নবাব সিরাজউদ্দৌলা ও একজন আনোয়ার হোসেন
————————————————— ডঃ রমিত আজাদ
আমি তখন খুব ছোট। ক্লাস থ্রী কি ফোর-এ পড়ি ‘৭৮ কি ‘৭৯ সাল হবে। ইতিহাস পড়ে সামান্য জেনেছি যে, আমাদের এই প্রাকৃতিকভাবে অদ্ভুত সুন্দর কিন্তু অর্থনৈতিকভাবে হতদরিদ্র বাংলাদেশ এক সময় সোনার দেশ ছিলো। আর সেই সোনার লোভে সুদূর ইউরোপ থেকে এসেছিলো ইংরেজরা। বেনিয়ার ছদ্মবেশে এসে কূট ষড়যন্ত্র করে তারা আমাদের দেশ দখল করে নেয় আর নির্মমভাবে হত্যা করে আমাদের তরুণ দেশপতি নবাব সিরাজউদ্দৌলাকে।
বিস্তারিত»



