জ্ঞানদীপন (Enlightenment) কি? এই প্রশ্নের উত্তর (পর্ব – ২)

জ্ঞানদীপন (Enlightenment) কি? এই প্রশ্নের উত্তর (পর্ব – ২)

—————— মূলঃ ইমানুয়েল কান্ট
(কোনিগ্সবার্গ, প্রুশিয়া, ৩০শে সেপ্টেম্বর, ১৭৮৪ সাল)

——————অনুবাদঃ ডঃ রমিত আজাদ

(পূর্ব প্রকাশিতের পর থেকে)

কোন একটি বিশেষ পদক্ষেপ আইন হিসাবে গৃহিত হবে কি না তা পরীক্ষা করতে চাইলে, আমাদের শুধু জনতাকে (বা কোন জাতিকে) প্রশ্ন করতে হবে তারা ঐ আইনটি নিজের উপর প্রয়োগ করতে পারবে কিনা?

বিস্তারিত»

রাগ

মেয়েটা নিজেকে কী মনে করে ?

আপন মনে বিড়বিড় করতে থাকে শফিক । এই মুহূর্তে সে অফিসের চেয়ারে প্রচন্ড রাগান্বিত হয়ে বসে আছে । তার রাগের কারন অনেক । তবে সূত্রপাত গতকাল রাত থেকে ।

তার রাগটা মূলত কেয়ার উপরে । মেয়েটা নিজেকে অনেক সেয়ানা মনে করে । সে রাগ করলে তার কাছে মাফ চাইতে হবে । কিন্তু আমি রাগ করলে এটা ব্যপার না ।

বিস্তারিত»

জ্ঞানদীপন (Enlightenment) কি? এই প্রশ্নের উত্তর (পর্ব – ১)

জ্ঞানদীপন (Enlightenment) কি? এই প্রশ্নের উত্তর
(পর্ব – ১)
—————— মূলঃ ইমানুয়েল কান্ট
(কোনিগ্সবার্গ, প্রুশিয়া, ৩০শে সেপ্টেম্বর, ১৭৮৪ সাল)

——————অনুবাদঃ ডঃ রমিত আজাদ

(খ্যাতিমান দার্শনিক ইমানুয়েল কান্ট লিখেছিলেন জার্মান ভাষায়, আমি পড়েছি ইংরেজীতে, সেখান থেকে আবার বাংলায় অনুবাদ করেছি, অর্থাৎ এটি অনুবাদের অনুবাদ। অনুবাদের কাজটা খুব কঠিন, আমি নিজে ভাষাবিদ্যা বা দর্শন কোনটারই এক্সপার্ট নই, তাই নিজেকে এই অনুবাদের যোগ্য মনে করিনা।

বিস্তারিত»

হুজুর ভাই

ছোটবেলায় আমার নাম শুনে অনেকেই যখন বলত,”বাহ,তোমার ডাকনামটা তো সুন্দর”,তখন খুব ভালো লাগত।সেইসময় তো আর বুঝতাম না যে মানুষ অনেক কিছুই বলে,যেগুলোর নাম হচ্ছে “কথার কথা।”তাই নাম নিয়ে আমার ভিতরে হাল্কা গর্ব ছিলো।আমার এই গর্ব ভেঙ্গে চুরমার হয়ে যায় পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার পরে।টিচার থেকে শুরু করে সিনিয়র,স্টাফ,হসপিটাল অ্যাটেনডেন্স,যেই নাম জিজ্ঞেস করে,আমার উত্তর শুনে কিছুক্ষন ভ্রু কুঁচকে তাকিয়ে বলে,”হিন্দু নাকি?”সারাজীবনে আমার যে কয়জন “প্রতীক”

বিস্তারিত»

AIM IN LIFE

উচ্চ মাধ্যমিক পর্যন্ত ইংরেজি দ্বিতীয় পত্রে প্যারাগ্রাফ নামের একটা জিনিস ছিল । তো সেই প্যারাগ্রাফের নানা রঙ ,নানা ঢং। একবারের বিষয় আমার মেনি বিড়াল তো আরেকবারের বিষয় বিজ্ঞান ও প্রযুক্তি । তবে সুবিধাও ছিল । ক্যাডেট কলেজের বদৌলতে আর পাঁচটা ক্যাডেটের মত এই বস্তু পড়ার হ্যাপা কখনও পোহাতাম না । -ধুর মামা, প্যারাগ্রাফ পড়া লাগে নাকি? ওইটা তো এমনি লেখা যায় । সিভিল বন্ধুদের সামনে পার্টটা ছিল দেখার মত।

