আমরা আর কত প্রতারিত হব?
———————– ডঃ রমিত আজাদ
রাত্রিময় আকাশে বিজয়ের তারকারা নিভু নিভু,
অষ্টপ্রহর প্রদক্ষিণ করা সূর্যটাও ম্লান,
বাতাবী লেবুর গাছটি নীরব সাক্ষী,
একপায়ে দাঁড়ানো তালগাছটি নীরব সাক্ষী,
বয়সের ভারে ঝুঁকে পড়া বটগাছটি নীরব সাক্ষী,
আমরা আরো একবার প্রতারিত হয়েছি,
আমরা আরো একবার প্রতারিত হয়েছি,
আমরা বারংবার প্রতারিত হচ্ছি।



