যদ্যপি আমার গুরু…

জীবনে প্রথম কোন বই পড়েছিলাম মনে নেই। ঠাকুরমা’র ঝুলি হবে হয়তো। তবে সবচেয়ে বেশী পড়েছি হুমায়ুন আহমেদ স্যারের বই। এটা নিশ্চিত।

আজ অনেকে বলছে স্যারের মৃত্যুদিবস!!! আমার প্রশ্ন স্যার মারা গেলেন কিভাবে??

তাঁর কি মৃত্যু আছে? একজন হুমায়ূন আহমেদ কি মরনশীল কেউ? এই নষ্ট পৃথিবী কে স্যারের দেহ ত্যাগ করেছে…কিন্তু স্যার তো আমাদের মাঝেই আছেন! পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অগুনিত হিমু-মিসির আলী-শুভ্র-রুপা-মাজেদা খালা-মহাজ্ঞানী ফিহা-মজিদ-রমনা থানার ওসি-পাংখাপুলার রশীদ-তিতলী-কংকা-মুনা-বাকের ভাই-সৈয়দ বংশের পোলা-বদি-ধনু শেখ-মুহিব-বাদল-আতাহারদের মাঝেই স্যার চিরকাল থাকবেন!

বিস্তারিত»

গোলাম আজমের এসি চাই।

একজন আলেম বুজুর্গ ব্যক্তিকে ৯০বছরের জেল !!! আল্লাহর লানত পরবে। গজব আসবে, গজব। অতিশয় বৃদ্ধ, অসুস্থ, মৃতপ্রায় একজন আলেম মানুষের ওপর বড় জুলুম !!! আল্লাহ আমাদের এই অন্যায় থেকে রক্ষা করুন।

মানলাম আদালতে ওনার শাস্তি হইছে ৯০ বছরের জেল। সরকারের হয়ত কিছুই করার নাই, সবই আদালতের রায়। তাই বলে উনার জন্য তো সরকার এই ৯০বছর সামান্য আরাম আয়েসের ব্যবস্থা করতে পারে। পিজি তে ওনাকে এটাচ বাথ ওয়ালা কেবিন দেয়া হয়েছে এজন্য ধন্যবাদ জ্ঞাপন করছি সরকারের প্রতি।

বিস্তারিত»

বিবর্ণ অনুভূতি…

ক্রিং ক্রিং। একঘেয়ে শব্দে বেজে চলেছে ফোনটা। চোখ কচলিয়ে পাশ ফেরে ফারহান। দেয়ালের রেডিয়াম ঘড়িটা সময় জানান দিচ্ছে রাত দুটা বেজে সাত। ধুর! কোন বলদ এত রাতে ফোন দিয়েছে?
দেশের মানুষের কি কাজকর্ম নেই নাকি?ভাবতেই মেজাজটা খিঁচ খেয়ে যায় ওর।
মোবাইল স্ক্রিনে আননোন একটা নাম্বার।
আইজ খাইসি তোরে। বিড় বিড় করে ফোনটা রিসিভ করে সে।
-হ্যালো, স্লামালিকুম। কে বলছেন?

বিস্তারিত»

ICCLMM-2011: একটি অজানা ভালোলাগার গল্প (শেষ পর্ব)

                             সকালের করা কাজটার মাত্রা ও তীব্রতা বিচার করছিলাম। তার টানা টানা অবাক বিস্ময় মেশানো চাহনি দেখতে খারাপ লাগছিলো না। অবাক হলে তার চোখের ভুরুগুলো প্রায় জোড়া লেগে যায়, আর চোখ দু’টি কেমন যেন মিইয়ে যায়। তাতে ওকে দেখতে আর নিষ্পাপ আরও নির্মল দেখায়। তবে এখন খারাপ লাগছে যখন শর্মীর কাছে শুনলাম কোচিংয়ে যায়নি। নিশ্চয়ই বাসায় সমস্যা হয়েছে এবং এটা অবধারিত। কি করবো? ফোন করবো? তাতে আরো বেশী অবাক হবে।

বিস্তারিত»

কালাইডোস্কোপে বিষ

শীতের রোদ বড্ড পুরুষালী হয়, বিশেষ করে দুপুরের দিকে। এই মুহূর্তে সে কাজরার পিঠের চামড়া পুড়িয়ে দিচ্ছে। মাটির চুলোয় আগুন ধরিয়ে কাজরা ডালায় রাখা কাঁকড়ার দিকে ঝাঁপিয়ে পরে, দক্ষ হাতে এক এক করে কাঁকড়ার হাত পা গুলো শরীর থেকে আলাদা করে ফেলে, মোচড় কেটে কেটে তারা নিষ্প্রাণ হয়ে যাচ্ছে। পাতিলে রসুন আর পেঁয়াজ বাটা চড়ায় সে, নৌকার দুলুনীতে চুলা দুলছে, দুলছে পেঁয়াজ আর রসুন বাটাও।