বিস্তারিত»

কনফেশন

বাজারে প্রচলিত দুর্নাম আছে আমি নাকি খুবই দৃষ্টিকটু কিংবা শ্রুতিকটুভাবে মুখের ওপর সত্য কথা বলে ফেলি, যেটা নাকি বলা উচিত নয়। ছোটবেলা থেকেই আমি বেকুব প্রকৃতির ছেলে। কথার মারপ্যাঁচ আর কাজ আদায় করে নেয়ার চিকন বুদ্ধি বরাবরই আমার নিরেট শূন্য মস্তিষ্ককে পাশ কাটিয়ে যায়। তাই সোজাসুজি কয়েকটা কথা বলতে চাইছি, যা শুনতে আপনার ভালো নাও লাগতে পারে।

হ্যাঁ, শাহবাগ আন্দোলনের প্রথম দিন থেকেই আমি মনেপ্রাণে এর সমর্থক ছিলাম।

বিস্তারিত»

নিয়াজীনামা

ইমরান নিয়াজী

কি আর বলবেন
ইমরান খান ?
চাচা জেনারেল নিয়াজী।

Unfair Play

Following the footsteps
Of fallen General
AAK Niazi.

মউজ ইমরান

হাতিয়ার ডাল দো – চাচার এলান
মানে না তো রাও ফরমান।
তাই বুঝি সাথে আছে তেহরিক-ই-মউজ ইমরান।

Point Blank

Brainchild of Rao Forman
Point blank gun.

বিস্তারিত»

আবোল তাবোল

একজন লেখক রাতে ঘুমাচ্ছেন । তিনি স্বপ্নে দেখছেন তার দেশ খুব সুন্দর হয়ে গেছে । দেশে কোন দুর্নীতি নাই । কোন সংঘাত নাই । বিরোধী দল সরকারী দলের গলায় গলায় খাতির । প্রতিদিন একসাথে চা না খেলে তাদের রাতে ঠিকমত ঘুমই হয়না । প্রতিদিন তারা দুই দলের প্রধান দুজন দেশ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন কীভাবে দেশের উন্নয়ন করা যায় । দেশের অশান্তি বলে কিছু নাই ।  

বিস্তারিত»

কিছু দৃশ্যকল্পঃ কেমন বিজয় দিবস চাই?

কেমন বিজয় চেয়েছিলেন আমাদের দেশের জন্য, একাত্তরের মুক্তিযোদ্ধারা? তাঁরা কী চেয়েছিলেন যে ৪২ বছর পর এই বিজয় দিবস কিছু কিছু লোকের জন্য লোকদেখানো দেশপ্রেমের একটা হাতিয়ার হবে? নিজের হৃৎপিণ্ডের শব্দ থেমে যাওয়া শুনতে শুনতে তাঁরা কী এরকম ভেবেছিলেন কখনো, যখন মানুষ ঠান্ডায় জমে যাওয়া কাউকে সাহায্য করার চেয়ে আতশবাজি পুড়িয়ে উল্লাস করাকে দেশপ্রেমের মহৎ উদাহরণ হিসেবে গ্রহণ করবে? কিংবা দেশপ্রেম দেখানোর অসুস্থ প্রতিযগিতায় মাতবে?

তাঁরা নিশ্চয়ই এই সব দৃশ্যের কথা ভাবেননি।

বিস্তারিত»

বিজয়ের দিনে আজ কিছু কথা

বেশ কিছুদিন আগে কাদের মোল্লার ফাসির রায় কার্যকরের মধ্য দিয়ে দেশে প্রথম যুদ্ধ অপরাধীর বিচার সমাপ্ত হল । এজন্য বাংলাদেশ সরকারকে অভিনন্দন । এবং সেই সাথে নিন্দাও জ্ঞাপন করতে চাই এই কারনে এই বিচার শুরু হতে দীর্ঘ ৪২ বছর লাগার কারনে । যাই হোক আমি সে বিষয়ের দিকে যাচ্ছিনা। শুধু একটা বিষয় নিয়ে কথা বলতে চাই । একজনের শহীদের মর্যাদা আমাদের সবার কল্পনার বাইরে ।

বিস্তারিত»

