ফেসবুক কি এখন আমাদের নিউজরুম ?

নিউজরুম‘ ‘নামের এক টিভি সিরিজ ফলো করতাম, সিরিজটা কিছুদিন আগে শেষ হয়ে গেছে । মুলত একটি নিউজ স্টেশনের নিউজম্যানদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ নিয়ে চমৎকার এক সিরিজ। এর শেষ সিজনে ‘বোস্টন বম্বিং‘ নিয়ে একটা চমৎকার এপিসোড ছিল, এই এপিসোডে সোশ্যাল নেটওয়ার্কিং এর কারনে ‘ক্রাউড সোর্সিং‘ সৃষ্ট যে সমস্যাটা এখন তৈরি হচ্ছে সেটা চমৎকার ভাবে তুলে আনা হয়েছে,

বিস্তারিত»

“এদেশে কনসেনচুয়াল সেক্স বনাম রেইপ” এর প্রেক্ষিতে আমার মতামত

শুরুতেই বলে নেই, এই লিখাটি পারভেজ ভাইয়ের এদেশে কনসেনচুয়াল সেক্স বনাম রেইপ এর উত্তর লিখতে গিয়ে লিখা। মন্তব্যের ঘরে শুরু করেছিলাম পরে চিন্তা করলাম মন্তব্য হিসেবে বড় হয়ে যেতে পারে। মূল কথায় আসি।

লিখাটা কিভাবে শুরু করবো সে নিয়ে বেশখানিকটা চিন্তা করলাম। বেশ কয়েকবার মূল লিখাটি পড়ে সিদ্ধান্ত নিলাম শেষ দিয়ে শুরু করি কারণ আমি নিশ্চিত নই আপনি সম্পূর্ণ চিত্রটি দেখতে পাচ্ছেন কিনা।

বিস্তারিত»

বোর-আইনস্টাইন বিতর্ক – পর্ব ১, ২, ৩

বোর-আইনস্টাইন বিতর্ক – পর্ব ১
——————– ড. রমিত আজাদ

সাধারণ মানুষের একটি প্রচলিত ধারণা হলো, বিজ্ঞান সর্বদা ধ্রুব সত্যকে আবিষ্কার করে এবং বিজ্ঞান যা করে তা সর্বজনীন এবং একই বিষয়ে একাধিক সত্যের কথা তারা বলেনা বরং একটিমাত্র সত্যকে প্রতিষ্ঠিত করে। একজন বিজ্ঞানী যা বলেন বা প্রতিষ্ঠিত করেন সকল বিজ্ঞানীই তা মেনে নেয়। বিষয়টি আসলে পুরোপুরি সেরকম নয়। ইতিহাসে বহুবারই দেখা গিয়েছে যে,

বিস্তারিত»

এদেশে কনসেনচুয়াল সেক্স বনাম রেইপ

“বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের পর বিয়েতে অস্বীকৃতি” – এটার কি কোন আইনগত প্রতিকার আছে? থাকলে তা কি?

আইনগত প্রতিকার পাবার প্রশ্ন আসে তখনই, যখন এইজাতিয় দ্বিপাক্ষিক একটি ঘটনার পর একটি পক্ষ নিজেকে ক্ষতিগ্রস্থ বলে মনে করে। সেই ক্ষতিগ্রস্থ বা ভিক্টিম পক্ষটি আইনের আশ্রয় নেন মূলত নিজের উপরে ঘটা ক্ষতিটা কাটিয়ে উঠতে। তবে এর মধ্য দিয়ে আরও কিছু উপকার আসে। যেমন: ১) দুষ্টের দমন,

বিস্তারিত»

মহান বিজয়ের দিনে আমার মিশ্র অনুভুতি; প্রসঙ্গঃ ইসিএফ-এর প্রথম এক্সজিভিএল

ডিস্ক্লেইমারঃ আজ ঘন্টা দুয়েক আগে এই লেখাটা আমি ইসিএফ (এক্স-ক্যাডেটস ফোরাম)-এর ফেসবুক পেইজে দিয়েছিলাম। অনলাইনে আমার লেখালেখি কেবল সিসিবিতেই। এই প্রথম এমনটা হলো যে মনে কিছু মিশ্র অনুভুতি হয়েছে কিন্তু সিসিবিতে সেটা প্রকাশ করিনি। তাই লেখাটাকে প্রাসঙ্গিক ভাবে কিছুটা এডিট করে এখানে আবার পোস্ট দিলাম। তবে যেহেতু আজকেই ইসিএফ আয়োজিত প্রথম এক্সজিভিএল (এক্স গার্লস ক্যাডেটস ভলিবল লীগ) অনুষ্ঠিত হয়ে গেল, তাই সঙ্গত কারনেই আমার অনুভুতি আমি ইসিএফ-এই প্রথম শেয়ার করেছিলাম।

