১৫ এপ্রিল, ২০০৬। বাসে উঠলাম সকাল বেলায় আব্বু আম্মুর সাথে…… গন্তব্য ফেনী। বাসে উঠেই আম্মু প্রথমে আমাকে যা যা বোঝানো শুরু করল তা হল ক্যাডেট কলেজে যেন ঠিক মতো খাওয়া দাওয়া করি,নামাজ পড়ি, ঠিক মতো পড়াশোনা করি,নিজের যত্ন নেই আর…… আর যাই হোক মাথা গরম করে আমি যেন কার সাথে মারামারি না করি। কারণ সেই পিচ্চি বেলায় ক্লাস থ্রি তে থাকতে ঘুষি মেরে ১ টা ছেলের নাক ফাটিয়ে দিয়েছিলাম।
বিস্তারিত»লোডশেডিং ও একটি ভূতের গল্প
প্রায় একমাস ছুটি কাটিয়ে কলেজে পৌঁছাবার পর রাতেরবেলা আমাদের গল্প যেন আর ফুরাতেই চাইতোনা! একেজনের পেটে কত কথা! কার চুল কতো সে.মি বড় হলো এই ব্যপারে নিরীক্ষামূলক প্রতিবেদন উপস্থাপন থেকে শুরু করে ছুটিতে টিভিতে দেখে আসা বিজ্ঞাপনের মডেলদের অঙ্গভঙ্গি অনুকরণ- নানারকম আলোচনায় গভীর রাত পর্যন্ত ব্যস্ত থাকি আমরা। সেবারও ব্যতিক্রম হয়নি, ব্যাগ থেকে জিনিসপত্র বের করে লকারে গুছিয়ে রাখতে রাখতে অনর্গল বকে যাচ্ছি। তখনই মৌসুমি ব্যাগ থেকে একটা কি যেন ক্রিমের টিউব বের করে আমাদের সবাইকে দেখিয়ে সেটার গুণকীর্তন করতে লাগলো,
বিস্তারিত»আমার স্বীকারোক্তি
কুয়েট ক্যাম্পাসে বিভিন্ন সময়ে বেশ কয়েকজন জ্যেষ্ঠ ছাত্রীর প্রতি আমার টান দেখে অনেকে হাসে, অনেকে আবার অবাক হয়। আমার জীবনের প্রথম প্রেম কিন্তু এক জ্যেষ্ঠ নারীকে ঘিরেই, তাও আবার সেই তৃতীয় শ্রেণীতে! ক্লাসের ব্যাকবেঞ্চে বসে আজকের এই লেখা কিন্তু শুধু সেই সব সিনিয়ারদের নিয়ে নয়, এখন পর্যন্ত যাদের চোখে লেগেছে বা ভাল লেগেছে, তাদের নিয়ে।
তখন পড়ি নীলফামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, তৃতীয় শ্রেণীতে,
বিস্তারিত»শুরু হচ্ছে IUT 4th NATIONAL ICT FEST 2012
আগামী ২১-২২ জুন Islamic University of Technology(IUT) ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে IUT 4th
National ICT FEST 2012. IUT Computer Society(IUTCS) এর সার্বিক তত্বাবধানে চতুর্থ বারের মত
এই ফেস্ট অনুষ্ঠিত হবে। ২০০৮ সালে প্রাইম ব্যাংক 1st National ICT fest অনুষ্ঠিত হয়, যা সারাদেশের
ICT প্রিয় তরুণ-তরুণীদের মাঝে ব্যাপক সাড়া জাগায়। তারই ধারাবাহিকতায় ২০০৯ সালে অনুষ্ঠিত হয় AB ব্যাংক
2nd National ICT fest এবং ২০১১ সালে অনুষ্ঠিত হয় IBBL 3rd National ICT fest.
