বিমূর্ত জোছনায় মোহনা

বিমূর্ত জোছনায় মোহনা
—————– ড রমিত আজাদ

ঐ নদী তোলে ঝড়, সুরের লহরী, ঢেউয়ের মাতম তুলি,
ঐ সাগরের বুকে হারিয়েছে নদী, বাসনা হৃদয় খুলি,
সাগরের ঢেউ আর নদীর প্রবাহে মোহনায় মাতামাতি,
বিমূর্ত জোছনা উথাল হয়েছে, আহলাদে রাতারাতি।

ধরাধরি করি জড়ায়েছে দেহ, পাণির উপরে পাণি,
নবীন কেশের ঘ্রাণ জড়িয়েছে, হৃদয়ে আঁচর টানি,
তবুও সাধনা, এখানে মোহনা,

বিস্তারিত»

যাযাবরের দৃষ্টিপাত

আমার পড়ার অভ্যাস তৈরী হয়েছিলো একেবারে ছোটবেলা থেকেই। পড়াটা শুধু গল্পের বইকেন্দ্রিক ছিল না, চোখের সামনে যা পড়তো তাই পড়া শুরু করে দিতাম, নতুন বা পুরাতন পত্রিকা, ম্যাগাজিন, লিফলেট এমনকি লন্ড্রি থেকে কাপড় ফেরত দেবার সময় পুরোনো পত্রিকার যে টুকরো কাপড় দিয়ে কাপড়গুলো মুড়ে দিত সেটাও বাদ যেত না।

সেবা প্রকাশনীর কল্যানে এই পড়ার ক্ষুধা মেটানোর জন্য বিশাল ভান্ডার পেয়ে গেলাম, গোয়েন্দা রাজু থেকে শুরু,

বিস্তারিত»

Mocha উইথ আ ‘k’ ফ্রম মিশিগান – ৪র্থ সংস্করণঃ তোমার শীতল স্পর্শে আমার ফ্রস্টবাইট।

অল্প লিনাক্স বিদ্যা কার্যকরী
লাইব্রেরীর তিনটি তলার মোট শ-খানেকের উপরে কম্পিউটারের সবগুলো কারো না কারো দখলে। শুধুমাত্র দ্বিতীয় তলার ৬টি কম্পিউটার খালি পড়ে আছে। অবাক হয়ে কাছে গিয়ে দেখি ছয়টি কম্পিউটারের স্টিকারে লিখা “লিনাক্স বুট অনলি।” চলচিত্রের বিখ্যাত ভিলেন প্রয়াত রাজিবের মত অট্টহাসি দেয়ার ইচ্ছা সংবরণ করে একটিতে বসে পড়লাম। আইন ও পলিসি সায়েন্সের ছাত্র হয়ে লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেমের প্রতি ভালবাসাটা বেশখানিকটা “সমাজ বহির্ভূত”

বিস্তারিত»

দোস্ত দুশমান

বন্ধু আমার বড়ই দুষ্টু। মস্তিষ্কের নিউরনে অনুরণন করে ঠিক যেমন বড় বড় ক্যাল্কুল্যাস এর শেষ টেনে ছাড়ে, যেমন করে সব সময় স্যারের শেখানো, দেখানো নিয়মের বাইরে তাকে অংক করার নেশা চেপে ধরে, ঠিক তেমনি সেই গুচ্ছগুচ্ছ নিউরন দিয়েই ছুটিতে গিয়ে কিছু একটা বাগিয়ে নিয়ে আসে। বাগাবে না কেনো? সেতো বাগানোরই বয়স। তো যাই হোক, বন্ধু আমার গত ছুটিতে এক বালিকার সাথে ফোনআলাপের তুঙ্গে পৌছে এসেছে।

বিস্তারিত»

তুমি বধু না হয়ে প্রেমিকা হয়ে রইলেই ভালো করতে

তুমি বধু না হয়ে প্রেমিকা হয়ে রইলেই ভালো করতে
—————————— ড রমিত আজাদ

তুমি বধু না হয়ে প্রেমিকা হয়ে রইলেই ভালো করতে,
তখন তুমি আমার কাছে প্রেম ছাড়া আর কিছুই চাইতে না,
আমিও তোমাকে নিয়ে কবিতা লিখতাম রাশি রাশি,
স্বপ্ন দেখতাম তোমার হাত ধরে সমুদ্র দেখার,
গায়ে গায়ে ঘেষে তোমার পাশে ছাদে বসে অপরূপ জোৎস্না দেখার,
সেইসব স্বপ্নে বিভোর হয়ে কেটে যেত একের পর এক নির্লোভ বসন্ত।

বিস্তারিত»