বিস্তারিত»

বিচার

আর কত্তদিন থাকা লাগব এইহানে? পরথম পরথম হিসাব রাখতাম। এহন তো আর মনে থাকে না। কুন রুমে আছি? সারাডাদিন কাম করায়- মোড়া বানাও, খাওন রান্ধ, গাছে পানি দাও…।। কিয়ের লইগা যে আইছি তাও তো ভুইলা গেছি। ওহ! মনে হইছে, বউডারে মাইরা লাইল চেয়ারম্যানের পোলায় – কফিল্লায়। ঘাড়ে দিলাম এক কোপ পরের দিনই। ব্যাস কল্লাডা নাইমা গেল।

এইখানে নাকি অনেক বড় একজন মানুষ আইব?

বিস্তারিত»

গোলাম আযম নামা ১৯৭১

আগামীকাল বহু প্রতীক্ষিত রায় ঘোষিত হবে।

বাংলাদেশ রাষ্ট্রটির জন্ম প্রক্রিয়ার সময় বিরোধিতার তালিকায় সর্বাগ্রে ছিলেন গোলাম আযম
golam azam baitulimages (12)
এমনকি স্বাধীনতার পরেও যুক্তরাজ্যে অবস্থান করে সদ্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশের বিরুদ্ধে তার অবস্থান এবং মুসলিম বিশ্ব সৌদি আরবের সাথে মিলে বাংলাদেশ বিরোধী অপতৎপরতা চালান।
golam-azam-chadabazi
যাইহোক এখানে দেখি ৭১ এ মহান (?) এই লোকটি বাংলাদেশে জামাত-শিবিরের আব্বা নামে পরিচিত গোলাম আযম কি বলেছে বা করেছে।

বিস্তারিত»

বনলতার চুলঃএকটি কনফেশন!!!

কয়দিন আগে ডক্টর’স ক্লাবে লাঞ্চ পূর্ববর্তী বিনোদন হিসেবে ক্যারম খেলতেছি! লাঞ্চের জন্য প্রচুর ডাক্তারদের আনাগোনা। অধিকাংশই সিনিয়র,ডাক্তার।দু একজন স্টুডেন্টস দের মধ্যে আমি একজন।
আমার চেয়ে ১৮ বছরের একজন এবং ১৩ বছরের একজন সিনিয়র এসে ক্যারম বোর্ডের পাশে দাঁড়ালেন। কথাবার্তায় বোঝা গেল পোস্ট গ্য্রাজুয়েশন লাইব্রেরি থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত MBBS পরবর্তী উচ্চতর ডিগ্রী অর্জনের প্রস্তুতি হিসেবে একটানা পড়ালেখা করে লাঞ্চ ব্রেক এ আসছেন উনারা!

বিস্তারিত»

ICCLMM-2011:একটি অজানা ভালোলাগার গল্প(২য় পর্ব)

প্রতিযোগিতা থেকে বাসায় গিয়ে ধরলাম ঢাকার বাস। খোঁজ নিয়ে জেনেছি সে ঢাকায় থাকে। তাই অগত্যা কোন উপায় না দেখে আমার ছুটির শান্তি নষ্ট করে ছুতে গেলাম ঢাকা অভিমুখে। ঢাকায় থাকার অন্যান্য সহস্র সমস্যার মধ্যে প্রধান সমস্যা হল – ০১। সকালের অতি আদরের ঘুম বিসর্জন করা ও ০২। মিরপুর-১ থেকে ফার্মগেট গিয়ে পড়া। অবশ্য তাতেও রাজি শুধু যদি পূরণ হয় সে আশা যার জন্য এত জলাঞ্জলি,

বিস্তারিত»

এলো রমযান (আয়া রমাদান)

এই লেখাটা লাষ্ট রোযায় লিখছিলাম। 
আরে এক বছর হয়ে গেলো হুমায়ুন আহমেদ নাই।

কিছুক্ষণ আগে সেহেরী/ সাহরী খাইয়া আসলাম।
ইয়েস ব্রাদার এন্ড সিস্টার আমি মাহে রমাদানের সাওম পালন করিবো। আহারের সময় অবশ্য ডকিন্স সাহেবের ভিডিও দেখছিলাম। সাওম পালনের আগেই হালকা কইরা ফেললাম কি? ডকিন্স সাহেবের ভিডিও। আমি দিলাম বাংলাদেশের বিজ্ঞান সাধকদের জন্য।
Dawkins_at_UT_Austin

ঐইটা দেখার পর আরেকটা দেখলাম।

বিস্তারিত»

যে কবিতার লাইন গুলো আমি কখনো ভুলবো না !