জাতীয় বাজেট, শিক্ষা খাতে বরাদ্ধ, ক্যাডেট কলেজ সমুহের ব্যায় ইত্যাদি কিছু প্রশ্ন ও ভাবনা
জাতীয় বাজেট, শিক্ষা খাতে বরাদ্ধ, ক্যাডেট কলেজ সমুহের ব্যায় ইত্যাদি কিছু প্রশ্ন ও ভাবনা
প্রায় ৫০ হাজার কোটি টাকার ঘাটতি আর বিপুল করের বোঝা নিয়ে আসন্ন ২০১২-২০১৩ অর্থবছরের জন্য ১ লাখ ৯১ হাজার কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করা হবে আজ।
আমি পদার্থবিজ্ঞানের মানুষ, অর্থনীতি বুঝিনা। তবে এটুকু বুঝতে পারি যে, যেকোন জাতি বা রাষ্ট্রের জন্য বাজেট একটি গুরুত্বপূর্ণ বিষয়।
বিস্তারিত»হে বীর, তোমায় সালাম
সময়টা ১৯৭১ সালের মার্চ মাস। আইয়ুব ক্যাডেট কলেজের ক্যাডেটদের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। কিন্তু বাড়িতে পাঠিয়ে দিলেই বা কি, অনেকেই বাড়ি ফিরে যায় নি। অনেকেই বলতে অনেক সাহসী ক্যাডেট। দেশমাতৃকার এই চরম দুর্দিনে বাড়ি গিয়ে আরামে ঘুমাবে কি করে? চারঘাটের ছেলে আব্দুল মান্নাফও এর ব্যাতিক্রম নয়। এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুর রশীদের সাথে তার নিয়মিত যোগাযোগ হয়। কোথায় কবে অপারেশন হবে তার সবকিছুই বলতে গেলে মান্নাফ জানে।
বিস্তারিত»ওরা এগারো জন: কারা এরা?
সারা রাত কেটে গেল গোছগাছ করতে। পিঠটা ব্যাথা করছিল। না পেরে ভোরের দিকে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম গ্রাস করে নিল। বাসা থেকে বেরুতে কিছুটা দেরিই হয়ে গেল। ছুটতে ছুটতে বিমানবন্দরে পৌঁছুলাম। সম্ভবত দলের মধ্যে আমিই সবার শেষে!
কিন্তু না। আরো বিষ্ময় অপেক্ষা করছে আমাদের জন্য। বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন পেরিয়ে দলের অন্যদের সঙ্গে মিশতেই ফিসফিসানি শুনতে পেলাম।
বিস্তারিত»আঁচল
১.”কিন্তু মা সবাই শাড়ী পরবে। ভার্সিটির প্রথম পহেলা বৈশাখ। তুমি প্লিজ একটা শাড়ী ম্যানেজ করে পাঠাওনা।” অয়নীর কথা শুনে রাহেলা বেগম ছোট নিঃশ্বাস ফেললেন। চাপা কন্ঠে বললেন, মাগো সবাই শাড়ী পরবে আর তোর ও পরতে হবে এমন কোন কথা আছে? এবছর ই তোর বাবা মারা গেল। অনেক কষ্টে তোকে পড়া খরচ পাঠাই। একটু বোঝার চেষ্টা কর।”
মায়ের কথা শুনে অয়নীর কান্না এল। কোনমতে নিজেকে সংবরন করে বলল,
আবার আসিবো ফিরে
“আবার আসিবো ফিরে,
এই সিসিবি’র পেইজে
হয়তো সফল হইয়া
হয়তো ভর্তিযুদ্ধে পরাজিত সৈনিকের বেশে।”
জীবনানন্দ দাশ যদি এই কবিতা পড়িতেন তাহা হইলে আমার :chup: :chup: :chup: খাইবার সমূহ সম্ভাবনা ছিলো। যাই হোক সেদিকে আর কথা বাড়াইতে চাহি না, যাহা বলিতে থুক্কু লিখিতে আসিয়াছি তাহাই লিখিয়া চলিয়া যাই। বেশী গ্যাজাইলে পোস্টে লাইক এবং কমেন্টস কম পড়ার সমূহ সম্ভাবনা থাকিয়া যায়।
বিস্তারিত»ঘৃণা
আমি তোমাকে ঘৃণা করি………হ্যাঁ, আমি তোমাকেই ঘৃণা করি……।। ঘৃণা করি তোমাকে………কারন তুমি আমার জীবনে এসেছ। ঘৃণা করি তোমাকে………কেননা আমার জীবনকে সুন্দর করে সাজাতে চেয়েছ তুমি।
আমার জীবনটা কখনই খুব সুন্দর ছিল না। আমি ছোট থেকে বড় হয়েছি নিজের একগাদা দুঃখ-কষ্ট নিজের মাঝে জমিয়ে রেখে। নিজের সব কষ্টগুলো সবসময় নিজের মাঝেই রাখতাম আমি। মাঝে মাঝে খুব কষ্ট হলে একা একা অন্ধকার ঘরে বসে কাঁদি।
বিস্তারিত»বাস্প উপাখ্যান
তুমি দেখনি-
ফুটন্ত জলের বাষ্পীভবন।
সে-ই ভাল,
আমাকে কি আর-
আলাদা লাগত তখন?
