ওরে ওরে
তোর হাতে কিরে?
রাম’দা ? চা’পাতি ?
তুই নিবি আমার প্রান ?
হাহ, ডাশা মূর্খরে তুই,
বোধহয় জানিস না আজ-
বুকে আমার
হৃদয় মেশিনগান।
বলছিস কি?
জং ধরেছে?
৭১ এ গর্জে ছিল,
আজ মনে হয় থমকে গেছে?
বড় মূর্খরে তুই…
দেখ চেয়ে দেখ
হৃদয়খানি অস্ত্র করে,
জেগেছে আজ লক্ষকোটি প্রান।