অণু ব্লগঃ তিন

আমাদের বাড়ীর কাছেই রুবি ফলস। এর আগেও বার কয়েক গেছি মাটির নিচের এই রূপের জলধারা দেখতে। এবারের জার্নিটা একটু অন্য রকম কারণ কানাডা থেকে ভাই-ভাবী এসেছেন, আর আমি তাদের গাইড হয়ে আমেরিকার রূপ বৈচিত্র্য দেখাতে বেরিয়েছি। হাজার উপায়ে আমাকে তো তাদের কাছে প্রমাণ করতে হবে যে রূপে গুণে কানাডার চাইতে আমার দেশটি উত্তম! আমাদের বাড়ী থেকে মাত্র দুশো কিলোমিটার দূরে এই মেঘ পাহাড়ের দেশ। সবাই মিলে গল্প করতে করতে যখন টেনেসি পৌঁছুলাম আলো ঝলমলে একটি দিনের শুরু হয়েছে সবে।

বিস্তারিত»

সুমধুর মাধুরীতে নির্বান

সুমধুর মাধুরীতে নির্বান
———————- ড রমিত আজাদ

এখানে প্রতীক্ষার প্রহর রঙিন, দ্বিধান্বীত রোমাঞ্চে,
তবুও অকুল আশার ঢেউ ফুঁসে উঠে
দুর্বার আক্রোশে ভেঙে পড়ে মাধুরী তটে।
আমাকে বেধে নাও তুমি ঐ বাহুডোরে
নিবিড় আলিঙ্গনে অমৃতকল্প স্বপ্ন-ছোঁয়ায়,
তোমার আঁখি আরশী পৃষ্ঠে বিম্বিত দৃশ্য পটে,
আমি মোহতানে মোহাবিষ্ট কুহকী সম্মোহনে।
তৃষাতুর চিত্ত ছাপ ফেলে প্রেমাতুর হৃৎ-মৃত্তিকায়,
প্রকৃতির সেরা উপহার ধরা দেয় সীমাহীন মোহঘোরে,

বিস্তারিত»

ঝড়

হুহু করে বয়ে যাওয়া হিমেল হাওয়ায় যেন চলছিলনা আর,কতটা উপলব্ধির ঘাটতি পূরণ করার জন্যই যেন,শাপলার পাতায় টুপটাপ শব্দ তুলে, বৃষ্টিটা নামল বলে। বাতাসে ঝুলে আছে আমের বোলের সুবাস – সেই সাথে কালবোশেখীর আভাষ। ঋতু বদল? না পট বদল
শান বাঁধানো সিঁড়িটা যেন কোন গভীরে নেমে গেছে, শত বছরের পুরোনো দীঘীর কাজল কালো জলের রহস্যে। ডানার ঝটপটি! নিশ্চই এখনো অসংখ্য জালালী কবুতরদের রাজত্ব আশপাশের নারকোল গাছে।

বিস্তারিত»

ক্রিকেট জোকস

শোনা গল্প: ব্রাডম্যান তখন তরুণ, ইংল্যান্ড সফরে এসে একের পর এক সেঞ্চুরি মারছেন। ইংল্যান্ডে তখন গ্রীষ্মকাল, আর অস্ট্রেলিয়ায় শীতকাল। টেলিগ্রাফের মাধ্যমে খেলার রেগুলার আপডেট পৌঁছে যাচ্ছে অস্ট্রেলিয়াতে। ব্রাডম্যানের দাদী নাকি সে খবর পেয়ে বলেছিলেন, “আহা ছেলেটা এই ঠাণ্ডার মধ্যে রাতের বেলাতেই এত এত রান করে ফেলল, খেলাটা দিনের বেলায় হলে না জানি আরও কত রান করে ফেলতো!”

বানানো গল্প: বাসায় টিভিতে বাংলাদেশ জিম্বাবুয়ের চট্টগ্রাম টেস্ট (নভেম্বর ২০১৪) লাইভ দেখছি।

বিস্তারিত»

“ছিলে দেবী,হলে দাসী!”

আমার ঘুমানোর পায়জামাটার পেছনে একটা পকেট আছে। দুদিন ধরে লেখাটা সেখানেই।সাথে নিয়েই ঘুমাচ্ছিলাম।পাশে ঘুমায় আমার‘বিয়ে করা বৌ, সারাদিনের ক্লান্তিশেষে। কিন্তু কোথায় হারিয়ে গেলো আমার চোখের ঘুম? কেন আমি ঘুমাতে পারিনা গত ক’রাত ধরে? পা টিপে টিপে বাথরুমে যাই, পকেট থেকে লেখাটা বের করে কলম দিয়ে ‘হাইলাইটেড’ করা অংশগুলো আবারো পড়ি। কেউ একজন ভেতর থেকে চিৎকার করে আমাকে বলছে, ‘প্লিজ, এসবকে উপেক্ষা করো, বাদ দাও এসব,