মহাজাগতিক যানে-
তুমি আজ নক্ষত্ররাজ্যে।
আর আমার-
চৌকির চার পা প্লাবিত।
হ্যা-
এখানে আজ মহাপ্লাবন।
ভাসছে স্বপ্ন, সুখ, কামনা-
ঘোলা, নোংরা পানির ঘূর্ণিতে।
অবসর নেই, তবুও-
অবসরে কাটে জীবন,
ক্ষুধামন্দায় আকাশের স্মৃতি।
সহস্র বছর-
রোদ ওঠেনি।
শেষ চিঠি……..
……,
কি লিখব আর কিভাবেইবা লিখব সেটা ঠিক বুঝে উঠতে পারছিনা । স্বপ্নগুলো হারিয়ে ফেলে জীবনপথে পথহারা এক পথিকের মত ইতঃস্তত ঘুরে বেড়াচ্ছি আমি । ঠিক যেন নিঃসঙ্গ,নিভৃতচারী রাতজাগা এক পাখি । জানো,এখনো তোমায় নিয়ে স্বপ্ন সাজাই । বন্ধুরা হাসাহাসি করে,মা ডেকে ঝাড়ি দেয় পড়াশোনা করার জন্য…..। চূড়ান্ত নির্বোধ এই ছেলেটা সারাটা রাত জেগে পার করে দেয়,পাছে তোমায় নিয়ে ভাবার জন্য একটা মূহুর্ত কম পরে যায় জীবন থেকে ।
উলঙ্গ রাজারা
যে কারনে লিখছি,সেটা হোল সংসদে আবদুল্লাহ আবু সায়ীদকে নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় এবং তার বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন।
ব্যক্তিগত ভাবে সায়ীদ স্যারকে আমি খুবই সম্মান করি,উনি একটি বইপড়া মুক্তচিন্তা করতে পারা জাতি চান। প্রমথ চৌধুরীর একটা লাইন মনে পড়ে,তিনি বলেছিলেন হাসপাতালের থেকেও গ্রন্থাগার জরুরী। পক্ষে বিপক্ষে যদিও অনেক কথা চলে,তবু গ্রন্থাগারের প্রয়োজন অনস্বীকার্য।
সায়ীদ স্যার বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং সভাপতি। তিনি যে কাজ হাতে নিয়েছেন,যে আলোর পথে মানুষকে আনছেন বলাই বাহুল্য যে উহা মহান।
ফেরারী ৩
তিন
মেয়েটার মাথায় আঘাতটা মাপা হয়নি বেশ জোরেই হয়ে গেছে।অনেক খানি কেটে গেছে।বাথরুমে পাওয়া গেল ফার্স্ট এইড কিট সেখান থেকে কিছু তুলা আর গজ দিয়ে কোন রকম ব্লিডিং বন্ধ করার ব্যবস্থা করলো জিকো।ইচ্ছে ছিল না ওর।এই মেয়েটি মরলেও কিছু এসে যায় না।কিন্তু তবুও একটা নিরর্থক প্রাণ নিতে ওর বিবেকে বাধলো। তবে বেশিক্ষন এভাবে মেয়েটিকে রাখা উচিৎ হবে না।
বিস্তারিত»বন্ধুর পরিচয়ঃ ৯৬-০২ ব্যাচের ক্যাডেট
ক্যাডেট কলেজের প্রথম দিনের কথা খুব ১ টা মনে পড়েনা। সৃতি কেমন যেন ঝাপসা হয়ে গেছে। যেদিন প্রথম যাব কলেজে সেইদিন ছিল জুনের ৪ তারিখ, সাল ১৯৯৬। আজ থেকে ঠিক ১৬ বছর আগে জুনের ৩ তারিখ ১৯৯৬ সাল, এই দিনে রংপুরের আশে পাশে আমার এক মামার বাসায় উঠেছিলাম একটি অজানা ভবিষ্যতের মধ্যে প্রবেশ করার জন্য। বৃষ্টিতে ভিজে রিক্সায় করে কলেজের সামনে নেমেছিলাম। বৃষ্টির কারনে আমার সাদা জামার হাতায় দাগ পরে গিয়েছিল এটা মনে আছে।
বিস্তারিত»