বিস্তারিত»

প্রবাসে প্রাকৃতজন (পর্ব ০.৮: মাই নেম ইজ খান)

পূর্বের পর্ব: প্রবাসে প্রাকৃতজন (পর্ব ০.৫)

 

আমার শহরের বেশিরভাগ ট্যাক্সি ড্রাইভারই পাকিস্তানি। কখনো কখনো ফোন করে ট্যাক্সি ডেকে আনলে ড্রাইভার এসে সালাম দিয়ে উর্দুতে কথা বলা শুরু করেন, সেলামালেকুম খাঁসাব, ক্যায়সি হেয় আব? কাঁহা যাইয়ে? ইত্যাদি ইত্যাদি। আমি বলি আমি বাঙালী, তেমন একটা উর্দু জানিনা। তাঁরা তখন আকাশ থেকে পড়েন, বলেন, আমরা আর তোমরা তো প্রায় একই –

বিস্তারিত»

শেষ ট্রাক কিংবা একটা উপন্যাসের বই

তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য ড্রাফটিং হচ্ছে। এবার সরাসরি ক্যাডেট কলেজ থেকে ক্যাডেটদের নেয়া হচ্ছে। আমাদের কাছে ব্যাপারটা খুবই স্বাভাবিক মনে হওয়ায় খুব দ্রুত ব্যাগ-ট্যাগ গুছিয়ে আবার রেডি-ও হচ্ছি। আমরা কয়েকজন আবার মাত্র জার্মানী থেকে একটা মহড়া দেখে আসলাম তাই আর নতুন করে কাপড় পাল্টাতে হচ্ছে না। হাউজের সামনে নিচে সবাই ফল-ইন আকারে দাড়িয়ে যাচ্ছে — কোন এক কারণে সবাই হাউজের দিকে হাত নাড়াচ্ছে যেন এইমাত্র তারা একটা ওয়ার্ল্ড কাপ জিতে আসছে!

বিস্তারিত»

ভালবাসার একাল…সেকাল

‘ ভালোবাস মানুষেরে

যদি চাও তুমি তারে’ –

প্রেমিক শিল্পীর এই গান হৃদয়ে জাগরুক রয়েছে… আজীবন থেকেও যাবে। মানুষকে তো মানুষই ভালোবাসবে। আর আমরা এই কাজটি করার কথা ভাবলেই সর্বাগ্রে বিপরীত লিঙ্গের কথাই মনে করি।

যুগে যুগে এই ভালোবাসা তাঁর নিজস্ব রূপ নিয়ে আমাদের সামনে আবির্ভুত হয়েছে।

কেমন ছিল ভালবাসার যুগীয় রুপান্তর?

একটা সময় ছিল যখন কেউ ‘ভালবাসার জন্য দুরন্ত ষাড়ের চোখে লাল রুমাল’

বিস্তারিত»

সিরিয়াল রিভিউ

ব্যানশী
আইএমডিবি লিঙ্ক

ব্যানশী দেখে শেষ করলাম এই উইকেন্ডে, দুই সিজনে মোট ২০ এপিসোড। দারুন লেগেছে, রেটিং করলে ফারগো, ট্রু ডিটেকটিভের পরেই ব্যানশীকে রাখবো।
ব্যানশী আমেরিকার একটি ছোট শহর, অপরাধী নায়ক জেল থেকে ১৫ বছর পরে ছাড়া পেয়ে তার প্রেমিকাকে খুঁজতে এসে নতুন নিযুক্ত শেরিফ খুনের সাথে জড়িয়ে যায়। ঘটনাক্রমে শেরিফের ব্যাজ এবং পরিচয় চুরি করে নায়ক, এবং ক্রিমিনাল থেকে শরিফ হুড বনে যায়,

বিস্তারিত»

ইনসোমনিয়া

আমাদের সেইন্টমারটিন পার হয়ে,
দেশের জলসীমায় কিম্বা তারও বাইরে
কোন এক অজানা দ্বীপে হারিয়ে যাবার কথা ছিল।
তোমার স্বপ্ন ছিল বালিয়াড়ি থেকে খানেকদূ্রে,
বাশের একটা ছোট্ট ঘর, আর অর্কিড।
আমার চাহিদা আরো ছোট,
একটা বারান্দা আর ঝোলানো হ্যামক।
আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখতে যাবার কথা ছিল।
কথা ছিল সিং শোর ব্রীজের উপর দাঁড়িয়ে
ছবি তুলবো একদম মনের মত করে,

বিস্তারিত»