বিস্তারিত»

আজ রাতে

নভেম্বরের শালপাতার মত হুট করে ঝরে গেছে ছায়াটা,
গলিত আত্মার গন্ধে মুখরিত স্বর্গতঃ শ্মশান!
নর্দমার উপরে হেঁটে যাওয়া গোমরামুখো স্যুটেড লোকটার মত ( শাহবাগের আজিজে যেমন।)
বেমানান অথচ বাস্তব একটা ছায়া গিলে খেয়েছে দম দেয়া ঘড়িটা।
এখনও সূর্যের নির্লজ্জ ওঠানামা দেখি বিব্রত জানালায়!
অথচ অতিক্রান্ত সময়ের ক্লান্তি আমাকে ছোঁয় না!
একটা ছায়া আমার ঘড়িটা গিলে খেয়েছে!
আজ রাতে তাই নিস্তরঙ্গ চোখে সুনামি হবে।

বিস্তারিত»

ঢাবিকে নিয়ে এক কিস্তি…

ভাবছিলাম এটা নিয়ে কিছু বলবো না, কিন্তু আর থাকতে পারলাম না। লিখেই ফেললাম আমার প্রিয় ঢাবিকে নিয়ে।

একবার ক্লাস শেষে ডাকসুর সামনে দিয়ে হেঁটে যাচ্ছি। কোন এক বাম দলের ‘বিরাট’ মিটিং হচ্ছে। কংক্রিটের রাস্তায় বসা দুইজন শ্রোতার চেয়ে মঞ্চে উপবিষ্টের সংখ্যা বেশি। মাইক বাজছে তারস্বরে। রাস্তা খোড়া শুরু হলেও বাঙ্গালী দাঁড়িয়ে যায় মনোযোগ দিয়ে দেখার জন্য। আর সেখানে এত জ্বালাময়ী বক্তৃতা! আমি তো বাঙ্গালীই!

বিস্তারিত»

গেজেটেড গরীব

ছেলে ক্যাডেট কলেজের ছাত্র। জেলা সমাজসেবা অফিসার। ফার্ষ্টক্লাস গেজেটেড অফিসার। একদিন সচিব হবেই। বিয়ের আগে এসবই বলেছিল পাত্রপক্ষ। আমিও রঙ্গীন স্বপ্নের জাল বুনছিলাম। কিন্তু স্বপ্ন শেষ পর্যন্ত দুঃস্বপ্নে পরিণত হল। আমার অধমার্ধ আসলে গেজেটেড গরীব।

সরকারের সামাজিক নিরাপত্তা বিধানে নিয়োজিত কিন্তু নিজেই নিরাপত্তাহীনতায় আছেন। যুগের সাথে তালও মিলাবে না। বড্ড সেকেলে। তারই এক সহকর্মী প্রায়শ বলে- “সাপ কুইচা ব্যাঙ, যা পায়াম খায়াম” ।

বিস্তারিত»

খবর, ইতিবৃত্ত আর ভ্রষ্টদের উপাখ্যান -০১

আকিজ ঠিক যে মুহূর্তে ঘোষ এর দোকান থেকে সন্দেশ দিয়ে উদর পূর্তি করে বের হল, ঠিক তখনি খবরটা তার কানে এল । এত বড় আশ্চর্যজনক ঘটনা কিভাবে ঘটে যেতে পারল তা নিয়ে বকুল চত্ত্বরের সজ্জাদ, রাজীব, আল আমিন , কচাতলার মোড়ের ফাহিম হায়দার,মিল্টন এবং গৌতমের চায়ের দোকানে বসে সকাল থেকে মাঝরাত অব্দি আড্ডা মেরে চলা রসুল,সিরাজ আর পান্নুর মতই তারও চিন্তার কোন অন্ত রইল না।

বিস্তারিত»

Mocha উইথ আ ‘k’ ফ্রম মিশিগান – ৩য় সংস্করণঃ জীবনের গল্প।

(১) প্রেমটা করার আগে বলতে গিয়েও পারিনি যে আমার এর আগে আরো একবার বিয়ে হয়েছিল। এই দেশে মেয়ে হিসেবে “আগে বিয়ে হয়েছিল” বিয়ে বাজারে বিশাল বড় লালকালির দাগ। মন্দের ভাল পারিবারিক চাপে করা বিয়ে মাসখানেকের সমঝোতায় শেষ করে বের হয়ে এসেছিলাম। গত সপ্তাহে যখন বললাম ততদিনে রাজনের সাথে সম্পর্ক অনেকদূর গড়িয়েছে। বলার পরে রাজনকে হতাশ হবার চেয়ে চিন্তিত হতে দেখে জানা আশংকাই মাথায় চেপে বসলো।

বিস্তারিত»