার ওদিকে বাঙ্গালি খাবার না হলে চলে না। তোমার কথাই আসলে ঠিক। আহçাদ দিয়ে মা আমাকে একদম নষ্ট করে গেছেন। তুমি সব সময়ই খুব কৌতুহলী ছিলে এই ব্যাপারটা জানতে যে মা মারা যাবার পর পরই, আমার জীবনের সবচেয়ে দুঃসময়ে আমার সাথে কেন ক্রিস্টিনের পাঁচ বছরের সম্পর্কটা ভেঙ্গে গেল। আসলে মা থাকতে বুঝিনি যে আমার উপর উনার এতোটা প্রভাব ছিল।

বিস্তারিত»

ডাক দিয়ে যাই

আচ্ছা, আমি মরে যাব আর তিনঘন্টা পড়ে, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু হবে আমার। আমি জানি আমি নির্দোষ, এবং আমি এও জানি আমার কোন ভুলটার জন্য আমাকে ফাঁসিতে যেতে হচ্ছে। আমার প্রিয়তমা স্ত্রী এবং সন্তান আছে, অথবা আমি মাত্রই বিয়ে করেছি, অথবা আমার বউ অনাগত সন্তানের আশায় দিন গুনছে, অথবা, —–অথবা, এগুলো কিছুই নয়, বেঁচে আছেন শুধু আমার বৃদ্ধ মা-বাবা, তসবী জপে জপে আশায় বুক বাধছেন, হয়তো এই মাঝ রাতেও।

বিস্তারিত»

কোন এক মিলনের বড় হবার স্বপ্ন ছিল

এক

আজকের দিনটা তার কাছে বিশেষ কিছু। এই দিনের মাহাত্ম্য আরো বেড়ে যাওয়ার কথা আর ঘন্টা দুই পরে।
কিঞ্চিত উত্তেজনা বোধ করছে নিজের অজান্তেই- তার কপাল বেয়ে নেমে যাওয়া ঘামের নোনতা স্বাদ ঠোঁটে লাগতেই সে চাপটা অনুভব করে। চাপ কমাতেই সে সিগারেট ধরায়। আনাড়ি হাতে ঠিকমত ধরাতে বেগ পেতে হয়। সিগারেট সে খায় খুব বেশিদিন না, যতটা না খাওয়ার জন্য তারচেয়ে বেশি নিজের পরিপক্কতার সার্টিফিকেটের জন্য।

বিস্তারিত»

ফ্যান্টাসী লীগ- সিসিবি ম্যানেজারদের আমলনামা ০৪ ( + হালকা প্যাচাল)

ইংলিশ প্রিমিয়ার লীগের আরেকটি সপ্তাহ শেষ, সেই সাথে ফ্যান্টাসী লীগের। সিসিবির ম্যানেজারেরা ইতিমধ্যে নিশ্চয়ই নিজেরটা সহ তাদের প্রতিদ্বন্দিদের আমলনামা গবেষনা করে ফেলেছেন। তারপরেও সিসিবির আমজনতার জন্য এই আমলনামা। আসুন দেখে নেই সপ্তাহ শেষে কার অবস্থান কোথায়।

প্রথমবারের মত শীর্ষে উঠে এসেছেন কামরুল ভাই, তার পরপরেই আছেন গোলাপজান ভাবি আর এহসান ভাই। প্রতিদ্বন্দিতা খুব তীব্র। প্রথম ৫ জনের মাঝে পয়েন্ট ব্যবধান মাত্র ১০। এছাড়া বিস্তারিত পয়েন্ট,

বিস্তারিত»

মাধবকুন্ড, শ্রীমঙ্গল এবং নীলকন্ঠ টি কেবিন !!! (ছবি ব্লগ)

রমজান মাস চলছে…সবাই এখন কাজের চাপ থেকে একটু হলেও হালকা থাকে, কিন্তু আমাদের কপাল বড়ই খারাপ। এই রোজার মধ্যেও এক্সারসাইজ করে এক্কেবারে জান প্রান শেষ। ৪ দিনের পাঙ্গা শেষ করে গত শুক্রবার ফিরে এলাম। আর তারপর শুক্রবার সারাদিন শুধু ঘুম আর ঘুম। শনিবার সকাল থেকেই প্ল্যান করছিলাম যে কি করা যায়…… :dreamy:

হঠাৎ মাথায় এল যে একটা জায়গায় যাওয়া এখনো বাকি আছে, তাই যেই ভাবা সেই কাজ।

বিস্তারিত»

অনুরোধ, না বলুন … … না, না, না … …

১.
এসএসসি, এইচএসসি-তে দুইবার বোর্ডে স্ট্যান্ড করার পর ভর্তি হয়েছিলাম ভার্সিটিতে। বেশ ভালই কাটছিল দিনগুলো। পড়াশুনাটা খুব ভালই চলছিল প্রথম দিকে। কিন্তু আজ? হায়, এ আমি কি করলাম!!!

