ছেদোকথা

দবিরঃ 
ওই আওমি লিগ
কেমন আছিস?

চান্দু!

দবিরঃ  

শালা হাচিনা কি তোর শ্বাশুড়ি লাগে?

ক্যান?

দবিরঃ  

তুই তো হাচিনা ছাড়া কিসুইইইই বুঝশ না

হা হা
আই লাইক হাসিনা

দবিরঃ 

তোর সব পোস্ট তো তাইইইই বলে

বাট আমি আওয়ামী লীগ না।

দবিরঃ 

তার অসভ্য-অভব্য কথার জন্য পছন্দ করিস?

পাষ্টে আমি বিএনপি রে ভোট দিছি।

বিস্তারিত»

ওয়েস্টার্নঃ ঠান্ডা প্রতিশোধ! (পর্ব ৩)

পর্ব ১
পর্ব ২

৫।

টাকা-পয়সা মিটিয়ে দিয়ে ন্যাশ টেলিগ্রাফ অফিস থেকে বের হতেই দেখল রাস্তার উপর তিনজন লোক দাঁড়িয়ে আছে। ওদের মধে সবচেয়ে কুৎসিতদর্শন লোকটা বলে উঠল,
-তুমি কেভিন ন্যাশ?
-কে জানতে চাইছে?
-আমি হেনরি ওয়াকার, এইচ এম র‍্যাঞ্চ এর ফোরম্যান। আমাদের বস হ্যারি মার্টিন তোমাকে যেতে বলেছে, তোমার সাথে পরিচিত হতে চায়।

বিস্তারিত»

হজ্বঃবঞ্চনার অন্য নাম

এখন হজ্বের মৌসুম। প্রতিবারের মত এবারও কোটি মানুষ পাপ মোচনের আশায় ছুটে গিয়েছে সৌদি আরব। বাংলাদেশী হজ্বযাত্রীর সংখ্যা প্রায় ৯০ হাজার। ফেসবুকেও মাঝে মাঝে পাপমোচনের খুশি দেখছি ইদানিং। মক্কায় গিয়ে গরমের মধ্যেও প্রচণ্ড প্রশান্তি অনুভব করছেন হাজী ভাই বোনেরা,কেঁদে বুক ভাসাচ্ছেন,নামাযে দাঁড়ালে মনে হচ্ছে এর চেয়ে শান্তির কিছু নেই। একটা সময় ছিল মানুষ সারাজীবন পাপ করে শেষ বয়সে হজ্বে যেত তবে গত কয়েক বছর যাবত এই প্রথাটা চেঞ্জ হচ্ছে।

বিস্তারিত»

তিতো ওজিসান

জোর করেই তোমার মা তোমাকে আমার কোলে তুলে দেয়
তার পর বেশ কটা বছর আমার আত্মা হয়েছিলে,
বিশ্বাসই করতে পারবেনা আমাকে কতটা ভালবাসতে
দেড় বছরেই অনেক কথা শিখে গিয়েছিলে
আব্বু  ডাক শোনার জন্যে তোমাকে কত আব্বু বলেছি !
পিচ্চি হলেও ভুলটা করনি কখনও।

তোমাদের ছোট্ট বাসায় আমার আশে পাশেই থাকতে
খাওয়ানর সময়টাতে পারলে পেটের মধ্যে ঢুকতে।
একটা কথা মনে হলে এখনও হাসি পায়
আমরা খেতে বসলে ভ্যাঁ করে হিসি করে দিতে।

বিস্তারিত»

আই সি সি এল এম … আহা!

আমি ক্লাস টেনে থাকতে আইসিসিএলএমএম হয় কুমিল্লা ক্যাডেট কলেজে (২০০৭ সালে)। আমার কলেজে টেস্ট চলে, ৫ টা পরীক্ষা দিয়ে আমাকে বলা হয় বাকি গুলা পরের টার্ম এ এসে দিতে। আমি কলেজের স্যার-ম্যাডাম দের টেস্ট পরীক্ষা নিয়ে এহেন অবহেলায় মনে মনে ঠিক করি, এস এস সি তে ফেল করে কলেজের নাম ডুবাবো। পত্রিকায় নাম আসবে মেধাবি(!) ছাত্রী নাচ গান করতে গিয়ে অকৃতকার্য। আইসিসিএলএমএম এ গিয়ে এত্ত এত্ত বয়েজ ক্যাডেট দেখে মন টাই ভালো হয়ে গেলো!

বিস্তারিত»

একটি ‘ক্রাশ’ কিংবা অনেকগুলো বিরহের গান..