ইয়াহু চরিতঃ বাল্যখিল্য কড়চা

গোলবাস্টো মোমারেন এভলেস গুরডিলো শেফিন মুলি উলি গিউ

লিলিপুটদের সর্বশক্তিমান সম্রাট যিনি একই সাথে বিশ্বের আনন্দ ও ভীতি, পৃথিবীর শেষ সীমা পর্যন্ত যার সাম্রাজ্য, যিনি রাজার রাজা, মানব সন্তানদের থেকেও উঁচু, যাঁর পদভারে জমিন কাঁপে, যাঁর মাথা সূর্যকে স্পর্শ করে এবং যার আঙ্গুলের হালকা ইশারায় পৃথিবীর সমস্ত রাজার হাঁটু কাঁপে, যিনি বসন্তের মত মনোরম, গ্রীষ্মের মত আরামপ্রদ, শরতের মত ফলপ্রসু কিন্তু শীতের মত ভয়ংকর ।

বিস্তারিত»

ফ্রেঞ্চ কিস্

ঢংঢংঢং …… গীর্জার ঘন্টায় ঘুম ভাঙল। চোখ মেলেই দেখি সিলিং থেকে ঝুলছে ঝাড় বাতি। অবাক হবার পালা! এ আমি কোথায়এলাম! অচেনা ঘর? নাকি হারিয়ে গেছি আমি? মনটা বড় ভুলো। এসেছি তো একটা লম্বা ছুটি কাটাতে, কিন্তু দুষ্টু মনটা যেন রয়ে গেছে কর্মব্যস্ত জীবনে। ঘুম ভাঙল ছুটিতে,মন রয়ে গেল অফিসে। তাতে কি? আড়মোরা ভেঙে, গরম লেপটা সরিয়ে,পা রাখলাম -১৮ ডিগ্রি তাপমাত্রায় ঘেরা স্যুইটজারল্যান্ডের জুরিখ শহরে, আমার শীতাতপ নিয়ন্ত্রিত শয়নকক্ষে।

বিস্তারিত»

ইয়াহু চরিতঃ বাল্যখিল্য মূল্যবোধ

250px-Gullivers_travels

 

 

 

 

 

 

লিমুয়েল গালিভার ছিলেন এক মহাপণ্ডিত। ইয়াহু জাতির বৈশিষ্ট নিয়ে ভয়ানক নাক সিটকাতেন। এজন্য তাকে অনেকে মঙ্গল গ্রহের মানুষ বলতো। মনুষ্য সমাজে তিনি জোনাথন সুইফট নামে পরিচিত ছিলেন। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করে উদ্ভট চিন্তাধারা আর আজব সব প্রথা সম্পর্কে ব্যাপক জ্ঞান অর্জন করেন  তিনি।

বিস্তারিত»

করাতটা উপরে পাঠান। মগডালে বইসা আছি। সময় থাকতে কাইটা ফালাই।

প্রফেসর ডঃ জাফর ইকবাল। আমার মতে উনার হেটার্স ক্লাবের স্পেকট্রামের মত বড় স্পেক্ট্রামের হেটার্স ক্লাব আর কারো নাই। বাম, ডান, মধ্যম, আধা-বাম-কিছুটা-ডান, ছুপা সুশীল ইত্যাদি সবাই উনার কথাবার্তায় কম বেশী তেড়েফুঁড়ে উঠেন। কারণ সময়-অসময়ে উনার মতামত, চিন্তা-ভাবনা বিতর্কের সৃষ্টি করেছে। স্পেক্ট্রামের মানুষগুলো যেন আশা করে বসে থাকে, কবে মানুষটি একটি বিতর্কিত কথা বলবেন। কিন্তু যখন এই মানুষটি কিছু কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার হন, ভবিষ্যতের ভয়াবহ পরণতির কথা সবাইকে মনে করিয়ে দিতে চান তখন উনার পাশে মানুষ খুঁজে পাওয়া যায় না।

বিস্তারিত»

নিলীন তুষারকন্যা

নিলীন তুষারকন্যা
—————- ড রমিত আজাদ

গিয়েছিলাম পরের ক্ষেতে,
হিমের সাথে ভাব জমাতে।
হলুদ ফুল আর ঘাসের মাঠে,
তুষার জমে চাদর পাতে।
চারিদিকে সাদার খেলা ঝলোমলো,
আকাশ ঢাকা ঘন মেঘে কালো কালো,
এই বুঝি এই ঝুপঝুপিয়ে সন্ধ্যা এলো,
সন্ধ্যা তো নয় রূপ জ্বালানো কন্যা এলো।
তুষার দেশের কন্যা সে যে!
তাই বুঝি তার চরণ পাতায়,

বিস্তারিত»