২.
স্কুলজীবন থেকে চলে আসা আমার আর নিনতার প্রেমটা ততদিনে বিশালত্বের রূপ নিয়েছে। ইস, দুজনের কত স্বপ্ন! জীবনটাকে তখনো খুব রঙিন মনে হত। ভার্সিটির এক-একটা দিন মনে হত এক-একটা স্বপ্নের মত। কিন্তু হঠাৎই এক হরতালে,

বিস্তারিত»

সেই ঈদ শপিং

আমি বরাবরই জিনিসপত্র কেনার ক্ষেত্রে একটু choosy । এটার ভালো দিক হচ্ছে – সবাই পছন্দের দাম দেয়, আর অসুবিধার দিক হলো- যেকোন অনুষ্ঠানের আগে মার্কেটিং এর দায়িত্ব পড়ে আমার ঘাড়ে।
গত ঈদে আন্টি আর পিচ্চি কাজিনটাকে নিয়ে নিউ মার্কেট গিয়েছিলাম। সারাদিন কেনাকাটা করে বাসায় ফেরার পর বোন কান্নাকটি শুরু করল জুতা কিনে দেয়া হয়নি কেন – এই দাবিতে। ওর মত ভয়ংকর পিচ্চি আমাদের বংশে আর একটাও নেই।

বিস্তারিত»

বাসের অযোগ্য ঢাকা শহর…, অযোগ্যতার সীমানা কতদূর?

দিন দিন আমাদের এই ঢাকা শহরটা বাসের অযোগ্য হয়ে পড়ছে। অযোগ্যতার সীমাটার শেষ যে কোথায় তা কে জানে। রাস্তায় ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে বসে থাকা…ঘন্টায় ঘন্টায় লোড শেডিং, দিনে সূর্য্যের প্রখর তাপ আর রাতের অন্ধকারে মশার কামড় এই নিয়েইতো ঢাকা বাসীদের দিনকাল। শত শত প্রাইভেট কারের ইঞ্জিনের তাপ যেন সূর্য্যি মামার শক্তিকে বহুগুন বাড়িয়ে দিচ্ছে। যত্র তত্র গাড়ি পার্কিং করে বিশাল বিশাল রাস্তা গুলোকে কঙ্কালে মত সরু বানিয়ে রাখা হচ্ছে।

বিস্তারিত»

পাঠকের ডায়েরীঃ ঘর ভরতি মানুষ অথবা নৈঃশব্দ

বাংলা সাহিত্যের এখন যারা লিখছেন মানে নবীন লেখক তাদের কাজের সাথে আমার সেই অর্থে কোন পরিচয় নেই। মাঝে মাঝে কোন সাহিত্য সাময়িকীতে বা ঈদ সংখ্যায় হয়ত তাদের দুই একজনের লেখা পড়া হয়েছে। কিন্তু কোন লেখকের পূর্ণ একটা বই পড়া সেই অর্থে কোন নবীন লেখকদের সাথেই পরিচয় হয় নি। তাই আহমাদ মোস্তফা কামালের ঘর ভরতি মানুষ অথবা নৈঃশব্দ বইটা যখন পড়ার জন্য হাতে তুলে নেই তখন সেই অর্থে কোন উচ্চাশা মনে ছিল না,

বিস্তারিত»

আইকিউ টেস্ট কপিপেস্ট!! চেষ্টা করে দেখো………..

এটি একটি কপিপেস্ট আইকিউ টেস্ট। মেইলে বন্ধু শাহাদাতের কাছ থেকে পাওয়া। ওর আবার নানা সূত্র আছে, যারা এসব (জাঙ্ক) মেইল পাঠায়!! এর আগেই ওর পাঠানো ছবি তোমাদের সঙ্গে ভাগাভাগি করেছিলাম। আমি শুধু এটা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছি।

একটি কুইজ প্রতিযোগিতায় সর্দারজি এক কোটি টাকা জেতার লড়াইয়ে নেমেছেন। আর প্রশ্নগুলো এরকম :

এক. একশ বছরের যুদ্ধটি কতো বছর চলেছিল?
ক) ১১৬ বছর
খ) ৯৯ বছর
গ) ১০০ বছর
ঘ) ১৫০ বছর
……………….

বিস্তারিত»

যেভাবে গল্পের শুরু (ছোট গল্প -১)

১৯৪৭ সাল অর্থাৎ দেশ বিভাগের আগেই নিলয়ের নানার পরিবার পাবনায় এসে বসত গড়েন। পাথরতলায় প্রমোধ মিত্রের তিনবিঘার উপর বাগানবাড়িটা সেসময়েই কেনা হয়েছিল। বাগানবাড়ির বাগান এখন আর নেই। শুধু পুরো সীমানাজুরে নারকেল গাছের সারি যেন বাড়িটাকে পাহারা দিচ্ছে। তবে উত্তর পশ্চিমকোনে মোগলস্থাপত্যের অনুকরনে বিংশ শতাব্দির প্রারম্ভে তৈরী হওয়া দ্বিতল বাড়িটা এখনও সমহিমায় মাথা তুলে এর পূর্ব আভিজাত্য সম্পর্কে জানান দিয়ে যাচ্ছে। মাটি থেকে তিনফুট উঁচুতে বাড়ির ভিত্তি।

বিস্তারিত»