আমার ক্রাশ খাওয়ার হিস্টোরি বহুত বড়। জীবনে অনেক বার অনেক মেয়ের উপরে ক্রাশ খেয়েছি। সোজা বাংলায় “একতরফা প্রেমে পতিত” হয়েছি। আমি বন্ধুবান্ধবদের সাথে বেশ কথা-বার্তা বলতে পারি, আড্ডা মারায় ওস্তাদ; তা সে ছুটির দিন হোক, আর পরীক্ষার আগের দিনই হোক। কিন্তু মেয়েদের সাথে আমি পুরো উল্টো স্বভাবের। অপরিচিত বা স্বল্প পরিচিত যে কোন মেয়ের সাথে কথা বলতে গেলেই আমার কেন জানি পেটের মধ্যে মোচড়ানো শুরু করে।

বিস্তারিত»

একজন অসামান্য ক্রাচধারী

ব্যক্তিগত পর্যায়ে কর্নেল তাহের বহুদিন যাবত আমার কাছে ছিল অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের সাথে উচ্চারিত এক আজন্ম বিপ্লবীর নাম। তথাপি তার ব্যক্তিগত বা রাজনৈতিক জীবনের খুঁটিনাটি আমার অজানা ছিল এই সেদিন পর্যন্তও। অসংখ্য ধন্যবাদ ডাঃ শাহাদুজ্জামান স্যারকে, “ক্রাচের কর্নেল” বইয়ের মাধ্যমে আমার সে ঘাটতি খানিকটা পূরন করে দেবার জন্য। স্যারের সাথে চট্টগ্রামের বিখ্যাত বইয়ের বাসা “বাতিঘর” এ একটা সমগ্র সন্ধ্যা কাটাবার দুর্লভ সুযোগ আমার হয়েছে।

বিস্তারিত»

সাকার বিচারের রায়কে বিতর্কিত করার চেষ্টা। বিশ্বাস করবেন না

খুব তড়িঘড়ি করে লিখলাম। সাথে স্ক্রীনশট দিয়ে দিলাম। ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। জামাত শিবিরের পুরাণ রোগ। ট্রাইব্যুনালকে বিতর্কিত করা। তারই অংশ হিসেবে তারা এই মিথ্যে খবর ছড়িয়ে দিয়েছে। কিছু মানুষ আবার বিচার না করেই বিশ্বাস করে বসে আছে। প্রত্যেকটি পেজের নিচে কমেন্টে দেখবেন এক শ্রেনির মানুষ এগুলো বিশ্বাস করে বসে আছে… এদের এই বিভ্রান্তিকর প্রচারনা রুখে দেবার দরকার… তাই রাত জেগে লিখে ফেললাম…

 

বিস্তারিত»

ফাঁকিবাজী টাইপের ছবি ব্লগ – ২

অনেকটা ঝোকের মাথায় আগের পর্বটা পোস্ট করে দিয়েছিলাম। খুব একটা চিন্তা ভাবনা না  করেই সামনে যা চোখে পড়েছিল তাই নিয়ে কিছু একটা লিখে দিয়েছিলাম। আজ আরেকটা উইকেন্ড শেষ হওয়ার পথে।  যথারীতি কিছুই করা হয়নি এই দুইদিনে। শনিবার সারাদিন গিয়েছে ফুটবল খেলা দেখে।  মাদ্রিদ ডার্বি তে ১৪ বছর পর রিয়াল মাদ্রিদের পরাজয়ের ধাক্কা সামলাতেই আমার ঐদিন কেটে যায়।  আর আজ লম্বা ঘুম দিয়ে বেলা করে উঠলাম।

বিস্তারিত»

অত:পর ব্লগর ব্লগর

গল্পযন্ত্র এবং কল্পমঞ্চ

আমি প্রতিদিন গল্প লিখতে চাই গল্প যন্ত্র দ্বারা তাড়িত হয়ে। চোখের সামনে অবিরত চলমান গল্পযন্ত্র আপন গতিতে গল্প উৎপাদন করে যায়। আমার সমস্ত চিন্তা চেতনা এক করে সেই গল্প গুলোকে এক করার চেষ্টা চলে গল্প মঞ্চে। ও হ্যা, গল্প মঞ্চের পরিচয়টা একটু দেয়া যাক। আমি চোখ বন্ধ করলেই একটা ঘর দেখতে পাই। সাদাসিদে পলেস্তরা খসে পড়া দালানের ঘর। চারপাশে একধরণের ধূসর রহস্যাবৃত আবহ।

বিস্তারিত»

বাঙালি মুসলমানের নাম বিভ্রাট

সতর্কীকরণঃআপনি কি আরবি নামকে ইসলামিক নাম মনে করেন?আপনার মতে কি মুসলমানের নাম অবশ্যই আরবি হতে হবে? আপনার কি মনে হয় বাংলা নাম মানে হিন্দুয়ানী নাম?তিনটি প্রশ্নের একটিরও উত্তর যদি হ্যা হয়ে থাকে তবে লেখাটি পড়বেননা।আপনি কোনভাবে আঘাত পেলে আমি দায়ী থাকবো না।