পুরোনো পাতায়ঃ বরফের দেশের গল্প ২

বিকাল ৩টা ২৬ মিনিট। মঙ্গলবার। ডিসেম্বর ১০, ২০১৩।

রাতে ঘুমানোর আগে দেখেছিলাম কাদের মোল্লা ফাঁসিতে ঝুলে যাচ্ছে। যতটুকু বুঝলাম সকালে ঘুম থেকে উঠতে উঠতে সুসংবাদটি পেয়ে যাব। সকালে ঘুম থেকে উঠলাম দেখলাম বাংলাদেশ সময় রাত ১২টায় ঝুলে যাবে। হঠাৎ কেন জানি মনে হলো সবকিছু ঠিক মত হবে না। গত কয়েকদিন ধরে প্রচুর তুষারপাত হচ্ছে। লেক ইফেক্ট স্নো বলে সবাই এখানে। অপেক্ষাকৃত তাপমাত্রা কম কিন্তু তুষারপাত বেশী।

বিস্তারিত»

পরগতিশিল

ইদানিং আমার চারপাশে এক জাতের মানুষ খুব বেড়েছে। খুবই উচ্চ ফলনশীল জাতের জীব এরা। মশা-মাছি-তেলাপকার চেয়েও এদের বিস্তার (মাশাল্লা) অনেক দ্রুত। পথে ঘাটে, হাটে মাঠে, চায়ের দোকানে, নর্দমায় বিশ্ববিদ্যালয়ে কিলবিলিয়ে বাড়ছেই এরা প্রতিদিন। বাস্তবে বা ভার্চুয়াল জগতে, ঘরোয়া আড্ডা কিংবা সিরিয়াস ” টক শো ” সর্বত্রই এঁদের দৃপ্ত পদচারণায় বাংলাদেশ আজ মুখরিত ; রীতিমতো ধন্য। জে, আপ্নে ঠিকই ধরেছেন- এরাই আগামী দিনের কান্ডারী, দেশের ভবিষ্যৎ উত্তরাধিকার,

বিস্তারিত»

বিজ্ঞাপন দিয়ে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে

প্রথম আলোতে একটা সিরিজ বিজ্ঞাপন খুব চলছে। দেশপ্রেমকে ব্যাবহার করে সমাজের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষকে উজ্জীবিত করা বিজ্ঞাপন, যার বক্তব্য অনেকটা এরকম-দেশের চলমান রাজনৈতিক সহিংসতায় আমরা যারা সাধারণ মানুষ, তারা এর কোন অংশ নই। আমরা আমাদের কাজ করে যাব। ভালো কথা। বিশেষত যখন ওই লাইনটা বলে “আমরাই সংখ্যাগরিষ্ঠ” তখন আমারো লোম খাড়া হয়ে যায়। কিন্তু আমি বিজ্ঞাপনের যে মূল বক্তব্য তার আরো একটু ভিতরে ঢুকতে চাই।

বিস্তারিত»

পলাশী থেকে রেসকোর্স

ভূমিকা

পলাশী থেকে রেসকোর্স বিশাল ইতিহাস
বনসাই রুপে প্রকাশিতে
ক্ষুদ্র এ প্রয়াস।

পলাশীর যুদ্ধ

ঘরের শত্রু মীরজাফর
স্বাধীনতার কবর
পলাশীর প্রান্তর।

সিপাহী বিদ্রোহ

অ্যানফিল্ড রাইফেলের কার্তুজ
ব্যারাকপুর থেকে শুরু
রুটির খামে দ্রোহের বার্তা।

দেশ বিভাগ

হাত মে বিড়ি মুখ মে পান
ছাপার ভুলে
পাকিস্তান।

বিস্তারিত»

সিসিবি পিকনিক! (আপডেট)

আপডেট ১৯ ডিসেম্বর’২০১৩:
———————–

তারিখ: ২৫ডিসেম্বর, বুধবার। (ক্রিসমাসের ছুটি)
সময়: সকাল টু সন্ধ্যা
স্থান: রোড: এস ১, ব্লক: এফ, ইস্টার্ন হাউজিং, বর্ধিত পল্লবী, মিরপুর
চাঁদা: ১০০০ টাকা (চাকুরীজীবি)
৩০০টাকা (ছাত্র)

ম্যাপ:
uttarayan

গুগল ম্যাপ লিংক: এখানে

এখন পর্যন্ত যারা উপস্থিতি নিশ্চিত করেছেন:

১। লাবলু ভাই
২।

বিস্তারিত»