কবিদের প্রতি আমার অনুভূতি সবসময়ই খানিকটা ঈর্ষা মেশানো সম্মানের। তাদের প্রতিভায় অবাক হই বারবার। রবীন্দ্রনাথ, জীবনানন্দ,নির্মলেন্দু গুণ,সুনীল কিংবা সিসিবি র নূপুর দা সবার প্রতি একধরনের ঈর্ষা কাজ করে। তাদের কবিতা পড়ি আর মনে মনে বলি কিভাবে পারেন? আমি আমার ক্যাডেট লাইফে একজন কবি র পরিচয় পেয়েছিলাম। তিনি কলেজের ই একজন শিক্ষক ছিলেন।। সঙ্গত কারনেই নাম টা বলছি না। স্যার , বিভিন্ন অকেশনে কবিতা লিখতেন ও আবৃত্তি করতেন।

বিস্তারিত»

মেয়েটিকে ভাল লাগে – ২য় ও শেষ পর্ব

এক দৃষ্টে তাকিয়ে আছি ল্যাপটপের স্ক্রিনের দিকে। এটা আমার খুব পছন্দের বাজে অভ্যাস। গান থেমে গিয়েছে মনে হচ্ছে। নতুন কিছু শিল্পীর সঙ্গীত নিয়ে নাড়াচাড়া করছি ইদানীং। দ্য ওয়াটার বয়েজ নামের একটা নতুন ব্যান্ড পেলাম। বেহালা আর গীটার ডুকরে কান্নার মত সুর তোলে। মেলোডি গারডট – চমৎকার জ্যাজ গায় মেয়েটি। জন কোলট্রেন – স্যাক্সোফোনের পাগলামি। থেলোনিয়াস মঙ্ক – পিয়ানোর সাদাকালো শরীর নেচে বেড়ায় ৯/৮ মাত্রায়। মুঠোফোনটি হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম ক্ষুদেবার্তা গুলোর দিকে।

বিস্তারিত»

নীলমনিলতা- মাধুরিলতা কিম্বা ত্বরণ-তরী

খেয়ালের বশেই একদিন ত্বরণ আর তরীর অনেকদিন পরের দেখা নিয়ে একটা ফেসবুক স্ট্যাটাস লিখে ফেলি, সময় গড়ায়, গড়াতে গড়াতে আমার চার টুকরো লেখা হয়ে গেছে। এরমধ্যে প্রথম দুই টুকরো হারিয়ে ফেলেছি, খোঁজা হচ্ছে, ভয়ে বাকি দুই টুকরোকে ব্লগে নিয়ে আসলাম। ফেসবুকের চটুল লেখা ব্লগের সাথে কতটা যাবে আন্দায করতে পারছি না। আসলে লেখা হচ্ছে প্রেমিকার মতো, হারাতে ইচ্ছা করে না, তাই ভাবলাম সাহস করে ব্লগে নিয়ে আসি।

বিস্তারিত»

মেয়েটিকে ভাল লাগে – ১ম পর্ব।

মেয়েটিকে দেখলেই ভাল লাগে। সারাক্ষণ হাসে। “মুখের মাংসপেশী অবশ হয়না?” জিজ্ঞাসা করতে ইচ্ছা হয়। ইদানিং বেশ কিছু পুরোন প্রিয় রোমান্টিক গান ভাল লাগছে। মেয়েটিকে ভাল লাগার সাথে সম্পর্ক আছে কিনা ধরতে পারছি না। লাস্যময়ী সুন্দরী যেকোন মেয়ে দেখেই তো ভাল লাগে। সেদিনের কমলাপুর রেলস্টেশানগামী ট্রেনে উঠার জন্য দৌড় দেয়া মেয়েটি। সেও তো ভাল লাগা তৈরী করেছিল। শাড়ি পরে এভাবে এর আগে কাউকে দৌড়াতে দেখিনি। বাতাসে ছড়িয়ে যাওয়া সুগন্ধী মিলিয়ে আসার আগ পর্যন্ত ভাল লাগা বজায় ছিল।

বিস্তারিত»

মুক্তিযোদ্ধা কোটা

অনেকে দেখলাম মুক্তিযোদ্ধা কোটার পিছে লাগছে।
ভাই-বোনেরা, আপনাদের প্রবলেম টা কি জানতে মন চায়।

বাংলাদেশে কোটা সিস্টেম আজ থেকে নাই সেই বৃটিশ আমলেও ছিলো।
যতক্ষণ আমরা কোটা দিয়া আমটা, মুলাটা পাবো ততোক্ষণ আমার বা আমাদের আপত্তি নাই। কিন্তু আমার বদলে হাবলু টা, গাবলুটা সুবিধাটা পাইলে আমার শরীর, মন সব জ্বলে।

আমার নিজের জীবনের দিকে তাকাই।
পড়ছি ক্যাডেট কলেজে।

বিস্তারিত»