একদিন মুখে এল নূতন এ নাম–
চৈতালিপূর্ণিমা ব’লে কেন যে তোমারে ডাকিলাম
সে কথা শুধাও যবে মোরে
স্পষ্ট ক’রে
তোমারে বুঝাই
হেন সাধ্য নাই।

বিস্তারিত»

পোশাকশিল্পের মজুরি নিয়ে আমার ভাবনা।

পোশাক শ্রমিক দের বেতন বাড়ানো নিয়ে সারাদেশে তুঘলকি কান্ডকারখানা। শ্রমিকরা বলে ৮,০০০টাকা দিতে হবে, মালিক-রা বলে ৩,৬০০টাকার বেশী দিতে পারব না। মাঝখান থেকে রাজনীতিবিদরা এবিষয়ে ঢুকে, শেষ পর্যন্ত যা হয়, তালগোল অবস্থা।

আমারও ছোট একটা কারখানা আছে।
৮,০০০টাকা সর্বনিম্ন বেতন হলে বাধ্য হবো মান্যুয়াল মেশিন এর পরিবর্তে অটোমেটিক মেশিন ব্যাবহার করতে। আগে ১০,৮০০টাকাতে ২জন (৬,০০০টাকাতে একজন অপারেটর, ৪,৮০০টাকাতে একজন হেল্পার) দিয়ে ম্যানুয়াল মেশিন দিয়ে কাজ হত,

বিস্তারিত»

একটি ফাঁকিবাজী টাইপের ছবি ব্লগ !

ব্লগে কিছু লিখতে হলে একটু সময় নিয়ে বসতে হয়। বেশ কিছুদিন ধরেই সেরকম সময় করে বসে কিছু লেখার সুযোগ পাচ্ছিলাম না ।সময় হয়তো বের করা কঠিন কিছু ছিল না। এক্ষেত্রে মূল ভিলেন হলো আলসেমি । সপ্তাহান্তে গিয়ে সমস্ত ইচ্ছেশক্তি হারিয়ে ফেলি। ঐ  সময় ধূমায়িত কফির মগ হাতে ফুটবল খেলা দেখে বা টিভি সিরিজ,মুভি দেখেই সময় পার করে দেই। তবুও এর মাঝে একটি প্রাক্তন ক্যাডেট দের ফেসবুক পেজে বেশ কিছু পোস্ট দেই।

বিস্তারিত»

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও আমাদের সচেতনতা:ব্লগাররা আসুন আমরা সবাই আমাদের অধিকার সম্বনদ্ধে জানি এবং প্রয়োগ করি

আমাদের দেশে আইন আছে কিন্তু আইনের প্র​য়োগ নেই। আবার অনেকের মধ্যে সচেতনতার অভাবও রয়েছে। আমাদের দেশে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বলে একটি আইন আছে যা আমরা অনেকেই জানিনা। কিন্তু এই আইনটি বেশ কার্যকরি। এখন কথা হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটি কি এবং কিভাবে আমরা সাধারণ মানুষ এর সুফল পেতে পারি।

আমাদের দেশে আমরা যতরকম সার্ভিস বা পণ্য কিনি সেগুলো বিক্রেতারা সঠিকভাবে আপনাকে দিচ্ছে কিনা বা আইন মেনে তারা আপনাকে আপনার প্রাপ্য বুঝিয়ে দিচ্ছে কিনা এসব বিষয়ে যেকোন ধরনের প্রতারণার স্বীকার হলে আইনি সুবিধা পেতে আমরা এই আইনের আশ্রয় নিতে পারি।২০০৯ সালের ৬ এপ্রিল ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়।

বিস্তারিত»

স্বাধীনতা, পরাধীনতা ও নবাব সিরাজউদ্দৌলা – ১

স্বাধীনতা, পরাধীনতা ও নবাব সিরাজউদ্দৌলা – ১
—————————- ডঃ রমিত আজাদ

গত ১৯ শে সেপ্টেম্বর ছিলো নবাব সিরাজউদ্দৌলার ২৮৬ তম জন্মবার্ষিকী।

যে মহান ব্যক্তিটির সাথে আমাদের বাঙালী জাতির ভাগ্য গাঁথা হয়ে গেছে তিনি হলেন নবাব সিরাজউদ্দৌলা। আগ্রাসী কূটকৌশলী ইংরেজ ও দেশীয় বিশ্বাসঘাতকদের হাতে নবাবের পতন কেবল একটি ব্যক্তির পতন ছিলো না, উনার পতনের সাথে সাথে আমাদের জাতিরও পতন ঘটে। একটি জাতির যখন উন্নয়ন ও শ্রীবৃদ্ধি ঘটে তখন জাতিটিকে স্বাধীন জাতি বলা যাবে,

বিস্তারিত»